লেখক: ই-কমার্স বার্তা
নিজস্ব প্রতিবেদক:Entrepreneurs Club of Bangladesh (E-Club)-এর অফিসে Women’s Forum-এর সদস্যদের নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ চা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) আয়োজিত এ বৈঠকে সংগঠনের President, Senior Vice President, Organizing Secretary, Finance Secretaryসহ Women’s Forum-এর নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে গল্প, আড্ডা, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক আন্তরিকতায় আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। Women’s Forum-এর পথচলা, সদস্যদের সম্মিলিত কার্যক্রম এবং একসঙ্গে কাজ করার বিভিন্ন স্মরণীয় মুহূর্ত নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে E-Club-এর President Women’s Forum-এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, “Women’s Forum আমাদের সংগঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা এবং নেতৃত্ব বিকাশে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন…
এম কে আনোয়ার হাসান সিইও, জেমস কনস্ট্রাকশন লিঃ বাংলাদেশের অর্থনীতিতে আবাসন বা রিয়েল এস্টেট খাত অন্যতম প্রধান চালিকাশক্তি। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সরাসরি অবদান রাখার পাশাপাশি লিংকোজ শিল্প যেমন—সিমেন্ট, রড, ইট, টাইলস ও অন্যান্য হরেক রকমের ফিটিংসের মাধ্যমে বিশাল কর্মসংস্থান ও অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখছে এই খাত। তবে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি এবং নীতিগত পরিবর্তন এবং সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতার ফলে রিয়েল এস্টেট খাত এক জটিল সংকট ও সম্ভাবনার সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি ও প্রধান চ্যালেঞ্জ দেশের রিয়েল এস্টেট বাজার বর্তমানে কিছুটা ধীরগতির মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও বৈশ্বিক সংকট পরবর্তী সময়ে রড, সিমেন্ট, ইট ও…
বিশেষ প্রতিবেদক: দেশের মেগা প্রপার্টি ম্যানেজমেন্ট এবং কমার্শিয়াল রিয়েল এস্টেট খাতের সুপরিচিত মুখ, নেক্স রিয়েল এস্টেটের ডিরেক্টর ও সিইও তাবাসসুম ইমাম ভূষিত হচ্ছেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ সম্মাননায়। আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকার পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল বিজনেস, এন্টারপ্রেনিউর, কালচার অ্যান্ড লিডারশিপ সামিট-২০২৬ (সিজন-৬)’-এ তাঁকে “Excellence in Corporate Real Estate Leadership” পুরস্কারে ভূষিত করা হবে। সামিটটি যৌথভাবে আয়োজন করছে বিশিষ্ট সামাজিক ও বৈশ্বিক ব্র্যান্ডিং সংস্থা ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এবং ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল। বর্তমান রিয়েল এস্টেট বাজারে বিনিয়োগকারীদের সঠিক দিকনির্দেশনা প্রদান, বিশ্বমানের কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল স্পেস তৈরি এবং মেগা প্রজেক্টের সফল বাস্তবায়নে তাবাসসুম ইমামের দক্ষতা বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে। নেক্স রিয়েল এস্টেটকে একটি শক্তিশালী ব্র্যান্ডে…
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের তথ্য অনৈতিকভাবে সংশোধন, স্থানান্তরের জন্য ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি দেওয়া হতো একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর এজন্য প্রতিদিন মিলত পাঁচ হাজার টাকা।হোয়াটস অ্যাপ গ্রুপের ওই চক্রটি আবার তা সরবরাহ করত বিভিন্ন কম্পিউটার কম্পোজের দোকানে। আর এভাবেই চলত রমরমা ব্যবসা। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। আর এই কাজটি চলছিল অফিস সহকারী রনি গাইন-এর আইডি থেকে।কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে (সিএমএস) তার ইউজার আইডি থেকে মোট ৩৭টি এনআইডি সংশোধন ও স্থানান্তরের হদিস মিললে বিভাগী মামলা দেওয়া হয়। তদন্ত, শুনানি নথি পর্যালোচনায় তথ্য মেলে রনি গাইন তার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি ডাটা…
বিশ্বখ্যাত আর্থিক পরামর্শমূলক গ্রন্থ ‘রিচ ড্যাড পুওর ড্যাড’-এর লেখক রবার্ট কিওসাকি (৭৯) নিজের বিস্তৃত রিয়েল এস্টেট বিনিয়োগের বিপরীতে প্রায় ১২০ কোটি মার্কিন ডলারের (১.২ বিলিয়ন ডলার) বিশাল ঋণের জালে রয়েছেন। তবে এই বিপুল পরিমাণ দেনাকে কোনো ব্যর্থতা হিসেবে দেখছেন না তিনি; বরং ধনী ব্যক্তিদের মতো আয়বর্ধক সম্পদ গড়ে তুলতে ঋণকে একটি কার্যকর কৌশল হিসেবে ব্যবহারের দাবি করে নিজের এই ঋণের কথা বারবার প্রচার করছেন তিনি। সম্প্রতি ‘গেট রিচ এডুকেশন’ শীর্ষক এক পডকাস্টে কিওসাকি নিজেই তার দেনার কথা উল্লেখ করে বলেন, ‘আমি প্রায় ১.২ বিলিয়ন ডলারের ঋণে আছি।’ তবে প্রয়োজনীয় আর্থিক শিক্ষা ছাড়া সাধারণ মানুষকে অন্ধভাবে তার এই পথ অনুসরণ না…
