লেখক: ই-কমার্স বার্তা
দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স প্রথমবারের মতো নিয়ে এলো ‘ডিজিটাল সেভিংস সেবা’। এতে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি আইডিএলসি ফাইন্যান্সের বিভিন্ন মেয়াদি সঞ্চয় সেবা গ্রহণ করতে পারবেন। আইডিএলসি’র প্রধান কার্যালয়ে এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসি’র সিইও অ্যান্ড এমডি এম জামাল উদ্দিন এবং বিকাশের সিইও কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তারা। আইডিএলসি ফাইন্যান্সের এই উদ্যোগের ফলে বিকাশ গ্রাহকরা এখন যেকোনো সময়, যেকোনো স্থান থেকেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে ক্ষুদ্র অংকের এই মাসিক সঞ্চয় সেবা গ্রহণ করতে পারবেন। প্রতি মাসের নির্ধারিত তারিখে সঞ্চয়ের কিস্তিও বিকাশ অ্যাপ থেকেই জমা দিতে পারবেন এবং সঞ্চয়ের মেয়াদ পূরণ হওয়ার পরে মুনাফাসহ সব টাকা…
মিরর ম্যাগাজিনের আয়োজনে ‘রিয়েল হিরো এ্যাওয়ার্ড’ বেস্ট ফেসবুক গ্রুপ এ্যাওয়ার্ড পেল দেশের সবচেয়ে বড় নারী উদ্যোক্তাদের গ্রুপ উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)। উই এর পক্ষ হতে নাসিমা আক্তার নিশাকে এই এ্যাওয়ার্ড দেয়া হয়। বুধবার (পহেলা সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিভিন্ন খাতে অবদান রাখায় প্রায় ৩০ জন ব্যক্তি ও সংগঠনকে এ রিয়েল হিরো এওয়ার্ড প্রদান করা হয়। বেস্ট ফেসবুক গ্রুপ এ্যাওয়ার্ড গ্রহনের পর গ্রুপের ১.২ মিলিয়ন মেম্বারকে এই স্বীকৃতির ভাগীদার বলে জানান নাসিমা আক্তার নিশা। তিনি বলেন, “সবার অংশগ্রহণের ফলে এই সাফল্য আমাদের।” দেশের সবচেয়ে বড় নারী উদ্যোক্তাদের গ্রুপ উই এ নারী উদ্যোক্তারা তাদের পন্য বিক্রির মাধ্যমে নিজেকে সাবলম্বী…
কিউকম কুইকার ক্যাম্পেইনে বিভিন্ন ব্রান্ডের বাইকে ২৫ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। বাজাজ, ইয়ামাহা, হুন্ডা, হিরো, টিভিএস, রানার ও এইচ পাওয়ার ব্রান্ডের বিভিন্ন বাইকে এই ছাড় থাকছে বলে জানায় প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা হুমায়ূন কবির নিরব। উল্লেখ্য, ই-কমার্স সাইট কিউকম “বিগ ডিসকাউন্ট, বিগ সারপ্রাইজ” স্লোগানে গত ২৬ আগস্ট থেকে এর নতুনকরে “কিউকম কুইকার” এর চতুর্থ ক্যাম্পেইন চালু করে। এই ক্যাম্পেইনে আছে বাইক এবং মোবাইল ফোন। কুইকার ক্যাম্পেইনে অর্ডারের ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে থাকছে ডেলিভারির সুবিধা থাকছে বলে জানিয়েছে কিউকম।
