লেখক: ই-কমার্স বার্তা
হুয়াওয়ে আইসিটি ইনকিউবেটর ২০২২ প্রোগ্রামের বিজয়ী হিসেবে ছয়টি স্টার্টআপের নাম ঘোষণা করেছে হুয়াওয়ে। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। স্ট্র্যাটেজিক পার্টনার স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এবং ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ একাডেমির (আইডিয়া) সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো, প্রযুক্তি ও সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এই প্রতিযোগিতায় ‘আইডিয়া স্টেজ’ ও ‘আর্লি স্টেজ’ – এই দু’টি গ্রুপ থেকে তিন জন করে বিজয়ী নির্বাচিত করা হয়েছে। আইডিয়া স্টেজে নসিউরকাউ এবং আর্লি স্টেজে জাহাজি চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও আইডিয়া স্টেজে দুর্জয় ডিএসএস প্রথম রানার্স আপ ও রিল্যাক্সি দ্বিতীয় রানার্স আপ এবং আর্লি স্টেজে পালকি…
পেমেন্ট গেটওয়ে ফস্টার এ আটকে থাকা গ্রাহকের ৩৯৭ কোটি টাকার মধ্যে ২২৪ কোটি টাকা গ্রাহকদের ফেরত দিয়েছে কিউকম। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা। ফস্টারের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আল-বেরুনী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফস্টারের কাছে কিউকম লিমিটেডের পাওনা প্রায় ৩৯৭ কোটি টাকা। চলতি বছরের ১০ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৮টি রিফান্ড লিস্টের মাধ্যমে ১৮ হাজার ৪৩২টি অর্ডারের বিপরীতে ২৬ হাজার ৮৫৬টি ট্রানজেকশনের মোট ২২৪ কোটি ২৩ লাখ ১০ হাজার ৭০৮ টাকা ফস্টারের মাধ্যমে গ্রাহকদের পরিশোধ করা হয়েছে। বাকি ১২০০টি ট্রানজেকশনের মোট ৭ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৪০২ টাকা গ্রাহকদের পরিশোধের জন্য প্রক্রিয়াধীন। আগামী তিন…
“আধুনিক বাংলাদেশের স্থপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নের ফলে দেশে নারী সমাজের কর্মসৃজন, ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধিতে যুগান্তকারী ইতিহাস সৃষ্টি হয়েছে এবং দেশের নারী উদ্যোক্তাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছে। সততা, সাহসিকতা ও দূরদর্শিতা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ১৩ বছরে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল, প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ পরিণত করেছেন।” বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘উই সামিট ২০২২’ এর ‘জয়ী অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এসব বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। দেশের নারী উদ্যোক্তাদের শক্তি, সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : আইসিটি প্রতিমন্ত্রীর পল ঢাকা: ১৫ অক্টোবর ২০২২ তথ্য ও যোগাযোগ…
সুপরিচিত নারী উদ্যোক্তা নুসরাত আক্তার লোপা’র আয়োজনে শরৎ উৎসব আয়োজিত হয়েছে। “শরৎ উৎসব ২০২২”এ নারী উদ্যোক্তাদের প্রায় ৫০টি স্টল ছিলো। প্রতিটি স্টলেই দেশীয় পণ্যের নানা সমাহার দেখা যায়। এই শরৎ উৎসবে মণিপুরী শাড়ি, হাতের কাজের বিভিন্ন শো পিস, ব্যাগ, হাতের কাজের থ্রি পিস, জুয়েলারি , বেডশিট, কুর্তি , নকশীকাঁথা, হোমমেড আচার, নানা রকম মিষ্টি , কাঠের বিভিন্ন গহনা, জামদানি শাড়ি,বাচ্চাদের জামা, ছেলেদের পান্জাবি, থ্রি পিস,, রিকশা পেইন্টিং, আদিবাসী কাপড় , চামড়াজাত বিভিন্ন পণ্যসহ ছিলো আনন্দমুখর একটি পরিবেশ। মেলার প্রথম দিন আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন গায়িকা আঁখি আলমগীর, অভিনেত্রী তানজিন তিশা, অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, গায়িকা জাকিয়া সুলতানা কর্নিয়া, চন্দা মাহ্জাবীন…
১৩ অক্টোবর ২০২২ইং হেলথ বন্ধু আয়োজিত বিশ্ব দৃষ্টি দিবস ২০২২ উপলক্ষে বিনামূল্যে দৃষ্টি পরিক্ষা ও চিকিৎসা প্রদান করা হয় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ট্রেনিং ইনস্টিটিউট, তেজগাঁও প্রতিষ্ঠানটির ড্রাইভার,মেকানিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে প্রথম পর্বে দৃষ্টি সচেতনতা মূলক কর্মশালা ও পরবর্তী পর্বে দৃষ্টি পরিক্ষা ও পরামর্শ সেবা প্রদান করা হয়। আয়োজনের প্রথম পর্বে বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউট এর ডেপুটি ম্যানেজার জনাব আবু আওয়াল এর সভাপতিত্বে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশ এর চীফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর এপে. মনিরুল ইসলাম মনির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-০১ এর জেলা গভর্নর এপে. কবির আহমেদ, ন্যাশনাল ট্রেজারার এপে. মাহবুবুর…
