লেখক: ই-কমার্স বার্তা
মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ই-কুরিয়ার এর উদ্যোগে ফেসবুক কমার্সকে প্রাধান্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়া প্রিপেইড কার্ড চালু করেছে। এই প্রিপেইড কার্ডটি ‘ই-কুরিয়ার’ কর্তৃক নারীউ দ্যোক্তাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা, যাতে তারা ফেসবুককেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে উপকৃত হতে পারেন। মেটা’র (যেটি পূর্বে ফেসবুক নামে পরিচিত ছিল) তথ্যানুসারে, ২০২১ সালে বাংলাদেশে উদ্যোক্তা সংশ্লিষ্ট গ্রুপগুলোর ৪০ শতাংশই তৈরি করেছেন নারীরা। ই-কুরিয়ারের তথ্য উপাত্ত থেকে আরো জানা যায়, বাংলাদেশে এফ-কমার্সের ৮০-৯০ শতাংশই নারীদের দ্বারা পরিচালিত। এমন সম্ভাবনাময় সময়ে, এই প্রিপেইড কার্ডটি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে ও ফেসবুকে তাদের ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কার্ডে ডুয়েল কারেন্সি সুবিধা থাকায় তৃতীয়-পক্ষের কোনো পেমেন্ট…
ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৪ নির্বাচনে পরিচালক ৯টি পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন ৩১ জন প্রার্থী। এরই মধ্যে প্রকাশ হয়েছে ৩টি প্যানেলের নাম। অগ্রগামী ও চেঞ্জমেকার্সের পর গতকাল মঙ্গলবার আত্মপ্রকাশ করেছে ঐক্য নামে আরেকটি প্যানেল। সদ্য গঠিত ঐক্য প্যানেলে আছেন, প্রকৌশলী আব্দুল আজিজ (যাচাই.কম লিঃ), মোঃ তাজুল ইসলাম (আই এক্সপ্রেস লিমিটেড), তৌহিদা হায়দার (মেনসেন মিডিয়া), মোঃ আরিফুল ইসলাম ডিপেন (পরান বাজার), মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম (ক্রাফটস ম্যান সলুশন), সামদানী তাব্রীজ (র্যাপিডো ডেলিভারিস), আরিফ মোহাম্মদ আব্দুস শাকুর চৌধুরী (স্কুপ ইনফোটেক লিমিটেড (স্কুপ), মোঃ ছোফায়েত মাহমুদ (এস এম ইন্টারন্যাশনাল) এবং মোঃ সেলিম শেখ (নুরতাজ বাংলাদেশ লিমিটেড)। ঐক্য প্যানেলের নেতৃত্বদানকারী ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ভোটারদের উদ্দেশে বলেন,…
আসন্ন ই-ক্যাব নির্বাচনে দ্যা চেঞ্জ মেকার্স প্যানেলের পক্ষ থেকে নির্বাচন করছেন ওয়াসিম আলিম। তিনি বাংলামেডস এর পরিচালক এবং দেশের সবচেয়ে বড় গ্রোসারী ই-কমার্স চালডাল ডট কমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। নির্বাচন প্রসঙ্গে তার সাক্ষাৎকার নিয়েছেন খালিদ সাইফুল্লাহ্। ই-কমার্সবার্তাঃ আপনি কেন নিজেকে ই-ক্যাব নির্বাচনের একজন যোগ্য প্রার্থী বলে মনে করেন? ওয়াসিম আলিমঃ আমি বাংলামেডস এর পক্ষ থেকে এই নির্বাচনে অংশ নিচ্ছি। বাংলামেডস এখন বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন গ্রোসারি প্লাটফর্ম চালডাল এর অংশ হিসেবে কাজ করছে। ২০১৩ সাল থেকে আমি বাংলাদেশের ইকমার্স সেক্টরের অগ্রযাত্রার সাথে কাজ করে যাচ্ছি। এই দীর্ঘ পথচলায় বলা যায় আমি প্রতিদিন আমার জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছি এই…
বিকাশ রিচার্জ অফারঃ মোবাইল ফিন্যান্সিয়াল কম্পানি বিকাশ এর অ্যাপ ব্যাবহার করে ১ জুন থেকে ৭ জুন এর মধ্যে নিজের বিকাশ থেকে একই নম্বরে ৫০ টাকা রিচার্জে ২০ টাকা ক্যাশব্যাক পাবেন গ্রাহক। ক্যাশব্যাক পাওয়া যাবে লেনদেন এর পরবর্তী কার্যদিবসে।
আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে বাংলাদেশ কম্পিউটার সমিতি’র সদস্যদের অংশগ্রহণে ‘এল/সি প্রসিডিউর অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ফর এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট অপারেশন’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ২৮ মে শনিবার ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে সকাল ১১টায় এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া। তিনি বলেন, প্রযুক্তি ব্যবসায়ীদের জন্য লেটার অব ক্রেডিট বা এল/সি এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মধ্যে অনেক ব্যবসায়ী রয়েছেন যারা এই কাজগুলো তৃতীয় পক্ষ দিয়ে করে থাকেন। কিন্তু নিজে যদি আমদানি এবং রপ্তানির ধাপগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে পারেন তাহলে পরবর্তীতে নিজেই আমদানি এবং রপ্তানিতে…
