লেখক: ই-কমার্স বার্তা
দেশত্যাগের নিষেধাজ্ঞার বিষয়টি ‘পজিটিভলি’ (ইতিবাচক) দেখছেন দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। তিনি বলেন, ‘আমি আমার বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞার বিষয়টি পজিটিভলি দেখছি। বাংলাদেশের সব বড় কোম্পানির সঙ্গে আমার সম্পর্ক। হয়তো আমাকে ভালোবাসার জন্য ওনাদের ভয়ের বিষয়টি আমাকে বলতেন না। আমরা বিজনেস করেছি সবার সঙ্গে। এখন ওনারা আরও বেশি কনফিডেন্স (আত্মবিশ্বাস) হবেন। এর আগে চেয়ারম্যান শামীমা নাসরীন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বলে দুদক জানিয়েছে। দুদকের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল শুক্রবার বলেন, বিদেশে যাওয়ার আগেও…
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সরাসরি হাটে গিয়ে কোরবানির পশু কেনার সুযোগ এবার কম থাকছে। এ জন্য ঘরে বসে নিরাপদে আপনার পছন্দের কোরবানির পশু কেনার সুযোগ দিয়েছে ধামাকাশপিং ডটকম (dhamakashopping.com)। এই মহামারিতে ঘরে বসে নিরাপদ থেকে, ঝুট-ঝামেলা ছাড়াই গ্রাহকরা তাদের পছন্দের কোরবানির পশুটি বুঝে নিতে পারবেন। ধামাকার ওয়েবসাইটে কোরবানির পশুর দাম ও ছবিসহ সব তথ্য দেওয়া আছে। সেখান থেকে পছন্দের পশুটি কিনতে পারবেন ক্রেতারা। গ্রাহকরা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন নিজেদের পছন্দের কোরবানির পশু। গরু বা ছাগল কেনার ক্ষেত্রে ১০ শতাংশ মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে। বাকি টাকা ডেলিভারি বুঝে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন ক্রেতারা। এ ক্ষেত্রে সেলারের মার্চেন্ট নাম্বারে…
দেশের ই-কমার্স কোম্পানি ইভ্যালি মাত্র ৩ ঘণ্টায় ২ শত কোটি টাকারও বেশি অঙ্কের ব্যবসা করল বলে জানা গিয়েছে। ই-কমার্স কেনাকাটায় গ্রাহকদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে নতুন ক্যাম্পেইন টি১০ (T10) নিয়ে এসেছে ইভ্যালি । নতুন এই ক্যাম্পেইনের আওতায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে গ্রাহক ও ভোক্তাদের সেবা দেবে ইভ্যালি ডট কম ডট বিডি। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল । ই ক্যাম্পেইন চলবে প্রতি শুক্রবার ঠিক রাত ১০টা ১০ মিনিটে। যেকোন পণ্য বা সেবার মূদ্রিত মূল্যের শুধু ১০ শতাংশ অগ্রিম পরিশোধ করে বাকি মূল্য ক্যাশ অন…
দারাজ বাংলাদেশের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি কোম্পানি হাংরিনকির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি হাংরিনাকি ও সাকিবের মধ্যকার এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, সাকিব আগামী দুই বছরের জন্য হাংরিনাকির খাবার ডেলিভারি সেবার অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। উল্লেখ্য, কঠিন সময়ে সাকিব আল হাসানের চেয়ে বেশি সহনশীলতা এবং নির্ভরযোগ্যতার প্রমাণ দেওয়ার মতো ব্যক্তিত্ব বিরল। আর এই একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে, হাংরিনাকি সাকিবের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে যেন প্রতিষ্ঠানটি সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এই লকডাউনের মধ্যেও গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করতে পারে। সাকিবের মতো হাংরিনাকিও আস্থা এবং ধৈর্য ধারণের মাধ্যমে সকল…
অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নতুন অভিযোগ আগের অভিযোগের সঙ্গে সংযুক্ত করে অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হবে। নতুন অভিযোগটি আরো সুনির্দিষ্ট হওয়ায় এখন অনুসন্ধান কার্যক্রম আরো গতিশীল হবে। জানা গেছে, ইভ্যালির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিদেশযাত্রা জরুরি ভিত্তিতে ঠেকাতে পুলিশের বিশেষ শাখাকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ইভ্যালির বিরুদ্ধে অনুসন্ধানে দুই সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে দুদক। এর আগে গত ৪ জুলাই ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকসহ সরকারের চার প্রতিষ্ঠানকে…
