লেখক: ই-কমার্স বার্তা

বাংলাদেশের ডিজিটাল ইনসিওরেন্স সার্ভিস প্ল্যাটফর্ম বিমাফাই নামক স্টার্টআপে বিনিয়োগ করেছে আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। ১ কোটি টাকা বিনিয়োগের জন্য ঢাকায় প্রতিষ্ঠানদ্বয়ের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্টার্টআপ বাংলাদেশের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এর উপস্থিতিতে ঢাকার গুলশানে স্টার্টআপ বাংলাদেশের কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। স্টার্টআপ বাংলাদেশের বোর্ড মেম্বার লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোঃ মইনুল কবির, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) রণজিৎ কুমার, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ সহ কোম্পানির হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ. আরিফ, বিমাফাই এর চেয়ারম্যান অর্ণভ পাল, সিইও আলভী…

Read More

ইভ্যালির অবসায়ন চেয়ে ফরহাদ হোসেনের আবেদনের নিষ্পত্তি হয়েছে। বিগত মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ থেকে দেওয়া আদেশে বলা হয়, ইভ্যালির অবসায়ন হবে না। ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান ইভ্যালির সঙ্গে ব্যবসা অব্যাহত রাখতে পারে। রায়ে আরও উল্লেখ করা হয়, ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখলে ইভ্যালি এক সময় লাভজনক প্রতিষ্ঠান হবে বলে আদালতের অভিপ্রায় রয়েছে। আজ বৃহস্পতিবার রায়ের প্রত্যায়িত প্রতিলিপি প্রকাশিত হয়।

Read More

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল ২৩) ম্যাচগুলো ফ্রিতে দেখা যাবে দারাজ অ্যাপে। বিসিবি, সিইএমএস গ্লোবাল এবং ডব্লিউএসটি কনসোর্টিয়ামের সাথে অংশীদারিত্বে এবছর বিপিএল এর ম্যাচগুলো লাইভ স্ট্রিমিং করবে দারাজ।  দারাজের মোবাইল অ্যাপের মাধ্যমে বিনামূল্যে প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। সম্প্রতি রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, প্রতিষ্ঠানটির সিসিএও এএইচএম হাসিনুল কুদ্দুস (রুশো), সিসিও খন্দকার তাসফিন আলম সহ দারাজের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিসিবি থেকে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী, বিপিএল গভর্নিং কাউন্সিল এর সদস্য সচিব ও বিসিবি’র পরিচালক মোহাম্মদ ইসমাইল হায়দার…

Read More

বাণিজ্য মন্ত্রণালয় ও ই-ক্যাব এর যৌথ উদ্যোগে দেশের দ্বিতীয় ডিজিটাল পল্লী হচ্ছে পদ্মাপাড়ের জেলা শরীয়তপুরে। মঙ্গলবার জেলার ডামুড্যা ইউএনও সম্মেলন কক্ষে এভ ডিজিটাল কমার্স ভিলেজের উদ্বোধন করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নের জন্য প্রাথমিক ভাবে বাংলাদেশের কানেক্টিভিটি বা অবকাঠামো ও সংযোগ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক ভাবে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র স্থাপন করেন। এর পর ধাপে ধাপে সরকারের প্রতিটি বিভাগের সকলকে প্রশিক্ষণ দিয়ে স্ট্যান্ডার্ড ডিজিটাল অপারেশন ম্যানুয়াল উপস্থাপন করেন যার প্রকাশ ঘটছে ই-টেন্ডার ও ই-নথির মতো বিষয়ের মধ্য…

Read More

প্রথম টাওয়ার কোম্পানি হিসেবে সম্প্রতি দেশে ১৫ হাজার টাওয়ার স্থাপনের নতুন মাইলফলক অর্জন করেছে টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ‘ইডটকো বাংলাদেশ’। সম্প্রতি পনেরো হাজার টাওয়ার স্থাপনের এই মাইলফলক উদযাপন করেছে প্রতিষ্ঠানটি। এ সম্পর্কে ইডটকো বাংলাদেশ-এর কেয়ারটেকার কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আহাম্মদ জুবায়ের আলী বলেন, “নিঃসন্দেহে এটি আমাদের জন্য বেশ গর্বের একটি মুহূর্ত। আমাদের প্রাথমিক লক্ষ্য বাংলাদেশে শক্তিশালী ও টেকসই টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তোলা। সরকারের ডিজিটাল ভিশন অনুযায়ী আমরা দেশের ডিজিটাল রূপান্তরে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট রয়েছি। বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের অন্য অংশীদারদের সঙ্গে সক্রিয়ভাবে অংশীদারিত্ব গড়ে আমরা শেয়ারযোগ্য অবকাঠামো প্রস্তুত ও আগামী প্রজন্মের প্রযুক্তি সরবরাহের মাধ্যমে ডিজিটাল লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছি। অসংখ্য…

