লেখক: ই-কমার্স বার্তা
ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ আয়োজন করল ‘নগদ টাইকুনস মিট’ বা ডিস্ট্রিবিউটর্স মিট ২০২২। ‘দ্য উইনার অব চেঞ্জ’ স্লোগানে এই আয়োজনটিতে অংশগ্রহণ করেন সারা দেশ থেকে ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটর্স, রিজিওনাল ম্যানেজার ও মার্কেট ডিরেক্টর্সগন। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘নগদ’ আয়োজন করে এই ‘টাইকুনস মিট ২০২২’। সারাদিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬৪ জন ডিস্ট্রিবিউটর্স, রিজিওনাল ম্যানেজার, মার্কেট ডিরেক্টর্সদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর এ মিশুক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকগণসহ ‘নগদ’-এর বিভিন্ন বিভাগীয় প্রধান ও উচ্চপর্যায়ের কর্মকর্তারা। সকাল থেকে শুরু হওয়া ‘নগদ টাইকুনস মিট ২০২২’ আয়োজনটি…
আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এবং বিসিএস এর উদ্যোগে আয়োজিত ০৬ জুন সোমবার মুন্সিগঞ্জের ঢালিস আম্বার নিবাস রিসোর্টে বুটক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে নিজেদের দাবি উত্থাপন করেন বিসিএস সদস্য এবং প্রযুক্তি ব্যবসায়ীরা। বুটক্যাম্পের বিষয় ছিল ‘হার্ডওয়্যার ম্যানুফাকচারিং প্ল্যান রেডিনেস অ্যান্ড প্রিপারেশন’। প্রযুক্তিপণ্য উৎপাদনে কাঁচামালের উপর অত্যাধিক শুল্ক ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য উৎপাদনের অন্তরায় বলে উল্লেখ করেছেন প্রযুক্তি ব্যবসায়ীরা। বুটক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার। তিনি বলেন, প্রযুক্তি পণ্য উৎপাদনে যেসব কাঁচামালের প্রয়োজন হয় এবং পাশাপাশি পিসিবি বোর্ডসহ যেসব উপকরণ পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় এসব পণ্যের উপর শুল্কের কোটা শুন্য করা হলে দেশে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পাবে। বিকেলের সেশনে…
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সটিটিউট অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চ এবং চার্টার্ড স্কিলস যৌথভাবে পরিচালনা করতে যাচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক ব্যাংকিং (পিজিডি আইবি), প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং কর্পোরেট গভর্নেন্স এর সার্টিফিকেট কোর্স। এই বিষয়ে গত সোমবার, ৬ জুন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইন্সটিটিউট অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চ ডিপার্টমেন্ট (আইবিইআর) এবং চার্টার্ড স্কিলস এর মধ্যে এই বিষয়ে যৌথ চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মফিজুর রহমান (ভাইস চ্যান্সেলর, ইউআইইউ), প্রফেসর ডক্টর কামরুজ্জামান (পরিচালক, আইবিইআর; ইউআইইউ), ডক্টর খন্দকার মাহমুদুর রহমান, মনজুরুল হক খান প্রমুখ। চার্টার্ড স্কিলস এর পক্ষ থেকে উপস্থিত…
সফল নারী উদ্যোক্তা এবং উপদেষ্টাদের নিয়ে রাজধানীর গুলশান ক্লাবে সভা করেছে ই-ক্যাব নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেল অগ্রগামী। ই-ক্যাব নির্বাচনকে সামনে রেখে এই আয়োজনে উপস্থিত ছিলেন উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাবিদ, সাংবাদিক, মনোবিজ্ঞানী, সমাজবিদ ইত্যাদি পেশার নারীরা। প্যানেল প্রধান শমী কায়সারের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন এই প্যানেলের অগ্রগামী প্রার্থী আম্বারীন রেজা। শুরুতেই ই-কমার্স ব্যবসার মাধ্যমে দেশীয় পণ্যকে জনপ্রিয় করে নারীদের ক্ষমতায়নের পেছনের গল্প তুলে ধরেন অগ্রগামী প্যানেলের সদস্য নাসিমা আক্তার নিশা। এরপর ই-ক্যাবের প্রথম দিকের উদ্যোক্তা তানিয়া ওয়াহাব, স্কুটি উদ্যোক্তা জেরিন মারজান খান, আইন উপদেষ্টা টিউলিপ বক্তব্য রাখেন। এসময় তারা অনলাইন কেনাকাটায় মেয়েদের সাইবার হ্যারাজমেন্ট কমাতে ভোক্তাদের মধ্যে ডিজিটাল স্বাক্ষরতা এবং অনলাইন ব্যবসায়ে…
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে ব্লকচেইন প্রযুক্তিকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অগ্রসরমান প্রযুক্তি ব্লকচেইন ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী আজ বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত “বাংলাদেশ ব্লকচেইন অলিম্পিয়ার্ড ২০২২” এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের তরুণ প্রজন্ম নতুন নতুন প্রযুক্তিকে আয়ত্ত করছে প্রতিনিয়ত। তিনি বলেন অত্যন্ত আশাবাদী যে ব্লকচেইন এর উন্নয়ন ও বিকাশে তরুণরা এগিয়ে এসেছে। ব্লকচেইন অলিম্পিয়ার দেশের তরুণদের জন্য উদ্ভাবনী ধারণা বিকাশ ঘটানোর সুবর্ণ সুযোগ বলেও মন্তব্য করেন মন্ত্রী। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক…
