লেখক: ই-কমার্স বার্তা
উদ্বোধন হল টেন মিনিট স্কুলের নতুন একাডেমিক কোর্স ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অনলাইন ব্যাচ। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের বিসিসি অডিটোরিয়ামে এই অনলাইন ব্যাচের উদ্বোধন করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিকে টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির এবং স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ। অনুষ্ঠানের শুরুতে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, টেন মিনিট স্কুলের শুরু থেকেই আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। শুরু থেকেই টেন মিনিট স্কুলের পাশে থাকায় আইসিটি বিভাগ ও প্রতিমন্ত্রী পলককে ধন্যবাদ জানান তিনি। সহপ্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ…
ই – ক্লাবের “প্রেসিডেন্সিয়াল ডিনার” অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে । ই-ক্লাবের প্রেসিডেন্ট জনাব লিয়াকত আলী চাকলাদার মহোদয়ের সভাপতিত্তে “প্রেসিডেন্সিয়াল ডিনার” অনুষ্ঠিত হয়। উক্ত ডিনার প্রগ্রামে ই-ক্লাবের জেনারেল সেক্রেটারি বিপ্লব ঘোষ রাহুল, গভর্নিং বডি চেয়ার জনাব কামরুল হাসান, প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ শাহরিয়ার খান সহ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডঃ মোহাম্মদ শাহ আলম চৌধুরী, এক্সিকিউটিভ কমিটি সদস্য অর্গানাইজিং সেক্রেটারি মিস ফাহমিদা আহমেদ, মেম্বার সেক্রেটারি চয়ন সাহা, পি আর সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি এবং ডাইরেক্টরস সোলায়মান আহমেদ জিসান,লিজা আক্তার,মাইনুল হাসান দোলন, প্রমি নাহিদ উপস্থিত ছিলেন। সভাপতি মারুফ লিয়াকত মহোদয় সভার শুরুতেই তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার জন্য…
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী ও সংগঠক মো. জিয়াউল হক ভূঁইয়া। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের ভোটে আগামী এক বছরের জন্য জিয়াউল হক জেসিআই বাংলাদেশের ২০২৩ জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি সংগঠনটির ২০২২ জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নবনির্বাচিত সভাপতি জিয়াউল হক ভূঁইয়া বলেন, ‘জেসিআই মূলত তরুণদের সংগঠন। আগামী বছর জেসিআই বাংলাদেশের উদ্দেশ্য হবে, দেশের প্রত্যেক জেলায় তরুণদের জন্য উন্নয়নমূলক নানা কার্যক্রম ছড়িয়ে দেওয়া। এছাড়া বিগত বছরের ধারাবাহিকতায় উদ্যমী তরুণদের মেধা বিকাশে নতুন নতুন উদ্যোগ…
যুক্তরাজ্যভিত্তিক ম্যাগাজিন গ্লোবাল ব্র্যান্ডস কর্তৃক ‘বেস্ট ইনোভেটিভ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড’ স্বীকৃতি পেল নগদ। একই সাথে ‘ফিনটেক পারসোনালিটি অব দ্য ইয়ার ২০২২’ হিসেবে নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের নাম ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, গ্লোবাল ব্র্যান্ড ম্যাগাজিন বিশ্বজুড়ে ডিজিটাল সেবায় পারফরম্যান্স দেখে বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করে থাকে। তারা সেসব প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে, যারা অর্থনীতি, শিক্ষা, জীবনব্যবস্থা, উদ্ভাবন, টেকনোলজি, রিয়েল এস্টেট নিয়ে কাজ করে। গত ১০ ডিসেম্বর দুবাইয়ের পাম জুমেইরাহতে অনুষ্ঠিত হয় এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। নগদ-এর অন্যতম পরিচালক ফয়সাল চৌধুরী এবং করপোরেট কমিউনিকেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার সামিয়া শারমিন এই অনুষ্ঠানে নগদ-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন। ডাক…
গ্রীন ফর ফিউচার উদ্যোগের মাধ্যমে দারাজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপ বনায়নের গুরুত্ব সম্পর্কে পরবর্তী প্রজন্মকে জানাতে ‘ফর গ্রিন ফর ফিউচার’ উদ্যোগের মাধ্যমে অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দারাজ বাংলাদেশ। পরবর্তী প্রজন্মকে গাছপালা ও বনায়নের গুরুত্ব সম্পর্কে আলোকিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। গ্রিন সেভারস (www.thegreensavers.org) এবং দারাজ এর মধ্যে একটি অংশীদারিত্বের মাধ্যমে এই ‘ফর গ্রিন ফর ফিউচার’ শীর্ষক তিন মাসব্যাপী উদ্যোগটি সমাপ্ত হয়েছে। দারাজ বাংলাদেশের সামাজিক উদ্যোগ ‘দারাজ কেয়ারস’-এর আয়োজনে ‘ফর গ্রিন ফর ফিউচার’ উদ্যোগটি আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়িত হয়। এইসব শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে: উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল…
