লেখক: ই-কমার্স বার্তা

সম্প্রতি চীনের গ্রাহক পর্যায়ে ইলেকট্রনিক পণ্য সেবাদানকারী আরো তিনটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। এ নিয়ে মোট ১৯টি প্রতিষ্ঠান নিষিদ্ধ হলো। এসব প্রতিষ্ঠান ইতিবাচক রিভিউ প্রদানের জন্য গ্রাহকদের গিফট কার্ড প্রদান করে আসছিল। ইতিবাচক রিভিউ লেখার বিষয়কে চীনের ই-কমার্স ব্যবসার স্বাভাবিক চর্চা বলে প্রতিষ্ঠানগুলো জানিয়েছিল। তবে এটি রিভিউ অপশনে অপব্যবহার বলে জানিয়েছে অ্যামাজন। -গ্যাজেটস নাউ

Read More

অনলাইন রিটেইলারদের নিয়ন্ত্রণে ভারত সরকারের কঠোর নীতিমালা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অ্যামাজন ও টাটা। সম্প্রতি ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আয়োজিত এক বৈঠকে এ শঙ্কা ব্যক্ত করেন তারা। প্রস্তাবিত রিটেইল নীতিমালা নিয়ে অনেক ভুল বোঝাবুঝির অবকাশ রয়েছে এবং এ নিয়ে পর্যবেক্ষণ জানাতে ৬ জুলাইয়ের সময়সীমা অপর্যাপ্ত। এজন্য প্রস্তাবিত আইনটি নিয়ে মূল্যায়ন প্রকাশ করতে আরো সময় দাবি করেছেন সংশ্লিষ্টরা। বিষয় সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ভোক্তা অধিকার সুরক্ষার দাবিতে গত ২১ জুন নতুন ই-কমার্স নীতিমালা ঘোষণা করে ভারতের কেন্দ্র সরকার। তবে তা অ্যামাজন, ওয়ালমার্টের মতো অনলাইন রিটেইলার জায়ান্টগুলো একটু নড়েচড়ে বসেছে। অনলাইনে পণ্যের ফ্ল্যাশ সেল বন্ধ,…

Read More

চীনে অনলাইন স্টোর থেকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ডিডি গ্লোবাল ইনকরপোরেটেডের অ্যাপ সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির নিয়ন্ত্রক পরিষদ। ডিডিসহ আরো ১২টি সামাজিক মাধ্যম ও ই-কমার্স প্রতিষ্ঠানকে গ্রাহকদের তথ্য সংগ্রহ এবং ব্যবহারে আরো সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছিল দেশটির সরকার। দ্য সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়নার তথ্যানুযায়ী, এক তদন্তের মাধ্যমে গ্রাহকদের তথ্য সংগ্রহ ও ব্যবহারে ডিডির বিরুদ্ধে গুরুতর আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। -অ্যাসোসিয়েট প্রেস

Read More

গ্রাহকদের সেবা প্রদান এবং বৈশ্বিক মহামারিতে তাদের উজ্জীবিত রাখার লক্ষ্যে, দারাজ বাংলাদেশের সহযোগী ও অ্যাপভিত্তিক খাবার ডেলিভারি সেবা প্রতিষ্ঠান হাংরিনাকি তাদের সকল কার্যক্রম চালিয়ে যাবে। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে, হাংরিনাকির প্রত্যাশা সবাই পরিবারের সাথে ঘরে থেকে সুরক্ষিত থাকুক। উল্লেখ্য, রেস্টুরেন্ট, রাইডার এবং ক্রেতাদের মাঝে সমন্বয়ের মাধ্যমে তাদের কাছে প্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়ার মধ্য দিয়ে ভাইরাস সংক্রমণ রোধে ভূমিকা রাখবে হাংরিনাকি। এ প্রতিকূল সময়ে ভোজনপ্রেমীরা যেনো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন, তাই সকল স্বাস্থ্যবিধি মেনে হাংরিনাকি’র রাইডাররা ডেলিভারি দিতে আর রেস্টুরেন্টগুলোর খাবার পরিবেশনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে। লকডাউনে ক্রেতাদের আরও উন্নত সেবাদানে হাংরিনাকি বিভিন্ন অফার, ভাউচার, রেস্টুরেন্ট…

Read More

অনলাইন পেমেন্টের যুগে প্রবেশ করল শুল্ক বিভাগ। ১ জুলাই নতুন এই স্বয়ংক্রিয় পদ্ধতির ই-পেমেন্ট সেবা কার্যক্রম চালু করা হয়েছে। দুই লাখ টাকার বেশি শুল্ক-কর পরিশোধে মিলবে সেবাটি। দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ব্যবহারকারী প্রত্যেক আমদানিকারককের জন্য ই-পেমেন্ট সেবাটি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত শুধু দুই লাখ টাকার বেশি শুল্ক-কর হলেই ই-পেমেন্ট করতে হবে। তবে নতুন অর্থবছর শুরু হওয়ার ছয় মাস পর, অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাসে ই-পেমেন্টের মাধ্যমে শুল্ক-কর পরিশোধের সীমা থাকবে না। সব আমদানিকারককেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্ক-কর পরিশোধ করতে হবে।

