লেখক: ই-কমার্স বার্তা

ষষ্ঠ রিফান্ড লিস্ট পাবলিশ করেছে কিউকম। এই তালিকা ফস্টার পেমেন্ট গেটওয়ের কাছে পাঠানো হয়েছে। পুরোপুরি লিস্ট দেখা যাবে এই লিঙ্ক থেকেঃ https://cutt.ly/fZx057L

Read More

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কর্মশালা এবং টিকাপ্রদান কর্মসূচী পালন করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। বৃহস্পতিবার নগদ এর প্রধান কার্যালয়ে এই কর্মসূচী পালিত হয়। নগদ এর কর্মীদেরকে হেপাটাইটিস ব্যধি থেকে মুক্ত রাখতে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে বেশ কিছু কার্যক্রম গ্রহন করে ‘নগদ’। এই কর্মসূচীর আওতায় নগদ-এর সকল কর্মীর জন্যে হেপাটাইটিস-বি প্রতিষেধক টিকা দেওয়ার আয়োজন করা হয়। এদিন নগদ-এর শতাধিক কর্মী হেপাটাইটিস-বি টিকা নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন নগদ লএর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান এবং ডিরেক্টর হিউম্যান রিসোর্সেস অ্যান্ড এডমিনিস্ট্রেশন শাহারিয়ার সাঈদসহ প্রতিষ্ঠানের আরও…

Read More

হুইসেল ও ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে শুরু হলো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। গত বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে রাজধানী কেআইবি কমপ্লেক্সে এই কার্যক্রমের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্বোধন হয়। সেই সঙ্গে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর অফিশিয়াল ওয়েবসাইট এর শুভ সূচনা করা হয়। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ ধরে তাঁর সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন। বাংলাদেশের তরুণদেরকে যাতে বিশ্বমানের আইটি জ্ঞানসমৃদ্ধ করা যায় সে ব্যাপারে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ অনেক বেশি ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। বিশেষ অতিথি…

Read More

২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের পুরুষ ও নারী জাতীয় দল, ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর হিসেবে থাকছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ। দারাজের চিফ মার্কেটিং অফিসার তাজদীন হাসান নিশ্চিত করেন, দারাজ চুক্তি অনুযায়ী শেষ পর্যন্তই বিসিবির সঙ্গে থাকবে। তিনি জানিয়েছেন, প্রকাশিত সংবাদ সঠিক নয়। তারা শিগগিরই একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি ব্যাখ্যা করবে। সূত্রঃ রাইজিং বিডি

Read More

দ্বিতীয়বারের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য মনোনীত হয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমনি চৌধুরী তাঁকে সিনেট সদস্য মনোনীত করেন। এর আগে ২০১৯ সালের ২৬ মে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত হন উবায়দুল মোকতাদির চৌধুরী। একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং‌ জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মোকতাদির চৌধুরী। এ বিষয়ে মোকতাদির চৌধুরী…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের প্রেক্ষিতে সহজ ডটকম দাবি করেছে, রনির অভিযোগ সঠিক নয়। টিকিট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা ছিল না। পাশাপাশি জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে সহজ ডটকম। আজ সহজ ডটকমের পক্ষে এ রিট দায়ের করেন ব্যারিস্টার তানজিবুল আলম।

Read More

চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। লোডশেডিংয়ের সময় স্বস্তিদায়ক বিভিন্ন পণ্য কেনায় গ্রাহকদের বাড়তি সুবিধা দিচ্ছে দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্ট লিমিটেড। ওয়ালটন ও মার্সেলের রিচার্জেবল ফ্যান, রিচার্জেবল ল্যাম্প, ইন্ডোর এমার্জেন্সি লাইট, ইউপিএস এবং জেনারেটর কেনায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ওয়ালকার্ট। বুধবার (২০ জুলাই, ২০২২) থেকে চলছে এই সুবিধা যা চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। ওয়ালকার্ট থেকে নির্দিষ্ট মডেলের ওয়ালটনের রিচার্জেবল ফ্যানে ১৪%, মার্সেলের রিচার্জেবল ল্যাম্পে ১৪%, ওয়ালটনের ইউপিএস-এ ৭% ও জেনারেটর এবং এমার্জেন্সি লাইটে ২৫% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ওয়ালকার্ট থেকে ওয়ালটন ও মার্সেলের এসব পণ্য কিনতে- https://cutt.ly/nLB0THZ এই লিঙ্ক ব্যবহার করা যাবে। এছাড়া, বিস্তারিত জানতে ভিজিট…

Read More

দেশে প্রথমবারের মত শেয়ারবাজারের লিস্টেড কোম্পানীগুলোকে নিয়ে আয়োজিত হচ্ছে শেয়ারবাজার কর্পোরেট ক্রিকেট-২০২২। ২৫ থেকে ২৭ জুলাই অনুশ্ঠিত হবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ১২ টি দল। এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মোনার্ক মার্ট এবং পাওয়ার্ড বাই ওয়ালটন। খেলা সরাসরি দেখা যাবে টি ম্পোর্টসে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেন্জ কমিশনের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ সাইফুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের হিরো।

Read More

লিনেক্স ও বেঙ্গল মোবাইল ডিলারদের নিয়ে আয়োজন করেছে লিনেক্স ও বেঙ্গল মোবাইলের ফ্যাক্টরি গ্র্যান্ড ওপেনিং। ২ সম্প্রতি রাজধানীর অভিজাত একটি হোটেলে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম, এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর হুমায়ূন কবির বাবলু ও চিফ অপারেটিং অফিসার (সিওও) ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম। গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মোবাইল ফোন পরিবেশকবৃন্দ। উদ্বোধন…

Read More