লেখক: ই-কমার্স বার্তা
ই-কমার্স প্লাটফর্ম থলে ডটকম কোয়ালিটি কন্ট্রোল এর উপর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (আইএসও) সার্টিফিকেট অর্জন করেছে। রবিবার (২৯ আগস্ট) ISO 9001:2015 সনদ লাভ করে । আইএসও সার্টিফিকেট অর্জনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সাকিব ইউ মুন্না উচ্ছাস প্রকাশ করে বলেন, “থলে ডটকম যাত্রা শুরুর প্রথম থেকেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করে দ্রুত সময়ে কাস্টমারদের ডেলিভারি দিয়ে আসছে। গুণগত পণ্যের মান নিশ্চিত করে সারাদেশব্যাপী ডেলিভারি কার্যক্রম চলমান রয়েছে। করোনা মহামারীর সময়ও ডেলিভারি কার্যক্রম সামান্যতম বিঘ্ন ঘটে নি । তাই কাস্টমাররা আমাদের উপর আস্থা রেখে আমাদের সাথে যুক্ত থাকছে। আমরা চাই প্রতিটি গ্রাহক আস্থার সাথে থলে ডট কমের মাধ্যমে তার প্রয়োজনীয় পণ্যটি ক্রয় করবে ।…
ই-অরেঞ্জের সাবেক চিফ অপারেটিং অফিসার (সিওও) নাজমুল আলম রাসেলের বিরুদ্ধে প্রতারণা করে গ্রাহকদের ১১শ’ কোটি টাকা আত্মসাতের মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালত রবিবার (২৯ আগষ্ট) শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করলে প্রথমে আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত এরপর এরপর রিমান্ড শুনানি হয়। অপরদিকে আসামি রাসেলের পক্ষে শান্তনু ধর রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষে গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর হোসেন…
আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ, এ দেশে সফলতার সাথে তাদের যাত্রার সাত বছর অতিক্রম করেছে। তাই প্রতিষ্ঠার সপ্তমবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/)। এ উপলক্ষে ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের অকৃত্রিম আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা স্বরূপ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। দারাজ ২৬ আগস্ট তাদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে বিকাল সাড়ে ৫টায় ডিজিটাল সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। দারাজের পাশে থাকার জন্য এবং তাদের নিরলস প্রচেষ্টার দেয়ার জন্য সকল ক্রেতা, পৃষ্ঠপোষক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ স্বরূপ দারাজ আগামী ২ থেকে ৮ সেপ্টেম্বর #থ্যাংকইউবাংলাদেশ স্লোগানে দারাজ ৭ম অ্যানিভার্সারি ক্যাম্পেইন এর আয়োজন…
গত ২৪ আগষ্ট বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে ই-ক্যাব সম্পর্কে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বানোয়াট তথ্য সম্বলিত আখ্যা দিয়ে প্রতিবাদ লিপি দিয়েছে ই-ক্যাব। প্রতিবাদ লিপিতে বলা হয়, সংবাদ মাধ্যমে সংবাদটি প্রেস রিলিজের বরাত দিয়ে ছাপা হলেও ‘‘প্রেস রিলিজ’’ আকারে না ছেপে ‘‘নিজস্ব প্রতিবেদক’’ ও ‘‘ জৈষ্ঠ প্রতিবেদক’’ পর্যায়ে প্রতিবেদন বা সংবাদ আকারে ছাপা হয়েছে। অথচ তথ্যের গ্রহণযোগ্যতা বা স্পর্শকাতরতা বিষয়টি সংবাদ মাধ্যমের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এড়িয়ে গেছেন। যে এসোসিয়েশন এর প্রেস রিলিজ ছাপা হয়েছে তা অনুমোদিত এসোসিয়েশন কিনা এবং সংশ্লিষ্ঠ এসোসিয়েশন এর সাথে ই-কমার্সের কি সম্পর্ক তাও সেখানে উল্লেখ করা হয়নি। প্রেস রিলিজটি সংবাদ আকারে ছাপা হলেও ই-ক্যাবকে নিয়ে পরিবেশিত সংবাদে ই-ক্যাবের…