বিশেষ প্রতিবেদন: বর্তমান সময়ে ডিজিটাল অগ্রগতি ও ব্যাপক তথ্যায়নের মাঝে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে অনলাইন সাইবার বুলিং, ভুয়া আইডি, ব্ল্যাকমেইলিং এবং স্পর্শকাতর ডেটা লিক। সাম্প্রতিক সময়ে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (NID) সহ সরকারি ও পাবলিক ডেটা বিভিন্ন মাধ্যমে ফাঁস বা বিক্রি হওয়ার ঘটনা সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। এ ধরনের জটিল ও স্পর্শকাতর সময়ে বাংলাদেশের সাধারণ মানুষকে সাইবার সুরক্ষার ছায়াতলে রাখতে বলিষ্ঠ ভূমিকা রাখছেন তরুণ সাইবার বিশেষজ্ঞ ও প্রযুক্তি উদ্যোক্তা শাউরিয়া জুহিন জয়। দীর্ঘদিন ধরে সাইবার সিকিউরিটি ও ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছেন তিনি। পেশাগতভাবে আন্তর্জাতিক মানের সাইবার সাপোর্ট দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা থেকে…
বাংলাদেশের আবাসন খাতের শীর্ষ জাতীয় সংগঠন রিহ্যাব (REHAB – Real Estate & Housing Association of Bangladesh)-এর নবনির্বাচিত সভাপতি ড. মো. আলী আফজাল-কে অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্ণ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে দেশের রিয়েল এস্টেট খাতের পেশাজীবীদের সংগঠন রিয়েল এস্টেট প্রফেশনালস ফোরাম (REP Forum) এবং আরইপি ফোরামের ভাইস প্রেসিডেন্ট তথা নেক্স রিয়েল এস্টেট (Nex Real Estate)-এর সিইও তাবাসসুম ইমাম (Tabassum Imam)। আরইপি ফোরাম (REP Forum)-এর অফিশিয়াল ফেসবুক পেজ এবং তাবাসসুম ইমাম-এর অফিসিয়াল ফেসবুক পেজ—উভয় মাধ্যম থেকেই আলাদা করে এই বিশেষ সম্মাননা ও শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়। শুভেচ্ছা বার্তায় নতুন আশাবাদ: আরইপি ফোরাম ও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় তাবাসসুম ইমাম…
দুবাইয়ের রিয়েল এস্টেটে যুদ্ধের চাপ, বাংলাদেশের সামনে কি নতুন সুযোগ? মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতি দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। দীর্ঘদিন ধরে দুবাইকে বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সাম্প্রতিক সংঘাত সেই ধারণায় কিছুটা ধাক্কা দিয়েছে। যুদ্ধের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে রিয়েল এস্টেট লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যায়। রয়টার্সের প্রতিবেদনে গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষণ উদ্ধৃত করে বলা হয়েছে, মার্চের প্রথম ১২ দিনে ইউএইতে রিয়েল এস্টেট লেনদেন আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ এবং আগের মাসের তুলনায় ৪৯ শতাংশ কমেছিল। কিছু সম্পত্তিতে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের কথাও তখন জানা যায়। এই…
গত ২১ জুলাই রাজধানীর গুলশান-২ এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ধিনতাই স্টুডিওর নতুন ব্রাঞ্চের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংস্কৃতিপ্রেমী, অভিভাবক, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীরা। বিভিন্ন ব্রাঞ্চের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। ধিনতাই স্টুডিওর প্রতিষ্ঠাতা, নৃত্যশিল্পী ও ডান্স ট্রেইনার রাবেয়া খাতুন লাকি বলেন, “নৃত্য শুধু একটি শিল্প নয়, এটি আত্মপ্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। ধিনতাই স্টুডিও প্রতিষ্ঠার লক্ষ্যই হলো নতুন প্রজন্মকে সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং সংস্কৃতিচর্চার মাধ্যমে এগিয়ে নেওয়া। গুলশান-২ ব্রাঞ্চের মাধ্যমে আরও বেশি নৃত্যপ্রেমীর কাছে মানসম্মত নৃত্যশিক্ষা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে।” তিনি আরও বলেন, “ধিনতাই…
রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করজাল সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন খাতের ৪৬৫টি বাণিজ্য সংগঠনের কাছে সদস্যদের বিস্তারিত তথ্য ও ভ্যাট নিবন্ধন সংক্রান্ত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে প্রায় ৮ লাখ ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনের আওতায় থাকলেও আগামী এক বছরের মধ্যে এই সংখ্যা বাড়িয়ে ২০ লাখে উন্নীত করার পরিকল্পনা করেছে সরকার। এজন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত ভ্যাট নিবন্ধন কার্যক্রম বিস্তৃত করা হবে। এনবিআরের কর্মকর্তারা বলছেন, দেশের বিপুলসংখ্যক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান এখনো আনুষ্ঠানিক ভ্যাট…

