লেখক: ই-কমার্স বার্তা
Use an air can or compressed air to blow out dust and lint that may have settled in your jack or port. An audio connector can have a layer of dirt that insulates it from conducting the sound signal accurately. When auto-updating, devices can end up with the wrong driver’s configuration. Ask your service provider to increase your network bandwidth so that the quality of your sound isn’t limited during transmission. – Recording player with common controls and the ability to jump directly to any position. – Edit your recordings with miscellaneous functions. Type Control Panel in the Run prompt,…
“আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। ইতোমধ্যেই ৪ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব তৈরি করা হয়েছে এবং ২০২৫ সালের মধ্যেই এই সংখ্যা ২৫ হাজারের উন্নীত হবে। এখন আমাদের ১১ টি হাইটেক পার্ক রয়েছে, ২০২৫ সালের মধ্যে ৯২ টি হাইটেক পার্ক তৈরি হবে। জেলায় কমপক্ষে একটি করে ট্রেনিং এবং ইনক্রিমেন্ট সেন্টার তৈরি করা হবে।” সোমবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন এর তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ। তিনি আরও বলেন, সনি, মারুবিনি’র মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো হাইটেক পার্কে তাদের কারখানা করতে যাচ্ছে এবং…
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে উদ্বোধন হল সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন এর তৃতীয় আসর। দুপুরে এই হ্যাকাথনের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো: সাজ্জাদ হোসেন, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক, ফেয়ার গ্রুপের সিইও মোতাসিম দেওয়ান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান বলেন, শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী পাঠ্যক্রমে সফট স্কিল অন্তর্ভূক্তি করা হচ্ছে। এক্ষেত্রে হ্যাকাথন অন্যতম সহায়ক। এতে করে কারিকুলামের বাইরেও বাস্তব দক্ষতা অর্জনের পথ উন্মুক্ত হবে। স্বগত বক্তব্যে এ আই ইউবি উপচার্য ড.…
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ প্রকল্পের আওতায় দেড় লাখ শ্রমিকের দৈনিক মজুরি বিতরণ করবে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। এ লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নগদ লিমিটেড এবং বাংলাদেশ ডাক অধিদপ্তর-এর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে সম্প্রতি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক এবং নগদ-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। এসময় নগদ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার তানভীর চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে দেশের তিনটি বিভাগের ১৮ টি জেলার ১১৪টি উপজেলায় ১ লাখ ৪৬ হাজারের বেশি শ্রমিকের দৈনিক মজুরি পৌঁছে…
‘প্রিমো এইচএমসেভেন’ মডেলের নতুন একটি স্মার্টফোন নিয়ে এলো বাংলাদেশের প্রযুক্তিপণ্যের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। ট্রিপল ক্যামেরার ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর, র্যাম-রম ও ব্যাটারিসহ দুর্দান্ত সব ফিচার। ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন বলেন, ক্রিস্টাল ব্লু এবং অ্যাজুর ব্লু এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ভ্যাট ছাড়া ফোনটির মূল্য ১০,৪৯৯ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ওয়ালকার্ট (https://cutt.ly/zCb4psx) থেকে এটি কেনা যাচ্ছে। ‘প্রিমো এইচএমসেভেন’ মডেলের স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৬.৫২৮ ইঞ্চির বিশাল পর্দা। ৪০০ নিটস ব্রাইটনেস সমৃদ্ধ ১৮:৯ অ্যাসপেক্ট রেশিওর এইচডি প্লাস আইপিএস পাঞ্চ-হোল ডিসপ্লের রেজুলেশন ১৬০০ বাই ৭২০ পিক্সেল। ফলে ছবি…
