লেখক: ই-কমার্স বার্তা
রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত, দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস -এর সপ্তম আসরে ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার ২০২২’ অ্যাওয়ার্ড জিতেছে শেয়ারট্রিপ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। এছাড়াও, অনুষ্ঠানে বেসিস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদসহ স্বনামধন্য অনেক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অর্জন নিয়ে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, “শেয়ারট্রিপ এ বছর পরপর সম্মানজনক দু’টি অ্যাওয়ার্ড পেয়েছে। একটি, দ্য ডেইলি স্টারের ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার ২০২২’ এবং অন্যটি, নভোএয়ারের প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড; এজন্য আমি অত্যন্ত আনন্দিত। ভ্রমণকারীরা যেনো স্বাচ্ছন্দ্যে বিভিন্ন হলিডে প্যাকেজ এবং তাদের পছন্দের গন্তব্য নিয়ে প্রয়োজনীয় তথ্য জানতে পারেন এবং…
কনা আই এর অঙ্গপ্রতিষ্ঠান কনা সফটওয়্যার ল্যাব তাদের নিজেদের এবং ক্লায়েন্টের সফটওয়্যারে প্ল্যাটফর্মকে বিপর্যয়ের ঝুঁকি থেকে রক্ষা করতে ওপেনরিফ্যাক্টরি-এর ইন্টেলিজেন্ট কোড রিপেয়ার (আইসিআর) কে নির্বাচিত করেছে। ওপেনফ্যাক্টরি-এর আইসিআর কনা সফটওয়্যার ল্যাব -কে তাদের ব্যবহৃত সফটওয়্যার নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং কমপ্লায়েন্স ইস্যুসমূহ নির্ভুলভাবে সনাক্ত করে সব ধরনের সমস্যা সমাধানে সহায়তা করবে। ওপেনরিফ্যাক্টরি, ইঙ্ক-এর কো-ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মুশফিক মনজুর, এবং কনা সফটওয়্যার ল্যাব -এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, শাহ আলি নেওয়াজ তপু তাদের নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সংক্রান্ত সফটওয়্যার লাইসেন্স এগ্রিমেন্টে স্বাক্ষর করেন। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন কনা সফটওয়্যার ল্যাব -এর সিনিয়র ডিরেক্টর ইঞ্জিনিয়ারিং হাসান মোহাম্মাদ জাহিদুল আমিন এবং হেড অফ…
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর উৎসবকে আরো বাড়িয়ে দিতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ দিচ্ছে বিপিএল টিকিট জেতার সুযোগ। এই অফার উপভোগ করতে নগদ অ্যাপ বা *১৬৭# ডায়াল করে সরাসরি স্টোরে গিয়ে বা নগদ সংশ্লিষ্ট কোনো মার্চেন্ট থেকে অনলাইনে ন্যূনতম দুই হাজার টাকা বা এর বেশি কেনাকাটা করতে হবে। এর পর গ্রাহককে ticket.nagad.com.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। সেখানে নিজের টিকিট পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকিট নিশ্চিত করতে হবে। যে গ্রাহক টিকিট নিশ্চিত করবেন, তিনি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন নগদ বুথ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে নগদ-এর এই বুথ থাকবে। একজন গ্রাহক এই…
দেশের অন্যতম গ্লোবাল প্রোডাক্ট সোর্সিং ও ই-কমার্স প্ল্যাটফর্ম স্কাইবাই এবং জনপ্রিয় কুরিয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার এর মাঝে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে স্কাইবাইয়ের গ্রাহকেরা দেশের সেরা ডেলিভারি সার্ভিসের অভিজ্ঞতা পাবেন যেখানে অর্ডারের নিরবচ্ছিন্ন ট্র্যাকিং, দ্রুত এবং নির্ভরযোগ্য ডেলিভারি এবং চমৎকার গ্রাহকসেবা অন্তর্ভূক্ত থাকবে। গ্রাহকেরা পণ্যের সোর্সিং থেকে ডেলিভারি পর্যন্ত সম্পূর্ণ জার্নি ট্র্যাক করতে সক্ষম হবেন। বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে স্কাইবাই এর হেড অফিসে এ সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কাইবাইয়ের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর সিহাব আহমেদ স্বাধীন, ডিরেক্টর তানভীর আহমেদ হৃদয় এবং সিনিয়র ব্র্যান্ড এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ সাইমুম সালেহীন। অপরদিকে স্টেডফাস্টের পক্ষ থেকে বিজনেস…
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নির্দিষ্ট মার্চেন্ট থেকে বিভিন্ন পণ্য সামগ্রী কেনাকাটা করে নগদ এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট বা ক্যাশব্যাক। লাইফস্টাইল, হোম এপ্লায়েন্স ও রেস্টুরেন্টের মতো বিভিন্ন ক্যাটাগরিতে নগদ গ্রাহকেরা উপভোগ করতে পারছেন এই অফার। বাণিজ্য মেলায় নগদ-এর যেকোনো গ্রাহক নির্দিষ্ট মার্চেন্ট থেকে পণ্য কেনাকাটা করে নগদ অ্যাপ কিংবা ইউএসএসডি-এর (*১৬৭#) মাধ্যমে পেমেন্ট করলেই পাচ্ছেন এই ডিসকাউন্ট বা ক্যাশব্যাক অফারটি। এই অফারটি উপভোগ করা যাবে পারবেন ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। এই অফারের আওতায় লাইফস্টাইল ক্যাটাগরিতে ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের পণ্য কিনে গ্রাহকেরা পাবেন ২২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। পেমেন্ট করার সময় গ্রাহকেরা ডিসকাউন্টের পরিমাণ দেখতে পারবেন…
