লেখক: ই-কমার্স বার্তা
১৭ মার্চ, ২০২৩, শুক্রবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় শিশু দিবস উপলক্ষে, হুইসেল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য “বাবল ফেস্টিবল” নামে একটি হ্যাপিনেস প্রোগ্রামের আয়োজন করে। ওইদিন জাগো ফাউন্ডেশন স্কুল, বনানী (কোড়াইল) শাখায় অনুষ্ঠানটি তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। এ সময় হুইসলের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইকবাল হোসেন, হুইসলের প্রশাসনিক কর্মকর্তা আদিল হোসেন পরাগ এবং জাগো ফাউন্ডেশনের কমিউনিকেশন ম্যানেজার শারমিন আক্তার বৃষ্টি, জাগো ফাউন্ডেশন স্কুল, বনানী (কোরাইল) শাখার মাননীয় অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শিশুদের সাথে জাতির পিতা ও জাতীয় শিশু দিবস নিয়ে আলোচনা করেন হুইসেলের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইকবাল হোসেন। এরপর জাগো ফাউন্ডেশনের কমিউনিকেশন…
২১ ফেব্রুয়ারি, ২০২৩, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে হুইসেল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করে চিত্রাঙ্কণ উৎসব। রাজধানী ঢাকার ডেমরায় অবস্থিত হাজী নোয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। প্রভাতফেরির মধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৭ ঘটিকায় হাজী নোয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের সাথে হুইসেলের প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইকবাল হোসেন প্রভাতফেরি তে অংশগ্রহণ করেন।প্রভাতফেরির পর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং শহীদদের আত্মার মাগফেরাতের জন্য প্রার্থনা করা হয়। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস এর উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনা পর্ব…
ঈদের আগে নগদ নিয়ে এলো দারুণ এক অফার। নগদ পেমেন্টে কেনাকাটা করে গ্রাহক পেতে পারেন কোটি টাকার বিএমডব্লিউ গাড়ি। সঙ্গে থাকছে টয়োটা গাড়ি, মোটরসাইকেল, রেফ্রিজারেটর, টেলিভিশন, স্মার্টফোন, স্মার্টওয়াচ ও হেডফোনসহ নানা পুরস্কার। নির্দিষ্ট মার্চেন্টে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে এসব গিফট পাওয়ার সুযোগ থাকছে। তাছাড়া প্রতি ঘণ্টায় কেনাকাটার পেমেন্টে করে গ্রাহক পেতে পারেন ১০০ ভাগ বা সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আজ বৃহস্পতিবার থেকে নগদ-এর গ্রাহকেরা দারুণ এই অফার উপভোগ করতে পারবেন। মেগা অফারের এই ক্যাম্পেইন চলবে ২৩ মার্চ থেকে আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত। এই ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ তিনবার ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন…
র মতো শরীয়তপুরের ডামুড্যার উপজেলা মাঠে অনুষ্ঠিত হলো ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপো। এক্সপোতে গ্রামীণ উদ্যোক্তাদের ২০টি স্মার্ট উদ্যোগ নিয়ে অনুষ্ঠিত হয় এই মেলা। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিলের উদ্যোগে মেলা উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় সরকারি আব্দুর রাজ্জাক কলেজ মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে কিউআরকোড ভিত্তিক এনএফসি প্রযুক্তির ‘চিকিৎসা’ অ্যাপ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থাপনা করেন ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল। তিনি জানান, বঙ্গবন্ধুর ১০৩ তম জন্ম বার্ষিকীর উপহার হিসেবে ই-ক্যাবের পক্ষ থেকে এই আয়োজন উদ্যোগ নেয়া হয়েছে। এসময় স্থানীয় সংসদ সদস্য ও ই-ক্যাব উপদেষ্টা নাহিম রাজ্জাক, এমএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডা.…
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গত ১৩ই মার্চ রাজধানীর ধানমন্ডির পানসি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে হয়ে গেল ‘ অনট্রাপ্রেনিওরস ক্লাব ওমেনস মিট’২০২৩। এ বছরের নারী দিবসের মূল প্রতিপাদ্য, “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”। তাই উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথিগণ নারী দিবসের তাৎপর্য ও প্রতিপাদ্য বিষয় তুলে ধরেন এবং উন্নত বাংলাদেশ গড়ার পথে নারীদের ভূমিকার বিষয়ে আলোকপাত করে। সেখানে নারী দিবসের আনন্দ উদযাপনের জন্য ছিলো কেক কাটা ও মজাদার বিভিন্ন খাবার। অনট্রাপ্রেনিওরস ক্লাবের নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহন ও আনন্দ উদযাপনে এই আয়োজন সার্থকভাবে সমাপ্ত হয়। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনট্রাপ্রেনিওরস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাহরিয়ার খান ও অনট্রাপ্রেনিওরস…