বাংলাদেশের অর্থনৈতিক খাতে অনন্য নেতৃত্বগুণের জন্য একটি আন্তর্জাতিক লিডারশিপ পুরস্কার পেয়েছেন ‘নগদ’ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম। যুক্তরাজ্যভিত্তিক আর্থিক জার্নাল ‘বিজনেস ট্যাবলয়েড’ মো. সাফায়েত আলমকে নিজের কর্মক্ষেত্রে তাঁর কৌশলগত, টেকসই ও দূরদর্শী পদক্ষেপের জন্য ‘ভিশনারি লিডার ইন ডিজিটাল ফাইন্যান্স’ হিসেবে পুরষ্কৃত করেছে। উল্লেখ্য, টেলিকমিউনিকেশন্স, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ফাইন্যান্স (ডিএফএস) খাতে মো. সাফায়েত আলমের দীর্ঘ ২৬ বছরের বর্ণিল ক্যারিয়ার রয়েছে। বাংলাদেশের বাণিজ্যিক খাতে তিনি নিজের অসংখ্য অবদানের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। বিশ্বের দ্রুততম বর্ধনশীল ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর একজন নির্বাহী পরিচালক হিসেবে তিনি এই প্রতিষ্ঠানের উত্থানে নিজের কৌশলগত পদ্ধতি দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। একজন নির্বাহী পরিচালক হিসেবে ‘নগদ’-এর…
দেশের শীর্ষ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ক্রেতাদের কাছে পণ্য বিক্রির অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলতে ‘সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ নিয়ে এসেছে। এই প্রোগ্রামটি দারাজের সেলার ও প্ল্যাটফর্মের সেবা উন্নত করতে সহায়তা করবে। আসন্ন মেগা ক্যাম্পেইন ১১.১১-এ ভাল গ্রাহক অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে দারাজ এর সকল সেলারদের গত ১ বছরের পারফর্মেন্সের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়। যেসব বিক্রেতারা দারাজ-এর সাথে কাজ করার জন্য উপযুক্ত নয় এবং যারা মানসম্মত পণ্য ও সেবা প্রদান করতে ব্যর্থ, এই প্রোগ্রামটির মাধ্যমে তাদের সঠিকভাবে ফিল্টার করা হচ্ছে যাতে করে এসব বিক্রেতারা কাস্টমারদের জন্য কোন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। এ বিষয়ে দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার শাব্বির…
দেশের সুপরিচিত অর্গানিক ফুড ব্র্যান্ড ন্যাচারালস উদ্বোধন করল নতুন বিউটি, স্কিন এবং হেয়ার কেয়ার ব্র্যান্ড “পার্ল”। শুক্রবার রাজধানীর সিক্স সিজন্স হোটেল এক জমকালো অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং হ্যাপিনেস কোচ মোঃ ইলিয়াস কাঞ্চন “পার্ল”-এর শুভ উন্মোচন ঘোষণা করেন এবং পার্ল-এর বিভিন্ন প্রোডাক্ট ক্যাটেগরির আদ্যোপান্ত তুলে ধরেন। তিনি বলেন, “মানুষের ভিতরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের আত্মপ্রকাশই হলো পার্ল। পার্ল শুধু নারীর সৌন্দর্যের যত্নই নেবে না, নারীর সত্যিকারের যে স্বরূপ তাকেও বিকশিত করবে।” অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তানিজনা তিশা। অনুষ্ঠানে ন্যাচারালস এবং পার্ল-এর সকল পরিচালকবৃন্দ, ম্যানেজিং ডিরেক্টর, ভাইস-চেয়ারম্যান, হেড অফ কর্পোরেট সেলস থেকে শুরু করে এমপ্লয়ি এবং ন্যাচারালস…
গর্ভবতী মাদের গর্ভাবস্থা পর্যবেক্ষণ সেবার উন্নয়নে ও শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে তথ্য প্রদান এবং জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য উদ্ভাবনী আইডিয়ার খোঁজে শুরু হয়েছে ‘প্রেগনেন্সি মনিটরিং ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ শীর্ষক প্রতিযোগিতা। এই লক্ষ্যে প্রযুক্তিগত জ্ঞান ও অনুশীলনের সমন্বয়ে একটি উদ্ভাবনী সমাধান দেশীয় উদ্ভাবকদের কাছ থেকে সংগ্রহের জন্য আজ বৃহস্পতিবার এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ। এটু্আই, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলোজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) এর যৌথ উদ্যোগে ‘প্রেগনেন্সি মনিটরিং ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ শীর্ষক…
বাংলাদেশের দুর্গম এলাকার মানুষদের হেলথ ক্যাম্প এবং টেলিমেডিসিনের মাধ্যমে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সেবা প্রদানে তুরস্ক দূতাবাস এবং বাংলাদেশী তরুণদের সামাজিক সংগঠন “ব্লাডম্যান” যৌথভাবে আয়োজন করেছে ‘ট্যুর ফর স্যোসাল গুডস’ সিজন-০২ । বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তুর্কী দূতাবাসে “ট্যুর ফর সোস্যাল গুডস” সিজন-০২ এর শুভ উদ্ভোদন করা হয়। এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বান্দরবান, সাজেক এর মত ১২টি দুর্গম এলাকার মানুষদের টেলিমেডিসিন সেবার আওয়তায় নিয়ে আসার পাশাপাশি হেলথক্যাম্প, বৃক্ষরোপণ, আবর্জনা পরিষ্কার ও ইমার্জেন্সি ফুড সাপোর্ট প্রদান করা হবে। এই আয়োজনের ইমপাক্ট পার্টনার ম্যাক্স গ্রুপ এবং দারাজ বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। তিনি বলেন, “তুরস্ক…

