লেখক: ই-কমার্স বার্তা

মিরপুরে ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মিটআপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫শে আগস্ট রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্টে দেড় শতাধিক সেলারদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এই মিটআপে দেশের বিভিন্ন মার্কেটপ্লেসের সেলার ও মার্চেন্টরা অংশগ্রহন করেন। মিটআপে সেলাররা দারাজ ও অন্যান্য মার্কেটপ্লেসের প্রতি তাদের দাবী দাওয়া ও প্রত্যাশা তুলে ধরেন। ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল হক মাসুদ । অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন। সভাপতি অনুষ্ঠানে অংশগ্রহন করায় সকল সেলারদেরকে ধন্যবাদ জানান। এই মিটআপ সফলভাবে অনুষ্ঠানে সহযোগিতা করায় অনুষ্ঠানের সকল স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এই সেলার মিটআপের টাইটেল স্পন্সর পিএম ওয়ান…

Read More

মোবাইল রিচার্জে গ্রাহকদের বেশি লাভ দিতে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়ে এলো মোবাইল রিচার্জে ১০ টাকা অফারের বিশেষ একটি ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় ‘নগদ’-এর নতুন ও পুরোনো গ্রাহকেরা তাদের নিজ ‘নগদ’ নম্বরে ২০ টাকা রিচার্জ করলেই পাবেন ১০ টাকা ক্যাশব্যাক অথবা ১০ টাকা খরচে পাবেন ১ জিবি ইন্টারনেট। সোমবার থেকে ‘নগদ’-এর গ্রাহকেরা দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে ২০ টাকা রিচার্জ করলে এই ১০ টাকা ক্যাশব্যাকের অফারটি উপভোগ করতে পারবেন। ‘নগদ’-এর নতুন ও পুরোনো গ্রাহকেরা যারা ৩১ ডিসেম্বর ২০২১-এরপর কোনো প্রকার রিচার্জ করেননি, তারা এই অফারটি উপভোগ করতে পারবেন। অ্যাপ অথবা *১৬৭# ডায়াল করার মাধ্যমে রিচার্জ করে উপভোগ করতে…

Read More

আট বছরে পদার্পণ করল দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। আট বছরে পদার্পণের মূহুর্তকে অবিস্মরণীয় করে রাখতে বিশেষ বর্ষপূর্তি ক্যাম্পইন নিয়ে এসেছে দারাজ বাংলাদেশ। বৃহস্পতিবার ২৫ আগস্ট ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বর্ষপূর্তি ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো, চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসাইন, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. মাহবুব হাসান এবং চিফ হিউম্যান রিসোর্স অফিসার মো. রিয়াদ হোসেন সহ দারাজের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও,…

Read More

মেকানিক্স, এক অনন্য ব্র্যান্ড যা দেশের অন ডিমান্ড সার্ভিস স্টার্টআপ প্ল্যাটফর্ম হিসাবে খুব দ্রুত গ্রাহক সেবায় জায়গা করে নিয়েছে। তারই ধারাবাহিকতায় গত ১৯শে আগস্ট ২য় বর্ষে পদার্পণ করেছে মেকানিক্স। শুধুমাত্র ব্যক্তি সার্ভিস নয় বরং কর্পোরেটও সমানভাবে একটি বিশ্বস্ত সার্ভিস প্রোভাইডার হিসাবে সেবা প্রদান করে যাচ্ছে। এই সব কিছু নিয়ে কথা হয় মেকানিক্স এর দুই সহযোগী রায়হান চৌধুরী ও আসিব ইকবাল এর সাথে শুভকামনা তাদের জন্য। আসুন শুনে নেই তাদের স্বপ্ন গাঁথা গল্পের আদ্যোপান্ত ———- মেকানিক্স – বাংলাদেশের বিশ্বস্ত ও অন্যতম প্রফেশনাল অন ডিমান্ড এসি ও ইলেক্ট্রনিকস সার্ভিস প্লাটফর্ম হিসাবে জায়গা করে নিতে কাজ করে যাচ্ছে টিম মেকানিক্স। যেখানে গ্রাহকের চাহিদা…

Read More

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আজ (১৭ আগস্ট ২০২২) আইসিটি টাওয়ারের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আইসিটি বিভাগের পক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, প্রযুক্তিকে ব্যবহার করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা হবে। তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলা। বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন।…

Read More

জাতীয় আরকাইভস ও জাতীয় গ্রন্থাগারের ডিজিটাইজেশন প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত ও সমঝোতা স্মারক স্বাক্ষ ঢাকা (১৭ আগস্ট ২০২২ খ্রি.): জাতীয় আরকাইভস ও জাতীয় গ্রন্থাগারের ডিজিটাইজেশন, অনলাইন সেবা সম্প্রসারণ এবং আধুনিকায়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে এক কর্মশালা আজ রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় আরকাইভস ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন বিষয়ে একটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব…

Read More

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর কনফারেন্স হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর মধ্য এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিডার নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের উপস্থিতিতে বিডার নির্বাহী সদস্য মিজ মহোসিনা ইয়াসমিন এর সভাপতিত্বে এ সময় সমঝোতা স্বাক্ষর করেন বিডার নির্বাহী সদস্য মিজ মহোসিনা ইয়াসমিন এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিয়াইনেন। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আইএলও বিডার ওয়ান স্টপ সার্ভিস এর কিছু কিছু ক্ষেত্রে বিডাকে সহযোগিতা প্রদান করবে। বিশেষ করে, বিনিয়োগ সেবাকে আরো সহজ দ্রুত ও অধুনিক করে তোলার লক্ষ্যে , বিডার ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম প্রচারের অংশ হিসাবে সেমিনার/কর্মশালা আয়োজনে বিডা…

Read More

ঢাকা, বাংলাদেশ; ১৬ আগস্ট ২০২2: পার্বত্য চট্টগ্রামের নারীদের জীবনমান উন্নয়নে পরিবেশবান্ধব স্যানিটারি প্যাড এবং রান্নার চুলা উদ্ভাবনের খোঁজে আইডিয়া প্রতিযোগিতা শুরু করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং ইউএনডিপি স্ট্রেংথেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্র্যাক্টস (এসআইডি-সিএইচটি) আয়োজিত এই প্রতিযোগিতায় কারিগরি সহযোগিতা প্রদান করছে এটুআই ইনোভেশন ল্যাব এবং আর্থিক সহাযোগিতা প্রদান করছে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে চ্যালেঞ্জ প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি…

Read More

জাতীয় শোক দিবস উপলক্ষে আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশন এবং বিএসসিএল এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময়ে আমাদের সাথে ছিলেন আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং মাননীয় সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশনের আরেক ভাইস চেয়ারম্যান এবং ইউজিসির সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি আছিয়া নীলা, কার্যনির্বাহী সদস্য বরদা ভূষণ রায় লিটন এবং এ এইচ এম জাহিদুর রেজা চন্দন। আমাদের সাথে আরও ছিলেন ই-ক্যাবের ডিরেক্টর সাইদুর রহমান, বিশিষ্ট তথ্য ও প্রযুক্তি ব্যবসায়ী রওশন কামাল জেমস, আইয়ুব হোসেন উজ্জ্বল, রুহুল কুদ্দুস…

Read More

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার এর নেতৃত্বে বিসিএস কার্যনির্বাহী কমিটি এবং বিসিএস সদস্যরা। ১৫ আগস্ট সোমবার সকালে পুষ্পার্ঘ্য অর্পণের সময় বিসিএস সহসভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া এবং পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। এছাড়াও শোক দিবস উপলক্ষে বিসিএস কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

Read More