লেখক: ই-কমার্স বার্তা
বর্তমানে অনলাইন কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে গত দেড় বছরে অর্থাৎ মহামারির সময়ে অনলাইনে কেনাকাটা অনেক বেড়েছে। এ সময় বিভিন্ন মার্কেট বা শপিং মলগুলোতে যাওয়া নিরাপদ নয়। তাই অনলাইন শপিংয়েই ভরসা সবার।শুধু এক ক্লিকেই পছন্দের পণ্যটি ঘরের সামনে এসে হাজির হবে। এমন মোক্ষম সুযোগ থাকতে কষ্ট করে শপিংমল ঘুরে কেনাকাটার কোনো মানেই হয় না! আসছে ঈদ, সব মিলিয়ে অনলাইনে এখন থেকেই যেন কেনাকাটার ধুম পড়ে গিয়েছে। তবে মহামারির এ সময় অনলাইনে কেনাকাটার সময় বেশ সাবধানতা মানা জরুরি। না হলে আপনি যতই সাবধানে থাকুন না কেন, করোনা সংক্রমণ ঘটতে পারে। কারণ অনলাইনে কোনো পণ্য অর্ডার করলে তা ডেলিভারি দেওয়া হবে…
মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’ এর লাইসেন্স অন্তর্বর্তীকালীন অনুমোদনের জন্য আগামী ডিসেম্বর (২০২১) পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে ডাক বিভাগ।এর আগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের চূড়ান্ত অনুমোদনের জন্য সাড়ে তিন মাসের অন্তর্বর্তীকালীন অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যা চলতি মাসের ৩০ জুন শেষ হচ্ছে। কিন্তু করোনায় অফিস কার্যক্রম বন্ধ থাকায় এবং কিছু আইন ও নিয়মনীতি সংশোধনের জন্য অতিরিক্ত সময় চেয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করা হয়েছে। অবশ্য চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি বৈঠক করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডাক বিভাগের সচিব মো. আফজাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে সময় বাড়ানোর জন্য আবেদন করার…
নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুততম সময়ে পৌঁছে দেওয়ার জন্য নতুন কার্যক্রম চালু করেছে দেশের অন্যতম জনপ্রিয় ইকমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি। ইভ্যালি এখন থেকে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস ও অন্যান্য গ্রোসারি প্রোডাক্টর বাসায় বসে অনলাইনে অর্ডারকৃত মাত্র ১ ঘণ্টায় ক্রেতাদের বাসায় পৌঁছে দিবে। ফলে অনলাইনে কেনা গ্রোসারি ডেলিভারি পেতে ক্রেতাদের আর কয়েক দিন বা ঘণ্টা অপেক্ষা করতে হবে না। গ্রাহকদের ক্যাশব্যাক অফার দিচ্ছে যেন তারা ঘরে বসেই অনলাইনে পণ্য কিনতে আরোও বেশি আগ্রহী হন।কেনাকাটার পেমেন্ট বিকাশ করে ১০% (২,০০০ টাকা পর্যন্ত)পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক। সাথে থাকছে প্রিমিয়াম কাস্টমার সার্ভিস ও লয়ালটি রিওয়ার্ড পয়েন্টস। উল্লেখ্য, সকাল ১০ টা থেকে ২ টার…
একজন সফল উদ্যোক্তা তারাই যারা একই সাথে অনেকগুলো কাজ কীভাবে করা যায় তা ভাবতে পারে এবং একই সাথে ভিন্ন ভিন্ন উপায়ে কীভাবে করা যায় তা চিন্তা করতে পারে। একজন সফল উদ্যোক্তা একই সময়ে অনেকগুলো দায়িত্ব মাথায় নেয় এবং অনেকগুলো পরিচয় একইসাথে বহন করে। সে একজন প্রোজেক্ট ম্যানেজার, একজন হিসাবরক্ষক যে কিনা যেকোনো ঝুঁকি নিতে পারে এবং আরোও অনেক। একজন উদ্যোক্তাকে অনেকভাবে সংজ্ঞায়ন করা যায়। তবে BusinessDictionary এর ভাষ্যমতে, “An entrepreneur is someone who exercises initiative by organizing a venture to take benefit of an opportunity and, as the decision maker, decides what, how, and how much of a good or…
অনলাইন ব্যবসার জন্য শুরুতেই সাইট তৈরি করবেন বা সামাজিক মাধ্যমে পেজ খুলে ব্যবসা শুরু করবেন।তাহলে চলুন জেনে নেই। বাজারের আকার নির্ধারণ করুন আপনি প্রথমবার একটি অনলাইন ব্যবসা শুরু করার জন্য বাজারের বিভিন্ন ধারনা বিবেচনা করতে পারেন।বাজারে কি ধরনের পন্য বেশি চলে অনলাইনের মাধ্যমে কোন পন্যটি বেশি কিনে তা আপনি বাজার ঘুরে বুঝতে পারবেন।যেমন কাপড় এবং বিউটি পন্য বাজারে অনেক বেশি চলে।আপনি অনলাইন বাজার ঘুরে দেখুন কোন পন্য বেশি চলছে এবং দাম কিরকম।সে অনুযায়ী আপনার একটি আইডিয়া হবে।আপনি যদি নতুন কোন পন্য বিক্রি করতে চান তাহলে দেখুন আরও কোন অনলাইন মার্কেট তা বিক্রি করছে কিনা।পন্যের মান কেমন কাস্টোমার কি পছন্দ করে,এ…
