লেখক: ই-কমার্স বার্তা
আবারও শুরু হয়েছে দেশীয় ই-কমার্স সাইটগুলোর অনলাইন শপিং উৎসব ‘১০-১০’। এই উৎসবে থাকছে নানা ছাড় অফার। এই অফার চলবে ১০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। এই ক্যাম্পেইনে দেশের কিছু জনপ্রিয় ই-কমার্রস সাইট যুক্ত হয়েছে। এই উৎসবে আজকের ডিল, ওয়ালকার্ট, সেবা এক্সওয়াইজেড, বাটা ই-কম, স্টার টেক, পাঠাও লিমিটেড, রকমারি, যাচাই, বিডিশপ, ওভাই, সারা লাইফস্টাইল, দর্জিবাড়ি, বাংলা শপার্স’ সহ ৩০টি অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম অংশগ্রহণ করেছেন। এখান থেকে জামাকাপড়, জুতা, ইলেকট্রনিক্স সামগ্রীসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা নেওয়া যাবে। এদের অনলাইন পেমেন্ট পার্টনার বিকাশ ওডেলিভারি পার্টনার টাইগার। শনিবার (৮ অক্টোবর) এই সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব জানান আজকের ডিল ও বিডি জবস-এর…
ইভালির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেবার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে। এই কমিটিতে আছেন কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন, তার মা ফরিদা আক্তার ও বোনের স্বামী মামুনুর রশীদ। এছাড়া আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী কামরুন নাহার ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন। ইভ্যালির ফেসবুক পেজে সম্প্রচার করা এই সংবাদ সম্মেলনে শামীমা নাসরিন জানান, আগামী ১৫ অক্টোবর থেকে পণ্য বিক্রি করা শুরু করবে ইভ্যালি। তবে এখন থেকে লস ব ভর্তুকি দেয়া হবেনা। তিনি বলেন, “আমরা এখন থেকে মুনাফা ছাড়া একটি পণ্যও বিক্রি করব না। মূলত আমরা ক্যাশ অন ডেলিভারি কিংবা পিক অ্যান্ড পে এর মাধ্যমে পণ্য বেচাকেনা…
ধানমন্ডিতে ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের মিটআপ অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডি ২৭ এ অবস্থিত নিয় চিয়ার্স রেস্টুরেন্টে দেড় শতাধিক সেলারদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এই মিটআপে বিভিন্ন মার্কেটপ্লেসের সেলার ও মার্চেন্টরা অংশগ্রহন করেন। মিটআপে সেলাররা মার্কেটপ্লেসের সাথে ব্যবসা পরিচালনা করার চ্যালেঞ্জ গুলো তুলে ধরেন এবং সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হয়ে জোরালো ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন । ই-কমার্স সেলার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল হক মাসুদ। এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাচাই ডট কম এর সিনিয়র এক্সিকিউটিভ মোঃ দিদারুল হাসান, আই এক্সপ্রেসের সিইও মোঃ তাজুল ইসলাম, ধানমন্ডি থানা ছাত্রলীগের সেক্রেটারি রাজিবুল ইসলাম…
বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পত্র (এনওসি) পেয়েছে নতুন ফিনটেক প্রতিষ্ঠন লেনদেন (বিডি) লিমিটেড। পেমেন্ট সিস্টেম অপারেটর হিসাবে সারা বাংলাদেশে হোয়াইট লেবেল এটিএম ও মার্চেন্ট অ্যাকুইয়ারার (ডব্লিউএলএএমএ) নেটওয়ার্ক পরিচালনা করার জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ (এনওসি) লাভ করেছে। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ০২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অনাপত্তি পত্র লাভ করে ফিনটেক প্রতিষ্ঠান ‘লেনদেন’। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের কর্মকর্তারা লেনদেন লিমিটেডের চেয়ারম্যান সাজিদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান সিদ্দিকীর হাতে অনাপত্তি পত্র তুলে দেন। লেনদেনের চেয়ারম্যান সাজিদুর রহমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষিতে আমরা এখন স্মার্ট বাংলাদেশের জন্য কাজ করছি। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ফিনটেক বিপ্লবের অগ্রযাত্রায় এগিয়ে যেতে আমরা কাজ শুরু করেছি। আমাদের…
মাইন্ডশেপার, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল কাউন্সেলিং সেবাগুলোর মধ্যে একটি। মাইন্ডশেপারের লক্ষ্য হল কাউন্সেলিং সেবাগুলো সহজলভ্য, অধিগম্য এবং সুবিধাজনক করা ৷ বর্তমান সময়ে হতাশা, দুশ্চিন্তা, মানসিক অশান্তি/সমস্যা বিভিন্ন কারনে অনেক বৃদ্ধি পেয়েছে। তাই জনসাধারণের কাছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে উৎসাহমূলক বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে, আমরা মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য সামাজিক অন্তর্ভুক্তি বাড়াতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। গত ৩ বছর ধরে মাইন্ডশেপার মানসিক স্বাস্থ্য বিকাশে ক্রমাগত ব্যক্তিগত কাউন্সেলিং, কাপল কাউন্সেলিং, পারিবারিক কাউন্সেলিং, গ্রুপ থেরাপি, কর্পোরেট কাউন্সেলিং, একাডেমীক ওয়ার্কশপ সহ বিভিন্ন কাউন্সেলিং এবং ট্রেইনিং দিয়ে আসছে । করোনাকালীন সময়ে বিশ্বব্যাপি মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করা যায় এবং হতাশা, বিশন্নতা, একাকীত্বসহ নানাবিধ সমস্যার…
চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে লাইফস্টাইল এক্সপো। আগামী ৩ অক্টোবর সকাল ১১টায় এই এক্সপো উদ্বোধন করবেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এই মেলায় ইন্টেরিয়র, এক্সটেরিয়র, হোম ডেকোরের সব উপকরণ থাকছে। দর্শকরা এই সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ পাবেন মেলায়, থাকছে বৈশ্বিক জীবনধারার বিভিন্ন বিষয়ে প্যানেল আলোচনা ও টকশো। শনিবার (১ অক্টোবর) দুপুরে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলার আয়োজক নবান্নের প্রধান নির্বাহী দেলোয়ার হোসাইন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ লিয়াকত, লাইটিং স্টাইলের স্বত্বাধিকারী মোহাম্মদ আবদুর রাজ্জাক প্রমুখ। এই মেলার স্পন্সর আবুল খায়ের গ্রুপের সিরামিকস স্যানিটারি পণ্য ‘স্টেলা’, আর্টেসি, এসএস স্টিল ইন্ডাস্ট্রি, মিতালি শাওয়ার ও…
তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)’ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজনীন নাহার (টেক ওয়ার্ল্ড) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাব্বিন হাসান (বার্তা২৪ ডট কম)। কারওয়ান বাজারের জনতা টাওয়ারে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে টেক ওয়ার্ল্ডের নাজনীন নাহার, সহ-সভাপতি পদে কম্পিউটার বিচিত্রার ভূঁইয়া ইনাম লেলিন, সাধারণ সম্পাদক পদে বার্তা২৪ ডট কমের সাব্বিন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন সময়ের সাজেদুর রহমান, কোষাধ্যক্ষ পদে বিজ টেকের সাইফুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা পোস্টের আরিফুল ইসলাম আরমান, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে ঢাকা মেইলের…
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০০০ জন স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান দিয়েছে আইসিটি বিভাগ। ২৯ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেইমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) এই আয়োজন করা হয়। এই আয়োজনে ১০০০ জন নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০,০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে…
মিডিয়ার বিভিন্ন সেক্টরে উদ্ভাবন আনার জন্য দেশসেরা বিভিন্ন মিডিয়াকে অ্যাওয়ার্ড প্রদান করেছে দারাজ। ২৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে “বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস” নামে আয়োজিত এই অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল। এ আয়োজনের আউটরিচ পার্টনার হিসেবে ছিলো বাংলাদেশ ব্র্যান্ড প্র্যাকটিশনার, স্ট্র্যাটেজিক পার্টনার ছিলো এসবিকে ফাউন্ডেশন, ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো রিবুট এবং আইডিয়েশন পার্টনার ছিলো ডিমাডিম। এই অনুষ্ঠানে দেশের মিডিয়া সেক্টরে উদ্ভাবনী অবদান রাখায় ২০টি মিডিয়াকে অ্যাওয়ার্ড প্রদান করে দারাজ। অনুষ্ঠানে বিজয়ী মিডিয়ার প্রতিনিধিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিক্ষা উপমন্ত্রী…
সম্প্রতি গিফট ই-কমার্স প্রতিষ্ঠান স্টাইজেন এবং মুন্নু সিরামিকস এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মুন্নু সিরামিকস এর বনানী আউটলেটে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুন্নু সিরামিকস এর ব্যবস্থাপনা পরিচালক রাশীদ মাইমুনুল ইসলাম ও স্টাইজেন.গিফট এর পরিচালক সদরুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় মুন্নু সিরামিকস এর হেড অব ব্র্যান্ড, কর্পোরেট সেলস এন্ড রিটেইল অপারেশন খন্দকার ফয়েজ আহমেদ এবং স্টাইজেন.গিফট এর ম্যানেজার মনোয়ার হোসেন পলাশ উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে ই-কমার্স প্ল্যাটফর্ম স্টাইজেন.গিফট এ এখন থেকে মুন্নু সিরামিকস এর পণ্য ক্রয় করতে পারবেন ক্রেতারা। মুন্নু সিরামিকস এর পণ্য কিনতে ভিজিট করতে হবে https://stygen.gift ওয়েবসাইটে।…

