লেখক: ই-কমার্স বার্তা
দেশের সর্ববৃহৎ ডিজিটাল লাইব্রেরি রকমারি ডটকম পাঁচ হাজারের বেশি ই-বুকের সংগ্রহশালা প্রস্তুত করেছে। এর মধ্যে তিন শতাধিক ই-বুক বিনামূল্যে দিচ্ছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে মুদ্রিত বইয়ের অর্ধেকেরও কম মূল্যে পাওয়া যাচ্ছে পছন্দের ই-বুক। প্রতিটি বইয়ে রয়েছে লুক ইনসাইডের সুবিধা। সিদ্ধান্ত নেওয়ার জন্য রয়েছে ভেরিফাইড রিভিউ দেখার সুযোগও। রকমারির ই-বুক লাইব্রেরিতে ফিকশন, নন-ফিকশন, ইসলামি, শিশু-কিশোর, ক্যারিয়ারসহ সব ক্যাটাগরির বই পাওয়া যাচ্ছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অনলাইন থেকে ক্রয় করার সঙ্গে সঙ্গে ই-বুক লাইব্রেরিতে বইটি ডাউনলোড হয়ে যাবে। স্মার্টফোনের এক ক্লিকেই বই পড়া যাবে যে কোন জায়গায়, যখন ইচ্ছে তখন। ওয়ার্ল্ড ট্র্যাফিক ইনডেক্স ২০২২ এর মতে বাংলাদেশে প্রতিদিন শুধুমাত্র জ্যামের কারণে…
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে আজ ঢাকার লা মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়েছে ৯ম ডিজিটাল সামিট। এই সামিটে ৪টি কিনোট সেশন, ৪টি প্যানেল ডিসকাশন, ২টি ইনসাইট সেশন এবং ১টি কেস স্টাডি আয়োজিত হয়। আলোচকরা এই সময়ে ক্রিয়েটিভিটি এবং স্ট্রাটেজির গুরুত্ব, মার্কেটারের কাজে অ্যাসেট হিসেবে ডেটার গুরুত্ব, দীর্ঘকালীন ইনফ্লুয়েন্সার পার্টনারশিপের অপরিহার্যতা এবং মেটাভার্সে ব্র্যান্ড মার্কেটিংয়ের সমূহ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সামিটে। ৩৫০ জনেরও বেশি পেশাদার ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন এবছরের সামিটে। ডিজিটাল সামিটের এই বছরের থিম ছিলো ‘’উইনিং দ্যা ডিজিটাল এইজ’’। সামিটের স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ডিরেক্টর এবং ক্রিয়েটিভ এডিটর, নাজিয়া আন্দালিব প্রিমা বলেন, “কোভিড পরবর্তী বাস্তবতা ডিজিটাল বিশ্বের প্রকৃত সম্ভাবনাকে…
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন-বিকা এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় “বিজয়ের চেতনায় বাংলাদেশ বিনির্মানে ইন্টেরিয়র এর ভূমিকা” বিষয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ। রাজধানীর ইস্টার্ন প্লাজায় বিকা অফিসে বিকাল ৪ ঘটিকায় এই সভা আয়োজিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিকা-র সভাপতি মারুফ লিয়াকত, বিকা-র সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ আরও অনেকে। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের কাঙ্খিত বাংলাদেশ গঠনে ইন্টেরিয়র সেক্টরের ভূমিকা এবং ইন্টেরিয়র সেক্টরকে এগিয়ে নিতে বিকা কিভাবে কাজ করছে সে বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানের সমাপ্তিকালে ইন্টেরিয়র সেক্টরের উত্তরোত্তর সাফল্য কামনায় বিকা-র নেতৃবৃন্দ প্রচেষ্টা চালিয়ে যাবার অংগীকার পুনর্ব্যক্ত করেন।
বিজয়ের মাসে “মোনার্ক মার্ট-বিজয় ফেস্ট” এ সাশ্রয়ে কেনাকাটা করতে পারবেন গ্রাহকরা।মোনার্ক মার্টে যেকোন অর্ডারে ‘নগদ’ পেমেন্টে পাওয়া যাবে ১৬% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মোনার্ক মার্ট বিজয় ফেস্টে অর্ডার করার লিিংকঃ https://monarchmart.com/pages/bijoy_fest?campaign=bijoy-fest-126 প্রেস বিজ্ঞপ্তি
টানা তিন বছর ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। আজ ১২ ডিসেম্বর জাতীয়ভাবে উদযাপিত ডিজিটাল বাংলাদেশ দিবসে ই-ক্যাবের উদ্যোগ ‘ডিজিটাল পল্লী’- এর জন্য এই সম্মাননা পেল অ্যাসোসিয়েশনটি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার। এসময় ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। উল্লেখ্য, এর আগে করোনাকালীন ডিজিটাল অর্থনীতি বিনির্মাণে অবদান রাখায় ২০২০ সালে এবং লকডাউনে অনলাইনে জমজমাট কোরবানির হাট ‘ডিজিটাল হাট’ উদ্যোগের জন্য ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ…
