লেখক: ই-কমার্স বার্তা

সাকিবের ই-কমার্স মোনার্ক মার্টের সাথে গ্রাম লিমিটেড গ্রাম লিমিটেডের সাথে সাকিব আল হাসানের ই-কমার্স মোনার্ক মার্টের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মতিঝিলে মোনার্ক হোল্ডিংস হেড অফিসে ৭ই আগস্ট সোমবার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয়। এডটেক ও এয়ারপোর্ট লাউঞ্জের সুবিধা গ্রাহকদের কাছে অনলাইনের মাধ্যমে পৌঁছে দিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। গ্রাম লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান i1class.com এবং শুভেচ্ছা লাউঞ্জ-এর সকল পণ্য ও সেবা অনলাইনে প্রদানের উদ্দেশ্যে এই ব্যবসায়িক সমঝোতায় আসে মোনার্ক মার্ট। এতে অনলাইনে সারা দেশের ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে যাবে শিক্ষামূলক বিভিন্ন কোর্স কন্টেন্ট। অন্যদিকে শুভেচ্ছা লাউঞ্জের মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈদেশিক ফ্লাইটে যাতায়াতকারী সম্মানিত যাত্রীগণ এয়ারপোর্টে ভারি লাগেজ ও অন্যান্য পণ্য পরিবহনে…

Read More

মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় স্টার্টআপ বাংলাদেশের যাত্রা শুরু হয়। ৫০০ কোটি টাকা দেশের স্টার্টআপগুলোর মধ্যে বিনিয়োগ করবে স্টার্টআপ বাংলাদেশ। ইতোমধ্যেই ৫০ কোটির বেশি টাকা বিনিয়োগ সম্পন্ন করেছে স্টার্টআপ বাংলাদেশ। ২০২৫ সালের মধ্যেই আমরা আশা করি পুরো ৫০০ কোটি টাকা স্টার্টআপ গুলোতে বিনিয়োগ করা হবে। ওটিএ প্রতিষ্ঠান শেয়ারট্রিপের তৃতীয় বর্ষপূর্তিতে এ কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি আরও বলেন, দেশের ওটিএ বাজারের ১৫ শতাংশ দখল করে সফল স্টার্টআপ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে শেয়ারট্রিপ। আমি আশা করি শেয়ারট্রিপ আন্তর্জাতিকভাবে সফল একটি ট্রাভেল এজেন্সি হিসেবে আরও সুনাম অর্জন করবে। শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা সাদিয়া হক এবং…

Read More

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্ট (ওটিএ) শেয়ারট্রিপ। আজ (৭ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটন ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে শেয়ারট্রিপ অংশীদার প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার পুরস্কার প্রদান করে শেয়ারট্রিপ। এছাড়াও এ অনুষ্ঠানে আইসিটি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ কর্তৃক শেয়ারট্রিপে বিনিয়োগের ঘোষনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিয়া হক এবং প্রতিষ্ঠাতা কাশেফ রহমান। এই অনুষ্ঠানের মাধ্যমে শেয়ারট্রিপ এর অংশীদার প্রতিষ্ঠানদের…

Read More

শুরু হলো ওয়ালটন ল্যাপটপ এক্সচেঞ্জ অফার সিজন-২। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে ই-বর্জ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ই-বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশের সুরক্ষায় এ উদ্যোগ নিয়েছে ওয়ালটন। এ ক্যাম্পেইনের আওতায় যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, মোবাইল ফোন, টিভি বা অন্যান্য আইটি পণ্য জমা দিয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকা কিংবা ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে ওয়ালটনের নতুন কম্পিউটার পণ্য কেনা যাবে। এ সুবিধায় কেনা ওয়ালটন পণ্যের মূল্য ৬ মাসের কিস্তি এবং ৩ মাসের ইএমআই সুবিধায় পরিশোধ করার সুযোগ রয়েছে। যে কোনো ওয়ালটন প্লাজা কিংবা অনলাইনের ওয়ালটন ই-প্লাজা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত গ্রাহকরা এসব সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি…

Read More

উদ্যোক্তাদের সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি বাড়াতে চালু হওয়া ‘অর্জন ও বিজয়োল্লাস’ ক্যাম্পেইনের সর্বোচ্চ লক্ষ্য অর্জনকারী সেরা ডিএসওদের (ডিসট্রিবিউটর সেলস অফিসার) সম্মাননা প্রদান করেছে নগদ। এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। পুরো দেশে ছড়িয়ে থাকা ডিএসও এবং উদ্যোক্তাদের ‘নগদ’-এর সেবা বিস্তারের জন্য অনুপ্রাণিত করার মাধ্যমে তৃণমূল পর্যায়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তিতে নিয়ে আসা ছিল ক্যাম্পাইনটির মূল লক্ষ্য। বিশেষ এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের মোট ২৮ জন সেরা ডিএসও-কে পুরস্কৃত করে ‘নগদ’। এর মাধ্যমে দেশের এমএফএস ইন্ডাস্ট্রিতে ডিএসওদের জন্য সর্বপ্রথম ভিন্নধর্মী এমন আয়োজন করেছে ‘নগদ’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