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের পুনর্মিলনী। চলতি মাসের ৯ ও ১০ মার্চ অনুষ্ঠিত হয় এই পুনর্মিলনী। প্রথমবারের মত আয়োজিত দুইদিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে সিনিয়র-জুনিয়রদের মিলন মেলায় পরিনত হয় রুয়েট ক্যাম্পাস। ১৯৬৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত যত অ্যালামনাই পাস করে ক্যাম্পাস ছেড়েছেন, সবার উপস্থিতি ছিল এই অনুষ্ঠানে। আয়োজন উপলক্ষে রংবেরঙের আলোকসজ্জা ও আল্পনার আয়োজন করা হয় ক্যাম্পাসে। মূল ফটক থেকে শুরু করে কেন্দ্রীয় মাঠ পর্যন্ত সব ব্যাচের নাম অনুযায়ী টানানো হয় ব্যানার। সন্ধ্যার পর বিভাগের সব ছাত্রছাত্রীর জন্য রাতের খাবারের আয়োজন ছিল। খাবারের বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক অংশ। অ্যালামনাইদের বিভিন্ন ব্যাচ গান,…
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর সাথে ইউনাইটেড নেশান্স অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস) প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। এসময় বাংলাদেশের আইসিটি সেক্টরসহ সার্বিক ক্ষেত্রে ইউনাইটেড নেশান্স অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস এর সহযোগিতা আরো প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ (মঙ্গলবার) ইউনাইটেড নেশান্স অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস এর এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সঞ্জয় মাথুর এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে আইসিটি প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তারা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কনফারেন্স রুমে এক মতিবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় ইউনাইটেড নেশান্স অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস এর কান্ট্রি…
সম্প্রতি অনুষ্ঠিত বেসিস সফট এক্সপো ২০২৩ এ অংশগ্রহন করেছে ইউনিসফট সিস্টেম লিমিটেড এবং তাদের উদ্ভাবনী অল ইন ওয়ান ইআরপি (ডিস্ট্রিবিউটর ইআরপি, রিটেল ইআরপি), ফিন্যান্সিয়াল সফটওয়্যার (মার্চেন্ট ব্যাংকিং, লোন ম্যানেজমেন্ট, কাস্টোডিয়ান ব্যাংকিং, অ্যাসেট ম্যানেজমেন্ট), এনআরবি অনুমোদিত ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার, পয়েন্ট অফ সেল, ই-কমার্স (B2B, B2C) প্রদর্শন করে। ইউনিসফট সিস্টেম লিমিটেড একটি ছোট, মাঝারি এবং বড় প্রতিষ্ঠানের জন্য গ্রাহকের প্রয়োজন অনুসারে কাস্টমাইজ সফটওয়্যার, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সলিউশনও তৈরি করে। মেলায় প্যাভিলিয়ন পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন বলেন, আমরা সবসময়ই আমাদের কাস্টমার সেবার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আমরা বিশ্বমানের ইআরপি সফটওয়্যার উৎপাদন করছি। তাছাড়াও, ফিন্যান্সিয়াল সফটওয়্যার, পয়েন্ট অব সেল এবং…
দেশে নারীদের মোবাইল লেনদেন আরো নিরাপদ করতে নগদ নিয়ে এসেছে দারুণ উদ্ভাবন। এখন যেকোনো নারী গ্রাহক চাইলেই মোবাইল নম্বর গোপন রেখে তার নগদ ওয়ালেটে ক্যাশ ইন করতে পারবেন। যার ফলে অনাকাঙ্ক্ষিত ফোন কল ও নম্বর বেহাত হওয়া থেকে রেহাই পাবেন নারীরা। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেড শুরু থেকে উদ্ভাবনী চিন্তা নিয়ে কাজ করছে। তারই অংশ হিসেবে নারীদের লেনদেন করার ক্ষেত্রে নতুন এই পদ্ধতি নিয়ে এসেছে নগদ। এখন চাইলে একজন নারী তার মোবাইল নম্বর প্রকাশ না করে নিজের নগদ ওয়ালেটে ক্যাশইন করে নিজের পছন্দমতো লেনদেন করতে পারবেন। এ ছাড়া এই সেবাটি যে কেউ ব্যবহার করতে পারবেন। নগদ-এর এমন উদ্ভাবনের…
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করলেন অতিরিক্ত সচিব রেজাউল করিম। গত ২৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যার প্রেক্ষিতে ৬ মার্চ দায়িত্বভার গ্রহন করেন তিনি। গতকাল সোমবার বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাগণ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। এসময় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এর পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. তবিবুর রহমান (উপসচিব), পরিচালক (কারিগরি) সৈয়দ জহুরুল ইসলাম (যুগ্ম সচিব) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সকল কর্মকর্তা এবং আওতাধীন সকল প্রকল্পের পরিচালক ও উপ-পরিচালকগণ উপস্থিত ছিলেন। এসময় মোহাম্মদ রেজাউল করিম সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও আগামী দিনে আরো গতিশীলভাবে কাজ…

