লেখক: ই-কমার্স বার্তা
ক্লাউড ভিত্তিক ব্যাক অফিস সাপোর্ট প্রভাইডার এসএমই ভাই এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নের প্লাটফর্ম গো-দেশীর মধ্যে গত বৃহস্পতিবার ২১ এপ্রিল, ২০২২ গুলশানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি অনুসারে গো-দেশীর নারী উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়ন এর জন্য প্রয়োজনীয় ট্রেইনিং, মার্কেটিং, বুক কিপিং সলিউশন ইত্যাদি সাপোর্ট প্রদান করবে এসএমই ভাই। উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ভাইয়ের ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর মেহেদী হাসান সাগর এবং গো-দেশী এর ফাউন্ডার সাবেরা আনোয়ার। গো-দেশী ২২,০০০ জনের বেশি নারী উদ্যোক্তাদের এমন একটি প্লাটফর্ম যারা দেশীয় ডিজাইনারদের তৈরি পণ্য কাস্টমারদের কাছে পৌঁছে দেয়া এবং তাদের কাজে দেশীয়- আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করে থাকেন। অন্যদিকে এসএমই ভাই ক্লাউড…
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প” রাজশাহী বিভাগের জয়পুরহাটে ২৩ এপ্রিল ২০২২ শনিবার একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে। আইডিয়া প্রকল্পের কার্যক্রমসমূহ এবং ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ক এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে, বাংলাদেশে প্রযুক্তিখাতের নতুন উদ্যোগ বা স্টার্টআপের সম্ভাবনা বিপুল। তিনি আরো বলেন, অনেক সম্ভাবনাময় উদ্যোগ বা স্টার্টআপ তাদের মেধা, ধৈর্য এবং চেষ্টার মাধ্যমে সাফল্যের মুখ দেখেছে। সবশেষে, তিনি উদ্যোক্তাগণকে সাহস নিয়ে সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি…
উইমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর আয়োজনে ২৩ এপ্রিলে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে ভ্যাট বিষয়ে নলেজ শেয়ারিং ওয়ার্কশপ। ‘সঠিক ভ্যাট ব্যবস্থাপনায় দ্রব্যমূল্য হ্রাস সম্ভব’ এই শিরোনামে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান আলোচক ছিলেন দ্যা রিয়েল কনসালটেশন এর ফাউন্ডার ও লিড কনসালটেন্ট আলিমুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, ডিরেক্টর ইসি ইমানা জয়োতি এবং সংগঠনের নারী উদ্যোক্তাগণ। ভ্যাট দ্রব্য মূল্যের উপর কিভাবে প্রভাব বিস্তার করে এবং কিভাবে দক্ষতার সঙ্গে ভ্যাট দিলে দ্রব্যমূল্য কমে আসবে, ভ্যাট কেন ভীতির বিষয় নয়, কখন ভ্যাট দিতে হবে আর কখন দিতে হবে না, নারী উদ্যোক্তা হিসাবে ভ্যাট আইনের প্রাপ্ত সুবিধা সমূহ কিভাবে…
রাজধানীর কাজী নজরুল ইসলাম স্মরণীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে সাকিব আল হাসান এর প্রতিষ্ঠান মোনার্ক গ্রুপের ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠান। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোনার্ক মার্ট ও মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ভাইস চেয়ারম্যান ড. জাবেদ এ মতিন, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান নির্বাহী পরিচালক (সিইও) মো. আলমগীর হোসেন, মোনার্ক মার্টের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. জাহেদ কামাল, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের হেড অব বিজনেস মিয়া মো. আব্দুল্লাহ ও মোনার্ক মার্টের হেড অব বিজনেস তানবীর ইসলাম সহ মোনার্ক গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারবর্গ, বিভিন্ন ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। ছবিসূত্রঃ ঢাকাটাইমস
পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে পুরো রমজান মাসজুড়ে ৪ হাজারেরও বেশি আউটলেটে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকরা পাবেন ৩৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ডিসকাউন্ট। উৎসবের খুশি নগদে বেশি’-এই ক্যাম্পেইনের আওতায় ই-কমার্স, সুপারস্টোর, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, রেস্টুরেন্ট ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘নগদ’ পেমেন্টে গ্রাহকেরা এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন। আর সারাদেশে ছড়িয়ে থাকা চার হাজারেরও বেশি আউটলেট থেকে গ্রাহকেরা এই অফার উপভোগ করতে পারবেন ঈদুল ফিতরের দিন পর্যন্ত। ইলেকট্রনিক পণ্য কেনাকাটায় ‘নগদ’ দিয়ে পেমেন্ট করলে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন ২০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক । উল্লেখযোগ্য ইলেকট্রনিক ব্র্যান্ডগুলো যথাক্রমে বাটারফ্লাই, বেস্ট ইলেকট্রনিক্স, র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিক্স, ভিশন…