মোবাইল ইন্টারনেটের গতিতে ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫তম। সম্প্রতি ইন্টারনেট গতির গড় নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওকলা’র জুলাইয়ের প্রতিবেদনে এই চিত্র দেখা গেছে। গেলো জুনের প্রতিবেদনেও একই অবস্থানে ছিলো বাংলাদেশ। সেই প্রতিবেদনে ১৩৭টি দেশের চিত্র তুলে ধরা হয়। ওকলা’র জুলাইয়ের প্রতিবেদনে দেখা যায়,বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি ছিল সেকেন্ডে ১২ দশমিক ৬ এমবিপিএস। আর আপলোডের গড় গতি ছিলো ৭ দশমিক ৬৫ এমবিপিএস। ওকলার তথ্য অনুযায়ী জুলাইয়ে বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গড় ডাউনলোড গতি ৩৮ দশমিক ২৭ এমবিপিএস। এ সময় আপলোডের গতি ছিল ৩৬ দশমিক ৫১ এমবিপিএস। ব্রডব্যান্ড ইন্টারনেটের তালিকায় ১৮০টি দেশের মধ্যে ৯৯তম বাংলাদেশ। ওকলার প্রতিবেদনে মোবাইল ইন্টারনেটের গড়…
বাংলালিংককে টানা তৃতীয়বারের মতো দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি দিয়েছে ওকলা। ১৭.১২ স্পিড স্কোর নিয়ে ২০২১ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড রিপোর্টে শীর্ষ স্থান অর্জন করেছে বাংলালিংক। ওকলার ‘স্পিডটেস্ট অ্যাপ’ ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়। ‘স্পিডটেস্ট অ্যাপ’-এর মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ফলাফল সংগ্রহ করে থাকে ওকলা। বিশ্বব্যাপী মোবাইল নেটওয়ার্কের মান, কার্যক্ষমতা ও ব্যবহারযোগ্যতা সঠিকভাবে নির্ণয় ও বিশ্লেষণের জন্য বিশেষভাবে সমাদৃত প্রতিষ্ঠানটি। গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে বাংলালিংক বিটিআরসি আয়োজিত সর্বশেষ নিলাম থেকে মোট ৯.৪ মেগাহার্জ স্পেকট্রাম ক্রয় করে। এর ফলে বাংলালিংক গ্রাহক প্রতি স্পেকট্রামের হিসেবে দেশের বেসরকারি টেলিকম অপারেটরদের মধ্যে…
বিশ্বজুড়ে নির্বাচন সম্পর্কিত সমস্যা নিয়ে পরামর্শ পেতে নির্বাচন কমিশন তৈরির কথা বিবেচনা করছে ফেইসবুক। এ লক্ষ্যে শিক্ষাবিদ ও নীতি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট পাঁচ সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনটি বলছে, রাজনৈতিক বিজ্ঞাপন ও সেগুলোর কার্যকারিতা এবং নির্বাচন সম্পর্কিত ভুল তথ্য থেকে সৃষ্ট উদ্বেগের মতো বিষয়ে সিদ্ধান্ত নেবে ফেইসবুকের ওই প্রস্তাবিত কাঠামো। এ কমিশনের ঘোষণা ফেইসবুকের এ শরতেই দিতে পারে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তাদের ভাষ্যে, যুক্তরাষ্ট্রের ২০২২ সালের মধ্যবর্তীকালীন নির্বাচনকে সামনে রেখে কাজটি করছে সামাজিক মাধ্যমটি। তবে, ফেইসবুক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। নিয়ম লঙ্ঘন করছে এমন বিশ্ব নেতা ও রাজনীতিবিদদের…
