লেখক: ই-কমার্স বার্তা

শিক্ষার্থীদের আইসিটি ভিত্তিক জ্ঞান অর্জন ও দক্ষ মানুষ হওয়ার আহবান জানিয়েছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর স্থায়ী ক্যাম্পাসে নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পলক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল সেন্টারের মাধ্যমে স্মার্ট উদ্যোক্তা তৈরির কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তথ্য ও প্রযুক্তি খাতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার। আমি বিশ্বাস করি আগামীতে তথ্য-প্রযুক্তি, ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিংকিং, প্রবলেম সলভিং, কমিউনিকেশন স্কিল এমনকি নতুন নতুন রোবট তৈরিতে সহায়তা করবে অতীশ দীপঙ্কর…

Read More

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (বিআইবিসি)’র যৌথ উদ্যোগে ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে শুরু হল দুই দিনব্যাপী আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন ২০২২। দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক উদ্যোক্তা সম্মেলন। ২৩ নভেম্বর বুধবার এই সম্মেলনের প্রথমদিনে “আইসিটি- স্মার্ট বাংলাদেশ দি নেক্সট ফ্রন্টিয়ার” শীর্ষক একটি প্যানেল সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সারা বিশ্বে নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীর ভুমিকা তুলে ধরেন। তিনি বর্তমান সমাজে নারীর অবদান সম্পর্কে আলোকপাত করেন। প্রতিমন্ত্রী পলক বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক এবং অর্থনীতিবিদ হলেন “মা”।…

Read More

সমাপ্ত হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন “জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়)” শীর্ষক প্রকল্প। আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন ঢাকা হোটেলে এই প্রকল্পের সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত নির্বাচনে তার ভিশন ঘোষণা করেছিলেন…

Read More

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ লিমিটেড-এর সাথে ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে ‘পদক্ষেপ’-এর সদস্যরা এখন নগদ-এর মাধ্যমে তাদের সঞ্চয় এবং ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর বনানীতে ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।  নগদ অ্যাপ (App), ইউএসএসডি এবং ‘নগদ’ উদ্যোক্তা–এই মাধ্যমগুলোর যেকোনো মাধ্যম ব্যাবহার করে ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ গ্রাহকেরা ‘নগদ’-এর এই সেবা নিতে পারবেন। সারাদেশে ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’-এর যেকোনো শাখার গ্রাহকেরা এখন থেকে নগদ-এর মাধ্যমে তাদের সঞ্চয় এবং ঋণের মাসিক অথবা সাপ্তাহিক উভয় কিস্তি পরিশোধ করতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ‘নগদ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার শেখ…

Read More

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা সম্মেলন। এই উদ্যোক্তা সম্মেলনে ৩১ তরুণ উদ্যোক্তাকে দেওয়া হয়েছে ‘জেসিআই তরুণ উদ্যোক্তা অ্যাওয়ার্ড-২০২২’। সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদসহ আমন্ত্রিত অতিথিরা তরুণ উদ্যোক্তাদের হাতে সম্মাননা তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তানভীর এ মিশুক বলেন, এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। আপনারা জানেন, আমরা শুধু সুযোগ খুঁজি কীভাবে বড় হতে পারি।…

Read More

এবি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি কিনলে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়, পাওয়া যাবে জিরো ইন্টারেস্টে ৩৬ মাসের ইএমআই সুবিধা। সম্প্রতি এ বিষয়ে এবি ব্যাংক এবং ভিসতা ইলেকট্রনিক্স এর মধ্যে একটি চুক্তি হয়েছে। ভিসতা’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এবি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন উপ ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব ক্রেডিট মাহমুদুল আলম। এই চুক্তির আওতায় গ্রাহকরা এবি ব্যাংকের যে কোনো ক্রেডিট কার্ড ব্যাবহার করে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি কিনলে ২০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া এয়ারকন্ডিশনারে ছাড় পাবেন ১০ শতাংশ। এবি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের জন্য থাকছে জিরো পারসেন্ট ইন্টারেস্টে ৩৬ মাসের ইএমআই সুবিধা। বিশ্বকাপ ফুটবল…

Read More

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর সাথে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। এখন থেকে নগদ ও নগদ ইসলামিক-এর গ্রাহকেরা ইসলামী ব্যাংকের মাধ্যমে অ্যাড মানি, ডিপিএস ও রেমিটেন্স লেনদেন করতে পারবেন। এ ছাড়া ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপের মাধ্যমেও নিতে পারবেন নগদ ও নগদ ইসলামিক-এর সেবা। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে নগদ ও নগদ ইসলামিক এর সাথে ইসলামী ব্যাংকের পথচলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. হারুনুর রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো: মুনিম হাসান, ইসলামী…

Read More

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কর্তৃক আয়োজিত হল বেসিস জাপান ডে ২০২২। রবিবার, ২০ নভেম্বর রাতে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করে বেসিস। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এবং জাইকা বাংলাদেশ অফিসের চীফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমহাইদ। অনুষ্ঠানে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বেসিস জাপান ডেস্ক এর চেয়ারম্যান ও বেসিস পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী…

Read More

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI) এর প্রধান বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম মহোদয় এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন (বিকা)। সভাপতি মারুফ লিয়াকাত সহ মোহাম্মদ শাহরিয়ার খান, লেলিন বড়ুয়া , মোঃ ফারসাদুল হক সৌরভ, মোঃ সারোয়ার হোসেন এই সময় উপস্থিত ছিলেন। বৈঠকে ইন্টেরিয়র বিজনেস এর বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে আলোচনা করেন সদস্যরা এবং এসোসিয়েশন এর পাশে থাকবেন বলে PBI এর প্রধান বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম মহোদয় ইসি কমিটিকে আশ্বস্ত করেন।

Read More

ই-ক্যাব এর এফ-কমার্স এলায়েন্স এর আয়োজনে ১৭ নভেম্বর অনলাইনে অনুষ্ঠিত হয় ভ্যাট-ট্যাক্স বিষয়ক কর্মশালা। ‘অনলাইন উদ্যোক্তাদের ভ্যাট-ট্যাক্স সহজীকরণ কর্মশালা’ এই শিরোনামে অনুষ্ঠিত ওয়ার্কশপটিতে মূল আলোচক ছিলেন দ্য রিয়াল কনসালটেশনের ফাউন্ডার ও লিড কনসালট্যান্ট ভ্যাটবন্ধু আলিমুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ই-ক্যাব এর ডিরেক্টর এবং এফ কমার্স এলায়েন্স এর ডিরেক্টর ইনচার্জ সাইদুর রহমান। ওয়ার্কশপে উপস্থাপনা করেন এফ কমার্স এলায়েন্স এর মেম্বার সেক্রেটারি সৈয়দা ফাতেমা মম। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন এফ-কমার্স এলায়েন্স এর চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস ছোটন, কো-চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ্, কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম, কো-চেয়ারম্যান সদরুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি মুসলিম উদ্দিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি হাসান জামান, এক্সিকিউটিভ কমিটি মেম্বার জোবায়ের রুবেলসহ এফ-কমার্স এলায়েন্স…

Read More