নতুন মডেলের সাশ্রয়ী মূল্যের হাই কনফিগারেশনের গেমিং ল্যাপটপ বাজারে ছেড়েছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। কেরোন্ডা সিরিজের আকর্ষণীয় ডিজাইনের ওই ল্যাপটপটির মডেল কেরোন্ডা জিএক্স সেভেনটুয়েলভ এইচ (Karonda GX712H)। এতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের দ্বাদশ প্রজন্মের প্রসেসর, এনভিডিয়া ৪ গিগাবাইট জিফোর্স আরটিএক্স গ্রাফিক্স, ৩২০০ মেগাহার্জ গতির ১৬ জিবি ডিডিআরফোর র্যাম, ৫১২ গিগাবাইট এনভিএমই সলিড স্টেট ড্রাইভসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার। ওয়ালটন কম্পিউটার ও আইটি এক্সেসসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, নতুন এই গেমিং ল্যাপটপটির দাম ১২৯,৯৯০ টাকা। নগদ মূল্যের পাশাপাশি ল্যাপটপটি কিস্তিতে কেনা যাবে। ‘ঈদ উল্লাস অফার’-র আওতায় কোনো ধরনের ডাউনপেমেন্ট ছাড়া শুধুমাত্র এক মাসের কিস্তির সমপরিমাণ টাকা জমা দিয়ে ওয়ালটন…
নারায়ণগঞ্জের জালকুড়িতে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত ছিলেন। রবিবার নারায়ণগঞ্জের নম পার্কে এ উপলক্ষে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এক অনাড়ম্বর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, উনিশ শতকে উন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে নারায়ণগঞ্জ নগরটি পাট ব্যবসার জন্য বিখ্যাত হয়ে ওঠে। নারায়ণগঞ্জ একসময় বিশ্বময় “প্রাচ্যের ড্যান্ডি” হিসেবে পরিচিতি পায় এবং ১৯৫০ সালে বিশ্বের সবচেয়ে বড় পাটকল “আদমজী পাটকল” প্রতিষ্ঠিত হয়। আমি বিশ্বাস করি এই শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে দক্ষজনশক্তি…
চেক প্রতারণার ৯ টি মামলায় জামিন পেয়েছেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্ট আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদ রাসেলের আইনজীবী আহসান হাবীব। রাসেলের আইনজীবী আহসান হাবীব বলেন, এখন পর্যন্ত রাসেল ১০টি মামলায় জামিন পেয়েছেন। রাসেলের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে যেগুলোতে রাসেল জামিন পাননি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প” স্টার্টআপদের নিয়ে সোমবার ১৮ এপ্রিল ২০২২ ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অবস্থিত আইডিয়া প্রকল্পের কার্যালয়ে একটি কর্মশালা আয়োজন করে। “আইডিয়া পোর্টফোলিও স্টার্টআপস লেসনস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড” নামক এই কর্মশালাটিতে আইডিয়া প্রকল্পের অনুদান প্রাপ্ত স্টার্টআপদের মধ্য থেকে ১৮টি উদীয়মান স্টার্টআপের প্রতিষ্ঠাতাগণ অংশ নেন। উক্ত কর্মশালায় স্টার্টআপ প্রতিষ্ঠাতাগণ তাদের অনুদান গ্রহণের পর থেকে এ পর্যন্ত তাদের অর্জন, ব্যবসায়ের অবস্থা, সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ ইত্যাদি বিষয় তুলে ধরেন। একইসাথে স্টার্টআপদের থেকে আইডিয়া প্রকল্প স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শও গ্রহণ করেন যা ভবিষ্যতে স্টার্টআপদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে…
দেশে প্রাতিষ্ঠানিক দক্ষতার মানকে আর্ন্তজাতিক সমমানে পরিণত করার লক্ষ্যে ২০২০ সালে জাকারিয়া কাওসার এর হাত ধরে বাংলাদেশের এডুটেক ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে চার্টার্ড স্কিলস। ইতোমধ্যেই হাজারের অধিক জনশক্তি কে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করার পাশাপাশি দুই শতাধিক কর্পোরেট প্রতিষ্ঠান তাদের বিভিন্ন চাকরির নিয়োগে চার্টার্ড স্কিলসের দক্ষ জনবল কে অগ্রাধিকার দিচ্ছে এবং চার্টার্ড স্কিলস এর জব পোর্টাল ব্যাবহার করা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। শুরুতে ৫ টি ভিন্ন স্কিলের উপর কোর্স নিয়ে যাত্রা শুরু করে, বর্তমানে চার্টার্ড স্কিলস এর ১২ টি ক্যাটাগরিতে ৮২টির ও বেশি কোর্স। একাডেমিক পর্যায় থেকে শুরু করে প্রফেশনাল সেক্টরের কোর্স রয়েছে চার্টার্ড স্কিলস এ। সামগ্রিকভাবে চার্টার্ড…

