লেখক: ই-কমার্স বার্তা

প্রতি বছরের মতো এবারও সফলভাবে সম্পন্ন হলো ই ক্লাবের সদস্যদের নিয়ে বার্ষিক আয়োজন ‘ই-ক্লাব ফ্যামিলি ডে আউট ২০২৩’। গত ৩রা মার্চ গাজীপুরে অবস্থিত ঢাকা রিসোর্টে ই-ক্লাবের সদস্যদের নিয়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় ‘ই ক্লাব ফ্যামিলি ডে আউট’ প্রোগ্রামটি। এ আয়োজনের শুভ উদ্বোধন ঘোষনা করেন ই ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মারুফ লিয়াকত এবং এর পরে সদস্যদের নিয়ে পুরো আয়োজনের প্রেক্ষাপট ও ভবিষ্যতের পরিকল্পনা ব্যাক্ত করেন ই ক্লাবের জেনারেল সেক্রেটারী জনাব বিপ্লব জি রাহুল। এই আয়োজনে আরোও শুভেচ্ছা বক্তব্য দেন ই-ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব শাহরিয়ার খান সহ ইসি কমিটির সদস্যগন। এরপর নানা আনন্দে মেতে উঠে ই-ক্লাবের মেম্বাররা। হাঁড়িভাঙা, মিউজিক্যাল চেয়ার, বড়দের…

Read More

‘ওয়েলকাম টু স্মার্টভার’ স্লোগান নিয়ে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতভিত্তিক সবচেয়ে বড় প্রদর্শনী বেসিস সফটএক্সপো-২০২৩। সফটএক্সপোতে দীপ্ত প্লে অ্যাপ ইনস্টল করলেই ১ মাসের সাবস্ক্রিপশন ফ্রি। এ সুযোগ চলবে আজ রবিবার পর্যন্ত। সফট এক্সপো এর হল-২, স্টল: এস-৪২ -এ এসে দীপ্ত প্লে অ্যাপ ইনস্টল করলেই ১ মাসের সাবস্ক্রিপশন ফ্রি পাবেন ভিজিটররা। দীপ্ত টিভির সিনিয়র এক্সিকিউটিভ ডিজিটাল এ্যাড সেলস দেলোয়ার হোসেন বলেন, বেসিস সফ্ট এক্সপোতে মানুষের উপচে পড়া ভীড় দেখে খুব ভাল লাগছে। কয়েক হাজার মানুষ গতকাল দেশীয় ওটিটি প্লাটফর্ম দীপ্তপ্লে স্টলে এসেছেন।জীবনের অন্যতম সেরা একটা দিন ছিল গতকাল। বেসিসকে ধন্যবাদ এমন আয়োজনের জন্য। উল্লেখ্য, দীপ্ত প্লে মূলত…

Read More

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) বেসিস সফটএক্সপোর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় মিনিস্ট্রিয়াল কনফারেন্স। রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত বেসিস সফটএক্সপোর দ্বিতীয় দিনে আয়োজিত এই কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে আলোচক হিসেবে ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। পুরো মিনিস্ট্রিয়াল কনফারেন্স সমন্বয় করেন ব্যাবিলন রিসোর্সেস এর সহ-প্রতিষ্ঠাতা লিয়াকত হোসাইন এবং বেসিস এর স্ট্যান্ডিং কমিটি অফ মেম্বার সার্ভিসেস এর চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল। আলোচকরা জানান, সরকার ২০৪১ সাল নাগাদ যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সেটি বাস্তবায়নে বর্তমান…

Read More

শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩) পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টারে দেশের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ১৭তম ‘বেসিস সফটএক্সপো ২০২৩’ আয়োজনে বেসিস জাপান ডেস্কের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে জাপান বাংলাদেশ আইটি অ্যাসোসিয়েশন (জেবিটা)। এই চুক্তির আওতায় জেবিটা জাপানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায় সম্প্রসারণ ও বেসিস জাপান ডেস্ক বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে জাপানের ব্যবসায়িক ক্ষেত্রগুলো নিয়ে কাজ করবে। বেসিস জাপান ডেস্কের পক্ষ থেকে বেসিস পরিচালক ও বেসিস জাপান ডেস্কের সভাপতি একেএম আহমেদুল ইসলাম বাবু ও জেবিটার প্রতিনিধি এই সমঝোতা স্মারকে সই করেন। এর আগে ‘এ প্রসপেক্টটাস অ্যান্ড অপরচুনেটি উইদ…