আলেম উলামাদের সমন্বয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে অনলাইনভিত্তিক মার্কেটপ্লেস কেনাকাটা ডট কম। আগামী বৃহস্পতিবার রাত ৯ টায় দেশ বরেণ্য আলেম ও উদ্যোক্তাগণকে নিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানায় কেনাকাটা টিম। উদ্বোধনী অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনলাইন একটিভিস্ট সাইমুম সাদি, মোল্লা এগ্রো’র প্রতিষ্ঠাতা মুফতি মনোয়ার হোসেন, আইএফএসি এর সহযোগী প্রতিষ্টাতা ও পরিচালক মুফতি ইউসুফ সুলতান, গাইডনেস গ্রুপের চেয়ারম্যান ডা. হুসাইন মোহাম্মদ ফারুকী, চালডালের হেড ওফ গ্রোথ ওমর শরিফ ইবনে হাই, শাসি ডিলাক্স শপের প্রতিষ্টাতা ফজলে রাব্বি জুনায়েদ, তাফসির কারক মোহাম্মদ লুতফে রাব্বি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফয়সাল পাশা ও কাউমি উদ্যোক্তার প্রতিষ্টাতা এডমিন রোকন রাইয়ান। এছাড়া অনুষ্টানটির হোস্ট হিসেবে থাকবেন মুফতি…
মিরর ম্যাগাজিনের আয়োজনে ‘রিয়েল হিরো এওয়ার্ড’ এ বেস্ট অন্ট্রপ্রনার হিসেবে স্বীকৃতি পেলেন হুর নুসরাত প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী নুসরাত আক্তার লোপা। বুধবার (পহেলা সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বিভিন্ন খাতে অবদান রাখায় প্রায় ৩০ জন ব্যক্তি ও সংগঠনকে এ রিয়েল হিরো এওয়ার্ড প্রদান করা হয়। বেস্ট এন্ট্রপ্রনর নির্বাচিত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করে নুসরাত আক্তার লোপা বলেন,” আমি বেশ আনন্দিত। আমরা এই করোনা কালে আমরা যে যুদ্ধটা করেছি সেটার সীমা পরিসীমা নেই।আমরা যে টিকে আছি এটা সফলতা। যারা এই করোনা কালে টিকে আছে তারা ভবিষ্যতে অনেক ভালো করবে। রিয়েল হিরো এওয়ার্ড এর মাধ্যমে যে তাদের ভালো কাজের স্বীকৃতি দেওয়া হলো এটা অনেক…
পহেলা সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে রিয়েল হিরো এওয়ার্ড। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সন্ধ্যায় এটি আয়োজন করে মিরর ম্যাগাজিন। এই অনুষ্টানের প্রধান স্পন্সর ছিল ই-কমার্স প্রতিষ্ঠান থলে ডট কম। করোনাকালীন সময়ে যারা বিভিন্ন সেক্টরে সন্মুখযোদ্ধা হিসেবে কাজ করেছেন তাদের স্বীকৃতি দিতেই এই এওয়ার্ড আয়োজিত হয়। এ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন খাতে অবদান রাখায় প্রায় ৩০ জন ব্যাক্তি ও সংগঠনকে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এওয়ার্ড প্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উইমেন এন্ড ই কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, উপস্থাপক ফারাবী হাফিজ, পপ অফ কালার লিমিটেড এর প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম, লিজান গ্রুপের পরিচালক তানিয়া হক সুমি, যমুনা টিভির এসাইনমেন্ট এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল, নিজের বলার…
