লেখক: ই-কমার্স বার্তা

প্রসিদ্ধ ও প্রাচীনতম আবাসিক গবেষণাকেন্দ্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। গতকাল পরিদর্শন শেষে হার্ভার্ডের দ্বিতীয় প্রাচীনতম ভবন এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থান ওয়াডসওয়ার্থ হাউসে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রতিমন্ত্রী পলক। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্যা প্রভোস্ট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শায়রা কচুবায়েভা, হার্ভার্ডের ইমার্জেন্সি মেডিসিনের সহকারী অধ্যাপক সচিত বালসারি লক্ষ্মী মিত্তাল এবং ফ্যামিলি ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিতেশ হাথি, আইসিটি বিভাগের এটুআই প্রকল্পের পলিসি এডভাইজার আনীর চৌধুরী এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোঃ খাইরুল আমিন। বৈঠকে যৌথ গবেষণার জন্য আইসিটি বিভাগ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো…

Read More

দেশের বাজারে পরিবেশবান্ধব নতুন ল্যাপটপ আনল  অ্যাসপায়ার ভেরো প্রদর্শন করেছে এসার বাংলাদেশে। মঙ্গলবার (১০ মে) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এসার অ্যাসপায়ার ভেরো ল্যাপটপটি উন্মোচন করেন এসার ইন্ডিয়া ও বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হরিশ কোহলি। হরিশ কোহলি বলেন, অ্যাসপায়ার ভেরোর উদ্যোগে আমরা বাংলাদেশে আমাদের সবুজ ও টেকসই প্রচেষ্টা চালু করতে পেরে আনন্দিত।  নতুন এই পরিবেশবান্ধব উদ্যোগ কার্বন নিঃসরণের মাত্রা কমাবে। এসারের এ উদ্যোগের জন্য আমরা গর্বিত এবং বিশ্বের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী পণ্য এবং প্রযুক্তিকে সবার কাছে পৌছাতে চাই” অ্যাসপায়ান ভেরো ল্যাপটপটি উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে চলে। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোরআইফাইভ প্রসেসর ও ৮ গিগাবাইট ডিডিআর৪ র‍্যাম।…

Read More

ডাক বিভাগের মােবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ কর্তৃক আয়োজিত ‘নগদ-এ চিঠি’ ক্যাম্পেইনের ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করেছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনে গ্রাহকেরা নগদ’ নিয়ে তাদের ভালােলাগার গল্প চিঠির মাধ্যমে জানিয়েছে, যা পরবর্তীতে ‘সেরা চিঠি’ হিসেবে নির্বাচনের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পাঁচদিনব্যাপী চলা এই ক্যাম্পেইনে অসংখ্য চিঠি জমা পড়ে। এর মধ্যে নির্বাচিত ৫০ জনকে বিজয়ী ঘােষণা করেছে নগদ’। এর আগে প্রতিযােগিরা ডিজিটাল প্ল্যাটফর্মে নগদ’-এর দুটি অফিসিয়াল ফেসবুক পেইজে #নগদ-এ চিঠি এই হ্যাশট্যাগ ব্যবহার করে এবং সরাসরি নগদ সেবা পয়েন্টগুলােতে উপস্থিত হয়ে প্রতিযােগিতায় অংশগ্রহণ করেন। কঅংশগ্রহণকারী হাজারাে চিঠি থেকে সেরা ৫০টি চিঠি বাছাই করা হয়, যারা নগদ’ নিয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার…

Read More

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এর ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট পরিদর্শন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। গতকাল সোমবার তিনি মোনার্ক মার্ট কার্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে দেখেন। অফিসের প্রতিটি বিভাগ পরিদর্শন করার মাধ্যমে ই-কমার্সের বিভিন্ন কার্যপ্রক্রিয়া নিয়ে ধারণা নেন বাংলাদেশের এই তরুণ অলরাউন্ডার। পরিদর্শনকালে সকল বিভাগীয় প্রধানদের সাথে কুশলাদি বিনিময় করেন তিনি। মোনার্ক মার্ট এর পক্ষ থেকে মিরাজকে স্বাগত জানান চিফ অপারেটিং অফিসার জাহেদ কামাল এবং হেড অফ কমিউনিকেশন তানবিরুল ইসলাম। তিনি আশাবাদ ব্যাক্ত করেন, অনলাইন শপিং এ বাংলাদেশ এর মানুষের আস্থা অর্জন করবে মোনার্ক মার্ট।

Read More

ঢাকা ০৯ মে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাণিজ‌্য যত বাড়বে ডাকঘরের চাহিদা ও গুরুত্ব তত বাড়বে। এ লক্ষ‌্যে ডাকঘরকে সম্পূর্ণভাবে ডিজিটাল ডাকঘরে রূপান্তরের বিকল্প নাই। তিনি বলেন, ডাকঘরকে ডিজিটাল যুগের উপযোগী করে গড়ে তুলতে প্রণীত ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব (ডিএসডিএল) প্রস্তাব ডিজিটাল ডাকঘর প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক মাইল ফলক। এর ফলে উৎপাদনমুখী কর্মকান্ডের ডিজিটালাইজেশনের ভিত তৈরি হয়েছে। ডাক বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করা এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সহসাই ডাকসেবা কাঙ্খিত মানে উন্নীত হবে বলে মন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ডাকভবন মিলনায়তনে ডাক অধিদপ্তর ও এটুআই প্রোগ্রামের যৌথ উদ্যোগে ডিজিটাল ডাকঘর…

