লেখক: ই-কমার্স বার্তা

দেশের ৪৯ টি উদ্ভাবনকে পুরস্কৃত করার মাধ্যমে গত শনিবার, ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে জিপিএইচ ইস্পাতের সৌজন্যে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডের ৫ম আসর। এসপায়ার টু ইনোভেট – এটুআই এর যৌথ উদ্যোগে এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজনে ছিলো বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ। ঢাকার লা মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে একটি জমকালো গালা আয়োজনের মাধ্যমে ২৬ টি বিজয়ী এবং ২৩ টি অনারেবল মেনশন সম্মাননায় এই বছরের সেরা উদ্ভাবন গুলোর নাম ঘোষনা করা হয়েছে। এর পূর্বে সকালে বাংলাদেশ বিজনেস ইনোভেশন সামিট এর ৪র্থ আসরটি অনুষ্ঠিত হয়। একটি স্মার্ট বাংলাদেশ গঠনের প্রত্যয়ে আয়োজিত ৩য় বাংলাদেশ ইনোভেশন ফেস্টের মূল আয়োজন ছিলো এই সামিট এবং অ্যাওয়ার্ড…

Read More

এক বছরে পদার্পন করেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। প্রতিষ্ঠার পর থেকেই সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করে ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে মোনার্ক মার্ট। সম্প্রতি রাজধানীর মতিঝিলে মোনার্ক মার্টের প্রধান কার্যালয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, ম্যানেজিং ডিরেক্টর কাজী সাদিয়া হাসান সহ প্রতিষ্ঠানটির কর্মীবৃন্দ। উল্লেখ্য, ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন অফার নিয়ে হাজির হয়েছে মোনার্ক মার্ট। এনিভার্সারি ক্যাম্পেইনে থাকছে  ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, এমএফএস পেমেন্টে ক্যাশব্যাকসহ দারুণ সব সারপ্রাইজ। বিস্তারিত- https://monarchmart.com

Read More

ভাষার মাসে এয়ার টিকিটে গ্রাহকদের বেশি লাভ দিতে নগদ নিয়ে এসেছে ডিসকাউন্ট অফার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ওয়েবসাইট থেকে প্রোমো কোড BGEKUSH10 ব্যবহার করে এয়ার টিকিট কিনে নগদ-এ পেমেন্ট করলে গ্রাহকেরা পাচ্ছেন ১০ শতাংশ ডিসকাউন্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অফার আগামী ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পর্যন্ত চলবে। অভ্যন্তরীণ ও বৈদেশিক সকল পর্যায়ের যাত্রীরা এই অফার উপভোগ করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর মূল ভাড়া থেকে প্রোমো কোড ব্যবহার করে একজন গ্রাহক এই ছাড় উপভোগ করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এ নগদ-এর এই ছাড়ের বিষয়ে নগদ-এর চিফ কমার্সিয়াল অফিসার (সিসিও) মো. সিহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক…

Read More

কেবল ই-কমার্স ব্যবসায়ীরাই নয়, শিক্ষক, সাংবাদিক, আইনজীবি, প্রযুক্তি পেশাজিবী, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তা কেউই চান না ই-কমার্স এর জন্য নতুন কোনো আইন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আইনের যে খসড়াটি করা হয়েছে তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করবে বলে মনে করছেন তারা। পুরোনো আইন সংশোধন এবং ভোক্তা অধিকার আইন ও প্রতিযোগিতা আইনের ব্যবহারের মাধ্যমেই এই খাতে শৃঙ্খলা আনয়ন ও বিকাশ সম্ভব বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। অধিকাংশই মনে করেন এটা সংবিধান ও সাংবিধানিক অধিকারের সঙ্গে সাঙ্ঘর্ষিক। ই-কমার্স অ্যাসোয়েশন অব বাংলাদেশের আয়োজনে রবিবার এফবিসিসিআই হলে অনুষ্ঠিত খসড়া আইন নিয়ে অংশীজনদের সভায় এমন অভিমত ব্যক্ত করেন সবাই। সভায় প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি…

Read More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প কর্তৃক ১২ ফেব্রুয়ারি রোজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় রাজশাহী বিভাগের “স্টার্টআপ কম্পাস” ক্যাম্পেইন। একই সাথে সোমবার ১৩ ফেব্রুয়ারি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অনুষ্ঠিত হয় উক্ত বিভাগের ২য় ক্যাম্পেইন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও উপসচিব ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম মন্ডল…