দেশীয় লেদার ফুটওয়্যার প্রতিষ্ঠান “এস এস বি লেদার” এর নতুন একটি শো-রুম উদ্বোধন করা হয়েছে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার আরিয়ান আহমেদ সহ প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং কর্পোরেট জগতের পরিচিত ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ইতিমধ্যে ঢাকার মধ্যে ৩টি শো-রুম রয়েছে প্রতিষ্ঠানটির। অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে এস এস বি লেদারের সামগ্রী। যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রায় ২০০ মডেলের আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য লেদারের পণ্য সামগ্রী, জুতার কালেকশন রয়েছে শো-রুম গুলোতে। এস এস বি লেদারের নিজস্ব ফ্যাক্টরীতে উন্নত প্রযুক্তিতে তৈরি…
এন্ট্রাপ্রেনিয়ার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (ই-ক্লাব) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ ই অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেল অডিটোরিয়ামে ই-ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান এর ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ই-ক্লাব এর বর্তমান কার্যনির্বাহী কমিটির নির্বাহী সহ -সভাপতি লিয়াকত আলী চাকলাদার মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক আরেফীন দিপু, সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আহমেদ সহ ই-ক্লাব এর নতুন কমিটির নতুন নেতৃত্বে আসতে যাওয়া বিভিন্ন প্রতিষ্ঠান এর প্রধানরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ই-ক্লাবের ভবিষ্যত পরিকল্পনা ও বিভিন্ন স্টান্ডিং কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচির…
“তথ্য প্রযুক্তি নির্ভর, জ্ঞানভিত্তিক, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থায় কোডিং ও আইসিটির গুরুত্ব” বিষয়ে এক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা, বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষকবৃন্দ, উদ্যোক্তাবৃন্দ ও বেসরকারি সংস্থা ব্রাকের প্রতিনিধিবৃন্দ। সভায় তথ্য প্রযুক্তি নির্ভর,…
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক সিটি ব্যাংকে কালেকশন অ্যান্ড রিকভারি ম্যানেজমেন্ট সল্যুশন সফটওয়্যার সেবা প্রদান শুরু করল স্মার্ট টেকনোলজিসের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিসফট সিস্টেমস লিমিটেড। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দুই প্রতিষ্ঠান একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিসফটের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং পরিচালক আবু মোস্তফা চৌধুরি সুজন; সিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান, চীফ ইকোনোমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান, হেড অব ক্রেডিট কালেকশন মোহাম্মদ ওয়ালিউল্লাহ, হেড অব প্রকিউরমেন্ট মাহবুব আহমেদ চৌধুরী, হেড অব আইটি সাইফুর রহমান সৈকত এবং হেড অব ফাইনান্স মো.…
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট পরিদর্শন করেন বাটা-র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ই-কমার্স পরিচালক ইন্দারপ্রীত সিং। আজ সকালে মতিঝিল সিটি সেন্টারে মোনার্ক মার্টের কর্পোরেট অফিস পরিদশর্ন করেন তিনি। এসময় তাকে স্বাগত জানান মোনার্ক মার্টের হেড অফ কমিউনিকেশন তানবীরুল ইসলাম। এরপর দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ঘন্টাব্যাপী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিদর্শনের পর ইন্দারপ্রীত সিং মন্তব্য করেন, “খুব দ্রুতই মোনার্ক মার্ট বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বাটা-র সাথে পার্টনার হিসেবে একযোগে কাজ করে মানসম্মত ফুটওয়্যার পণ্য সর্বস্তরের গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে যাবে”। আলোচনা চলাকালে মোনার্ক মার্টের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) সায়ন এম. আনজির হোসেন বলেন,…

