লেখক: ই-কমার্স বার্তা
আগামী সেপ্টেম্বরের মধ্যে থ্রি হুইলার গাড়ি বাজারে আনতে যাচ্ছে মোটরসাইকেল শিল্পে দেশের প্রথম মোটরসাইকেল উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার। পাশাপাশি এই ইঞ্জিন চালিত গাড়ির বদলে আসবে প্রতিষ্ঠানটির বিদ্যুত চালিত থ্রি হুইলার। এরপর ধাপে ধাপে আসবে সাশ্রয়ী মূল্যের টেকসই বিদ্যুত চালিত দুই চাকা ও চার চাকার গাড়ি। এভাবেই রানার বাংলাদেশের টেসলা হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। আজ ময়মনসিংহের ভালুকায় অবস্থিত মোটরসাইকেল উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইল কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পলক বলেন, রানার অটোমোবাইল কারখানা কে গবেষণা ও উন্নয়নে সহায়তা করবে আইসিটি…
সমাজের সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের আইসিটি শিক্ষার ছত্রছায়ায় আনতে জেসিআই ঢাকা ওয়েস্ট ও বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) হাতে নিয়েছে “প্রজেক্ট হোয়াইট ক্যাপ” নামে একটি প্রকল্প। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে মোট মাদ্রাসা শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি এবং এদের মধ্যে আনুমানিক ৭৫ শতাংশ শিক্ষার্থীই এখনও বিভিন্ন আকারে বেকার রয়ে গেছে কারণ এদের শিক্ষা ও দক্ষতার ভিত্তিতে দেশের বর্তমান চাকরির বাজারে নিয়োজিত হওয়ার সুযোগ নেই। প্রযুক্তিগত বিপ্লবের এই যুগে আইসিটি শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যুক্ত হওয়া প্রায় অসম্ভব। যেহেতু মাদ্রাসা শিক্ষাব্যবস্থার বিদ্যমান কাঠামো সকলের জন্য এ সুযোগ প্রদানের প্রয়োজনীয়তাগুলি খুব কমই পূরণ করে, যেখানে শিক্ষার্থীদের মাঝে মৌলিক…
অধিক হারে বিনিয়োগ বিকাশের লক্ষ্যে আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর মাল্টিপারপাস হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) এর মধ্য এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিডা’র নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন মহোয়দয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম ও বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাসের এজাজ বিজয়, সভাপতি ফিকি। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানে পক্ষে বিডা’র নির্বাহী সদস্য সঞ্জয় কুমার চৌধুরী ও ফিকি’র নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রসারের…
জনপ্রিয় মােবাইল ফাইনান্সিয়াল সার্ভিস নগদ নিয়ে এসেছে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘নগদ মেলা’। ক্রেতাদের সহজ এবং ঝামেলাহীন অনলাইন কেনাকাটার সুযােগ দিতে এবং দ্রুততম সময়ে পণ্য ও সেবা গ্রাহকের দোরগােড়ায় পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেবে প্ল্যাটফর্মটি। বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মানসম্মত পণ্যসম্ভার নিয়ে এসেছে ‘নগদ মেলা’। এই উদ্যোগের সার্বিক সহযােগিতায় আছে বেসরকারি প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডট লাইনস’। গ্রাহকেরা এখন থেকে নগদ’ অ্যাপ থেকে সহজেই ‘নগদ মেলা’ ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ‘নগদ অ্যাপ-এ প্রবেশ করে নগদ মেলা’ অপশনটি বাছাই করতে হবে। অথবা যেকোনাে আগ্রহী ক্রেতা সরাসরি https://nagadmela.com/ এই ওয়েবসাইটে ভিজিট করেও কেনাকাটা করার সুযােগ পাবেন। গ্রাহকদের পছন্দের ছয়টি জনপ্রিয় ক্যাটাগরিতে দশ হাজারেরও বেশি পণ্য…
বাংলাদেশে একটি সুগঠিত স্টার্টআপ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে এবং উদ্যোক্তাদের বিভিন্ন চ্যালেঞ্জ, ব্যর্থতা ও ব্যর্থতার কারণসহ নানা বিষয়কে প্রাধান্য দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প” একটি গবেষণা নীতিমালা তৈরির জন্য কাজ শুরু করেছে। স্টার্টআপদের নিয়ে গবেষণাকর্মের ফলে স্টার্টআপদের সফলতা বা ব্যর্থতা বিষয়ক নানা প্রকার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে যা ভবিষ্যতে স্টার্টআপদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে অন্যতম ভূমিকা রাখবে। এর আলোকে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এর উপস্থিতিতে আইডিয়া প্রকল্পের গবেষণা নীতিমালা তৈরির লক্ষ্যে একটি কর্মশালা মঙ্গলবার ১২ এপ্রিল ২০২২ আইডিয়া প্রকল্পের…
