লেখক: ই-কমার্স বার্তা

একটা বার ভেবে বলেন! বাসায় যেদিন বুয়া আসে না, গিন্নীর মেজাজ তখন কেমন থাকে? কিছু বলতে গেলেই ছ্যাৎ করে উঠে না! ৪৪০ ভোল্টের মত যেন। আসলে ঢাকা শহরে বা এখন অন্যান্য বিভাগীয় শহরগুলোতে ‘বুয়া কিন্তু হাতের মোয়া ‘ না। অথবা ধরুন, ব্যাচেলর বাসা। খালা নাই, তো খাওনের পালাও যেন নাই। বুয়া বা খালা হয়তো আদুরে ডাক, হয়তো চলতি ডাক, বা ডাকতে হয় বলে ডাক। আদতে এটা একটা সার্ভিস ( হ্যাঁ, বুয়ারা ফ্রিতে স্পাই সার্ভিসও দেন বটে)। তবে বুয়া বা খালারা যে কত বড় আসান সে কংক্রিটের শহরের মানুষ মাত্রই জানেন। শুধু কি এটা? সার্ভিসের কি আর রকমফের নেই, বলেন? কলিংবেল…

Read More

বিভিন্ন ব্যাংকের কার্ডধারীদের বিস্তৃত পরিসরের ছাড় দেয়ার মাধ্যমে ক্যাশলেস পেমেন্টকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে অনলাইন খাবার ও মুদিপণ্য ডেলিভারি সেবা ফুডপান্ডা বেশ কয়েকটি ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে। এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডধারীরা যারা কিনা ফুডপান্ডার নতুন গ্রাহক, তারা এই ছাড় উপভোগ করতে পারবেন। এখন থেকে, ফুডপান্ডার নতুন গ্রাহকরা প্রথম অর্ডারে ৪০ শতাংশ ছাড় (২০০ টাকা পর্যন্ত) পেতে ‘বিএএনকে২০০’ কোডটি ব্যবহার করতে পারবেন। এই অফারটি পেতে সর্বনিম্ন ৪০০ টাকার অর্ডার করতে হবে। এর জন্য গ্রাহকদের তাদের কার্ডের…

Read More

১ ঘন্টায় তরুণদের কাছে অন্যতম পছন্দের মোবাইল ব্র্যান্ড রিয়েলমির, রিয়েলমি ৮ ৫জি স্মার্টফোনের প্রায় ৫৩ হাজার ইউনিট অর্ডার পরলো ইভ্যালিতে। ইভ্যালি প্রায়োরিটি ষ্টোর অফারে দ্রুততম চার্জিং এই স্মার্টফোনটি বিশেষ মূল্যছাড়ে ও আকর্ষণীয় দামে গ্রাহকদের কেনার সুযোগ করে দেয় ইভ্যালি। বিক্রি শুরুর মাত্র ১ ঘন্টার মধ্যেই ইভ্যালিতে বিক্রির পুরোনো সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়ে নেয় রিয়েলমির এই ডিভাইসটি। সবার জন্য ফাইভজি প্রযুক্তির সুবিধা নিশ্চিত করতে রিয়েলমি ৮ ফাইভ জি’তে রয়েছে ডাইমেনসিটি ৭০০ ফাইভ জি প্রসেসর। ৮.৫ মিলিমিটার হাইপার স্লিম বডি ও ১৮৫ গ্রাম ওজনের রিয়েলমি ৮ ৫জি বাজারের সবচেয়ে হালকা ৫জি স্মার্টফোন। রিয়েলমি ৮ ৫জি এবং ইউনিভার্সল পিকচার্সের ‘ফাস্ট…

Read More

চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী দিনের ব্যবসা-বাণিজ্যের পদ্ধতিগত পরিবর্তন অপরিহার্য বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘শোরুমভিত্তিক ব্যবসা-বাণিজ্যের দিন প্রায় শেষ। করোনা মহামারি ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণে আমূল পরিবর্তনের সূচনা করেছে।’ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ঢাকায় কোভিড-১৯ পরিস্থিতিতে লকডাউনে আইটি প্রযুক্তি ব্যবসার সংকট এবং তা থেকে উত্তরণ বিষয়ক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। মন্ত্রী বলেন, ‘বিদ্যমান করোনা পরিস্থিতি সারা পৃথিবী মোকাবিলা করছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণের ফলে বাংলাদেশ তুলনামূলকভাবে অনেকটাই স্বাভাবিক জীবনধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। এ পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তির ডিভাইস ছাড়া…

Read More

এমজিএম অধিগ্রহণে যে সময়ের পরিকল্পনা করা হয়েছে তার চেয়েও বেশি সময় লাগতে পারে। কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এই অধিগ্রহণ প্রক্রিয়ার তদন্ত শুরু করেছে। খবর এনগ্যাজেট। সূত্র বলছে, অ্যামাজন কর্তৃক এমজিএম অধিগ্রহণের ফলে বাজারে একক আধিপত্য তৈরি হবে কিনা সে বিষয়ে গভীর তদন্ত শুরু করেছে সংস্থাটি। কর্মকর্তারা মনে করছেন, এই অধিগ্রহণের ফলে শুধুমাত্র কনটেন্ট নয়, পণ্য ও সেবার ক্ষেত্রে অ্যামাজনের ‘অবৈধ আধিপত্য’ তৈরির সুযোগ রয়েছে। এ বিষয়ে এমজিএমের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অ্যামাজন বলছে, তদন্ত পুরোপুরি অপ্রত্যাশিত নয়। তবে এ বিষয়ে অ্যামাজন কঠোর ভূমিকা পালন করবে। এই তদন্তের ফলে অ্যামাজন এমজিএম অধিগ্রহণ করতে পারবে না, বিষয়টি এমন…