নতুন মডেলের দুটি আইপিএস প্যানেলের গেমিং মনিটর এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটনের ডিসপ্লে ব্র্যান্ড ‘সিনেডি’ এর ব্র্যান্ডিং-এ বাজারে আসা এই মনিটর গেমিং, গ্রাফিক্স ডিজাইনসহ মাল্টিপারপাস কাজে ব্যবহার করা যাবে। ওয়ালটন জানিয়েছে, নতুন আসা গেমিং মনিটর দুটির মডেল ডব্লিউডি২৭জিআই০৬ (WD27GI06) এবং ডব্লিউউডি২৭জিআই০৭ (WD27GI07)। তিনদিকে ফ্রেমলেস ডিজাইন থাকায় মনিটরদুটি ব্যবহারকারীদের দারুণ ইউজার এক্সপেরিয়েন্স দেবে। উভয় মনিটরে ব্যবহৃত হয়েছে ২৭ ইঞ্চির কিউএইচডি আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। যার রেজ্যুলেশন ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল। ওয়ালটনের এই মনিটরের রিফ্রেশ রেট ১৬৫ হার্জ। এর সঙ্গে ১৭৮ ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল এবং ১৬:৯ এসপেক্ট রেশিও এবং ১০০০:১ কনট্রাস্ট রেশিও থাকায় এতে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা মিলবে।…
বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্যদের সব ধরনের লেনদেন সেবা চার্জ ফ্রি করার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। যত দ্রুত সম্ভব সকল পুলিশ সদস্যদের জন্য এ সেবা চালু করতে চায় ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি। সম্প্রতি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সাংষ্কৃতিক সন্ধ্যায় পুলিশের জনসেবার প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে নগদ-এর পক্ষ থেকে চার্জ ফ্রি লেনদেন চালুর ঘোষণা দেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। এ সময় নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘পুলিশ সদস্যদের এমন পদ্ধতি চালু করে যেতে চাই, যাতে ভবিষ্যতে আমি নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক না থাকলেও যাতে সকল…
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর সোমবার রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের কার্যক্রম ও আর্থিক বিবরণী পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকারের সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য সহসভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম হেলালী, পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম এবং মোশারফ হোসেন সুমনসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। ওয়ারেন্টি নীতিমালা বাস্তবায়ন, এমআরপি নীতিমালার উপর গুরুত্ব প্রদান এবং ফোরআইআর প্রযুক্তির ব্যবহার দেশব্যাপী ছড়িয়ে দেয়ার উদ্যোগকে গুরুত্ব দেন নেতারা সভার শুরুতেই বিসিএস সভাপতি বিসিএস…
ঢালিউডের আলোচিত দুই তারকা অপু ও বুবলীকে একসঙ্গে দেখা যাবে কিউকম প্রেজেন্টস ‘ঢাকা ফ্যাশন ডে ২০২২’ অনুষ্ঠানে।আগামী ২৩ ডিসেম্বর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম। অপু বিশ্বাস ও বুবলী কিউকম প্রেজেন্টস ‘ঢাকা ফ্যাশন ডে’-তে একসঙ্গে অংশ নেবেন। অপু-বুবলী ছাড়াও ঢাকাই শোবিজের একঝাঁক তারকা অংশ নেবেন এই ফ্যাশন ডে’তে। সাদিয়া ইসলাম মৌ, নিরব, ইয়ামিন হক ববি, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেক সেলেব্রেটির পাশাপাশি দেশের ১০০ মডেল এই অনুষ্ঠানে থাকবেন। ২০২৩ সালের লেটেস্ট কালেকশনগুলোর পরে অপু-বুবলীরা হাঁটবেন।
তরুণ প্রজন্মের জন্য শিক্ষা তথ্য ও বিনোদন ভিত্তিক একটি উদ্ভাবনী ওটিটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে এটুআই কর্তৃক ‘ওটিটি প্ল্যাটফর্ম ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ প্রতিযোগিতা শুরু হয়েছে। সম্প্রতি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ। এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন (বেসিস) এর পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম বাবু এবং এটুআই এর পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো এমন একটি ওটিটি (ওভার দ্য…

