লেখক: ই-কমার্স বার্তা

মোবাইল ফোন ব্রান্ড সিম্ফনি মােবাইলের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায়ধীন ই-কমার্স মার্কেটপ্লেস ‘একশপ’ এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় এটুআই এর হেড অফ ই-কমার্স রেজওয়ানুল হক এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জাকারিয়া শাহিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে প্রান্তিক জনগােষ্ঠীকে মােবাইল এর মাধ্যমে কিভাবে ই-কমার্স-এ পন্য কেনা বেচা ও অনলাইন পেমেন্ট এর মাধ্যমে লেনদেন করা যায় তা সহজতর ভাবে শেখানো এবং প্রচারমুখী করা হবে বলে জানান তারা। এই ই-কমার্স মার্কেটপ্লেস ‘একশপ’ পাইলটিং ২০১৮ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় যাত্রা…

Read More

গ্রাহকদের জন্য সেবার মান উন্নত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠানটি কিউকম। পর্যায়ক্রমে দেশের আটটি বিভাগীয় শহরে নিজস্ব ডেলিভারি পয়েন্ট, ওয়ারহাউজ, এবং কাস্টমার কেয়ার স্থাপন করা হবে বলে জানিয়েছেন কিউকমের হেড অফ সেলস, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন হুমায়ুন কবির নিরব। তিনি জানান, দেশের প্রতিটি বিভাগেই আলাদা কাস্টমার কেয়ার স্থাপন করা হবে যেগুলো প্রতিদিন ১২ ঘণ্টা খোলা থাকবে এবং কোন ধরনের শিডিউল ছাড়াই যেকোনো সময় গ্রাহকরা এসে সেবা নিতে পারবেন। সেখানে তাৎক্ষণিকভাবে গ্রাহকদের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। কিউকমের সিওও সাজিদুর রহমান সজিব জানান, আমাদের দুটি ওয়্যারহাউজে হিউজ পরিমান পণ্য স্টক করা আছে। কিউকম গ্রাহকদের সেবা দেয়ার জন্য প্রস্তুত।…

Read More

জনপ্রিয় ই-কমার্স সাইট কিউকম এর নতুন অফার ক্যাম্পেইন “কিউকম কুইকার” পুনরায় চালু হচ্ছে আগামী ২৬ আগস্ট থেকে। “বিগ ডিসকাউন্ট, বিগ সারপ্রাইজ” স্লোগানে এই ক্যাম্পেইনে থাকছে বাইক এবং মোবাইল ফোন। কুইকার উপলক্ষে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি তে পাওয়া যাবে মূল্য ছাড়। অর্ডারের ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে থাকবে নিশ্চিত ডেলিভারির সুবিধা বলে জানিয়েছে কিউকম। এছাড়া হোন্ডা, ইয়ামাহা, বাজাজ বাইক সহ ভিভো ও মটোরোলা ফোনও পাওয়া যাবে কিউকম কুইকার এ। অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে কিউকমের অফিসিয়াল ফেসবুক পেইজে এবং ওয়েবসাইটে।

Read More

দেশের অন্যতম জনপ্রিয় চামড়াজাত পণ্য বিক্রয় প্রতিষ্ঠান ‘এসএসবি লেদার’ এ সানডে ডিল উপলক্ষে চলছে বিভিন্ন পণ্যে ৬৫% পর্যন্ত ডিসকাউন্ট। সানডে ডিল উপলক্ষে আগামী ২৪ আগস্ট রাত ৯টা এসএসবি লেদার ওয়েবসাইটে পর্যন্ত জুতা, ব্যাগ, বেল্ট ও মানিব্যাগে চলবে এই ডিসকাউন্ট। সম্পূর্ণ পেমেন্ট নিশ্চিত করার সর্বোচ্চ ৭ থেকে ১০ কর্ম দিবসে এই অফারের পণ্যগুলো ডেলিভেরি দেওয়া হবে বলে জানিয়েছেন এসএসবি লেদারের সিইও আরিয়ান আহমেদ। এই অফার ও এসএসবি লেদারের পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে হবেঃ https://ssbleather.com/sunday-deals উল্লেখ্য,এসএসবি লেদার দেশের জনপ্রিয় একটি চামড়াজাত পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান যারা অফলাইন এবং ই-কমার্সের মাধ্যমে পণ্য বিক্রি করে। প্রতিষ্ঠানটি ওয়ালেট, জুতা, বেল্ট, মানিব্যাগ,…

Read More

জনপ্রিয় ই-কমার্স সাইট কিউকম এর নতুন ক্যাম্পেইন “কিউকম কুইকার” পুনরায় চালু হচ্ছে আগামী ২৬ আগস্ট থেকে। “বিগ ডিসকাউন্ট, বিগ সারপ্রাইজ” স্লোগানে এই ক্যাম্পেইনে থাকছে বাইক এবং মোবাইল ফোন। এটি কিউকম এর চতুর্থ “কুইকার” ক্যাম্পেইন যেখানে অর্ডারের ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে থাকছে ডেলিভারির সুবিধা বলে জানিয়েছে কিউকম। হোন্ডা, ইয়ামাহা, বাজাজ বাইক সহ মটোরোলা, শাওমি, ভিভোসহ অন্যান্য ফোন পাওয়া যাবে কিউকম কুইকার এ। কিউকম এর হেড অফ সেলস, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন হুমায়ুন কবির নিরব বলেন, পূর্বের কিউকম কুইকার ক্যাম্পেইনে দারুণ সাড়া পেয়েছি আমরা। তাই আগামী সপ্তাহে আবারও আসছে কুইকার ক্যাম্পেইন।

