লেখক: ই-কমার্স বার্তা

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) প্রদত্ত ‘লিজড লাইন ইন্টারনেট’ এবং ‘ভিপিএন’ সার্ভিস বিষয়ে বিটিসিএল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে বিটিসিএল প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে। এ চুক্তির প্রেক্ষিতে বিটিসিএল স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত হাসপাতাল এবং ইন্সটিটিউটে অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি এবং ডাটা কানেকটিভিটি প্রদান করবে। ডিজিটাল সেবা সম্প্রসারণে এই সমঝোতা স্মারককে একটি মাইলফলক উল্লেখ করে এবং অভিনন্দন জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্তী মোস্তাফা জব্বার বলেন, বিটিসিএল ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মহাসড়ক নির্মাণে অসাধারণ ভূমিকা পালন করছে এবং তাদেরকে আগামীতেও দৃঢ়তার সাথে এই কাজ করে যেতে হবে। বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিনের…

Read More

এসএসবি লেদার এনেছে আকর্ষণীয় ডিসকাউন্টে জাদুর বক্স। প্রতিটি জাদুর বক্সের মূল্য থেকে অধিক বা প্রায় দ্বিগুন মূল্যের প্রোডাক্ট থাকবে। জাদুর বক্সে জুতো, বেল্ট, চাবি রিং, ওয়ালেট, ব্যাগ, পাসপোর্ট হোল্ডার সহ আরও অনেক প্রোডাক্ট থাকতে পারে। আজ রাত ৯টা থেকে রাত ১২ টা পর্যন্ত মাত্র ৪ ঘন্টায় অর্ডার করা যাবে এই আর্কষণীয় জাদুর বক্স। জাদুর বক্স শুধুমাত্র প্রি পেমেন্ট করে অর্ডার করা যাবে। আর্কষণীয় জাদুর বক্সগুলো থাকবে যথাক্রমে ৪৯৯,৬৯৯, ৯৯৯, ১৪৯৯, ১৯৯৯, ২৫৯৯, ৩৫৯৯ টাকার। ৫ থেকে ৭ কর্মদিবসে ডেলিভেরি করা হবে বলে জানিয়েছে এসএসবি লেদার। অর্ডার করার লিংকঃ https://ssb.ltd/MagicBox

Read More

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ট্রেড বডি ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। আজ বুধবার ৩ই আগস্ট দুপুর ১২ ঘটিকায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এসময় ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দিন শিপন, সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুল ওয়াহেদ তমাল, জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক সাইদুর রহমান, শাহরিয়ার হাসান এবং ইলমুল হক সজীব উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আমরাই ডিজিটাল বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল লিয়াকত হোসেন এবং ই-ক্যাব সেক্রেটারিয়েট এর সদস্যবৃন্দ।

Read More

সাশ্রয়ী দামে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন নতুন বিশাল পর্দার ফোরকে (4K) রেজুলেশনের দুই মডেলের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনলো ওয়ালটন। এটি অফিস-আদালত, হাসপাতাল, ক্লাসরুম ইত্যাদি ক্ষেত্রে মাল্টিমিডিয়া ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে। নতুন এই ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের প্রি-বুকিংয়ে ২০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন। ওয়ালটনের ডিসপ্লে ব্র্যান্ড ‘সিনেডি’-এর প্যাকেজিংয়ে আসা কালো রঙের ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে প্যানেলের মডেল ডব্লিউএসআইবি৭৫ (WSIB75) এবং ডব্লিউএসআইবি৮৬ (WSIB86)। ৭৫ এবং ৮৬ ইঞ্চির ডিসপ্লে দুইটির রেগুলার মূল্য যথাক্রমে ৩০৭,০৫০ এবং ৩৬২,৭৭০ টাকা। তবে প্রি-বুক দেয়া ক্রেতাদের জন্য ডব্লিউএসআইবি৭৫ (WSIB75) মডেলে ১৫ হাজার এবং ডব্লিউএসআইবি৮৬ (WSIB86) মডেলে থাকছে ২০ হাজার টাকা ডিসকাউন্ট। ফলে এই দুই মডেলের দাম পড়ছে মাত্র ২৯২,০৫০ এবং ৩৪২,৭৭০…

Read More

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর আয়োজনে আজ Blue Economy: Prospective Economic Engagement in Bangladesh বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।  সেমিনারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম কিনোট উপস্থাপন করেন। রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেন, বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন মোট ৬৬৪ কিলোমিটার, কিন্তু মাছ আহরণ করা হয় মাত্র ৬০ কিলোমিটারের মধ্যে। ২০১২ সালে সাগরের সীমানায় মালিকানা প্রতিষ্ঠা হলেও, এখনো ধরা ছোঁয়ার বাইরে তেল ও গ্যাসসহ সামুদ্রিক সম্পদগুলো । এ ব্যাপারে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হলেও, তা আলোর মুখ দেখেনি। অথচ বাংলাদেশের…