Read More

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে বিভিন্ন মার্চেন্ট থেকে নগদের মাধ্যমে কেনাকাটা করলে গ্রাহকেরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। এ ছাড়া প্রতিদিন সর্বোচ্চ টাকার কেনাকাটা করা গ্রাহক পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের কাপল টিকিট। ৭ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভালোবাসা দিবস উপলক্ষ্যে নগদ-এর ক্যাশব্যাক ক্যাম্পেইন চলবে। এই ক্যাম্পেইন চলাকালীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করলে নগদ ব্যবহারকারীরা পাবেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। নগদ অ্যাপ অথবা *১৬৭* ডায়াল করে এই কেনাকাটা করা যাবে। পাশাপাশি অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমেও উপভোগ করা যাবে এই ছাড়। এছাড়াও ৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ কেনাকাটা করা গ্রাহক পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের কাপল টিকিট। নির্দষ্টি কিছু…

Read More

গতকাল বিকেলে ঢাকার রুপায়ন সেন্টারে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশনের রেজিস্টার্ড মেম্বার্সদের নিয়ে মিট এন্ড গ্রিট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান সঞ্চালক হিসেবে সকল সদস্যদের আজকের এই মিট এন্ড গ্রিট অনুষ্ঠানে আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মিট ও গ্রিট অনুষ্ঠানের মাধ্যমে সকল মেম্বারগণ এক জন আরেক জনের সাথে কিভাবে ব্যবসায়িক ও ব্যক্তিগতভাবে নেটওয়ার্কিং করে বিকা ও নিজেদের মধ্যে একটি সেতু বন্ধন তৈরী করা যায় তার অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত বিকা’র সকল সদস্যরা একে একে নিজেদের কোম্পানির পরিচয় তুলে ধরেন এবং সাথে সাথে বিকাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য…

Read More

ঢাকার পুর্বাচলের সারাদিন ব্যাপি ট্রেনিং, প্ল্যানিং, বাজেট উপস্থাপন ও করনীয় কার্যক্রম নিয়ে ই ক্লাবের ইসি কমিটির আগামী ১ বছরের স্ট্র্যাটেজিক সেশন গত শুক্রবার (৩রা ফেব্রুয়ারি) সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ১ বছরের সাধারন সদস্য ফি, মিটআপ, বিভিন্ন রকমের প্রোগ্রাম, ব্রান্ডিং, ট্রেনিং, মেম্বার্স সার্ভিস, চ্যাপ্টার অপেনিং এবং পি আর এর কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে বর্তমান প্রেসিডেন্ট এবং সাধারন সম্পাদক ই-ক্লাবের গভর্নিং কমিটির কাছে বাজেট উপস্থাপন করেন। ই ক্লাবের প্রেসিডেন্ট মারুফ লিয়াকত এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় এবং পরিবেশনা ও সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি বিপ্লব জি রাহুল। বাজেট প্রস্তাবনার পর ই-ক্লাব গভর্নিং কমিটির চেয়ার জনাব কামরুল হাসানের সভাপতিত্বে বাজেট ও…

Read More

ভাষার মাসে শুরু হল দুই মাসব্যাপী নগদ-রকমারি অনলাইন বইমেলা ২০২৩। এই অনলাইন বইমেলায় রকমারি ডটকমের ওয়েবসাইট থেকে পছন্দমতো বই অর্ডার করে  নগদ-এর মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহকেরা পাবেন আরও ২১ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক। আজ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নগদ-রকমারি বইমেলা দেশের সবচেয়ে বড় অনলাইন বইমেলা হিসেবে চলবে আগামী ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত। ২১ শতাংশ ক্যাশব্যাক অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে বইপ্রেমীরা অফারটি উপভোগ করতে পারবেন একাধিকবার। অফারের আওতায় গ্রাহকেরা কেবল রকমারির ওয়েবসাইট থেকে বই কিনে ‘নগদ’-এর গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৭৫ টাকা এবং গোটা ক্যাম্পেইন চলা অবস্থায় সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে…

Read More

বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩’-এর ডাক ও টেলিযোগাযোগ পদক-২০২৩ জিতেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস-এর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখায় নগদ-কে এই পুরস্কার দেওয়া হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনী অনুষ্ঠানে ‘নগদ’-এর করপোরেট কমিউনিকেশন-এর ডিরেক্টর মোহাম্মদ সোলাইমান এবং হেড অব পাবলিক কমিউনিকেশন্স মোহাম্মদ জাহিদুল ইসলাম ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তিন দিনের এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ…

Read More