Read More

এশিয়ান পেইন্টস বাংলাদেশের আয়োজনে শুরু হয়েছে কালার নেক্সট-২০২২। আজ রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কালার নেক্সট -২০২২ এর ঘোষনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান পেইন্টস গ্লোবাল ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রজ্ঞান কুমার। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির আঞ্চলিক প্রধান শিরীষ রাও এবং বাংলাদেশের কান্ট্রি হেড বুধাদিত্য মুখার্জি। এছাড়াও দেশের প্রখ্যাত স্থপতি, ইন্টেরিয়র ডিজানারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। প্রজ্ঞান কুমার তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, ‘এশিয়ান পেইন্টসের লক্ষ্য হল ভোক্তাদের সাথে এমনভাবে অংশীদার হওয়া যাতে, তারা পণ্য ও পেইন্টিং পরিষেবার সর্বোত্তম অভিজ্ঞতা পেতে পারে এবং তাদের বাড়ি সম্পর্কে নিজেদের উচ্চাকাঙ্ক্ষা এবং দৃষ্টিভঙ্গি সঠিকভাবে উপলব্ধি…

Read More

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) নেতৃবৃন্দ। শুক্রবার (৫ আগস্ট ২০২২) বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এর নেতৃত্বে বেসিসের নির্বাহী পরিষদ ও বেসিস অ্যাডভাইজরি স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। শুক্রবার সকাল ৭টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বেসিস নেতৃবৃন্দের যাত্রা শুরু হয়। স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান তারা। সেখানে শ্রদ্ধা জ্ঞাপন ও মোনাজাতের পাশাপাশি দিনব্যাপী নানা…

Read More

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সাময়িকী ফরচুনের তালিকায় বিশ্বব্যাপী শীর্ষ ৫০০ প্রতিষ্ঠানের মধ্যে শাওমি’র অবস্থান ২৬৬। এ নিয়ে টানা চতুর্থবারের মতো ইতিবাচক সূচক দেখাল বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে প্রথমবারের মতো ফরচুনের তালিকায় জায়গা করে নেয় শাওমি। সেবছর সেরা পাঁচশ প্রতিষ্ঠানের মধ্যে ৪৬৮তম স্থান দখল করে নেয়। এরপর ২০২০ সালে ৪২২তম স্থান, ২০২১ সালে ৩৩৮তম এবং এবার ২৬৬তম লাভ করে। ফরচুন ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, মাত্র চার বছরের মধ্যে ২০০ ধাপ এগিয়েছে শাওমি যা চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ অগ্রগতি। উল্লেখ্য, ২০২১ সালে শাওমি রেকর্ড পরিমাণ মুনাফা করে। ২০২১ সালে শাওমি গ্রুপের মোট মুনাফার পরিমাণ ছিল ৩২৮.৩ বিলিয়ন ইউয়ান যা তার…

Read More

ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ এর উদ্যোগে ‘ফুড এন্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’এর ২য় সিজন আয়োজিত হয়েছে। শুক্রবার, ০৫ আগস্ট ২০২২ গুলশানের ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ডবলরুমে খাদ্যপণ্যের মার্কেটিং সেক্টরের সম্ভাবনা ও বাস্তবতা বিষয়ক এই ফেস্ট অনুষ্ঠিত হয়। এই ফেস্টের টাইটেল স্পন্সর নেসলে এবং পাওয়ার্ড বাই স্পন্সর মোজো ও পুষ্টি। বিশ্বব্যাপী দাম বৃদ্ধির প্রভাবে খাদ্য ও পানীয় পণ্যের মার্কেটিং এর চ্যালেন্জ ও সংকটের সমাধান ও বাস্তবতা বিষয়ে আলোচনা করেন বক্তারা। দেশের স্বনামধন্য খাদ্য এবং পানীয় কোম্পানিগুলোর প্রধান নির্বাহী, প্রধান বিপণন কর্মকর্তা, প্রধান ব্র্যান্ড কর্মকর্তা, বিক্রয় কর্মকর্তা, সাপ্লাই চেইন প্রধান, বাজার গবেষক, রেগুলেটরি কর্মকর্তাবৃন্দ, কমিউনিকেশন ক্ষেত্রের পেশাজীবীবৃন্দ এবং প্রায় ৩০০ মার্কেটিং পেশাজীবী যোগ দেন এই আয়োজনে।…

Read More

যুক্তরাজ্য ভিত্তিক খ্যাতনামা দ্বি-বার্ষিক বিজনেস প্রকাশনা দ্য গ্লোবাল ইকোনমিক্স লিমিটেডের ‘বেস্ট ইমার্জিং ডিরেক্টর ইন ফিনটেক’ হিসেবে মনোনীত হয়েছেন ‘নগদ’ এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক। তিনি দেশের ফিনটেক সেক্টরে প্রথম ব্যক্তি যিনি মর্যাদাপূর্ণ প্রকাশনা দ্য গ্লোবাল ইকোনমিক্স লিমিটেড থেকে লিডারশিপ ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেছেন। উল্লেখ্য, মারুফুল ইসলাম ঝলক ‘নগদ’-এর প্রযুক্তিগত দিকগুলো পরিচালনা করে থাকেন। একজন প্রযুক্তিগত স্বপ্নদর্শী হিসেবে তিনি ই-কেওয়াইসি এবং ডি-কেওয়াইসির মতো বিপ্লবী ধারণা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ই-কেওয়াইসি দেশের আর্থিক খাতে প্রথম সত্যিকারের ডিজিটাল বিপ্লব হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। এ ছাড়াও ‘নগদ’-এর যুগান্তকারী উদ্ভাবন *১৬৭# ডায়াল করে এমএফএস অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াকে সুগম করার ক্ষেত্রেও ভূমিকা রাখছেন তিনি।…

Read More