লেখক: ই-কমার্স বার্তা
বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নয়ন এবং এই খাতে ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে সিঙ্গাপুর। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে সিঙ্গাপুর ট্রেড ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশ প্রতিনিধি দলের আলোচনা সভায় এই আশ্বাস দিয়েছেন দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে ই-কমার্স খাতের উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আজ সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় দেশের পাস্পারিক সহযোগিতার মাধ্যমে ই-কমার্স খাতে ইকোসিস্টেম গড়ে তোলা এবং এ খাতে সার্বিক উন্নয়ন ও বিকাশে কার্যকরী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া ই-কমার্স খাতে পারস্পরিক লেনদেন, ব্যবসায় পরিচালনা ও ব্যবস্থাপনায়, ব্যবাসায়িক তথ্যের নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর…
ই-ক্যাব নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ই-কমার্স প্রতিষ্ঠান নুরতাজ ডট কম বিডি এর স্বত্বাধিকারী মোঃ সেলিম শেখ। আসন্ন ই-ক্যাব নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তিনি এবার বেশ আলোচনায়। গতকাল ই-ক্যাবের ধানমন্ডি অফিসে মনোনয়নপত্র জমাদানের শেষদিনে জমা দেন এই প্রার্থী। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি জানান, “তরুন উদ্যোক্তাগন যেন আর্থিক সহযোগিতা পায় আমার চেষ্টা থাকবে সংগঠন থেকে ব্যাংক লোন বা ফরেইন ইনভেস্টমেন্ট মিটিং বা ইনভেস্টমেন্ট কনসালটেন্সী করার ব্যাবস্থাসহ সহযোগীতা করা। সদস্যদের জন্য হল রুম স্থাপন করা যাতে করে সদস্য নানা বিষয়ে আলোচনা করার সুযোগ পায় এছাড়াও আমার চেষ্টা থকবে অন্তত ৩ মাস অন্তর অন্তর সাধারন সদস্যদের নিয়ে এজেন্ডা ভিত্তিক আলোচনা করা। আরো বেশকিছু উল্লেখযোগ্য…
ঘরে বসে কম্পিউটার পণ্য কেনায় বিশেষ সুবিধা দিচ্ছে দেশী প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ‘ওয়ালটন ল্যাপটপ অনলাইন ডিসকাউন্ট মেলা’র আওতায় প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ল্যাপটপ, কম্পিউটার এবং কম্পিউটার এক্সেসরিজ কিনলেই মিলবে ১৫ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট। ১৫ মে থেকে শুরু হওয়া এ সুযোগ থাকছে ৩১ জুলাই ২০২২ পর্যন্ত। ওয়ালটন কম্পিউটার ও আইটি এক্সেসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, অনলাইন ডিসকাউন্ট মেলার আওতায় ই-প্লাজা ( https://cutt.ly/uHonLfB) থেকে ওয়ালটনের যে-কোনো কম্পিউটার পণ্য ক্রয়ে এই মূল্যছাড় দেয়া হচ্ছে। তবে পণ্য ক্রয়ে গ্রাহকদের অনলাইন পেমেন্ট গেটওয়ে (ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং) ব্যবহার করতে হবে এবং হোম ডেলিভারি নিতে হবে। তিনি জানান, এর পাশাপাশি…
ছয় শতাধিক স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের এক লাখের অধিক পণ্য নিয়ে গঠিত দারাজ বাংলাদেশের ব্র্যান্ড মল ‘দারাজ মল’ দারাজ ওয়েবসাইট এবং অ্যাপে আয়োজন করছে দারাজ মল ফেস্ট। ক্যাম্পেইনটি চলবে আগামী ২৮ মে পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা আকর্ষণীয় অফার ও ডিলে দারাজমলের বিপুল পরিসরের পণ্যসামগ্রী কিনতে পারবেন। দারাজ মল’এর লক্ষ্য গ্রাহকদের উদ্ভাবনী এবং প্রিমিয়াম ব্র্যান্ড অভিজ্ঞতা প্রদানের জন্য সম্মিলিতভাবে কাজ করা। গ্রাহকদের কেনাকাটার উন্নত অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি প্ল্যাটফর্মটি আসল পণ্য বিক্রয় করে, এমন বিশ্বস্ত ব্র্যান্ডের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, দারাজ মল থেকে কেনাকাটার ক্ষেত্রে থাকছে ইজি রিটার্ন সুবিধা। এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে, মেগা ডিলসের ভাউচারের মাধ্যমে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন…
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পরবর্তী ধাপে উত্তরনের লক্ষ্যে প্রয়োজনীয় আইসিটি অবকাঠামো বিনির্মাণে বিশ্বব্যাংক ও আইসিটি বিভাগ যৌথভাবে কাজ করবে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমদ আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে আইসিটি বিভাগে দ্বিপাক্ষিক বৈঠককালে এ কথা জানান। এছাড়া বৈঠকে আরো জানানো হয় ন্যানোটেক, ফিনটেক, স্টার্টআপ ইকোসিস্টেম, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা উন্নয়নের জন্য এক্সচেইঞ্জ প্রোগ্রাম চালু ও ইনোভেশন হাব প্রতিষ্ঠা করা, বাংলাদেশ হাই-টেক পার্ক, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের জন্য বৈদেশিক উৎস হতে বিনিয়োগ আহরন এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশে উত্তরণের জন্য বিনিয়োগ আহরনেও সার্বিক সহায়তা করবে বিশ্বব্যাংক। ২০৪১ সালের…