রোববার ( ৪ জুলাই ) ‘ডিজিটাল হাট ডট নেট’ উদ্বোধন হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার ক্রেতা পশু কেনার জন্য কলসেন্টারে যোগাযোগ করছেন। অনেকে ইতোমধ্যেই অর্ডার করেছেন। এতো কম সময়ে এতো সাড়া পেয়ে অভিভূত ডিজিটাল হাট ডট নেট কর্তৃপক্ষ। তারা বলছেন, মাত্র একদিনে এতো সাড়া তারা প্রত্যাশাও করেননি। এবার অনলাইনে পশু বেচাকেনায় রেকর্ড হবে বলে প্রত্যাশা তাদের। সরকারি পৃষ্ঠপোষকতায় অনলাইনে কোরবানির গরু কেনার প্ল্যাটফর্ম ডিজিটাল হাট ডট নেট। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে এবারের হাট বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন (বিডিএফএ)। এতে কারিগরি সহযোগিতা করছে এটুআইর অনলাইন…
বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর যৌথ আয়োজনে সদ্য প্রকাশিত “ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১” বিষয়ে এক সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জুম অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সদ্যঘোষিত ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা বিক্রেতা ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষন করবে। এই নির্দেশিকা প্রতিপালনের মাধ্যমে ই-কমার্স খাতে শৃংখলা প্রতিষ্ঠিত হবে। বাণিজ্য মন্ত্রণালয় সরকারী এবং বেসরকারী সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের মতামত নিয়ে একাধিকবার আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করেছে। তিনি বলেন, এটা একটা আইনগত প্রক্রিয়ার সূচনা। প্রয়োজনে সকলের মতামত নিয়ে ভবিষ্যতে এটি সংশোধন করা হবে। মন্ত্রী ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকার…
১৯৯৪ সালের ৫ জুলাই অ্যামাজন প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ২৭ বছর প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে পদ ছাড়লেন জেফ বেজোস। আর আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেছেন ২০০৩ সাল থেকে অ্যামাজন ওয়েব সার্ভিসেস পরিচালনাকারী অ্যান্ডি জেসি। বেজোস এখন থেকে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। গত মাসে অংশীদারদের নিয়ে আয়োজিত বৈঠকেই ৫ জুলাই দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দেয়া হয়েছিলো। অ্যামাজনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহুর্ত, কারণ অ্যামাজনের দীর্ঘ ইতিহাসে একজনই প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। বেজোসের নেতৃত্বে শূণ্য থেকে যাত্রা শুরু করে কোম্পানিটি বিশ্বের অন্যতম সর্ববৃহৎ প্রযুক্তি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। অ্যামাজন বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু…
ইকমার্স ভিত্তিক প্রতিষ্ঠান শপআপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন জেলায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম- শপআপ পদের নাম- ক্যাশ অফিসার, সেলস পদের সংখ্যা- ২০টি কাজের ধরন- পূর্ণকালীন কর্মস্থল- দেশের বিভিন্ন স্থানে আবেদন যোগ্যতা ১। যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস। ২। সংশ্লিষ্ট বিষয় ১-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩। যোগাযোগ দক্ষতা ও কম্পিউটার বিষয়ক সম্যক ধারণা থাকতে হবে। ৪। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ৫। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ৬। বয়সসীমা ৩৩ বছর আবেদন যেভাবে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। বেতন ও সুযোগ সুবিধা ১। বেতন ১৩০০০-১৫০০০…
দেশ ও দেশের বাইরে অনলাইন চ্যানেল তৈরি ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে অনলাইন মার্কেটপ্লেস দারাজের সাথে সমঝোতা চুক্তি (এমওইউ) করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই চুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত সব স্মার্ট ডিভাইস নিয়ে আসবে রিয়েলমি এবং একযোগে গ্রাহকের চাহিদা পূরণের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে বলে আশা করা যাচ্ছে। রিয়েলমি বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড এবং আলিবাবার অঙ্গপ্রতিষ্ঠান- দারাজ দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস। রিয়েলমি’র অগণিত টেক ট্রেন্ডসেটিং ব্যবহারকারীর সাথে দারাজের সু-প্রতিষ্ঠিত ই-কমার্স কাঠামোর অংশীদারিত্ব এক অসাধারণ সমন্বয়। বিশ্বব্যাপী ৮ কোটি ৫০ লাখের বেশি ব্যবহারকারী সাথে নিয়ে রিয়েলমি বর্তমানে বিশ্বের ৭ম বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রতিটি প্রাইজরেঞ্জে…

