লেখক: ই-কমার্স বার্তা

অগ্রিম মূল্য নিয়ে গ্রাহকদের পণ্য না দেবার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমানউল্লাহ, সাবেক সিইও সোনিয়া মেহজাবিনসহ পাঁচ জন মালিকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত। ইতোমধ্যেই সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত এবং চিফ অপারেটিং অফিসার আমানউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এই প্রতিষ্ঠানটির সাবেক ব্র্যান্ড এম্বাসেডর মাশরাফি বিন মর্তুজা হলেও তাঁরই প্রচেষ্টায় গ্রেফতার হয় প্রতিষ্ঠানটির মালিকরা। ই-অরেঞ্জের মালিকদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করতে অগ্রণী ভূমিকা রাখেন মাশরাফি। এ বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফির বাসার সামনে জমা হওয়া বিক্ষুব্ধ ই-অরেঞ্জ গ্রাহকদের দাবি দাওয়া নিয়ে রিপোর্ট করা গণমাধ্যমকর্মী অমৃত মলঙ্গী। গ্রাহকদের সাথে মাশরাফির আলোচনা এবং…

Read More

খুলে দেওয়া হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর ব্যাংক একাউন্ট৷ ই-কমার্স বার্তার নিজস্ব সূত্রে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি অগ্রীম মূল্য নিয়ে গ্রাহককে পণ্য বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়া এবং অন্যান্য অভিযোগে ধামাকা শপিং এর ব্যাংক একাউন্ট জব্দ করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং সহ অন্যান্য অভিযোগের তদন্ত করে সিআইডি ও বাংলাদেশ ব্যাংক। তবে অনুসন্ধান শেষে ধামাকা শপিং এর নিয়মিত কার্যক্রম চালু রাখার জন্য প্রতিষ্ঠানটির ব্যাংক একাউন্ট ও পেমেন্ট গেটওয়ে খুলে দেওয়া হয়েছে। বিম্তারিত আসছে…

Read More

ই-অরেঞ্জ সিওও আমানউল্লাহ গ্রেফতার। ২৪টি ক্রেডিট কার্ড, ১৬ লাখ টাকা ও গাড়িসহ তাকে গ্রেফতার করা হয়েছে। ইকমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এর চিফ অপারেটিং অফিসার (সিওও) আমানউল্লাহ‌কে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সন্ধায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। এসময় তার নিকট ২৪টি ক্রেডিট কার্ড, ১৬ লাখ টাকা এবং গাড়ি জব্দ করা হয়। ই-কমার্স বার্তার নিজস্ব সূত্র নিশ্চিত করেছে গ্রেফতারের বিষয়টি। দীর্ঘদিন ধরে ই-অরেঞ্জ এর বিরুদ্ধে গ্রাহকের টাকা নিয়ে পণ্য পরিশোধ না করার অভিযোগ আছে। গ্রাহকদের অভিযোগ প্রায় ১০০০ কোটি টাকার বেশি পণ্যের অর্ডার নিয়ে ডেলিভারি দিচ্ছে না ই-অরেঞ্জ। এর আগে অগ্রিম টাকা নিয়ে গ্রাহকদের পণ্য না দেয়ার…

Read More

বাংলাদেশ ই-কমার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন (বেকমা) এর এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ আগস্ট বিকালে কাওরানবাজার স্টার কাবাব হোটেল ও রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত এবং জাতীয় শোক দিবসের নিরবতা পালনের মাধ্যমে সভা শুরু হয়। এ সভায় বিইসিএমএ এর সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক শাহ্ এমদাদ উল্লাহ এবং সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামাকা অনলাইন শপিং এর সিওও সিরাজুল ইসলাম রানা। বেকমা এর সভাপতি নাসির উদ্দীন জানান, সভায় ই-কমার্স মার্চেন্টদের বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সমসাময়িক ই-কমার্স পরিস্থিতি নিয়ে সদস্যরা মত বিনিময় করেন। নতুন ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সাথে নগদ টাকায়…

Read More

জনপ্রিয় ই-কমার্স সাইট কিউকম এর নতুন অফার ক্যাম্পেইন “কিউকম কুইকার” পুনরায় চালু হচ্ছে ১৯ আগস্ট থেকে। “বিগ ডিসকাউন্ট, বিগ সারপ্রাইজ” স্লোগানে এই ক্যাম্পেইনে থাকছে বাইক এবং মোবাইল ফোন। এটি কিউকম এর তৃতীয় “কুইকার” ক্যাম্পেইন যেখানে অর্ডারের ১ – ১০ কর্মদিবসের মধ্যে থাকছে ডেলিভারির সুবিধা। বাজাজ, হোন্ডা, ইয়ামাহা বাইক সহ মটোরোলা এবং ভিভো ফোন পাওয়া যাবে কিউকম কুইকার এ। কিউকম এর হেড অফ সেলস, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন হুমায়ুন কবির নিরব বলেন, দীর্ঘদিন লকডাউনের পর ক্রেতাদের সুবিধার্থে, তারা যাতে বাইক এবং ফোন আপগ্রেড করতে পারেন সেজন্যই আমাদের সম্মানিত সিইও রিপন মিয়া এই ক্যাম্পেইন শুরু করছেন। আমরা এই ক্যাম্পেইনের পণ্যগুলো খুব দ্রুত…