Read More

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম এর অঙ্গ প্রতিষ্ঠান অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান কিউফুড ঢাকা ও চট্টগ্রাম মহানগরে মাত্র ২৫ মিনিটে খাবার ডেলিভারি দিচ্ছে। ইতিমধ্যে ১৫ শতাধিক রেস্টুরেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকের পছন্দের রেস্টুরেন্ট থেকে প্রিয় মেনুর খাবার দ্রুত পৌঁছে দিতে ফুড ডেলিভারি, পিকআপ এবং টেবিল বুকিং সেবা দিচ্ছে কিউফুড। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ১ জুলাই থেকে কিউফুড কার্যক্রম শুরুর পর থেকে ঢাকার উত্তরা, ধানমন্ডি, গুলশান, মিরপুর, বেলি রোড, খিলগাঁও, মতিঝিল, ওয়ারি এবং ঢাকার বাইরে চট্টগ্রামে ২৫ মিনিটের মধ্যে খাবার সরবরাহ করছে। গ্লোরিয়া জিনস, বিবিকিউ বাংলাদেশ, সিএফসি, অ্যাবসলিউট থাই, কাচ্চি ভাই, টারকা, ১৩৮ ইস্ট, বার্গার এক্সপ্রেস, চিলিস, খাজানা, বুমার্স,…

Read More

বাংলাদেশের আর্থিক খাতে ডিজিটাল উদ্ভাবনে বিশেষ অবদান রাখার জন্য ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। পাশাপাশি মার্চেন্ট ব্যবসায় অনলাইন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অবদান রাখায় দুইটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে নগদ। সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘টুওয়ার্ডস আ স্মার্ট ট্রান্সফরমেশন’ শিরোনামে ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২’-এর আয়োজন করে মাস্টারকার্ড। এ বছর ১৫টি বিভাগে মোট ২৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা করেছে প্রতিষ্ঠানটি। এবারে আয়োজনে নগদ এক্সিলেন্স ইন ডিজিটাল ইনোভেশন ২০২১-২২ অর্জন করেছে। মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিল পেমেন্টের জন্য এই এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে নগদ। নগদ অপর পুরস্কারটি পেয়েছে এক্সিলেন্স ইন মাস্টারকার্ড বিজনেস (মার্চেন্ট) অনলাইন ২০২১-২২ ক্যাটাগরিতে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি…

Read More

খালিদ সাইফুল্লাহ্ঃ বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত দুই সদস্য কম্পিউটার জগতের সহকারী সম্পাদক মঈনুদ্দিন মাহমুদ ও আরটিভি’র মাসুম হোসেন ভূইয়া স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন বিআইজেএফ নব নির্বাচিত সভাপতি নাজনীন নাহার। এসময় বক্তব্য রাখেন বিসিএসের সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সাবেক সভাপতি শহীদ উল মুনীর, বিসিএস ও আইএসপিএবির সাবেক সভাপতি এস এম ইকবাল, বিসিএসের প্রতিষ্ঠাতা সদস্য সাফকাত হায়দার, বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, বেসিস কার্যনির্বাহী কমিটির সদস্য মুশফিকুর…

Read More

স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়নে অবদান রাখায় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দিয়েছে গ্লোবাল পেমেন্ট টেকনোলজি কোম্পানি মাস্টারকার্ড। ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২২’ নামের এই আয়োজনে প্রতিষ্ঠানটি ১৫টি ক্যাটাগরিতে বাংলাদেশে শীর্ষ পার্টনার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক এবং মার্চেন্টদের বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি দিয়েছে। এবারের অ্যাওয়ার্ডস-এর বিষয়বস্তু ছিল ‘টুয়োর্ডস এ স্মার্ট ট্রান্সফর্মেশন’ ও সরকারের ‘স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১’ বাস্তবায়নে সহযোগিতার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করা। রাজধানীতে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকার-এর বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী টিপু মুনশি; ‘গেস্ট অব অনার’ হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম; অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিকাশ ভার্মা, চিফ অপারেটিং অফিসার, সাউথ এশিয়া,…

Read More

জনপ্রিয় নারী সংগঠন পপ অফ কালার এর উদ্যোগে আয়োজিত হয়েছে “সেনোরা প্রেজেন্টস পশিয়ান কনফারেন্স ২০২২”। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শুক্রবার ২৫ শে নভেম্বর দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিভিন্ন খাতের ৬ শতাধিক নারী অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর বিকর্ণ কুমার ঘোষ, দেশের প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতি, বাংলাদেশ পুলিশের ডিআইজি ফরিদা ইয়াসমিন সহ বিভিন্ন সেক্টরের খ্যাতনামা ব্যাক্তিত্ব। এই কনফারেন্সে বিভিন্ন বিষয়ের উপর ৭টি সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য, মেন্টাল হেলথ, সাইবার সিকিউরিটি,…

Read More