লেখক: ই-কমার্স বার্তা
ই-ক্যাবের চিঠিতে ই-কমার্স ব্যবসার নামে গ্রাহকদের অর্থ আত্মসাত, মার্চেন্টদের কাছ থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে উল্লেখিত বিভিন্ন অনিয়ম তুলে ধরে ইভ্যালির বিরুদ্ধে সম্ভাবনাময় ই-কমার্সখাতে অনিয়ম ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। ই-কমার্স ব্যবসার আড়ালে অবৈধভাবে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার মাধ্যমে গ্রাহক ও মার্চেন্টদের সঙ্গে প্রতারণার অভিযোগে ইভ্যালি ডট কমের সদস্যপদ স্থগিত করার উদ্যোগ নিয়েছে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। বাংলাদেশ ব্যাংকের ইন্সপেকশন রিপোর্টসহ বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভিন্ন ক্রেতা ও মার্চেন্টদের কাছ থেকে অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে ‘সদস্যপদ কেন স্থগিত করা হবে না’ তার জবাব চেয়ে বুধবার ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে চিঠি পাঠানো হয়েছে বলে…
পুঁজি ব্যবসায় জড়িয়ে আলোচিত-সমালোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালী ডট কম লিমিটেড সহ অভিযুক্ত ৬ প্রতিষ্ঠানের সদস্যপদ বাতিলের প্রক্রিয়া শুরু করেছে এই খাতের জাতীয় সংগঠন ই-ক্যাব। অপর অভিযুক্ত ৬টি এমএলএম কোম্পানি গ্লিটার্স আরএসটি ওয়াল্ড, গ্রীণ বাংলা ই-কমার্স লিমিডেট, এ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড, আমার বাজার লিমিটেড এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড এ্যাগ্রো ফুড এন্ড কনজ্যুমার লি:। সূত্রমতে, সাংগঠনিক গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৯ ( ডি ) অনুসারে ওই প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ কেন স্থগিত করা হবে না তার কারণ দর্শিয়ে সবার আগে বুধবার নোটিশ পাঠানো হয় ই-ভ্যালিকে । তবে কার্যক্রম চললেও ই-ভ্যালির অফিস বন্ধ থাকায় সরাসরি দেয়া চিঠিটি ফেরত আসলে বৃহস্পতিবার রেজিস্ট্রিযোগে এবং ই-মেইল ও হোয়াটসঅ্যাপে এই চিঠি পাঠানো…
জমে উঠেছে অনলাইনে কোরবানির পশুর হাট। গত ২ জুলাই সরকারি ব্যবস্থাপনায় অনলাইনে পশুর হাটের কার্যক্রম শুরুর পর মঙ্গরবার ১৩ জুলাই পর্যন্ত মাত্র ১২ দিনে ১ হাজার ৩২৮ কোটি টাকা মূল্যের ১ লাখ ৮৪ হাজার ৮৯৬টি গবাদিপশু বিক্রি হয়েছে। এ হিসেবে প্রতিদিন গড়ে বিক্রি হয়েছে ১৬ হাজার ৮০৮টি পশু। প্রতিদিনই পশু বিক্রির পরিমাণ বাড়ছে। মঙ্গলবার এক দিনেই বিক্রি হয়েছে ২৭ হাজার ৬০৮টি গবাদিপশু। প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানিয়েছে, বর্তমানে একই প্ল্যাটফরমে সারা দেশে ২৪১টি পশুর হাট থেকে কোরবানির পশু বিক্রি হচ্ছে। এর বাইরেও ব্যক্তি উদ্যোগে অনেক ফেসবুক পেজ থেকেও কোরবানির পশু বিক্রি করা হচ্ছে। সেসব তথ্য এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। ব্যক্তি উদ্যোগে…
সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ক্রমেই বেড়ে চলেছে দেশে ই-কমার্স খাতের জনপ্রিয়তা। ই-কমার্স খাতের প্রসারের ফলে দেশের প্রান্তিক অঞ্চলে বসবাসকারী মানুষও এখন ঘরে বসে মোবাইলে কয়েক ট্যাপের মাধ্যমে দেশের অন্য প্রান্তের পণ্য হাতে পেয়ে যাচ্ছেন কম সময়ের মধ্যে। সহজ ও বিশ্বাসযোগ্য হওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় মুদি পণ্য থেকে সৌখিন পণ্য, যেকোনও কেনাকাটায় মানুষ হয়ে পড়েছে অনলাইননির্ভর। দারাজ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কেনাকাটার ক্ষেত্রে মানুষের এই অনলাইন নির্ভরতার প্রমাণ মেলে দেশের গত কয়েক বছরের ই-কমার্স খাতের প্রবৃদ্ধির পরিসংখ্যানে। বাংলাদেশে ই-কমার্স খাতের যাত্রা ১০-১১ বছরের হলেও ই-কমার্স খাত গতি পেতে শুরু করে ২০১৩ সাল থেকে। তবে, এই খাতের সবচেয়ে বেশি প্রসার…
নিম্ন আয়ের মানুষে জন্য ৩ হাজার ২০০ কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর একটি হলো ৩৩৩ নম্বরে জরুরি খাদ্য সহায়তা। তথ্য ও সেবা সবসময় প্রত্যয়ে চালু ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেতে এই নম্বরের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে ১০০ কোটি টাকা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩৩-নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে ১০০ কোটি টাকা। প্রসঙ্গত, জাতীয় কল সেন্টার ৩৩৩ এ কল করলেই খাদ্য কষ্টে থাকা মানুষরা পাবেন খাদ্য সহায়তা। বিগত তিন বছরে ৩৩৩ এর মাধ্যমে এক কোটি…
