লেখক: ই-কমার্স বার্তা
এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) এর সাথে মোনার্ক মার্ট লিমিটেডের গ্রাহকদের জন্য মানসম্মত পণ্য বিক্রয় সংক্রান্ত এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার ১২ই জুন বিকেল ৪টায় রাজধানীর তেজগাওস্থ স্বপ্ন-এর অফিসে এই চুক্তি সম্পন্ন হয়। অনলাইনে গ্রোসারি পণ্য কেনাকাটা সহজ করতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করছে স্বপ্ন ও মোনার্ক মার্ট। এই চুক্তির মাধ্যমে “স্বপ্ন গিফট কার্ড” কেনা যাবে মোনার্ক মার্ট থেকে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই লজিস্টিকসের পক্ষে উপস্থিত ছিলেন স্বপ্ন’র অপারেশনস ডিরেক্টর আবু নাছের, স্বপ্ন’র বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, স্বপ্ন’র হেড অব ই-কমার্স খাজা আশশাদ বেলাল এবং মোনার্ক মার্ট লিমিটেডের পক্ষ থেকে ছিলেন সিওও জাহেদ কামাল, হেড অফ কমার্শিয়াল আহমেদ মোস্তফা,…
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ২০২২-২৪ সালের নির্বাহী পরিষদের নির্বাচনের ভোট কেন্দ্র ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাইয়্যেদানা কমিউনিটি সেন্টার, বাড়ী নং ৩৬, রোড নং ৯/এ, ধানমন্ডি ঢাকা ১২০৫ – ঠিকানায় বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। ব্যালট পেপারে ভোটের জন্য নির্ধারিত ছকে ক্রস (x) চিহ্ন প্রদান করে পরিচালক পদের জন্য ভোট প্রদান করতে হবে। নির্বাচনের আচরণ বিধি মোতাবেক প্রত্যেক ভোটার মোট ৯জন প্রার্থীকে ভোট প্রদান করবেন। ৯ জনের কম বা বেশী হলে ব্যালট পেপার বাতিল বলে গণ্য হবে।
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বেসিসের প্রস্তাবের আশানুরূপ প্রতিফলন ঘটেনি বলে জানিয়েছেন বেসিস নেতৃবৃন্দ। শনিবার (১১ জুন ২০২২) রাজধানীর কারওয়ান বাজারে বেসিস অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসিস নেতৃবৃন্দ এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বেসিস-এর বাজেট প্রতিক্রিয়া শীর্ষক এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসিস সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, বেসিস সহ-সভাপতি (অর্থ) ফাহিম আহমেদ ও বেসিস পরিচালক এ কে এম আহমদুেল ইসলাম বাবু। গত ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট উপস্থাপন করায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বেসিস সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান বলেন, বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের জন্য বরাদ্দ গত…
দেশের উচ্চ আদালত ও নিম্ন আদালতসমূহের বিচারিক সেবা ও তথ্য প্রদান প্রক্রিয়া সহজ করতে এবং বিদ্যমান সেবাসমূহকে ডিজিটাল সেবায় রূপান্তর করার লক্ষ্যে চালু হয়েছে অনলাইন কজলিস্ট, জুডিসিয়াল মনিটরিং ড্যাশবোর্ড এবং এবং মাইকোর্ট অ্যাপ। এটুআই-এর কারিগরি সহযোগিতায় আইন ও বিচার বিভাগ এবং ইউএনডিপি বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এই অনলাইন সেবাসমূহের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ বেগম শারমিন নিগার। উদ্বোধন অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি স্বাগত বক্তব্য প্রদান করেন…
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ডিজিটাল আর্থিক সেবা গ্রহণের সুবিধা দিতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এবং লংকাবাংলা ফাইন্যান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তিটি সম্পন্ন হয়। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজাশা হরিয়ার এবং ‘নগদ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় শহর এবং প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকেরা এখন থেকে ‘নগদ’-এর মাধ্যমে লংকাবাংলার ডিপিএস সুবিধা, ক্রেডিট কার্ড এবং ঋণের জন্য আবেদন করতে পারবেন। দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্ত করা চুক্তিটির মূল লক্ষ্য। এ বিষয়ে ‘নগদ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ…