Read More

করোনা মহামারির মধ্যে দেশে ই–কমার্স খাতে এক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে বলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণায় উঠে এসেছে। আগামী এক বছরের মধ্যে ডিজিটাল অর্থনীতিতে নতুন করে আরও পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে গবেষণা সংস্থাটি। ভার্চ্যুয়াল সভায় গবেষণা প্রতিবেদনটি তুলে ধরেন সিপিডির জ্যেষ্ঠ গবেষণা সহকারী সৈয়দ ইউসুফ সাদাত। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হোসাইন ইলিয়াস, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের সিইও ইলমুল হক সজীবসহ অন্যরা। গবেষণায় দেখা গেছে, ইন্টারনেট সেবা সহজলভ্য হওয়ায় ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটছে প্রতিনিয়ত। দেশে এখন…

Read More

সম্প্রতি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি’র সার্ভিস আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে সারা দেশব্যাপী শুরু হয়েছে হিরো হান্ট- ইভ্যালি গ্র্যান্ড হিরো হান্ট! ৬৪ টি জেলাজুড়ে শুরু হওয়া এই হিরো হান্ট-এ নিয়োগ চলছে অসংখ্য ইভ্যালি রাইডার ও ডেলিভারি হিরো! দেশের সর্ববৃহৎ ই-কমার্স ইভ্যালি’র সাথে সফল ক্যারিয়ার গড়তে রেজিস্ট্রেশন করুন এবং ইভ্যালি হিরো হতে যা যা করণীয়: ১. এই ফর্মটি পূরণ করুন: https://forms.gle/fAfxUcP4cdHSpvWk8 ২. Evaly Hero – Express Delivery App টি ডাউনলোড করুন: App link – https://play.google.com/store/apps/details… অথবা,অ্যাপ্লাই করুন ejobs অ্যাপ-এর মাধ্যমে: App link – https://cutt.ly/ejobs ৩. প্রয়োজনীয় কাগজপত্রসহ App-এ রেজিস্ট্রেশন করুন।

Read More

যুক্তরাষ্ট্রের অন্যতম বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস।আনুষ্ঠানিকভাবে তিনি অব্যাহতি গ্রহণ করছেন। ২৭ বছর আগে ১৯৯৪ সালের ৫ জুলাই অ্যামাজনের প্রতিষ্ঠা করেন বেজোস। তবে ৫৭ বছর বয়সী এই সাবেক প্রধান অ্যামাজনের কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানা গেছে। এর পাশাপাশি মার্কিন এই বিজনেস ম্যাগনেট নতুন নতুন পণ্য ও সার্ভিস উদ্ভাবনেও কাজ করবেন। এই দীর্ঘ সমোয়ে বেজোস নেতৃত্বের ক্ষেত্রে অনেক যুগান্তকারী উদাহরণের সৃষ্টি করেছেন। বেজোসের কাছে মুনাফা বা লাভ ছিল অনেক পরের বিষয়। তার মতে যদি কোনো প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে চায় তবে তাদের যেকোনো মূল্যে…

Read More

ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান আজকের ডিল সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি জরুরি ভিত্তিতে ডেলিভারি ম্যান খুঁজছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম- আজকের ডিল পদের নাম- ডেলিভারি ম্যান পদের সংখ্যা- ২০টি কাজের ধরন- পূর্ণকালীন কর্মস্থল- ঢাকা (মিরপুর, রামপুরা, ইসলামপুর, গুলিস্থান, লালমাটিয়া, নিউমার্কেট, উত্তরা, যাত্রাবাড়ী ) আবেদন যোগ্যতা ১। কমপক্ষে এসএসসি বা এইচএসসি পাস। ২। সংশ্লিষ্ট বিষয় ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩। বাইসাইকেল চালিয়ে পণ্য সংগ্রহ করে অফিসে আনতে হবে অথবা গ্রাহক ও মার্চেন্টদের ডেলিভারি করতে হবে। ৪। অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। ৫। বয়সসীমা ১৯-২৮ বছর। ৬। শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। ৭। স্মার্টফোন থাকতে হবে। ৮। বাংলা ও…

Read More

শীর্ষস্থানীয় ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করবেন। প্রতিষ্ঠানের নাম- ইভ্যালি পদের নাম- সেলস প্রমোশন এক্সিকিউটিভ পদের সংখ্যা- নির্ধারিত না কাজের ধরন- পূর্ণকালীন কর্মস্থল- ঢাকা আবেদন যোগ্যতা ১। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস। ২। সংশ্লিষ্ট কাজে কপমক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩। মেডিকেল রিপ্রেজেনটেটিভ, ফিল্ড অফিসার, লোন ও ক্রেডিট কার্ড সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ৪। ডায়নামিক সেলস সর্ম্পকে ধারণা থাকতে হবে। ৫। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। ৬। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। আবেদন যেভাবে আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন ইজবস অ্যাপ থেকে।…

Read More