বর্তমানে অনেকের ইচ্ছা আছে ব্যবসা অনলাইন ভিত্তিক করবেন এবং অত দোকান দিয়ে বা কোম্পানী দিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা নেই।ছোট একটি অনলাইন ভিত্তিক ব্যবসা করার ইচ্ছা।কিন্তু কিভাবে শুরু করবো এই অনলাইন নির্ভর ব্যবসা?যাদের ইচ্ছা আছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে নিজের ব্যবসা চালু করার তাদের জন্যই এই লেখা। আমরা আজ অনলাইনের মাধ্যমে ব্যবসা করার সম্পূর্ণ গাইডলাইন দেয়ার চেষ্টা করবো। আপনি প্রযুক্তির মাধ্যমে অনলাইন নির্ভর ব্যবসা সকল ধরনের শ্রেনীর মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন এবং এই মাধ্যমটির কারনে ব্যবসার পরিচিতি এবং সুনাম খুব দ্রুত হয়।যা সাধারন ব্যবসার ক্ষেত্রে অনেক কষ্টসাধ্য।বর্তমান সময়ে অনলাইনে প্রচুর ব্যবসা ক্ষেত্র তৈরি হয়েছে।হয়ত কেউ হিজাব এবং ওড়নার ব্যবসা করছে…
ই–কমার্স সাইটগুলো কীভাবে চলবে, তা চূড়ান্ত করতে শিগগিরই হচ্ছে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা। এ লক্ষ্যে আগামীকাল বুধবার বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে একটি আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো আইন মন্ত্রণালয় থাকছে এতে। বাণিজ্য মন্ত্রণায়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এটি চূড়ান্ত হলে ওয়েবসাইট, মার্কেটপ্লেস বা সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের জন্য উপস্থাপনের ক্ষেত্রে পণ্যের যাবতীয় বিষয় ও শর্তাবলি সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যেমন পণ্যমূল্য ফেরতের শর্তাবলি, তার কোনো পরিবর্তন, সরবরাহের সময়সীমা সবকিছু। ই–কমার্স নীতিমালা ২০২১ এ ডিজিটাল কমার্সের মাধ্যমে মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক ব্যবসা পরিচালনা করা যাবে না। ডিজিটাল মাধ্যমে নেশাসামগ্রী,…
ধরুন, আপনি একদিন কারো সাথে দেখা করতে গিয়েছেন এবং যার সাথে দেখা করতে গিয়েছেন সে আপনার নাম-ধাম কিছুই জানে না। কিন্তু তাকে আপনার যেকোনো মূল্যেই খুশি করতে হবে। সেজন্য আপনি তার সামনে এমনভাবে ড্রেস-আপ করবেন যাতে আপনার প্রতি ঐ মানুষটির মনোভাব ঠিক তাই দাঁড়ায় যা আপনি চাচ্ছেন। অর্থাৎ আপনাকে যেন পছন্দ হয়। আপনি এমন আবে তার সাথে কথা বলবেন যাতে সেই মানুষটি আপনাকে আরোও জানতে চায়। আপনাকে বুঝতে চায়। আর এই ব্যাপারগুলো যদি ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে আপনি তার সাথে দ্বিতীয়বার দেখার প্রস্তাব পেশ করতে পারেন। ব্র্যান্ডিং এর ব্যাপারগুলো অনেকটা এমনি। আপনার কাজগুলোর ক্ষেত্রে আপনাকে কেউ চেনে না, জানে…
সময় এবং স্রোতের বিপরীতে কিছু করার সময় এখন। আধুনিক যুগে আপনার ক্রিয়েটিভিটির উপর নির্ভর করবে আপনি কতটা সফল। আর তাই যুগের সাথে তাল মিলিয়ে হয়ে যেতে পারেন উদ্যোক্তা। যেখানে রাজত্ব করবেন আপনি নিজে এবং আপনার রাজত্বের সাফল্যের অংশীদার হবেন আপনি একাই। তবে হ্যা উদ্যোক্তা হলেই যে সফলতার মুখ দেখবেন সেটা না, এর জন্য আপনার সাধনা এবং পরিশ্রম একান্ত জরুরী। সাথে থাকতে হবে অসীম ধৈর্য্য। আপনার ধৈর্য্য এবং পরিশ্রম আপনাকে দেখাবে সাফল্যের মুখ। একজন উদ্যোক্তা হওয়ার প্রধান শর্ত হচ্ছে আত্মবিশ্বাস, মানসিক স্থিতিশীলতা, প্রচেষ্টা, একটি নির্দিষ্ট লিখিত উদ্দেশ্য এবং তার গঠনপ্রণালী। উদ্যোক্তা হওয়ার বিশেষ কোনও মুহূর্ত নেই, নেই কোনও কাল। একজন ব্যক্তি…
বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। জীবনের যা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার অধিকাংশেরই উত্তর পাওয়া যাবে বইয়ে। অনেকেই একটি কথা শুনে থাকবেন – আপনি আজ থেকে ৫ বছর পর কোথায় থাকবেন,কি করবেন তা নির্ভর করে আপনি আজকে কি বই পড়ছেন তার উপর। অর্থাৎ,বই মূলত আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে। তাই বই পড়ার অভ্যাস থাকুক আর না থাকুক সবাইকে স্বীকার করতেই হবে যে- নিজ চরিত্র গঠনে ও জীবনে সফলতা অর্জনের ক্ষেত্রে বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়া প্রত্যেকের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিৎ। ছাত্রজীবন থেকেই পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে পড়তে হবে যাতে সার্বিক জ্ঞান বাড়ে। এই বই পড়ার ধারা প্রাপ্তবয়স্ক…