ডিজিটাল পল্লীর সুবিধাভোগী হবে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। কোভিডে ই-কমার্স এর বিস্তৃতি ঘটেছে পাঁচ বছর আগেই। আমি আশা করছি, ডিজিটাল পল্লীর মাধ্যমে মানিকগঞ্জের সাঁটুয়ারিয়া তাঁত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভীষণভাবে সমাদৃত হবে। বেনরসী, জামদানির মতো তাঁতের শাড়িও মানুষ পছন্দ করবে। বিক্রি হবে। আজকে আমি যখন স্টলগুলো ঘুরেছি তখন ১২ আনাই বিক্রি হয়ে গেছে। এতে বোঝা যায়, আগামীতে এর জনপ্রিয়তা কোথায় পৌঁছবে। কোভিডে তাদের অবস্থা খুবই খারাপ ছিলো। এই উদ্যোগে তাদের ভাগ্য ফিরতে বাধ্য বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ধারণা পূর্ণতা পেলো বলেও মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী। রবিবার (২৯ মে ২০২২) রাজধানীর ধানমন্ডির মেরিয়ট কনভেনশন…
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন ডিজিটাল বাংলাদেশের তরুণরা আর চাকরির পেছনে ঘুরবে না, আইটি শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হয়ে লক্ষ তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। মানিকগঞ্জের ঘিওরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন প্রতিমন্ত্রী। মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, ডিজেল প্ল্যান্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক আব্দুল…
আসন্ন ই-ক্যাব কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দেশের অগ্রগামী প্যানেলের প্রতি সংহতি প্রকাশ করেছেন চট্টগ্রামের ই-ক্যাব সদস্যরা। অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত ‘অগ্রগামী’ প্যানেলের প্রতি নিজেদের আস্থার কথা প্রকাশ করেছেন চট্টগ্রামের ই-কমার্স ব্যবসায়ীরা। চট্টগ্রামের হোটেল দি পেনিনসুলাতে শনিবার অনুষ্ঠিত ই-ক্যাব মেম্বার্স আড্ডায় অংশ নিয়ে এমন বক্তব্য তুলে ধরেন ভোটাররা। আড্ডায় ভোটারদের মতামত, ব্যবসা সংক্রান্ত প্রতিবন্ধকতা, ও সুযোগ- সুবিধার দিকগুলো নিয়ে সদস্যদের সাথে আলোচনা করেন অগ্রগামী প্যানেলের সদস্যরা। তাদের সাথে আলাপ করেন শমী কায়সার, আব্দুল ওয়াহেদ তমাল, মোহাম্মাদ সাহাব উদ্দিন, নাসিমা আক্তার নিশা, আসিফ আহনাফ, আম্বারিন রেজা, মোহাম্মাদ সাইদুর রহমান, শাহরিয়ার হাসান এবং মোঃ রুহুল কুদ্দুস ছোটন।
ইক্যাব নির্বাচনে জয়ের পর একসাথে মিলে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবার পরামর্শ দিলেন সংশ্লিষ্ট নেতারা। সোমবার রাতে বনানীর একটি রেস্টুরেন্টে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) এর ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এই পরামর্শ দেন নেতারা। বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ক্ষমতার বাইরের প্রতিশ্রুতি দেয়াটা প্রার্থীদের জন্য ভোটে বুমেরাং হয়। বিসিএস সাবেক সভাপতি শাহিদ উল মুনীর বলেন, ভোটের পর যারা সক্রিয় থাকবেন বোঝা যাবে তিনি প্রকৃত অর্থেই সংগঠনকে ভালোবাসেন। আমরা আশা করি সবাই মিলে ই-ক্যাবকে এগিয়ে নিয়ে যাবে। ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, আজ আমি আমাদের প্রথম প্রেসিডেন্ট রাজীব ভাইকে স্মরণ করছি। কারণ তিনি ই-ক্যাবের সভাপতি পদ…
বাংলা একাডেমির সঙ্গে যুক্ত হলো ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। এখন থেকে বইপ্রেমীরা বাংলা একাডেমি থেকে বই ক্রয়সহ একাডেমির নির্বাহী পরিষদের সদস্যরা তাদের বার্ষিক ফি পরিশোধ করতে পারবেন ‘নগদ’-এ। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমির ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ভবনে বাংলা একাডেমি, বাংলাদেশ ডাক বিভাগ ও ‘নগদ’ লিমিটেড-এর মাঝে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই চুক্তির মধ্য দিয়ে বাংলা একাডেমির বিক্রয় ও বিপণন উপবিভাগের বিল পরিশোধ করা যাবে ‘নগদ’-এ। সারা দেশ থেকে আগত পাঠক ও…