আধুনিক মার্কেটিংয়ের জনক হিসেবে খ্যাত প্রফেসর ফিলিপ কটলারের বই ‘এশেন্সিয়ালস অব মর্ডার্ন মার্কেটিং’ বইয়ের বাংলাদেশ সংস্করণে কেস স্ট্যাডি হিসেবে জায়গা পেয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। পাশাপাশি ফিলিপ কটলারের এই বইটিতে কেস কো-অথর বা সহ-লেখক হিসেবে কাজ করেছেন নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। সম্প্রতি ফিলিপ কটলারের প্রতিষ্ঠান কটলার ইমপ্যাক্ট ও ওয়ার্ল্ড মার্কেটিং সামিট গ্রুপের স্ট্রাটেজিক পার্টনার (বাংলাদেশ) নর্দার্ন এডুকেশন গ্রুপ এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই মর্ডার্ন মার্কেটিংয়ের ওপর রচিত এই বইটিকে দেশের সকল বিশ্ববিদ্যালয়সহ পুরো দেশে শিক্ষার্থী ও কর্পোরেটদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। মার্কিন প্রফেসর ফিলিপ কটলার ও তাঁর সহযোগীদের সমন্বয়ে নতুন মাত্রায় প্রকাশিত হতে…
এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২৩) এর ম্যাচগুলো কেবলমাত্র দারাজ অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশনে সরাসরি দেখা যাবে। এখন দারাজ অ্যাপে বিনামূল্যে দেশের যেকোনো স্থান থেকে সহজেই বিপিএল ম্যাচগুলো অ্যাক্সেস এবং উপভোগ করতে পারবেন দর্শকরা। বিপিএল ম্যাচের লাইভ-স্ট্রিমিংয়ের পাশাপাশি দারাজ গ্রাহকরা তাদের ক্রয়ের উপর পুরো বিপিএল মৌসুমে আকর্ষণীয় ডিল এবং ছাড় উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যেন সহজেই বিপিএল ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারেন সেই উদ্দেশ্যে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ, বিপিএলের সম্প্রচার স্বত্ত্ব অধিগ্রহণ করেছে। এই উপলক্ষে ৬ই ডিসেম্বর, ২০২২ ত ওয়েস্টিন ঢাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
উদ্ভাবনের ক্ষেত্রে তরুণদের উৎসাহ প্রদানের পাশাপাশি উদ্যোক্তা হবার আহ্বান জানাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন আইডিয়া প্রকল্পের “স্টার্টআপ কম্পাস” এর ২য় ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো নর্দার্ন ইউনিভার্সিটিতে। ৮ জানুয়ারি ২০২৩ রবিবার ঢাকার আশকোনায় উক্ত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড: আবু ইউসুফ মো: আবদুল্লাহ। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি এর উপাচার্য প্রফেসর ড: আনোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো: আলতাফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড: আবু ইউসুফ মো: আবদুল্লাহ বলেন, উদ্যোক্তারা…
রাজধানীতে অসহায় ভাসমান সাজেদা খাতুনকে কাওরান বাজারের পেট্টোবাংলার পাশ্ববর্তী ফুটপাতে থেকে খুজে বের করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এটিএন বাংলায় প্রচারিত একটি প্রতিবেদন দেখে তিনি তাকে খুজে বের করেন। তিনি সাজেদা খাতুনের বিস্তারিতভাবে খোজ খবর নেন এবং তাকে নগদ ২০ হাজার টাকা ও শীতবস্ত্র প্রদান করেন। এরপর নিজের গাড়িতে করে গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন। জমির ঝামেলা মিটিয়ে ঘর তৈরী ও পারিবারিকভাবে স্বাম্বলম্বী করে দিতে তিন লাখ টাকা প্রদান ও তার সন্ত্বানদের জন্য সার্বিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। এসময় তিনি উক্ত এলাকার ফুটপাতের অসহায়দেরকেও প্রায় দুই শতাধিক শীতের কম্বল বিতরন করেন। উপস্থিত ছিন্নমূল মানুষদেরকে নিজেদের…
আজ শুক্রবার ৬ জানুয়ারি ২০২৩ চলছে ‘সিটি আইটি মেগা ফেয়ার ২০২২’ এর ৯ম দিন। শুক্রবার ছুটির দিন হওয়াতে মেলাতে সকাল থেকে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। তাদের সমাগমে মেলা প্রাঙণ মুখোরিত। বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি) এর আয়োজনে দেশের বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা চলবে ৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। অর্থাৎ আর মাত্র ১ দিন বাকি। আগামীকাল শনিবার মেলার পর্দা নামবে। রাজধানীর আগারগাঁও এর আইডিবি ভবনে ‘প্রযুক্তির সোপানে উৎকর্ষের শীর্ষে’ স্লোগানে মেলা প্রতিদিনের মতো ১০টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮টায়। তবে মেলাতে প্রতিদিনের মতো আজও নানা ধরনের আয়োজন ছিল। দেশসেরা ইউটিউবারদের উপস্থিতি মেলায় আসা দর্শনার্থীদের বেশ উৎসাহিত করে তোলে। তারা তাদের ভক্তদের সঙ্গে কথা…

