লেখক: ই-কমার্স বার্তা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে কোনও বিনিয়োগ করবে না দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ যমুনা গ্রুপ। বাজারে ইভ্যালির রেপুটেশন ভালো না থাকায় প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যমুনা গ্রুপ। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা গ্রুপের প‌রিচালক মনিকা ইসলাম। তিনি বলেন, যমুনা গ্রুপ নিজেরাই ই-কমার্স কোম্পানি করবে। জানা গেছে, একটি পক্ষ যমুনা গ্রুপকে ভুল বুঝিয়ে এক হাজার কোটি টাকা বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করেছিল। সূত্র জানায়, যমুনা গ্রুপ জানতে পেরেছে, ইভ্যালির ভেতরে সমস্যা বেশি। ভালো কোনও অডিট ফার্ম প্রতিষ্ঠানটির অডিট করতে চায় না। ইভ্যালির নেটওয়ার্ক ছাড়া কিছুই নেই। এমন প্রতিষ্ঠানে বিনিয়োগে যমুনা গ্রুপের রেপুটেশন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। এমন পরিস্থিতিতে ইভ্যালিতে বিনিয়োগ থেকে সরে…

Read More

রাজধানী ঢাকা ও চট্টগ্রামের মোট ১০৭ টি ফার্মেসিতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে পেমেন্ট করলেই তাৎক্ষণিক ভাবে ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। এই ক্যাশব্যাকের পরিমান মোট পেমেন্টের শতকরা ৭ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা। করোনা মহামারিতে আর্থিক সাশ্রয়ের উদ্যোগ হিসেবে ক্যাম্পাইনটি চালু করেছে নগদ। এ ক্যাম্পেইনের আওতায় অফারটি উপভোগের জন্য এজজন গ্রাহককে ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত ১০৭ ফার্মেসীতে কোনো পন্য কিনে তার ওয়ালেটের মাধ্যমে কিউআর কোড স্কান করে বা নগদ মোবাইল অ্যাপের মাধ্যমে কিংবা ইউএসএসডি ব্যাবহারের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এই ক্যাম্পেইনটি চলাকালে একজন নগদ গ্রাহক সর্বোচ্চ দুইবার ক্যাশব্যাক পাবেন। তবে এক্ষেত্রে নগদ কর্তৃক আরোপিত শর্তাবলি মেনে একজন গ্রাহক এ…

Read More

ই-অরেঞ্জসহ চারটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। বৃহস্পতিবার সংগঠনটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানের মধ্যে কিছু সদস্য প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ধরনের অভিযোগের প্রেক্ষিতে ই-ক্যাব আভ্যন্তরীণ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। ভোক্তা ও বিক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে ১৬টি প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। এরমধ্যে অভিযোগের বিষয়ে জবাব না দেওয়া অথবা সন্তোষজনক জবাব না দেওয়ার কারণে চারটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত ঘোষণা করা হয়েছে। এই চারটি প্রতিষ্ঠান হলো- টুয়েন্টিফোর টিকেটি.ডট কম (24tkt.com), গ্রিন বাংলা ই-কমার্স লিমিডেট, (www.greenbangla.space), এক্সিলেন্ট ওয়ার্ল্ড এ্যাগ্রো ফুড এন্ড কনজ্যুমার লিমিটেড, (www.excellentbigbazar.com), ই-অরেঞ্জ ডট কম (www.eorange.shop)। বিজ্ঞপ্তিতে…

Read More

বাটা একটি বহুজাতিক জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বাংলাদেশ তথা সারাবিশ্বে জুতা জগতে সবচেয়ে বিশ্বস্ত ব্রান্ড। জুতা শিল্প জগতে বিশ্বজোড়া পুরনো ও খ্যাতিমান এই কোম্পানি সৃষ্টির ইতিহাস, বিশ্বব্যাপী ছড়িয়ে যাওয়ার গল্প ও ৭১’র মুক্তিযুদ্ধে বাটার ভুমিকা এবং বাংলাদেশে বাটার বর্তমান অবস্থা সম্পর্কে জানা অজানা তথ্য গুলো দেখে নেওয়া যাক। বাটার সৃষ্টি, চড়াই-উতরাই ও ছড়িয়ে যাওয়া বাটার প্রতিষ্ঠাতা ছিলেন চেক প্রজাতন্ত্রের টোমাস জে বাটা। তার নামানুসারেই কোম্পানির নাম হয় বাটা। টোমাস বাটার পরিবার ছিল মুচির পেশায় নিয়োজিত। তাদের পরিবারের প্রায় ৩০০ বছরের বেশি সময় ধরে ৮ প্রজন্ম জুড়ে একমাত্র পেশা ছিল জুতা সেলাই ও তৈরি করা। টমাস বাটা ছোট থেকে বড় হয়েছেন চামড়া…

Read More

দেশীয় ইলেকট্রনিকস পন্য নির্মাতা ওয়ালটন গ্রুপের ই-কমার্স প্রতিষ্ঠান ওয়ালকার্ট এর পন্য দেশের ৬৪ জেলায় নিজস্ব কর্মী ও বাহনের মাধ্যমে ডোর-টু-ডোর ডেলিভারি পৌছে দিবে দেবে পেপারফ্লাই কুরিয়ার। ২৫ আগস্ট রোজ বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটনের কার্যালয়ে ওয়ালকার্ট ও পেপারফ্লাই এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত চুক্তিতে ওয়ালটনের পক্ষ হতে উপস্থিত ছিলেন ওয়ালকার্টের ম্যানেজিং ডিরেক্টর সাবিহা জারিন অরনা ও পেপারফ্লাইয়ের পক্ষ হতে প্রতিষ্টানটির জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ফাহমি। মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম জানান, “দেশে নতুন কোনো ই-কমার্স মার্কেটপ্লেস আসলে আমার তাদের পণ্য পরিবহনে সহায়তা করি। ওয়ালটনের ই-কমার্স প্রতিষ্টান ওয়ালকার্টের পন্য ও সারাদেশে ডেলিভারি করবে পেপারফ্লাই কুরিয়ার।” উল্লেখ্য…