দেশীয় উদ্যোক্তাদের পণ্য বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এবং আমদানিনির্ভর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এলসি খোলা ও বৈদেশিক মুদ্রায় লেনদেনের ঝামেলা ছাড়াই পণ্য ও কাঁচামাল আমদানি-রপ্তানির সহজ শিপমেন্ট ও ডেলিভারি সুবিধা প্রদানে ‘একশপ গ্লোবাল’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। গতকাল আগারগাঁও এর আইসিটি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) এর সাথে জড়িতদের জন্য লজিস্টিক এবং আন্তঃসীমান্ত বাণিজ্য প্রবেশের সুযোগ তৈরি করে দিতে আজ ‘একশপ গ্লোবাল’ প্ল্যাটফর্ম চালু করা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ক্রেতারা পণ্য অর্ডার করে বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো…
রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের তিনটি স্থাপনা এবং বরিশালে নির্মিত শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। অনুষ্ঠানে রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের প্রধান স্থাপনা জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম এবং সিনেপ্লেক্স এর উদ্বোধন ঘোষণা করা হয়। একইসময় বরিশালে নির্মিত শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারেরও উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন ঘোষণাকালে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো। সেই বাংলাদেশ হবে স্মার্ট…
দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে অনুষ্ঠিত হলো বছরের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার্স ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড শো মারভেল অব টুমরো সিজন ২ দ্য ডেইলি স্টার এর সহযোগিতায়, দারাজ এর উপস্থাপনায় এবং বিকাশের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে দেশের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার্স ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড শো মার্ভেল অব টুমরো সিজন টু। রাজধানীর শেফ টেবিল কোর্ট সাইডে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৯ই ডিসেম্বর অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, গত বছরের মতো এ বছরও অনুষ্ঠানটিতে এসে তিনি খুবই আনন্দিত। প্রতি বছর ইন্ফ্লুয়েন্সারদের নিয়ে বিরাট মিলনমেলা ডিজিটাল বাংলাদেশের সাথে তাল…
‘দারাজ-নগদ ১২.১২ গ্র্যান্ড ইয়ার এন্ড সেল’ ক্যাম্পেইনের আওতায় দারাজের যেকোনো পণ্য কেনাকাটায় ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে পাওয়া যাবে ১৬ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক। সম্প্রতি রাজধানীর বনানীতে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে এখন থেকে দারাজে যেকোনো পণ্য কেনাকাটায় মূল্য পরিশোধ করা যাবে নগদ-এর মাধ্যমে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নগদ’-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান, চিফ সেলস অফিসার শিহাবউদ্দিন চৌধুরী, হেড অব পাবলিক কমিউনিকেশন্স মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং হেড অব পেমেন্ট মোহাম্মদ মাহবুব সোবহান। ‘দারাজ বাংলাদেশ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক;…
দেশের ১০ জন তরুণকে তাদের অসামান্য অর্জনের জন্য স্বীকৃতি দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। মোট ৮টি ক্যাটাগরিতে ১০ জন তরুণকে এই স্বীকৃতি দিয়েছে জেসিআই। শুক্রবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের ইনানীতে একটি অভিজাত হোটেলে ‘টয়োপ ২০২২’ শীর্ষক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই স্বীকৃতি দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্য ও অবদানের জন্য দশ জন তরুণের কাছে সম্মাননা তুলে দিয়েছেন। টয়োপ-২০২২ পুরস্কার প্রাপ্তরা হলেন— ব্যবসায় সাফল্যের জন্যে রাশিদ মাইমুনুল ইসলাম ও শাহরিয়ার জাহান, সামাজিক প্রভাবক হিসেবে তৌহিদ আফ্রিদি, তরুণ উদ্যোক্তা হিসেবে আজিজ আরমান, ব্যক্তিগত…

