বিশেষ প্রতিবেদক: দেশের মেগা প্রপার্টি ম্যানেজমেন্ট এবং কমার্শিয়াল রিয়েল এস্টেট খাতের সুপরিচিত মুখ, নেক্স রিয়েল এস্টেটের ডিরেক্টর ও সিইও তাবাসসুম ইমাম ভূষিত হচ্ছেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ সম্মাননায়। আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকার পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল বিজনেস, এন্টারপ্রেনিউর, কালচার অ্যান্ড লিডারশিপ সামিট-২০২৬ (সিজন-৬)’-এ তাঁকে “Excellence in Corporate Real Estate Leadership” পুরস্কারে ভূষিত করা হবে।
সামিটটি যৌথভাবে আয়োজন করছে বিশিষ্ট সামাজিক ও বৈশ্বিক ব্র্যান্ডিং সংস্থা ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এবং ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল।
বর্তমান রিয়েল এস্টেট বাজারে বিনিয়োগকারীদের সঠিক দিকনির্দেশনা প্রদান, বিশ্বমানের কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল স্পেস তৈরি এবং মেগা প্রজেক্টের সফল বাস্তবায়নে তাবাসসুম ইমামের দক্ষতা বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে। নেক্স রিয়েল এস্টেটকে একটি শক্তিশালী ব্র্যান্ডে রূপান্তর করার পেছনে তাঁর স্ট্র্যাটেজিক ভিশন ও কঠোর পরিশ্রম মূল ভূমিকা পালন করেছে।
আবাসন বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে আবাসন খাতে নারীদের কাজের ক্ষেত্র প্রসারিত হচ্ছে। বাংলাদেশে তাবাসসুম ইমামের মতো প্রগ্রেসিভ সিইওদের সফলতা রিয়েল এস্টেট সেক্টরে বহুমাত্রিকতা ও ইতিবাচক পরিবর্তন আনছে। তাঁর এই বৈশ্বিক স্বীকৃতি দেশের প্রপার্টি বাজারে ইতিবাচক বার্তা দেবে এবং বৈচিত্র্যময় বিনিয়োগের পথ প্রশস্ত করবে।
অনুষ্ঠানটির মূল আকর্ষণের মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের প্যানেল আলোচনা, যেখানে এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসায়ী ও রিয়েল এস্টেট এক্সপার্টগণ তাঁদের মতামত পেশ করবেন। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক পুরস্কার বিতরণী পর্বে দেশের শীর্ষস্থানীয় প্রপার্টি খাতের উদ্যোক্তা ও নীতিনির্ধারকরা উপস্থিত থেকে এই মাহেন্দ্রক্ষণটি উন্মোচন করবেন।