Read More

চলছে চার দিনব্যাপী তথ্যপ্রযুক্তির প্রদর্শনী বেসিস সফটএক্সপো। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই প্রদর্শনী। ‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানকে সামনে রেখে প্রদর্শনীর আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বেসিস সফটএক্সপো ২০২৩ এর এই প্রদর্শনীতে অফিসিয়ালি ভাবে লঞ্চ হলো বাংলাদেশের প্রথম গ্লোবাল নো কোডিং ই-কমার্স, ব্লগ এবং পোর্টফোলিও প্লাটফর্ম সোপিয়া। শুক্রবার বিকেলে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোপিয়া এর ম্যানিজিং ডিরেক্টর মোঃ একরামুল হক। ৪ দিন ব্যাপী এই প্রদর্শনীতে সোপিয়া এর স্টলে থাকছে ভিজিটরদের জন্য বিনামূল্যে ওয়েব সাইট খোলার মাধ্যমে আকর্ষণীয় সব গিফট হ্যাম্পার জিতার সুযোগসহ…

Read More

শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সেবা নিতে আসা রোগীদের সকল ধরনের চিকিৎসা ফি অথবা স্বাস্থ্য পরীক্ষার বিল এখন থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে পরিশোধ করা যাবে। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যের সভাকক্ষে হাসপাতালটির সাথে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেড ও বাংলাদেশ ডাক বিভাগের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে বিএসএমএমইউ-এ সেবা নেওয়া রোগীদের চিকিৎসা সংক্রান্ত সকল ধরনের চিকিৎসা ফি অথবা স্বাস্থ্য পরীক্ষার বিল ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করার সুবিধা চালু হবে। চুক্তিতে ‘নগদ’-এর পক্ষে স্বাক্ষর করেন নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ…

Read More

গতকাল রাজধানীর বনানী ক্লাবে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে “লায়ন্স ক্লাব অফ ঢাকা এম্পেররস” এর যাত্রা শুরু হল উক্ত অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট ৩১৫ এ  এর পক্ষ প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল পিএনজি এমজেএফ এছাড়া বিশেষ অতিথি ছিলেন ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক গভর্নর  লায়ন নিখিল চান্দ্রা গুহ, এমজেএফ , গেস্ট অফ অনার হিসেবে ছিলেন ১ম  ডিস্ট্রিক্ট গভর্নর লান্ড লায়ন  ড, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন,এমজেএফ , ২য়  ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ইঞ্জি মোহাম্মদ সেলিম মিয়া, এমজেএফ এবং পিজিডি অনারি কমিটির চেয়ারম্যান লায়ন ড. শহিদুল ইসলাম এমজেএফ। এছাড়াও অতিথি হিসাবে ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন ইঞ্জি নিয়াজ উদ্দিন ভূইয়াঁ , এমজেএফ, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি…

Read More

আজ বাংলাসহ সারা বিশ্বের জন্য অমর একুশে ফেব্রুয়ারি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও । অনেক রক্তস্নানের মধ্য দিয়ে আমরা পেয়েছি ভাষার মর্যাদা । ১৯৫২ সালের ২৭ জানুয়ারি পল্টন ময়দানে পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেন, ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।’ পাকিস্তানি শাসকদের রাষ্ট্রভাষা নিয়ে এ ধরনের গতিবিধি ও কর্মকাণ্ড আন্দোলনের দাবানল সৃষ্টি করে। জিন্নাহর ঘোষণার পর থেকেই তমদ্দুন মজলিসের নেতৃত্বে বাংলা রাষ্ট্রভাষার জন্য আন্দোলন শুরু হয়। ১৯৫২ সালের ৩১ জানুয়ারি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ গঠিত হয়। ৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শহরের সব স্কুল-কলেজের শিক্ষার্থীরা উর্দুকে পাকিস্তানের একমাত্র…

Read More

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০২৩’। এই প্রদর্শনীতে যাওয়া-আসার সুবিধার্থে দর্শনার্থীদের জন্য প্রতিদিনই থাকছে শাটল বাস সার্ভিস। প্রদর্শনীতে যাওয়া আসার জন্য কুড়িল থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর বাস ছেড়ে ভেন্যুতে যাবে। একইসাথে ভেন্যু থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৫ মিনিট পরপর বাস ছেড়ে কুড়িল আসবে। দর্শনার্থীরা বিনামূল্যেই এসব বাসে প্রদর্শনীতে যাওয়া-আসা করতে পারবেন। শাটল বাসের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থান থেকে যারা রাইড শেয়ারিং সেবা পাঠাও এর মাধ্যমে বেসিস সফটএক্সপোতে যাওয়া-আসা করবেন তাদের জন্য থাকবে বিশেষ…

Read More

ওয়েলকাম টু স্মার্টভার্স স্লোগানকে সামনে রেখে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বেসিস আয়োজিত বাংলাদেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো ২০২৩’। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত চার দিনব্যাপী এই প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা, সম্ভাবনা ও উদ্ভাবনকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।  এবারের প্রদর্শনী রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্টিত হবে। এবারের বেসিস সফটএক্সপো সম্পর্কে বিস্তারিত জানাতে রবিবার রাজধানীর বনানীস্থ শেরাটন ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসিস সফটএক্সপো ২০২৩ এর আহ্বায়ক ও বেসিস সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান এবং এবারের বেসিস সফটএক্সপোর প্ল্যাটিনাম…

Read More