Read More

আগামী ১৫ জুলাই এক ভার্চুয়াল লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করেছে আসুস। এই অনুষ্ঠানে ভারতের শিক্ষার্থীদের জন্য নতুন পণ্য উন্মোচন করতে যাচ্ছে কোম্পানিটি। খবর জিএসএম এরিনা। আসুস অবশ্যই আগামী বৃহস্পতিবার কী কী পণ্য উন্মোচন করতে যাচ্ছে সেটির উল্লেখ করেনি। তবে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এসব পণ্য ডিজিটাল শিক্ষার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। নতুন এই পণ্যগুলো শুধুমাত্র ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি করা হবে। টিজার ছবিতে নতুন ক্রোমবুকের প্রতি ইঙ্গিত পাওয়া গেছে, একইসাথে ট্যাবলেটও উন্মোচিত হতে পারে। এখনও যেহেতু প্রায় চার দিন বাকি রয়েছে, ফলে এই সময়ের মধ্যে নতুন পণ্যগুলোর আরও কয়েকটি টিজার প্রকাশ হতে পারে। একইসাথে পণ্যগুলোর বিভিন্ন তথ্য প্রকাশ হতে…

Read More

যে কোনো সময় আলোচনায় থাকা ই- কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) জিজ্ঞাসাবাদ করতে পারে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের প্রয়োজনে এই জিজ্ঞাসাবাদে আইনগত কোনো বাধা নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। তিনি বলেন, গত বছরের নভেম্বর থেকে ইভ্যালির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে। এই অবস্থায় এবিষয়ে গত ৮ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুদকে একটি চিঠি আসে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাত পৃষ্ঠার একটি প্রতিবেদনও আসে। এগুলো অনুসন্ধানের সাথে যু্ক্ত করা হয়েছে। এ অবস্থায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতেও পারে। খুরশীদ আলম খান বলেন,অনুসন্ধান চলাকালীন যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে আইনগত কোন…

Read More

আগামি ২ মাসের মধ্যে লাভজনক প্রতিষ্ঠান হবে দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি। ইকমার্সের জন্য টেকসই পরিবেশ তৈরি করার জন্য আমাদের সরকারকে ধন্যবাদ জানায়। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল । তিনি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ইকমার্সের জন্য টেকসই পরিবেশ তৈরি করার জন্য সরকারকে ও বাণিজ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায়। ই-কমার্স ইস্যুতে সদ্য গৃহিত বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি। গ্রাহক পণ্যের সরবরাহ বুঝে পাওয়ার পরই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সেই পণ্যের মূল্য পাবে এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইভ্যালি । তিনি আরো জানান, ই-কমার্স দেশের অর্থনীতির দ্রুত সম্প্রসারণ ব্যাপক ভূমিকা…

Read More

গ্রাহকের ও মার্চেন্টের টাকা ‘আত্মসাৎ ও পাচারের অভিযোগে’ আলোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য গঠন করা হয়েছে দুই সদস্যের অনুসন্ধান দল। কমিটির সদস্যরা হলেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী এবং উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম। কমিশন তাদেরকে এই অনুসন্ধানের দায়িত্ব দিয়েছে। গ্রাহকে কাছ থেকে নেওয়া অগ্রিম এবং মার্চেন্টের পাওনা ৩৩৮ কোটি ৬২ লাখ টাকার বিষয় অনুসন্ধান করবেন তারা। সংস্থার উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে জানিয়েছেন, ইভ্যালির বিষয়ে কমিশনে আগে থেকেই একটি অভিযোগের অনুসন্ধান করছিলো। এবার বাণিজ্য মন্ত্রনালয় থেকে আরেকটি নতুন অভিযোগ পাওয়ার পর তা দুই সদস্যের টিমের মাধ্যমে মানিলন্ডারিং অণুবিভাগ থেকে অনুসন্ধানের…

Read More

নাচ-গান নয় এবার চাকরির বাজারে ঝুঁকছে ছোট ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশন টিকটক। অ্যাপটিতে ভিডিও আপলোড করে ব্যবহারকারীরা চাকরি পেতে পারে সেজন্য যুক্তরাষ্ট্রে একটি পাইলট কর্মসূচী শুরু করেছে প্রতিষ্ঠানটি। এই কর্মসূচিতে ইতোম্যধ্যেই যোগ দিয়েছে তিন ডজন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে শপিফাই, টার্গেট এবং ড্রেটয়েট পিস্টনের মতো খ্যাতনামা ব্র্যান্ডও। আগামী ৩১ জুলাই পর্যন্ত টিকটকের মাধ্যমেই এসব প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে পারবেন মার্কিন ব্যবহারকারীরা। এজন্য তাদেরকে নিজের আপলোড করা ভিডিওতে হ্যাশট্যাগ টিকটক রেজুমেস ব্যবহার করতে হবে। এই প্রকল্পটি মহামারীর মন্দা সময়ে টিকটকারদেরকে ক্যারিয়ার তৈরিতে সহায়তা করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই উদ্যোগকে তারা “প্ল্যাটফর্মকে নিয়োগের চ্যানেল হিসেবে উপযোগী করে মানুষের টিকটক ব্যবহারের অভিজ্ঞতাকে আরও…

Read More