লেখক: ই-কমার্স বার্তা
৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। আগামী ২ থেকে ৮ সেপ্টেম্বর #থ্যাংকইউবাংলাদেশ স্লোগানে দারাজ এই ক্যাম্পেইন শুরু করবে। এ আয়োজনের লক্ষ্য হবে দেশজুড়ে দারাজের সকল ক্রেতা ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের বার্তা ছড়িয়ে দেয়া। সম্প্রতি দারাজ অনলাইন সংবাদ সম্মেলনে জানায়, ৭ বছরের যাত্রার এই বর্ণিল মাইলফলক স্মরণীয় করে রাখতে দারাজ বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে নানা কর্মসূচি ও ক্যাম্পেইন। সংবাদ সম্মেলনে বলা হয়, ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা বিভিন্ন অফার ও ডিল উপভোগ করতে পারবেন। মিস্ট্রি বক্স, শেক শেক ভাউচার, ৭ হাজার টাকা ছাড় পর্যন্ত মেগা ডিল, প্রিপেমেন্ট ডিসকাউন্ট, আই লাভ ভাউচার ও ফ্ল্যাশ সেলসহ…
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিনের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০দিনের জন্য এসব অ্যাকাউন্টে লেনদেন স্থগিত রাখতে হবে। সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ নির্দেশনা দিয়েছে বিএফআইইউ। চিঠিতে ই-অরেঞ্জ ডট শপের ঠিকানা উল্লেখ করা হয়েছে গুলশানের ৫এ রোডের ১৩৬/১৩৭ নম্বর বাড়ি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিনের নামের পাশে অফিসের ঠিকানার পাশাপাশি ৩৮ গুলশান এভিনিউয়ের গ্লাস হাউজের ঠিকানা উল্লেখ রয়েছে। এর আগে গত সপ্তাহে ই-অরেঞ্জ ডট শপ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোনিয়া মেহজাবিন ও ব্যবস্থাপনা পরিচালক মাসুকুর রহমানের ব্যাংক…
গ্রাহকদের সহযোগিতা পেলে ঘুরে দাঁড়াতে পারবে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি । প্রতিকূল মুহূর্তেও গ্রাহকদের সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল । বুধবার (১ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন তিনি। ইভ্যালির অফিসিয়াল ফেসবুক গ্রুপে এক স্ট্যাটাসে মোহাম্মদ রাসেল লেখেন, এই গ্রুপ থেকে জানতে পারবেন আমাদের দৈনন্দিন কার্যক্রম। স্বীকার করছি, এটা সন্তোষজনক নয়। কিন্ত বিশ্বাস করুন, আমরা শুধুমাত্র আপনাদের সহযোগিতা পেলে এই ইকমার্স বিজনেস থেকেই ইভ্যালি ঘুরে দাঁড়াতে পারবে। আমাদের এখানে হয়তো আপনার অর্ডার নাই। আমরা অনেকের ডেলিভারি দিতে পারছি না দেখে হয়তো আপনি নেতিবাচক মন্তব্য করছেন। আমাদের সকল ট্রাকজেকশন ব্যাংকিং…
দীর্ঘ ৫ বছর অতিক্রম করে ৬ বছরে পা রাখলো বাংলাদেশের জনপ্রিয় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান “স্টিড ফাস্ট কুরিয়ার”। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে স্টিড ফাস্ট কুরিয়ার। মাত্র ৫ জন রাইডার নিয়ে শুরু করা এ প্রতিষ্ঠানটিতে বর্তমানে কাজ করছেন ছয় শতাধিক কর্মী। দেশের বিভিন্ন জেলায় ৩০ টি হাব এবং ১৫ কাভার্ড ভ্যান নিয়ে ৬ শতাধিক ডেলিভেরি কর্মীর মাধ্যমে প্রতিদিন প্রায় ছয় হাজারেরও বেশি পার্সেল ডেলিভারি দিয়ে সেবা দিচ্ছে স্টিড ফাস্ট কুরিয়ার। পথ চলার ৫ বছর পূর্তি উপলক্ষ্যে স্টিড ফাস্টের ম্যানেজিং ডিরেক্টর কে এম রিদওয়ানুল বারি জিওন বলেন, আমরা বাংলাদেশের ১ নম্বর কুরিয়ার হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই। ই-কমার্স ডেলিভারির সমস্যা গুলো…
অনলাইনের অর্ডারের পাশাপাশি সব ধরণের ডেলিভারী সেবা দিতে ডিজিটাল কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান ই-কুরিয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মোবাইল প্রস্তুতকারক কোম্পানি ভিভো। সম্প্রতি গুলশানের নিজস্ব কার্যালয়ে হওয়া এই চুক্তির ফলে আগামী ১ বছর বাংলাদেশের প্রতিটি প্রান্তে সুরক্ষিত ও দ্রুততম সময়ে গ্রাহকের হাতে ভিভো মোবাইল ফোন পৌঁছে দেবে ই-কুরিয়ার। ই-কুরিয়ার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব জি রাহুল বলেন, আমরা শুধু একটি প্রডাক্টকেই গ্রাহকের হাতে পৌঁছে দেই না, আমরা বিশ্বাস করি, আমরা গ্রাহক ও প্রেরকের সঙ্গে মিশে থাকা অনুভূতিকে পৌঁছে দেই স্ব-যত্নে। আর তাই, এই প্রডাক্টের সুরক্ষার দ্বায়িত্বটা আমাদেরই। এখন থেকে আমরা ভিভো-এর সকল মোবাইল ফোন পোঁছে দেবো দেশের যেকোনো প্রান্তে সবার আগে, সবচেয়ে…
অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের বেটা ভার্সনের জন্য নতুন ফিচার চালু করেছে ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। এতে ভয়েস মেসেজের ফিচারে বেশ কিছু পরিবর্তন এসেছে। ভয়েস মেসেজ পাঠানোর আগে তা শুনে ঠিক আছে কিনা নিশ্চিত হতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউজাররা। গ্যাজেটস নাউ এর বরাতে এ তথ্য জানা গেছে। পূর্বের ফিচারে ভয়েস মেসেজ রেকর্ড করে সরাসরি পাঠিয়ে দিতে হয়। অনাকাঙ্ক্ষিত ভুল হলেও পরিবর্তন কিংবা সেন্ড না করার সুযোগ ছিল না। নতুন এ ফিচারে ভয়েস মেসেজ রেকর্ড করে সেন্ডকারী তা শুনতে পারবেন এবং দ্বিতীয়বার সংশোধন করারও সুযোগ থাকছে এতে। অনাকাঙ্ক্ষিত ভুলের ক্ষেত্রে প্রথমবার মেসেজ না পাঠিয়ে সংশোধন করে দ্বিতীয়বার ভয়েস মেসেজ পাঠানো যাবে। ফেসবুক খুব জনপ্রিয়…
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে আর নেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আরিফ আর হোসাইন। আজ সোমবার (৩০ আগস্ট) রাতে জাতীয় দৈনিক ইত্তেফাককে তিনি বিষয়টি নিশ্চিত করেন। ইভ্যালির বর্তমান ইস্যুতে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে ভুক্তভোগী জনসাধারণের জন্য তার ব্যক্তিগত মতামত জানতে চাইলে তিনি ইভ্যালির সাথে আর নেই বলে জানান। তিনি বলেন, যেহেতু এই মুহুর্তে আমি ইভ্যালিতে নেই, তাই ইভ্যালি নিয়ে মন্তব্য করা ভুল হতে পারে। আরিফ আর হোসাইন জানান, তিনি এপ্রিল মাসে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে যোগ দেন। যেখানে মে মাস পর্যন্ত তিনি তার দায়িত্বে ছিলেন। তার হিসেব মতে জুন মাস থেকে তিনি ইভ্যালি থেকে…
ই-কমার্স প্লাটফর্ম শ্রেষ্ঠ ডট কমে চলছে শ্রেষ্ঠ ফেস্টিভাল ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন উপলক্ষে শ্রেষ্ঠ থেকে গ্রোসারি পন্য কিনলে সর্বোচ্চ ৬০% ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ১০ কর্মদিবসের মধ্যে পন্য ডেলিভারি দিবে তারা। এছাড়াও ক্যাম্পেইন উপলক্ষে গ্রোসারির পাশাপাশি বিভিন্ন পণ্যে চলছে ডিসকাউন্ট । অর্ডার ও পেমেন্ট সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য আছে shreshtho.com.bd ওয়েবসাইটে। এছাড়াও ক্যাম্পেইন, প্রশ্ন বা অন্য কোনো তথ্য জানা যাবব শ্রেষ্ঠ ডট কম মোবাইল অ্যাপ, ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেইজ এবং গ্রুপে।
দ্রুত বর্ধমান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রোভাইডার নগদ-এর মালিকানা বন্টন নিয়ে সমঝোতায় পৌঁছেছে সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বেসরকারি প্রতিষ্ঠান থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স শর্তপূরণ সাপেক্ষে সরকারের পক্ষে ডাক বিভাগের হাতে কোম্পানিটির ৫১ শতাংশের মালিকানা থাকবে, বাকি ৪৯ শতাংশ মালিকানা পাবে থার্ড ওয়েভ টেকনোলজিস। গত আড়াই বছরে মোট তিনবার কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ গ্রহণের জন্য বর্ধিত সময় পায় নগদ। তবে মালিকানা ও পরিচালক পর্ষদ গঠন নিয়ে ডাক বিভাগ ও থার্ড ওয়েভ টেকনোলজিসের মধ্যে মতপার্থক্যের কারণে এখনও কোম্পানিটি লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে। এ বছরের ৩০ জুন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনের সভাপতিত্বে…
ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) কর্তৃক আয়োজিত ‘‘বঙ্গবন্ধু, বাংলাদেশ, তারুন্য ও তথ্যপ্রযুক্তি” শীর্ষক আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে। অনলাইনে জুম অ্যাপে রবিবার (২৯ আগষ্ট) বিকেল ৩ টায় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এমপি এবং মূল আলোচক হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব মুহম্মদ জাফর ইকবাল। এছাড়া আলোচনায় অংশ নেন ই-ক্যাবের উপদেষ্ঠা মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি ও এফবিসিসিআই’র পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ। সভাপতিত্ব করেন ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার। এসময় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার…