দেশেজুড়ে কোরবানির ডিজিটাল হাট উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। ডিজিটাল হাট.নেট, একশপ.গভ.বিডি এবং ফুডফরনেশন.গভ.বিডি প্লাটফর্ম একসঙ্গে মিলিয়ে শুরু হয়েছে এই হাট। যুক্ত করা হয়েছে ইউনিয়ন পর্যায়ের খামারিদের। এতে যুক্ত হয়েছে ২৪১টি হাট। উদ্বোধনের পর এসক্রো সেবার মাধ্যমে একশপ থেকে ৭০ হাজার টাকায় সাদা-কালো রঙের কোরবানির গরু কিনলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পশুটি কেনার পর এটি ই-ক্যাবের মানবসেবায় সম্প্রদান করেন তিনি। সভাপতির বক্তব্যে তিনি জানান, দেশের ১৮৪৩ টি অনলাইন শপের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ২৪১টি হাট একটি প্লাটফর্মে যুক্ত হয়েছে। আর এই প্লাটফর্মটি হচ্ছে ডিজিটাল হাট.নেট। এই হাটকে তিনি নিরাপদ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব…
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে বাংলাদেশের অ্যামাজন বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা দাবি করেন তিনি। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া সেই স্ট্যাটাসে রাসেল বলেন, ছাড় এখন আর মূল বিষয় নয়। এটি (ইভ্যালি) বাংলাদেশের অ্যামাজন। লোকেরা এসওপিতে তাদের পণ্যগুলি দ্রুত পাচ্ছে এবং সর্বনিম্ন ছাড় যথেষ্ট ন্যায্য। আমি আবারও বলছি, পুরাতন সমস্ত অর্ডার খুব দ্রুতই ডেলিভারি করা হবে। একই রাতে আরো একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন রাসেল। সেখানে তিনি ইভ্যালিতে বর্তমানে চলমান টি-টেন ক্যাম্পেইনের অর্ডারের সংখ্যা ও মোট টাকার পরিমাণ তুলে ধরেছেন। স্ট্যাটাসে রাসেল লিখেছেন, যদি আপনি মনে করেন কাস্টমাররা বিশ্বস্ত নন, তাহলে এই…
প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ই-কমার্স সাইট নিরাপদ ডট কমের সিইও শাহরিয়ার খানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে উক্ত প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি কম্পিউটার, ২ টি ল্যাপটপ, ২ টি হার্ড ডিস্ক, বিভিন্ন ব্যাংকের ১৩ টি চেক বই, ১৩টি ডেভিড/ক্রেডিড কার্ড, ২৩ টি সীম কার্ড, সার্ভারের তথ্য ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম(বার) তাঁর কার্যালয়ে সাংবাদিকদের জানান, প্রতারণার স্বীকার জনৈক ইশতিয়াক আহমেদ বাদি হয়ে আদাবর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। থানা পুলিশের পাশাপাশি ডিবি সাইবার ক্রাইম…
ঢাকা শহরের পর এবার গ্রামে বসেও অনলাইনে কোরবানির পশু কেনা যাবে। সরকারের আইসিটি ডিভিশন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় এই অনলাইন হাট পরিচালিত হবে।দেশব্যাপী ডিজিটাল হাট উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। অনলাইনে আয়োজিত ডিজিটাল হাটের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ডিজিটাল হাটের মাধ্যমে একদিকে বিক্রেতারা ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে ক্রেতারা পাবেন সঠিক পশু ক্রয়ের নিশ্চয়তা। হাটে না গিয়ে নিজেকে নিরাপদ রেখে ঘরে বসে কোরবানির পশু পাওয়ার এই সুবিধা ডিজিটাল বাংলাদেশের কারণে। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৮৪৩টি অনলাইন শপের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের…
বৈশ্বিক করোনা মহামারির সংক্রমণের ফলে বাজারে গিয়ে কোরবানীর পশু কেনা স্বাস্থ্য সুরক্ষার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ সঙ্কট সমাধানে, দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd) শাইনেক্স ফ্লোর ক্লিনারের সহযোগিতায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিজস্ব অনলাইন ‘কোরবানীর হাট’ শুরু করেছে। এখন ক্রেতারা স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে দুশ্চিন্তা না করে ঘরে বসেই কোরবানির পশু কিনতে পারবেন। অনলাইন ‘কোরবানীর হাট’ – এ সকল পশুর ওজন, বয়স, জাত ও গায়ের রঙ উল্লেখ করে ছবি, ভিডিও ও বিস্তারিত (ওজন, বয়স, রং , ব্রীড) দেয়া থাকবে; ক্রেতারা দারাজ অ্যাপের মাধ্যমে সবকিছু বিস্তারিত দেখে তাদের পছন্দসই কোরবানীর পশু কিনতে পারবেন। যারা গরুর হাটে যাওয়ার মত পর্যাপ্ত…