Read More

ই-অরেঞ্জ, ধামাকা সহ নয়টি দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন, মোট দায়ের পরিমাণ ও সকল আর্থিক তথ্য জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বরাবর এ চিঠি পাঠানো হয়। অন্য সাতটি প্রতিষ্ঠান হলো সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডট কম ডট বিডি এবং আলেশা মার্ট। ডিজিটাল-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ আদায়ের অভিযোগ এবং একই সঙ্গে মার্চেন্টদের কাছ থেকে পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করারও অভিযোগের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, পরবর্তী করণীয় নির্ধারণের জন্য প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ আর্থিক…

Read More

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার মূল অ্যাপের মধ্যে ভয়েস ও ভিডিও কল যোগ করার পরীক্ষা চালাচ্ছে। ফেসবুক কিছু ব্যবহারকারীকে তার মূল অ্যাপের মধ্যে ভয়েস এবং ভিডিও কল যোগ করত পরীক্ষা চালাচ্ছে। যার লক্ষ্য হল তার স্বতন্ত্র মেসেঞ্জার অ্যাপ না খুলে কল করা সহজ করা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক মেসেঞ্জারকে তার প্রধান অ্যাপ থেকে বের করে দিয়েছে। যার ফলশ্রুতিতে কোন ব্যবহারকারীকে বার্তা পাঠাতে এবং কল করার জন্য একটি পৃথক মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করতে হবে। এদিকে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এই পরীক্ষা করা হচ্ছে। তবে কতজন ফেসবুক ব্যবহারকারী এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে…

Read More

গ্রাহকদের সুবিধার্থে ২৪ ঘন্টা বাইক ডেলিভেরি সেবা দিচ্ছে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম‌। রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত দুইটি ওয়ারহাউজ থেকে দিনের ২৪ ঘন্টায়ই বাইক ও অন্যান্য পণ্য ডেলিভেরি চালু রয়েছে। গতকাল সরেজমিনে দেখা যায়, সারারাত জুড়ে চ্যানেল ২৪ টিভি অফিস সংলগ্ন কিউকমের ওয়ারহাউজে গ্রাহকদের প্রচন্ড ভীড়। কিউকমের হেড অফ সেলস, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন হুমায়ুন কবির নিরব বলেন, আমরা দ্রুততম সময়ে গ্রাহকদের হাতে পণ্য পৌছিয়ে দিতে চাই, কারন গ্রাহকদের ভালবাসাই আমাদের শক্তি। এজন্য আমরা ২৪ ঘন্টা নির্ঘুম কাজ করছি। এছাড়াও গ্রাহকদের জন্য সেবার মান উন্নত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগীয় শহরে নিজস্ব ডেলিভারি পয়েন্ট, ওয়ারহাউজ,…

Read More

দারাজের ৭ বছর পূর্তি উপলক্ষ্যে রিয়েলমি ফ্যান ফেস্টিভাল ২০২১-এ ৭% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে রিয়েলমি স্মার্ট ফোন। জানা যায়, ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের ৭ বছর পূর্তিতে রিয়েলমি ফ্যান ফেস্টিভাল উপলক্ষ্যে এই ২৩ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলমান থাকবে দারাজের এই অফার। রিয়েলমি ফ্যান ফেস্টিভালে অর্ডার করা ১০০০ ভাগ্যবান ক্রেতা রিয়েলমি টিশার্ট গিফট পাবেন। রিয়েলমি ফ্যান ফেস্টিভাল এ অর্ডার করতে এই লিংকে যেতে হবেঃ https://www.daraz.com.bd/smartphones/realme-201624/ এছাড়াও দারাজের ৭ বর্ষ পূর্তি উপলক্ষে মেগা ডিলস, কিলার ডিলস, প্রিপেমেন্ট ডিসকাউন্টসহ ল্যাপটপ, স্মার্টওয়াচ, রাউটার সহ বিভিন্ন পণ্যে ৬,০০০ টাকা পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাচ্ছে।

Read More

এস্তোনিয়াভিত্তিক ই-গভর্নেন্স একাডেমি ফাউন্ডেশনের ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স (এনসিএসআই)’ এ ৩৮ তম অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। এতে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর শীর্ষে আছে বাংলাদেশের নাম। বিশ্বের ১৬০টি দেশের মধ্যে এনসিএসআই এই সূচক তৈরি করে। ২০২১ সালের নিরাপত্তা সূচকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৩৯তম, শ্রীলংকার অবস্থান ৬৯ তম এবং পাকিস্তানের অবস্থান ৭০তম স্থানে। এই সূচকে ৫৯.৭৪ স্কোর নিয়ে ৩৮তম স্থান এবং দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর প্রথম অবস্থানে আছে বাংলাদেশের নাম। গত বছরের ডিসেম্বরে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৫তম। এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত এবারের সূচকে ৯৬.১০ স্কোর নিয়ে ১ম অবস্থানে আছে গ্রিস। ৯২.২১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে চেক রিপাবলিক…

Read More