জেট ফুয়েলের মূল্যের লাগাম ধরবে কে? গত তিন মাসে জেট ফুয়েলের মূল্য বেড়েছে প্রতি লিটারে ২৫ টাকা আর গত আঠারো মাসে জেট ফুয়েলের মূল্য বেড়েছে প্রায় ১২০ শতাংশ। ২০২০ সালের অক্টোবরে প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ছিলো ৪৬ টাকা সেখানে ২০২২ সালের এপ্রিলে প্রতিলিটার জেট ফুয়েলের মূল্য ১০০ টাকা। যা এভিয়েশনে যাত্রী ভাড়া নির্ধারণে পরিস্থিতি দূর্বিসহ হয়ে উঠেছে। এয়ারলাইন্সগুলোর জেট ফুয়েলের খরচ সমন্বয়ের একটি-ই স্থান, তা হচ্ছে বিভিন্ন গন্তব্যে ভাড়ার সাথে সমন্বয়। এয়ারলাইন্সগুলো কি জেট ফুয়েলের মূল্য বৃদ্ধির সাথে প্রতিযোগিতা করে ভাড়া সমন্বয় করতে পারে? সেটি কি সম্ভব? জেট ফুয়েলের সাথে প্রতিযোগিতা করে যাত্রী ভাড়া বৃদ্ধি করলে যাত্রী সংখ্যার উপর…
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ তারিখে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত এই সভায় (এজিএম) সভাপতিত্ব করেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ। অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বেসিসের প্রাক্তন সভাপতিবৃন্দ, বেসিসের সাবেক পরিচালকবৃন্দ, স্থায়ী কমিটিসমূহের চেয়ারম্যানবৃন্দ, কো-চেয়ারম্যানবৃন্দ, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা, সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহ-সভাপতি (অর্থ) ফাহিম আহমেদ, পরিচালকবৃন্দ- একেএম আহমেদুল ইসলাম বাবু, মুশফিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ কামাল, তানভীর হোসেন খান, মোস্তাফিজুর রহমান সোহেল, রাশাদ কবির এবং বেসিস নির্বাহী পরিচালক আবু ঈসা মোহাম্মদ মাঈনউদ্দীন। সভায়…
জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড গ্রামীন ইউনিক্লো এবং ইকমার্স মার্কেটপ্লেস মোনার্ক মার্টের মধ্যে আজ একটি সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে। আগামী রোজার ঈদকে সামনে রেখে মোনার্ক মার্ট গ্রাহকদের জন্য নিয়ে আসছে আকর্ষণীয় অফার। এরই ধারাবাহিকতায় গ্রামীন ইউনিক্লো-এর হেড অফিসে আজ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো গ্রামীন ইউনিক্লো ও মোনার্ক মার্টের মধ্যে। এই চুক্তির ফলে গিফট ভাউচার এবং নগদ পেমেন্ট ক্যাশব্যাক সহ আরো অনেক অফারের সুবিধা থাকছে মোনার্ক মার্টের ঈদ ক্যাম্পেইনে। মোনার্ক মার্টে গ্রামীন ইউনিক্লো এর ভাউচার কেনার মাধ্যমে গ্রাহকগণ দেশের ১৬টি আউটলেট এবং অনলাইনে ডিসকাউন্ট মূল্যে তাদের পছন্দের ফ্যাশন পণ্য কেনাকাটা করতে পারবেন। এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে মোনার্ক মার্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিওও…
নিজ নিজ পেশায় স্বাবলম্বী ও সফল ৫০ জন নারীকে উৎসাহ প্রদানের লক্ষ্যে স্বীকৃতি দিয়েছে নারীদের নিয়ে কাজ করা জনপ্রিয় কমিউনিটি পপ অফ কালার। নারী দিবস উদযাপন উপলক্ষে মার্চ মাসজুড়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর ধারাবাহিকতায় ২৫শে মার্চ রোজ শুক্রবার রাজধানীর হোটেল আমারি ঢাকায় “সর্বজয়া” নামে এ অনুষ্ঠানের আয়োজন করে পপ অফ কালার। অনুষ্ঠানে স্বীকৃতিপ্রাপ্ত সফল নারীদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন পপ অফ কালার এর প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম। এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার ফরিদা ইয়াসমিন, প্রথম আলো’র ইয়ুথ বিভাগের প্রধান মুনির হাসান, ব্র্যাক ব্যাংক-তারা বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেহরুবা রেজা প্রমুখ। অনুষ্ঠানে নারীদের ব্যাবসার প্রসার, ব্র্যান্ডিং,…
বাংলাদেশে একটি স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প”। উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশের প্রতিটি বিভাগে নানা প্রকার কৌশল অবলম্বনে আইডিয়া প্রকল্প হাতে নিচ্ছে বিভিন্ন কার্যক্রম যার মধ্যে মেন্টরিং অন্যতম। এরই আলোকে খুলনায় স্টার্টআপদের নিয়ে আন্তর্জাতিক মানের একটি মেন্টরিং প্রোগ্রাম আয়োজন করছে আইডিয়া। খুলনা জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে ১৬ মার্চ ২০২২, বুধবার খুলনা স্টার্টআপ মেন্টরিং প্রোগ্রাম “লার্ন ফ্রম দ্যা মেনটরস্” এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানটিতে গেস্ট অব…