Read More

বিভিন্ন অভিযোগে চারটি ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এই প্রতিষ্ঠানগুলো হলো ই-অরেঞ্জ ডট শপ, টোয়েন্টিফোর টিকেটিং ডট কম, গ্রীণ বাংলা ই-কমার্স লিমিটেড এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড এন্ড কনজ্যুমার লিমিটেড। ইতোমধ্যেই এই প্রতিষ্ঠানগুলোর ঠিকানায় স্থগিতাদেশের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে ই-ক্যাবের পক্ষ থেকে জানানো হয়। প্রত্যেকটি প্রতিষ্ঠানকেই কারণ দর্শাবার এবং তথ্য দেওয়ার সময় দেওয়া হয়েছিল। সময় পেরিয়ে যাওয়ার পরও যারা যৌক্তিক উত্তর দিতে পারেনি তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ইক্যাব। ইক্যাব জানায়, প্রতারণা, সময় মতো পণ্য ডেলিভারি না দেওয়া এবং মালিকানা পরিবর্তন সংক্রান্ত পূর্ণ তথ্য না দেওয়ায় ই-অরেঞ্জের সদস্যপদ স্থগিত করা হয়েছে। টোয়েন্টিফোর…

Read More

অর্থ আত্মসাতের মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাশুকুর রহমান ৫ দিনের রিমান্ডে৷ বিস্তারিত আসছ….

Read More

ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এর সাথে বাংলাদেশ ই-কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বেকমা) এর এক ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় ইভ্যালির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইভ্যালির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিইও মোহাম্মদ রাসেল এবং ভাইস প্রেসিডেন্ট মাহাদি চৌধুরী। বেকমা এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক শাহ্ এমদাদ উল্লাহ এবং সংগঠনের সকল সদস্যবৃন্দ। সভায় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালির কাছে কয়েকটি দাবি জানায় বেকমা। দাবির প্রেক্ষিতে উভয়পক্ষ বেশ কিছু সিদ্ধান্তে উপনীত হয়। এগুলো হল- সেলারদের পেমেন্ট সেন্ট্রাল উইং থেকে প্রদান করা হবে, টি টেন ক্যাম্পেইনের পেমেন্ট ১৫ দিনের মধ্যে দেয়া হবে এবং পূর্বের সাইক্লোন অফারের পেমেন্ট…

Read More

অনলাইনে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় নতুন ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন’ পাস করেছে চীন সরকার। এই আইনের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে সংগৃহীত, সংরক্ষণ এবং ব্যবহার হবে সেটি নিয়ন্ত্রণ করা হবে। আগামী ১ নভেম্বর থেকে এই আইন কার্যকর হবে। খবর রয়টার্স। এই আইন সাইবারস্পেস নিয়ন্ত্রণে দেশটির প্রচেষ্ঠায় আরেকটি স্তম্ভ যুক্ত করলো। এছাড়া দেশটিতে পরিচালিত দেশি-বিদেশি কোম্পানিগুলোর ‘প্রতিপালন শর্ত’ কঠিন করলো। আইনটির মাধ্যমে চীন প্রযুক্তি জায়ান্টগুলোকে ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় অধিকতর নিরাপদ স্টোরেজ ব্যবহারের নির্দেশনা দিয়েছে। এছাড়া ব্যক্তিগত তথ্য কীভাবে ব্যবহৃত হবে কিংবা ব্যবহারের যোক্তিকতা কী সেটি পরিস্কারভাবে উল্লেখ করতে হবে। ন্যূনতম প্রয়োজনে তথ্যের ব্যবহার রোধ করা হবে। এই আইনটির কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে…

Read More

স্বাস্থ্য সেবার ‘সুরক্ষা’ অ্যাপের পর এবার ডিজিটাল মাধ্যমে রক্তে কেনা মায়ের ভাষার ভুল ব্যবহার ঠেকাতে তৈরি হচ্ছে অ্যাপ্লিকেশন। বাংলা বানান ও ব্যাকরণ সংশোধক এই অ্যাপটির নাম ‘সঠিক’। অ্যাপ্লিকেশনটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর। ফলে বানান বা বাক্যের গঠন ভুল হবার সঙ্গে সঙ্গে তা লেখককে ধরিয়ে দেবে অ্যাপটি। বাতলে দেবে সঠিক বানান বা শব্দটি। মাইক্রোসফট ওয়ার্ডে সরাসরি ব্যবহার ছাড়াও এর বিভিন্ন ডিস্ট্রিবিউশন ব্রাউজার প্লাগ-ইন, অ্যান্ড্রয়েড ও আইওএস কিবোর্ড এবং স্ট্যান্ড-অ্যালোন অ্যাপস হিসাবে ব্যবহার করা যাবে সঠিক। নিজেদের তৈরি অ্যাপটি নিয়ে ভীষণ উচ্ছ্বছিত আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জানিয়েছেন, আইসিটি বিভাগের আওতাধীন বিসিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’…

Read More