লেখক: ই-কমার্স বার্তা
বাংলাদেশে প্রথমবারের মতো বিপিএলের আদলে হতে যাওয়া হকি ফ্র্যাঞ্চাইজি লিগ (হকি চ্যাম্পিয়নস ট্রফি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ অক্টোবর হতে। দর্শকরা হকি চ্যাম্পিয়নস ট্রফির খেলা দেখার টিকিট কাটতে পারবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট থেকে। দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখার জন্য মোনার্ক মার্ট হতে ই-টিকেট কাটতে পারবেন কোন ধরনের ঝামেলা ছাড়াই। টিকেট কাটার জন্য ভিজিট করতে হবেঃ https://monarchmart.com/category/E-Ticket-3mhbu উল্লেখ্য, ২৮ অক্টোবর হতে অনুষ্ঠিত হতে চলেছে হকি চ্যাম্পিয়নস লীগ যেখানে ৬টি দল অংশগ্রহন করছে। প্রস্তাবিত পদ্মা বিভাগের নামে অংশগ্রহন করছে সাকিব আল হাসানের ”মোনার্ক পদ্মা” টিম।
ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতার মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুটি বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করবে, যেখান থেকে উপকৃত হবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (২৫ অক্টোবর) সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘নগদ’ এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক, মোহাম্মদ আমিনুল হক, ‘নগদ’র চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান, প্রধান…
তরুণদের অংশগ্রহণে ৫ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার ২৫ অক্টোবর ২০২২ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি। প্রধান অতিথিন বক্তব্যে তিনি বলেন, জ্ঞানভিত্তিক ভবিষ্যতে রোবট মূল কেন্দ্র বিন্দুতে পরিণত হবে। ঝুঁকিপূর্ণ কাজের পাশাপাশি জ্ঞানভিত্তিক উদ্ভাবনী কাজের জন্য বাংলাদেশের শিশুরা রোবট তৈরি করবে। বিশ্বের উন্নত দেশের চেয়ে বাংলাদেশের শিশুরা মোটেই পিছিয়ে নেই। বাংলাদেশ যেন রোবট বানাতে এবং রপ্তানিতে বিশ্বে নেতৃত্ব দিতে পারে সে জন্য খুদে রোবটিয়ারদের প্রস্তুত হওয়ার আহবান জানান তিনি। একইসাথে বুয়েটের রোবটিকস ল্যাব যেন তারা ব্যবহার করতে পারেন…
‘টেন মিনিট স্কুল ক্লাসরুম জিনিয়াস’ নামে দেশের সবচেয়ে বড় বোর্ড সিলেবাসভিত্তিক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। ৫ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্যে আয়োজিত এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় সারা দেশের ৬৪ জেলা থেকে ২১২টি স্কুলের ৪৫ হাজারেরও বেশি শিক্ষার্থী। প্রথম রাউন্ড থেকে সেরা ৮৪ জনকে নিয়ে গত ২৩ অক্টোবর টেন মিনিট স্কুল অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ‘টেন মিনিট স্কুল ক্লাসরুম জিনিয়াস’ এর সেমিফাইনাল রাউন্ড। প্রথম রাউন্ডে বিজয়ী হয়ে আসা সকলে পুরস্কার হিসেবে পায় মেডেল ও টেন মিনিট স্কুল ‘অনলাইন ব্যাচ’ এর ৩ মাসের ফ্রি সাবস্ক্রিপশন; যেখানে ৫ম-১০ম শ্রেণির শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে অনলাইনে দেশের…
“ড্রয়িং রুমের আলোচনার মতই ফেসবুক মানুষের অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পাশাপাশি কোন কোন ক্ষেত্রে মিথ্যা তথ্য পরিবেশন ও গুজব ছড়ানোসহ এটির অপব্যবহার ভয়ংকর অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ফেসবুককে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে”- ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবনাজ রশীদ দিয়া’র সাথে মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দপ্তরে বৈঠককালে মন্ত্রী মোস্তাফা জব্বার এই আহ্বান জানান। বাংলাদেশ ফেসবুকের একটি বড় বাজার উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় দেশব্যাপী ইন্টারনেটসহ শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তোলা হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় ফেসবুকের বাংলাদেশে এখাতে বিনিয়োগে এগিয়ে আসার সুযোগ রয়েছে। মন্ত্রী ২০১৮ সালে ফেসবুক কর্তৃপক্ষের সাথে…
দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) টানা পঞ্চমবারের মতো নিয়ে আসছে এর আইকনিক ১১.১১ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইন আগামী ১১ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে। আজ (২৪ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ১১.১১ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বছরের বৃহত্তম বিক্রয় উৎসব ১১.১১ ২০২২ নিয়ে দারাজের পক্ষ থেকে ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। দারাজের ১১.১১ ক্যাম্পেইনটি ক্রেতাদের জন্য অত্যন্ত আনন্দের। ক্যাম্পেইন চলাকালে দারাজের ফ্যানরা তাদের কেনাকাটার চাহিদা মেটাতে পারবেন; বিশেষ করে এ ক্যাম্পেইনের সময় বিভিন্ন ছাড়, সুবিধা ও অফারের মাধ্যমে তুলনামূলক কম দামে কাঙ্খিত পণ্যগুলো কিনতে পারবেন ক্রেতারা। চলতি বছর ক্রেতাদের কেনাকাটায় ভিন্নমাত্রা যোগ করতে দারাজ চমৎকার সব…
ছবিতে বাম থেকে ডানে- শহিদুল্লাহ টিটু, ইমরান হোসেন পিন্টু, আবুল খায়ের হিরু, শাহবাজ আহমেদ, সিয়ান জিন ইয়ো, রাসেল মাহমুদ জিমি। হকি লীগে সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মায় খেলছেন শাহবাজ আহমেদ। তিনি “হকির ম্যারাডোনা” নামে পরিচিত।” গতকাল ঢাকায় পৌঁছেছেন তিনি। এরপর মোনার্ক পদ্মার খেলোয়াড়দের সাথে সেরে নিয়েছেন পরিচিতি পর্ব। সন্ধ্যায় টিমের সঙ্গে ডিনারে যোগ দেওয়ার পর দীর্ঘ ২৫ বছর পূর্বে ঢাকায় খেলার স্মৃতি স্মরণ করে দলকে উজ্জীবিত করেন তিনি। শাহবাজ আহমেদ পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং মোহামেডান ক্লাবের হয়ে মাঠ কাঁপানো এক সময়ের তারকা খেলোয়ার। এবার দেশের প্রথম হকি ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টে বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের দল ‘মোনার্ক…
নারী উদ্যোক্তাদের কমিউনিটি নিবেদিতা আয়োজন করছে দেশের সবচাইতে বড় গ্র্যান্ড লাইফস্টাইল এক্সপো” নিবেদিতা স্প্লেন্ডর ২০২২”। আগামী মাসের বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম নিবেদিতা এই আয়োজন করছে। দেশের সবচেয়ে বড় এই গ্র্যান্ড লাইফস্টাইল এক্সপো অনুষ্ঠিত হবে আগামী ২৮-২৯ অক্টোবর’২০২২; হোটেল ‘রেডিসন ব্লু, ঢাকা ওয়াটার গার্ডেন এ। এক্সপো চলবে দু’দিন ব্যাপী প্রতিদিন সকাল ১০টা হতে রাত ১১ টা পর্যন্ত। ২৪ অক্টোবর আইসিটি টাওয়ারের হাইটেক পার্কের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আয়োজকরা। এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটির ব্যাবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ। এই এক্সপোতে প্রায় ৭০ জনেরও বেশি নারী…
নব উদ্যোগে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে যাচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। নতুন করে পথচলার শুরুতেই দেশজুড়ে থাকা ইভ্যালির লাখো গ্রাহক, ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে ‘ধন্যবাদ উৎসব’ আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ২৮ অক্টোবর রাত ১০টায় ইভ্যালি প্ল্যাটফর্মে শুরু হবে এই ‘ধন্যবাদ উৎসব’। এই উৎসবে ইভ্যালি থেকে কেনা যাবে দেশের নামীদামী আর বড় ব্র্যান্ডগুলোর পণ্য। মোবাইল, ইলেকট্রনিক্স, কম্পিউটার এক্সেসরিজ, গৃহস্থালি সরঞ্জাম থেকে শুরু করে থাকছে পোশাক-জুতার মতো লাইফস্টাইল পণ্য। এসব পণ্যের মধ্যে থাকছে ওয়ালটন, যমুনা, আর্টিসান, ও’কোড, ভিওমি, স্যামসাং, আইফোন, ওয়ান প্লাস, ভিভো’র মতো ব্র্যান্ডের উপস্থিতি। পিক অ্যান্ড পে, ক্যাশ অন ডেলিভারি এবং ক্যাশ বিফোর ডেলিভারি; মূল্য পরিশোধের এই…
ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ও স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নগদ ও শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় এবং কলেজে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চবিদ্যালয় এবং কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, ‘নগদ’-এর রংপুর রিজিয়নাল সেলস্ ম্যানেজার শাহ নেওয়াজ আহমেদ, এরিয়া ম্যানেজার মতিউর চৌধুরী রুশৌ, টেরিটরি ম্যানেজার আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মন্নি আক্তারসহ শিশুস্বর্গ ফাউন্ডেশন ও তেঁতুলিয়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত আলোচকেরা বলেন, প্রত্যেক নারীর পিরিয়ড স্বাভাবিক ও জীবনচক্রের অবিচ্ছেদ্য একটি…

