লেখক: ই-কমার্স বার্তা
কিছু প্রতিষ্ঠান, পণ্য, উদ্যোগ সম্পর্কে সবাই জানে। আবার মানে ভালো কিন্তু প্রচারণার অভাবে কিছু পণ্য বা উদ্যোগ সম্পর্কে অনেকেই জানেনা। বর্তমান যুগ প্রযুক্তির অগ্রগতির যুগ। অধিকাংশ মানুষ পণ্য সম্পর্কে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে জেনে নিয়ে কিনেন অথবা সেখানে কিছু ভালো লাগলে কেনার সিদ্ধান্ত নেন। তাই পণ্য/সেবার মার্কেটিং করার জন্য ডিজিটাল মাধ্যম সম্পর্কে জ্ঞান রাখতে হবে। সেগুলো ব্যবহার করার দক্ষতা থাকতে হবে। নামী-দামী বিভিন্ন ব্রান্ড থেকে শুরু করে প্রায় সব প্রতিষ্ঠানই ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারের পেছনে ব্যয় করে থাকেন। পণ্যের ধরণ অনুযায়ী বিজ্ঞাপন এর ধরণ ভিন্ন ভিন্ন হয়। এসব বিজ্ঞাপন গ্রাহককে তাদের পণ্যটি কেনার জন্য মানসিকভাবে প্রভাবিত করে। নাহলে তো…
একনজরে দেখে নিন ডিজিটাল কমার্স নীতিমালার গুরুত্বপূর্ণ বিষয় গুলো। ১. ই-কমার্স এর মাধ্যমে এমএলএম, জুয়া বা লটারি ব্যবসা করা যাবে না। ২. মার্কেটপ্লেস এর পণ্য ডেলিভারি প্রাপ্তির ১০ দিনের মধ্যে সেলার বা বিক্রেতাকে অর্থ পরিশোধ করতে হবে বা ভিন্ন কোন চুক্তি থাকলে তা মানতে হবে। ৩. রেডি টু শিপ অবস্থায় অগ্রিম অর্থ গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি পারসন বা কোম্পানিকে হস্তান্তর করা যাবে না এরকম ক্ষেত্রে ১০% এর বেশি অগ্রিম গ্রহন করা যাবে না। তবে এস্ক্র মাধ্যমে ১০০% পর্যন্ত এডভ্যান্স নেওয়া যাবে। ৪. সম্পূর্ন মূল্য পরিশোধের পর একই শহরে ৫ দিন, ভিন্ন শহরে ১০ দিনের মধ্যে ডেলিভারি নিশ্চিত করতে হবে।…
অনলাইন কেনাকাটায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও ভর্তুকি গ্রহণ বন্ধে নতুন খসড়া আইন প্রস্তাব করেছে চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা। অনলাইন প্লাটফর্মগুলো গ্রাহকদের কেনাকাটার ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের চার্জ যুক্ত করে। স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশনসের তথ্যানুযায়ী, কোনো প্রতিষ্ঠান এ আইন লঙ্ঘন করলে তাদের বার্ষিক আয়ের ওপর দশমিক ১ থেকে দশমিক ৫ শতাংশ জরিমানা আরোপের পাশাপাশি সার্বিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। রয়টার্স
চূড়ান্ত অনুমোদন হয়েছে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১৷ জারি হয়েছে প্রজ্ঞাপন৷ দেখে নিই প্রস্তাবিত ডিজিটাল কমার্স নীতিমালার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় । মার্কেটপ্লেস এর স্বত্তাধিকারী তার তালিকাভূক্ত বিক্রেতার বিক্রয়কৃত পণ্যের দাম বুঝে পাওয়ার সর্বোচ্চ ১০ (দশ) দিনের মধ্যে প্রযােজ্য কমিশন ও ডেলিভারি চার্জ কেটে রেখে সংশ্লিষ্ট তালিকাভূক্ত বিক্রেতাকে পুরাে দাম পরিশােধ করতে হবে। বিক্রয়ের জন্য প্রদর্শিত পণ্য বিক্রেতা বা তার সাথে চুক্তিবদ্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকতে হবে এবং বিজ্ঞপ্তিতে কী পরিমাণ পণ্য স্টকে রয়েছে তা উল্লেখ করতে হবে এবং প্রতিটি বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে উক্ত পণ্যের স্টক হালনাগাদ করতে হবে। বিক্রয়ের জন্য প্রদর্শিত পণ্য বিক্রেতা বা তার সাথে…
দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্লাটফর্ম প্রিয়শপ ডটকম ( priyoshop.com ) আয়োজন করেছে ‘অনলাইন কোরবানি হাট’। এর ফলে পরিবারের সব সদস্যদেরকে দেখিয়েই কিনতে পারবেন এবারের কোরবানির পশুটি! এতে কোরবানির পশু কেনাবেচার জন্য ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করবে বলে আশা করছে প্রিয়শপ। একেবারে প্রান্তিক খামারিদের কাছ থেকে সংগ্রহ করা গরু ও ছাগল দিয়ে অনলাইন কোরবানি হাটে সাজিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়েবসাইট থেকে কেউ কোরবানির পশু কিনলে সেটি বিনা খরচে বাড়ি পৌঁছে দেয়ার প্রতিশ্রুতিও দিচ্ছে প্রিয়শপ ডটকম। ফলে পশু কেনার পর বাসায় নিয়ে যাওয়ার ঝক্কি পোহাতে হবে না ক্রেতাকে। এরই মধ্যে প্রিয়শপের হাটে গরু তোলা হয়েছে। ক্রেতারা ওয়েবসাইটে গরু দেখতে এবং কিনতে পারবেন। এখানে…