Read More

ঢাকা: ৬ মে ২০২০: আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেরি হিলে অবস্থিত বিশ্বখ্যাত মোবাইল ফোন কোম্পানি নকিয়ার গবেষণা শাখা “নকিয়া বেল ল্যাব” পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি ল্যাবের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। নকিয়া কর্তৃপক্ষ ল্যাবের গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রীকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অবহিত করেন। এরপর প্রতিমন্ত্রী বাংলাদেশের সাথে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে এবং কৌশলগত বিক্রয় ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আইসিটি উপদেষ্টা ও আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ জয় এর তত্ত্বাবধানে চতুর্থ শিল্প বিপ্লব…

Read More

“আজ ই-ক্যাব আছে বলেই অনেক কাজ সহজ হয়। তাই একে ছোট করে দেখার বিষয় নয়। তাই একটি শিল্পখাত প্রতিষ্ঠায় একটি সংগঠনের ভূমিকা ও গুরুত্ব যেন কেউ ভুলে না যান। কেননা, বাংলাদেশ নয়; বিশ্বে এমন কোনো ব্যবসা থাকবে না যা ডিজিটালি হবে না। ই-ক্যাব জন্ম থেকে যথাযথ নেতৃত্ব পেয়েছে বলেই আজকে দেশে ব্যবসার ডিজিটাল রূপান্তর সহজ হয়েছে।” বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে ই-ক্যাব ঈদ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে এমনটি জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী বলেন, করোনা মহামারি পরোক্ষভাবে আমাদের ইতিবাচক পথে এগিয়ে দিয়েছে। এই মার্চে দেশে ব্যান্ডউইথের ব্যবহার ৩,৪৪০ জিবিপিএস-এ পৌঁছেছে। ঈদে ৪০০০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে মোবাইলে।…

Read More

ইভ্যালির অবশিষ্ট গাড়ী ও ওয়ারহাউজে আটকে থাকা পণ্য বিক্রয়ের জন্য আবেদন করে হাইকোর্ট নিযুক্ত ইভ্যালি পরিচালনা কমিটি। এর প্রেক্ষিতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ তা নামঞ্জুর করে। আজ বুধবার আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলনের পরিচালনা বোর্ড থেকে এই আবেদন করা হয়। আগেও ইভ্যালির মার্চেন্ট ও ভোক্তাদের বিরোধিতা থাকা সত্ত্বেও ইভ্যালি পরিচালনা কমিটি ইভ্যালির ৭টি গাড়ী বিক্রয় করে। বুধবার ইভ্যালি বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। ইভ্যালি বোর্ডের পক্ষে ছিলেন…

Read More

নিজেদের সাইবার নিরাপত্তা সুরক্ষিত ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং সাইবার নিরাপত্তায় সহযোগিতা বিষয়ে আজ মঙ্গলবার ভারতের নয়দিল্লিতে বাংলাদেশের আইসিটি বিভাগ এবং ভারতের ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের (এমইআইটি) মধ্যে দুইটি বর্ধিত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মেয়াদ আগামী ৫ বছরের জন্য বর্ধিত করা হয়। এই চুক্তিটি ৮ই এপ্রিল থেকে কার্যকর হবে। ভারতে চলমান রাইসিনা ডায়ালগে অংশগ্রহণকালে বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে চুক্তিতে সই করেন ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার মোহাম্মাদ ইমরান। অপরদিকে ভারতের পক্ষে চুক্তিতে সই করেন দেশটির ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সচিব কে রাজা রমন। চুক্তি অনুযায়ী, তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও বিকাশ এবং সাইবার…

Read More

আজ ২৬ এপ্রিল সোমবার বেসিস ও রানার অটোমোবাইলস লিমিটেড এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত সমঝোতা স্মারকের ফলে বেসিস সদস্যগণ রানার অটোমোবাইলস লিমিটেড হতে নির্দিষ্ট মডেলের মোটরবাইক ক্রয়ে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এই স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিস সদস্য সেবা ও কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মোঃ শাহজালাল, সহ সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান ও নির্বাহী পরিচালক আবু ইসা মোহাম্মদ মাইনুদ্দীন। বেসিস এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বেসিসের সচিব হাশিম আহম্মদ এবং রানার অটোমোবাইলস লিমিটেড এর পক্ষে প্রধান অর্থনৈতিক কর্মকর্তা সানাত দত্ত। এছাড়া রানার অটোমোবাইলস লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন রেজাউল করিম ও আব্দুস সাত্তার।…

Read More