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে এক হাজারের অধিক শিক্ষার্থীকে ভোক্তা অধিকার আইনের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’ (ডিএনসিআরপি) ও বেসরকারি ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর উদ্যোগে ‘ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক সেমিনারে’ এ প্রশিক্ষণ দেওয়া হয়। ডিএনসিআরপি ও সিসিএস এর যৌথ আয়োজনে রোববার (০৫ জুন) গণ বিশ্ববিদ্যালয় সংলঘ্ন গণস্বাস্থ্য পিএইচ ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সার্বিক সহায়তায় ছিল গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, প্রধান আলোচক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ.এইচ.এম. শফিকুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন…
দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রির সম্ভাবনা, ট্রেন্ড এবং এ খাতের তথ্য উপাত্ত উন্মোচিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজন করেছে বাংলাদেশ ই-কমার্স সামিট ২০২২। দারাজের পরিবেশনায় এবং ডটলাইনের পরিচালনায় এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলো ই-কুরিয়ার এবং দ্যা বিজনেজ স্ট্যান্ডার্ড। ‘রিভাইটালাইজিং দ্যা ই-কমার্স ইন্ডাস্ট্রি’, এই থিম নিয়ে লা মেরিডিয়ান ঢাকার দ্য স্কাই বলরুমে অনুষত দে হয় এই সামিট। এই আয়োজনে ই-কমার্সের ধারাবাহিক বৃদ্ধি এবং করোনাকালীন সময়ে ই-কমার্স খাতেন পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়। সামিটে দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞদের পাশাপাশি বৈশ্বিক বিশেষজ্ঞ এবং রিটেইল বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, “ই-কমার্স শিল্পের উন্নতির বিষয়ে বাংলাদেশের প্রত্যাশিত…
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সামনে রেখে আগামী দুই বছরের (২০২২-২০২৪) জন্য অগ্রগামী প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) রাতে রাজধানীর একটি হোটেলে দেশের ই-কমার্স খাতের অন্যতম সফল উদ্যোক্তা ফুডপ্যান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা অগ্রগামীর মিশন ২০২৬ তুলে ধরেন। আম্বারীন রেজা বলেন, নির্বাচিত হলে আগামী দুই বছরের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার ও দশ লক্ষ কর্মসংস্থানের ই-কমার্স ইন্ডাস্ট্রি গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করব আমরা। অগ্রগামী প্যানেলের ইশতেহার ঘোষণা করেন দেশের লজিস্টিকস খাতের অন্যতম সফল উদ্যোক্তা পেপারফ্লাই লিমিটডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাহরিয়ার হাসান। সদস্যদের জন্য অগ্রাধিকার সেবা ও তাদের দক্ষতার উন্নয়নে বিভিন্ন…
মেন্সট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে এক হাজার স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে দারাজ। গত ১লা জুন আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনোকোলজি বিভাগে এক হাজার পুনঃব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে দারাজ বাংলাদেশ লিমিটেড। এই অনুদানের মাধ্যমে, দারাজ প্রসব-পরবর্তী সময়ে তাদের মাসিক স্বাস্থ্যবিধি বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি করবে। অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ থেকে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল, মো. নাজমুল হক, ডিরেক্টর ও ডা. নাজমা হক, হেড অফ গাইনি অ্যান্ড ওবিএসটি। অন্যদিকে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. মো. সাইদুজ্জামান, অধ্যাপক, ডেপুটি ডিরেক্টর, ডা. ফারহানা দেওয়ান, হেড অফ দ্যা ডিপার্টমেন্ট…
পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স মোনার্ক মার্টের সাথে যুক্ত হল আলমগীর র্যাঞ্চ। সোমবার (৩০ মে) বিকেলে ঢাকার গুলশানে আলমগীর র্যাঞ্চ লিমিটেড ও মোনার্ক মার্ট এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর র্যাঞ্চ লিমিটেড-এর পরিচালক ও লাবিব গ্রুপের ভাইস-চেয়ারম্যান সুলতানা জাহান, সিআইপি এবং মোনার্ক মার্ট এর চিফ অপারেটিং অফিসার জাহিদ কামাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর র্যাঞ্চের জেনারেল ম্যানেজার সাদিয়া তাসনিম, মোনার্ক মার্ট এর হেড অব কমার্শিয়াল আহমেদ মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তাগণ। এই চুক্তির মাধ্যমে মোনার্ক মার্টে প্রকাশিত ছবি ও ভিডিও-এর মাধ্যমে গ্রাহক তার পছন্দের গরু কেনার আগে এর জাত,…