ই-কমার্স বা ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকার গেজেট জারি করেছে সরকার। ডিজিটাল প্লাটফর্মে ব্যবসা-বাণিজ্য পরিচালনায় এ নির্দেশিকা মেনে চলতে হবে সবাইকে। গত ৪ জুলাই সরকার এ নির্দেশিকা জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্দেশিকার বিধান প্রতিপালনে ব্যর্থ হলে কর্তৃপক্ষ বিক্রেতা বা মার্কেটপ্লেসের ট্রেড লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন, ভ্যাট নিবন্ধন ইত্যাদি বাতিল করাসহ সংশ্লিষ্ট মার্কেটপ্লেস নিষিদ্ধকরণসহ অনান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে। নির্দেশিকায় বলা হয়েছে, মার্কেটপ্লেসের স্বত্বাধিকারী তার তালিকাভুক্ত বিক্রেতার বিক্রয়কৃত পণ্যের দাম বুঝে পাওয়ার সর্বোচ্চ ১০ দিনের মধ্যে প্রযোজ্য কমিশন ও ডেলিভারি চার্জ কেটে রেখে সংশ্লিষ্ট তালিকাভুক্ত বিক্রেতাকে সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। তবে মার্কেটপ্লেসের স্বত্বাধিকারী ও বিক্রেতা বা মার্চেন্টের মধ্যে ভিন্নতর কোনো…
সম্প্রতি বেশ কিছু গণমাধ্যম “ইভ্যালিতে বিনিয়োগ করছেনা যমুনা গ্রুপ” বিষয়ক সংবাদ প্রকাশ করেছে। বিভিন্ন গনমাধ্যমে যমুনা গ্রুপের একজন ডিরেক্টরের বরাতে বলা হয়, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নামে বিভিন্ন অভিযোগ থাকায় প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যমুনা গ্রুপ। যার প্রেক্ষিতে সাধারন ক্রেতাদের মধ্যে দুশ্চিন্তার উদ্ভব হয়েছে। আজ ইভালিতে বিনিয়োগের বিষয়ে সর্বশেষ হালনাগাদ তথ্য জানিয়েছেন যমুনা গ্রুপের মার্কেটিং, সেলস এন্ড অপারেশনস বিভাগের ডিরেক্টর আলমগীর আলম। তিনি জানান, ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগের পূর্বে ইভ্যালির গ্রাহকদের ও পণ্য সরবরাহকারীদের পাওনা বা দায় দেনা নির্ধারণের লক্ষ্যে যমুনা গ্রুপের উদ্যোগে অডিট চলছে। যেহেতু এখনো অডিট কার্যক্রম শেষ হয় নি ও অডিটের চূড়ান্ত রিপোর্ট যমুনা গ্রুপের…
গ্রাহক সেবাকে উন্নততর করতে কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন করেছে। গত বুধবার বিকালে ঢাকার শ্যামলীতে এ কাস্টমার কেয়ার সেন্টার এর উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলেশা মার্ট-এর এক্সিকিউটিভ ডিরেক্টর- জান্নাতুন নাহার, হেড অব কাস্টমার সার্ভিস- এস এম মঞ্জুরুল ইসলাম, হেড অব অপারেশন- মোঃ শাহ্রিয়ার পাভেল, আলেশা হোল্ডিংস লিমিটেড এর লিগ্যাল অ্যাডভাইজার এন্ড হেড অব কর্পোরেট লিগ্যাল এ্যাফেয়ার্স তামান্না মৌরীন, ম্যানেজার হিউম্যান রিসোর্স এলিজা দুলালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আলেশা মার্ট জানায়, ই-কমার্স ইন্ডাস্ট্রি দেশে যেমন খুব দ্রুত প্রসার পাচ্ছে ঠিক তেমনি কাস্টমারদের প্রয়োজন হচ্ছে আরও অধিকতর সেবার। দেশের বেশির ভাগ ই-কমার্স প্রতিষ্ঠান যেখানে কল সেন্টার নির্ভর গ্রাহক সেবা প্রদান করে…