করোনাকালে ঘরে বসে দেশের জনপ্রিয় ব্র্যান্ড শপগুলো থেকে জামাকাপড়, জুতা, ইলেকট্রনিক্স সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অনলাইনে কিনে পেমেন্ট বিকাশ করলে মিলছে ২৫% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পাশাপাশি বিভিন্ন সুপারস্টোরের অনলাইন ও আউটলেট থেকে গ্রোসারি ও প্রয়োজনীয় কেনাকাটায়ও মিলছে ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ১ জুলাই থেকে শুরু হওয়া এই অফারটি চলবে ২০ জুলাই ২০২১ পর্যন্ত। অফার চলাকালীন একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৩০০ টাকাসহ সর্বমোট ৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক নিতে পারবেন। সুপারস্টোরে কেনাকাটার ক্ষেত্রে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্ট করলে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং, কে ক্রাফট, দেশাল, লা রিভ, ওটু, প্রাইড, র নেশন, সারা লাইফস্টাইল, ট্রেন্ডজ,…
পথ চলতে চলতে হোচট খেয়ে আমরা অনেকেই থেমে যাই, সামনে এগুতে ভয় পাই। অনেকেই জীবনের অনেকটা পথ পাড়ী দিয়ে এসে ভাবি এখন আর সময় কই নতুন কিছু করার। কিন্তু হোচটকে ভয় পেয়ে থেমে না গিয়ে সেখান থেকেই নতুন রাস্তা খুঁজে নিয়েই সামনে এগুতে হয় আর এভাবেই আসে সফলতা। আসলে নতুন কিছু করার জন্য বয়স বা সময় লাগে না। প্রকৃতপক্ষে যার যখন ঘুম ভাঙ্গে তার জন্য তখনই দিনের শুরু। আজকে কথা বলব এমন একজনকে নিয়ে যিনি বয়সকে হার মানিয়েছেন নিজের চেষ্টার কাছে। পৃথিবীজুড়ে বিখ্যাত হয়েছেন এমন বয়সে যে বয়সে আমরা নিজেকে নিয়ে নতুন কিছু ভাবতেই ভুলে যাই। কথা বলছি কর্নেল হারল্যান্ড…
ই-কমার্সের কল্যাণে বলেন বা বদৌলতে বলেন ইদানিংকালে অনলাইনে এমন সব পণ্য বা সেবা কেনা-বেচা হচ্ছে যা কিছুদিন আগে মানুষ হয়তো চিন্তাও করতে পারতো না। সময়ের সাথে সাথে মানুষের রুচি ও চাহিদায় পরিবর্তন আসছে। তার প্রভাব পড়ছে পণ্য বাছাই ও সেবা দেয়া নেয়ার ক্ষেত্রেও। তবে শুধু নতুন আইডিয়া বা পণ্য নিয়ে আসলেই হবেনা, পণ্যের বাজার তৈরি ও তা ধরে রাখার কৌশলও জানতে হবে। বাজার তৈরি করতে না পারলে ব্যবসা বা উদ্যোগ যাই বলেন, সব গুটিয়ে বসে থাকতে হবে। গত কয়েকবছরে ই-কমার্সের বাজার হু হু করে বেড়েছে। আগামী কয়েকবছরে তা কয়েকগুণ বেশি হারে বাড়বে তা বলাই যায়। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্য/সেবা এবং দেশীয়…
নতুন একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। বুলেটিন নামের এই ওয়েবসাইটের মাধ্যমে লেখকরা ফ্রি এবং পেইড নিউজলেটার তৈরি ও শেয়ার করতে পারবেন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টার পর (বুধবার) এক অডিও চ্যাটে এসব জানান ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম সি-নেট এক প্রতিবেদনে জানায়, লেখকদের ছোট একটি গ্রুপ নিয়ে বুলেটিনের যাত্রা শুরু করছে ফেসবুক। তবে ধীরে ধীরে এর সঙ্গে আরও লেখককে যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। নতুন ওয়েবসাইট বুলেটিন সম্পর্কে মার্ক জাকারবার্গ বলেন, আমাদের লক্ষ্য হলো সৃজনশীল কাজের মাধ্যমে লাখ লাখ মানুষ যেন জীবিকা নির্বাহ করতে পারে সেই বিষয়টিতে সমর্থন দেওয়া। বুলেটিনের লেখকরা তাদের সাবস্ক্রিপশন থেকে…
লাইসেন্সবিহীন কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক আদান-প্রদানে ব্যাংকগুলোকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, পোস্ট অফিস আইন ১৮৯৮ এবং ‘মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা, ২০১৩’ এর বিধি ১১(১) এর নির্দেশনা অনুযায়ী, লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাক দ্রব্য গ্রহণ, পরিবহন ও বিলি বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন ব্যাংক এ ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক দ্রব্যাদি আদান-প্রদান করছে বলে জানা গেছে। এমতাবস্থায় লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক দ্রব্যাদি আদান-প্রদান…