Read More

পেপারফ্লাইয়ের ডেলিভারি নেটওয়ার্কের সাথে যুক্ত হলো দেশের জনপ্রিয় ইকমার্স প্ল্যাটফর্ম অথবা ডটকম। এই চুক্তির ফলে সকল প্রকার লজিস্টিক সেবা প্রদানের মাধ্যমে ঢাকার ভেতরে ও বাইরে অথবা ডটকমের সকল পন্য গ্রাহকের কাছে পৌঁছে দেবে পেপারফ্লাই। এই উপলক্ষ্যে অথবা ডটকমের এইচ ও ডি নূর মোহাম্মদ এবং পেপারফ্লাইয়ের ভাইস প্রেসিডেন্ট মো: মেসবাউর রহমান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসময উপস্থিত ছিলেন অথবা ডটকমের ডিস্ট্রিবিউশন ম্যানেজার মো: মামুন-উর-রশিদ খান এবং পেপারফ্লাই এর ভাইস প্রেসিডেন্ট মো: মেসবাউর রহমান এর সাথে ছিলেন টেকনোলজি এনাবলড সার্ভিসেস ম্যানেজার মোহাম্মদ হান্নান খান, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মুস্তাফা আর রাকিব, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তানভীর হাসান এবং সানজীভ কুমার চন্দ্রায়ণ, রিজিওনাল সেলস ম্যানেজার…

Read More

গ্রাহকদের সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধের ঝামেলা দূর করতে অনলাইন পেমেন্ট সুবিধা চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ।  বুরো বাংলাদেশের গ্রাহকেরা সহজেই ‘নগদ’-এর মাধ্যমে তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন। সম্প্রতি বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চলমান চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অব এমএফআই ও গভর্নমেন্ট সেলস অপারেশন তানভীর চৌধুরী এবং বুরো বাংলাদেশের ডিরেক্টর অপারেশন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারমিনা হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা পরিচালক প্রাণেশ চন্দ্র বণিক, বিশেষ কর্মসূচি পরিচালক মো. সিরাজুল ইসলামসহ দুই…

Read More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, হাইটেক পার্ক হবে ডিজিটাল অর্থনীতির চালিকাশক্তি। তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে ডিজিটাল অর্থনীতি দিকে যাত্রা শুরু করেছে। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বাংলাদেশ টেকনোসিটি লিমিটেড ও ফেলিসিটি আইডিসি ইন্টারনেট ডেটাসেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, ইতিমধ্যেই আমরা আমাদের তথ্য-উপাত্তের নিরাপত্তার জন্য ডেটা প্রটেকশন অ্যাক্টের খসড়া প্রণয়ন করেছি। সবার মতামত নিয়েই এই আইন করা হবে। আশা করা যাচ্ছে, এখানে (টেকনোসিটি ও ফেলিসিটি আইডিসি ইন্টারনেট ডেটাসেন্টারে) আরো ২ থেকে আড়াইশ কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগ আসবে। আগামী ১০ বছরের মধ্যে এখানে আরো ৫০ হাজার…

Read More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্পের উদ্যোগে এবং স্টার্টআপ রাজশাহী এর সহযোগিতায় রাজশাহীতে আয়োজিত হচ্ছে স্টার্টআপদের নিয়ে বিশেষ মেন্টরিং প্রোগ্রাম “স্টার্টআপ রাজশাহী ইনকিউবেশন ১.০: মিট দ্যা মেন্টর”। গত ৩০ জুলাই ২০২২ শনিবার একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উক্ত মেন্টরিং কার্যক্রমটি শুরু করে আইডিয়া প্রকল্প। রাজশাহী শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারে ৩ দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি হবে আগামী ১ আগস্ট ২০২২ সোমবার। “স্টার্টআপ রাজশাহী ইনকিউবেশন ১.০: মিট দ্যা মেন্টর” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব জি এস এম জাফরউল্লাহ্‌ এনডিসি, বিশেষ অতিথি…

Read More

বাংলাদেশ রেলওয়ের টিকিট অব্যবস্থাপনার অভিযোগে সহজ লিমিটেডকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দুই লাখ টাকা জরিমানা স্থগিত করেছেন হাইকোর্ট। সহজ ডটকমের করা রিটের শুনানিতে বিচরপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রোববার (৩১ জুলাই) রুলসহ এ আদেশ দেন। ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক (অভিযোগ) হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

Read More