“জনতার সাথে প্রগতির পথে” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল পুলিশ নিউজ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে নিউজ পোর্টালটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। news.police.gov.bd ওয়েবসাইট থেকে পাঠক পুলিশ নিউজের সব খবর জানতে পারবেন। পুলিশ নিউজের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং টুইটার একাউন্ট রয়েছে। পুলিশ নিউজের অ্যাপ তৈরির কাজ চলমান রয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বেনজির আহমেদ বলেন, অবাধ তথ্য প্রবাহের যুগে জনতার সাথে যোগাযোগ তৈরির জন্য মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহের প্রক্রিয়া সহজ করবে পুলিশ নিউজ। পুলিশ নিউজ হবে পজিটিভ বাংলাদেশের প্রতিচ্ছবি।…
আস্থা যখন চিন্তার তরঙ্গ শক্তির সাথে মিলিত হয় তখন মনের অবচেতন অংশ তাৎক্ষণিক সেই তরঙ্গ ধরে ফেলে, ঐশ্বরিক পর্যায়ে রূপান্তরিত করে এবং একে অসীম বুদ্ধিমত্তার কাছে পৌঁছে দেয়, যেমনটা আমরা দোয়া চাইতে করে থাকি। আস্থা, প্রেম ও যৌনতা; এই তিনটি হচ্ছে ইতিবাচক আবেগগুলাের মধ্যে সবচেয়ে শক্তিশালী। যখন এই তিনটি একত্রিত হয় তখন তারা এমন রঙের সৃষ্টি করে যা তরঙ্গ শক্তি আকারে তাৎক্ষণাৎ অবচেতন মনে পৌঁছে যায়, যেখানে এটা ঐশ্বরিক পর্যায়ে পরিবর্তন হয়। আর এটাই হচ্ছে অসীম বুদ্ধিমত্তার দর্শন পাওয়ার একমাত্র পথ। প্রেম ও আস্থা-এগুলাে হচ্ছে মানসিক অবস্থা, যা ব্যক্তির আত্মিক দিকের সাথে সম্পৃক্ত। যৌনতা পুরােপুরি একটি জৈব রাসায়নিক ব্যাপার এবং…
বাংলাদেশে তরুণ উদ্যোক্তাদের মাঝে বর্তমানে মেহেদী হাসান একটি সম্ভাবনাময় নাম। তিনি ডেইলি নাটস নামক একটি ফুড সার্ভিস ব্যবসার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তার পাশাপাশি বর্তমান তরুণ উদ্যোক্তাদের বিজনেস কন্সাল্টেট হিসেবেও ভুমিকা কম নয় তার কিছু। উদ্যোক্তা হবার মনোভাব পোষণ করেন যখন থেকে নিজের ক্যারিয়ার নিয়ে ভাবনাটা শুরু হয় তার।একটা তৈরি করা জায়গা বা পজিসনে নিজেকে নতুন করে তুলে ধরার আসলে কিছু নেই। আপনি ঠিক কতটা পারেন তার বহিঃপ্রকাশ মাত্র। এই পারাটার মাঝে থাকে একটা সীমাবদ্ধতা। আর সেটা হল কাজ টা অন্যের হয়ে করে দেয়া এবং নিজের মতবাদ প্রকাশের ক্ষীন সুযোগ থাকা। এই ভাবনাটা থেকেই মুলত তিনি প্রথম সিদ্ধান্ত নিলেন…
দূরবিন.কম বাংলাদেশের জনপ্রিয় একটি বুক স্টোর।যেখানে নানা ধরনের বই পাওয়া খুব সহজেই। ২০১৮ সালের ডিসেম্বর মাসে এর যাত্রা শুরু হয়। বর্তমানে এটি বাংলাদেশের অনলাইন প্লাটফর্মে ভালো জায়গা করে নিয়েছে। আর এই দূরবিন.কম এর ম্যানেজিং ডিরেক্টর হলেন তরুন উদ্যোক্তা কামরুজ্জামান সুমন।তিনি ই-ক্লাবের একজন জেনারেল মেম্বার হিসেবেও যুক্ত আছেন। তার এই গতানুগতিক মৌলিক ধারার বাইরে যেয়ে বই নিয়ে উদ্যোগ গ্রহণ করাটা প্রশংসনীয় বলা যায়। পুথিগত বিদ্যার বাইরের জ্ঞান অর্জনে আগ্রহ ছিল কামরুজ্জামান সুমনের বেশি। তিনি তার জীবনে ২০০০ সাল থেকে শুরু করে এ যাবত পর্যন্ত পরেছেন ১৯৫ টি বই। তার জীবনের প্রথম পড়া বই ছিল ডা.লুতফুর রহমান এর লেখা মহৎ জীবন। এই…