Read More

দেশের জনপ্রিয় ইকমার্স প্রতিষ্ঠান কিউকম এ ১৮ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে শুরু হচ্ছে বিখ্যাত মোবাইল ব্র্যান্ড কিউকমের এক্সক্লুসিভ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে মটোরোলা মটো জি-৪০ ফিউশন এবং মটো জি-৬০ ফোন দুটি বিশেষ ডিসকাউন্টে বিক্রি শুরু হবে। এই ক্যাম্পেইনটির নাম দেওয়া হয়েছে “মটো নাইট”। মটোরোলা জি৬০ তে থাকছে স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর, ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাশাপাশি মটো জি৪০ ফিউশন এ থাকছে স্নাপড্রাগন ৭৩২ জি প্রসেসর, ১২০ হার্জের ৬.৮ ইঞ্চি ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেল হাই রেজুলেশন ক্যামেরা। উল্লেখ্য, ই-কমার্স সাইট কিউকমে পাওয়া যাচ্ছে বিখ্যাত মােবাইল ব্র্যান্ড মটোরােলার নতুন হ্যান্ড সেট মটো জি-৪০ ফিউশন এবং মটো জি-৬০। মােবাইল দুটো শুধুমাত্র…

Read More

গ্রাহকদের ১০০০ কোটির বেশি টাকা আত্মসাৎ এর অভিযোগের প্রক্ষিতে সোনিয়া মেহজাবিনসহ প্রতিষ্টানটির ৫ জন মালিকের দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। এই পাঁচজন হলেন : মাসুকুর রহমান, আমানউল্ল্যাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ ও সোনিয়া মেহজাবিন। ইতিপূর্বে গ্রাহকদের এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার জামিন আবেদন নামঞ্জুর করে ই-ওরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকের আদালতে সোনিয়া ও তার স্বামী আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, অর্ডার…

Read More

গ্রাহকদের এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার জামিন আবেদন নামঞ্জুর করে ই-ওরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন। এর আগে আজ মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকের আদালতে সোনিয়া ও তার স্বামী আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ দিকে মাসের পর মাস বিলম্ব করেও পণ্য না দেওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে মো. তাহেরুল ইসলাম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে গুলশান থানায়…

Read More

চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার ব্যবস্থাপক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে ওই কোম্পানির এক নারী সহকর্মী। এতে অভিযুক্ত ওই ব্যবস্থাপক পদপর্যাদার কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। আলীবাবার প্রধান নির্বাহী ড্যানিয়েল জ্যাং ওই ব্যবস্থাপককে চাকরিচ্যুত করার ঘোষণা দিয়ে পাঠানো ই-মেইলের সূত্রে প্রতিবেদনটি করে বিবিসি। প্রতিবেদন থেকে জানা যায়, ওই নারীর অভিযোগ, বেহুশ অবস্থায় নিজের হোটেল রুমে ওই ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে ধর্ষণ করেন। এমনকি তাকে বেহুশ করতে ওই কর্মকর্তা জোর করে মদ পান করান বলেও অভিযোগ করেন তিনি। গত ২৭ জুলাই রাতে আলিবাবার সদর দপ্তর থেকে ৯০০ কিলোমিটার দূরে জিনান শহরে ধর্ষণের এ…

Read More

চট্টগ্রামে উদ্বোধন হয়েছে কিউকম চট্টগ্রাম বাজাজ সেন্টার। কিউকম এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়া চট্টগ্রাম বাজাজ সেন্টারের উদ্বোধন করেন। এর মাধ্যমে এখন থেকে কিউকম এর চট্টগ্রামের গ্রাহকেরা চট্টগ্রাম থেকেই তাদের বাজাজ মোটরবাইকের ডেলিভারি নিতে পারবেন।চট্টগ্রাম কোতয়ালি মোড়ে বাংলাদেশ ব্যাংক এর বিপরীতে “চিটাগাং বাজাজ” শোরুম এর মাধ্যমে চট্টগ্রামের কিউকম গ্রাহকরা বাজাজ বাইক ডেলিভেরি নিতে পারবেন যেটি কিউকম বাজাজ সেন্টার নামে পরিচালিত হবে। উল্লেখ্য, আজ চট্টগ্রামে তিন হাজার গ্রাহকের সাথে কিউকম এর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় চট্টগ্রামের বারকোড রেস্টুরেন্টে এ মিলনমেলার আয়োজন করা হয়। এই মিলনমেলায় উপস্থিত ছিলেন কিউকম এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়া এবং…

Read More