জনপ্রিয় মােবাইল নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স হট সিরিজের স্মার্টফোনের সর্বশেষ সংস্করণ ‘হট ১২’ বাজারে এনেছে। এই ডিভাইসে থাকছে হেলিও জি৮৫ প্রসেসর, ৯০ হার্টজের ৬.৮২” ইঞ্চি ‘প্রাে-লেভেল পাঞ্চ হােল ডিসপ্লে, ১১জিবি র্যাম+১২৮জিবি রম এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসম্পন্ন ৫০০০ এমএএইচ টেকসই ব্যাটারি। ‘হট ১২ ডিভাইসটিতে মিডিয়াটেক জি৮৫ গেমিং চিপসেট এর সাহায্যে হাই ফ্রেম রেট এর গেম খেলা যায় এবং এতে রেসপন্স টাইমও কম লাগে ও গেমিং কমিনিউকেশন দ্রুততর হয়। এই স্মার্টফোনের চিপসেটে রয়েছে ডুয়েল কোর ফ্ল্যাগশিপ সিপিইউ আর্কিটেকচার’, ২টি ফাস্ট এআরএম কর্টেক্স-এ৭৫ কোর’, যেগুলাে সর্বোচ্চ ২ গিগাহার্টজ পর্যন্ত পারফরম্যান্স বাড়াতে সক্ষম। আরও আছে ৬টি স্মল এআরএম কর্টেক্স-এ৫৫ কোর যেগুলাে ১.৮ গিগাহার্টজ…
ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট শমী কায়সার ও বর্তমান সাধারন সম্পাদক আব্দুল তমালের নেতৃত্বে “অগ্রগামী” প্যানেল ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে ই-ক্যাব অফিসে মনোনয়নপত্র জমা দেন এই প্যানেলের ৯ জন সদস্য। এই প্যানেলে ই-ক্যাব নির্বাচনে শমি কায়সার ও আব্দুল ওয়াহেদ তমাল এর নেতৃত্বে “অগ্রগামী” প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে আগের ইসি মেম্বার শমী কায়সার, আব্দুল ওয়াহেদ তমাল, সাহাব উদ্দিন শিপন, আসিফ আহনাফ, সাইদ রহমান ও নাসিমা আক্তার নিশার সাথে নতুন মুখ যুক্ত হয়েছেন ফুডপান্ডার ম্যানেজিং ডিরেক্টর আমব্রিন রেজা, পেপারফ্লাই এর সিইও শাহরিয়ার হাসান এবং ফোকাস ফ্রেমের সিইও রুহুল কুদ্দুস ছোটন। ই-ক্যাবের সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল…
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ‘যাচাই.কম’-এর প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ। আজ বুধবার ই-ক্যাবের ধানমন্ডি কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমি যেহেতু ছোট পরিসরে ই-কমার্স পরিচালনা করছি, তাই কিছু সমস্যা চিহ্নিত করতে পেরেছি। ই-কমার্স সেক্টরের সকলের চিহ্নিত সমস্যাগুলো সমাধানের জন্য আমি ই-ক্যাবের সকল সদস্য প্রতিষ্ঠানের কল্যাণে এবং ই-ক্যাব সদস্যদের স্বার্থের জন্য আমি কাজ করার সুযোগ চাই। আমি ই-ক্যাবের সম্মানিত সকল সদস্যবৃন্দের ভালোবাসা, দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি। উল্লেখ্য, আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ই-কমার্স ব্যবসায়ীদের জাতীয় সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ২০২২-২৪ বছরের ৪র্থ কার্যনির্বাহী কমিটির নির্বাচন।
আসন্ন ই-ক্যাব নির্বাচনে ই-কমার্স সেলার এসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদ্যোক্তা মুহাম্মাদ ইসমাইল হুসাইন। বিডিএক্সক্লুসিভ নামে ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে ২০১৫ সাল থেকে রেডিমেড গার্মেন্টসকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন তিনি। নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে তিনি বলেন, ‘ই-কমার্স ব্যবসার প্রাণ হলো বিভিন্ন মার্কেটপ্লেস সেলার ও ফেসবুক নির্ভর উদ্যোক্তা। কিন্তু ই-কমার্স ব্যবসার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর থেকে তাদের কল্যাণে তেমন কোনো ভূমিকা রাখা হয়নি। আমি সেলারদের কল্যানে কাজ করতে চাই।
দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ভিসতা ইলেকট্রনিক্স এ উদ্যোক্তা পরিচালক হিসেবে যুক্ত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে গুলশানের ওয়েস্টিন হোটেলে “গ্র্যান্ড রিসিপশন টু ইলিয়াস কাঞ্চন’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসতা ইলেকট্রনিক্স এর চেয়ারম্যান সামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক প্রকৌশলী মো. মইনুল হক, পরিচালক উদয় হাকিম, এইচভ্যাক এর পরিচালক প্রকৌশলী মো. শহীদ উল্লাহ, ভিসতার হেড অব মার্কেটিং তানভীর জিহাদ প্রমুখ। ভিসতাকে নাম্বার ওয়ান প্রতিষ্ঠান বানাতে চাই: ইলিয়াস কাঞ্চন ভিসতাকে নাম্বার ওয়ান প্রতিষ্ঠান বানানোর প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয়…