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বনানীর গ্যালেসিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে সম্প্রতি দিনব্যাপী “4th Industrial Revolution in BPO Industry” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে বাক্কো। কর্মশালায় বাক্কোর ৩২ টি সদস্য প্রতিষ্ঠানের ৪৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালাটি পরিচালনা করেন ড. বি এম মইনুল হোসেন সহযোগী অধ্যাপক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিজনেস প্রমোশন কাউন্সিলের কো-অর্ডিনেটর আবদুর রহিম খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক্কোর সাধারন সম্পাদক তৌহিদ হোসেন, বাক্কোর পরিচালক আবু দাউদ খান ও জনাব মোঃ ফজলুল হক ।
২০২২-২৩ অর্থবছরের বাজেটে আইসিটি বিভাগের জন্য এক হাজার ৯১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এই বাজেট প্রস্তাবে আইসিটি বিভাগ গত অর্থবছরের চেয়ে ২৭৪ কোটি টাকা বেশি পেয়েছে। উল্লেখ্য, গত অর্থবছরে আইসিটি বিভাগে বরাদ্দ দেওয়া হয়েছিল এক হাজার ৭২১ কোটি টাকা। যা পরে সংশোধিত বাজেটে পরিমাণ দাঁড়িয়েছিল এক হাজার ৬৪২ কোটি টাকা।
তরুণীদের ঘরে বসেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থান গড়ে তুলতে ‘হার পাওয়ার’ নামক প্রকল্পে ৪৩ জেলায় ২৫ হাজার নারীকে প্রশিক্ষণ দেয়া হবে। ২৫০ কোটি টাকার এই প্রকল্পের মধ্যে ৩ মাসের হাতে-কলমে প্রশিক্ষণ ও ৩ মাসের ইনকিউবেশনের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নত্তোর পর্বে সংসদ সদস্য রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে এসব তথ্য দেন প্রতিমন্ত্রী। তিনি আরো জানান, শি পাওয়ার প্রকল্প স্থায়ী করার জন্য নিজস্ব অর্থায়নের ২০০ কোটি এবং বাংলাদেশের ভারতের ৫০ কোটি টাকাসহ ২৫০ কোটি টাকা সহায়তায় নির্মিতব্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছন, ই-কমার্স ইকো সিস্টেমের ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের আরও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ভবিষ্যতে একসাথে কাজ করবে আইসিটি বিভাগ, ই-ক্যাব ও উই। বুধবার আইসিটি প্রতিমন্ত্রীর সাথে আগারগাঁওয়ে নিজ দফতরে ই-ক্যাবের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ই-ক্যাব শমী কায়সারের নেতৃত্বে বিগত সাড়ে ৪ বছর ধরে সফলতার সাথে কাজ করে বেশকিছু সফল উদ্যোগ নিয়েছে যার মধ্যে রয়েছে লকডাউনে ব্যবসা সচল রাখা, ডিজিটাল হাট, মানবসেবা, টিসিবি পণ্য অনলাইনে বিক্রি, অনলাইন আমমেলা ইত্যাদি। আইসিটি বিভাগ ই-ক্যাবের বিভিন্ন কার্যক্রমের সাথে সহযোগিতা করেছে ভবিষ্যতেও করবে বলে তিনি জানান। তিনি বলেন, ই-কমার্স স্টার্টআপগুলো…
বাংলাদেশের বাজারে দ্রুত জনপ্রিয়তা পাওয়া স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স শিগগিরই ‘নোট ১২’ সিরিজের সর্বশেষ। জানা যাচ্ছে যে, ‘নোট ১২’ এর নতুন ভ্যারিয়েন্টটিতে থাকবে দ্রুতগতির ও শক্তিশালী প্রসেসর, মিডিয়াটেক হেলিও জি৯৬ আল্ট্রা গেমিং প্রসেসর ও আকর্ষণীয় অ্যামলেড ডিসপ্লে। মিডিয়াটেক হেলিও জি৯৬ আল্ট্রা গেমিং প্রসেসর ব্যবহার করে সহজেই কোনো রকম বিঘ্ন ছাড়াই ‘হাই এফপিএস’ এর উচ্চমাত্রার কনফিগারেশনের গেমগুলো খেলা যায়। শক্তিশালী গেমিং প্রসেসর ছাড়াও ইনফিনিক্সের সর্বশেষ এই ডিভাইসে থাকছে বেশি র্যাম সুবিধা। এই ডিভাইসটিতে থাকবে ৬.৭” এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, যেটিতে ব্যবহার করা হয়েছে গ্লাস টেক্সার এবং কার্বন ফাইবারের শক্তিশালী সমন্বয়ে ‘এরোস্পেস-গ্রেড আল্ট্রা-থিন গ্লাস ফাইবার’। এতে নোট ১২ জি৯৬ ডিভাইসে আরো থাকছে অকল্পনীয় প্রসেসিং…

