লেখক: ই-কমার্স বার্তা
ধামাকা ডটকম নামে একটি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য সরবরাহ করে বিপদে পড়েছেন প্রায় সাড়ে ৬০০ ব্যবসায়ী। প্রতিষ্ঠানটি সরবরাহকারীদের ১০ দিনের মধ্যে মূল্য পরিশোধের কথা দিলেও ছয় মাসেও টাকা দেয়নি। এ অবস্থায় পাওনা ২০০ কোটি টাকা আদায়ে বাণিজ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন পণ্য সরবরাহকারী ব্যবসায়ীরা। তারা পাওনা আদায়ে উদ্যোগ নেওয়ার অনুরোধ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে চিঠি দিয়েছেন। ধামাকা শপিং ডটকম সেলার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনও করেছেন তারা। চিঠিতে তারা বলেছেন, গত বছরের ডিসেম্বর থেকে চুক্তি করে ধামাকা ডটকমকে পণ্য সরবরাহ করছেন তারা। চুক্তিতে পণ্য সরবরাহের ১০ দিনের মধ্যে টাকা পরিশোধের কথা রয়েছে। কিন্তু ধামাকা কর্তৃপক্ষ চুক্তির শর্ত কখনোই মানেনি। গত মার্চ থেকে সরবরাহ করা…
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির পেমেন্ট চালু করেছে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এ ছাড়া ইউসিবি ব্যাংকের উপায়, এসএসএল কমার্স এবং ভিসা মাস্টার কার্ডেও ইভ্যালির পেমেন্ট করা যাচ্ছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল তার ফেসবুকেও এমন তথ্য জানান। মোহাম্মদ রাসেল জানান, এখন থেকে বিকাশ মাধ্যমে ইভ্যালির পেমেন্ট করতে পারবেন গ্রাহক। এ ছাড়া নগদ, উপায়, ভিসা মাস্টার কার্ড এবং এসএসএল কমার্জের পেমেন্ট চালু আছে। শিগগিরই সবকিছু পুনরুদ্ধার করতে পারব। বিষয়টি নিশ্চিত করে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, বাংলাদেশ ব্যাংক ই-কমার্সের পেমেন্ট বিষয়ক যে নীতিমালা…
করোনা পরিস্থিতিতে গ্রাহকদের কথা চিন্তা করে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও রি-কমার্স ব্র্যান্ড সোয়াপ (SWAP) নিয়ে এসেছে দারুণ ক্যাম্পেইন। ‘চয়েস ইজ ইওরস’ নামের এই ক্যাম্পেইনে পুরোনো পণ্যের মূল্য ‘নগদ’-এ নিলেই গ্রাহকেরা পাবেন ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় বোনাস। সোয়াপে চলমান ‘নগদ ডিল-এ বেশি লাভ’ অফারে গ্রাহকেরা এখন ঘরে বসেই মোবাইল ফোন, ল্যাপটপ, বাইক, গাড়ি এবং ফার্নিচার ক্রয়-বিক্রয়সহ পুরানো জিনিসপত্র বদল করতে পারবেন। পণ্য বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে সোয়াপের পিকআপ ম্যান গ্রাহকদের বাসা থেকে পুরোনো পণ্যটি সংগ্রহ করে নেবেন। ‘নগদ ডিল-এ বেশি লাভ’ এই অফারটি চলবে আগামী ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত। গ্রাহকেরা বোনাসের টাকা পণ্য বিক্রির ৩০ কার্যদিবস…
পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগে ঢাকার ডেমরায় প্রায় ১১৫ একর জমিতে বেসরকারি উদ্যোগে হাইটেক পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। পার্কটি নির্মাণ করবে সিটি গ্রুপ। হাইটেক পার্কটি চালু হলে প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে সিটি গ্রুপ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে সিটি গ্রুপের এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, এই মূহুর্তে দেশে ৫টি হাইটেক পার্ক বিনিয়োগের জন্য প্রস্তুত এবং আরো তিনটি পার্ক উদ্বোধনের অপেক্ষায় আছে। তিনি আরও জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে জনবলের চাহিদার দিক বিবেচনা…
আড়াই বছরে ইভ্যালির যে বিজনেস ডেভলপমেন্ট হয়েছে তা আর কারো নেই।আগামী দিনে বাংলাদেশের ই-কমার্স পৃথিবীতে উদাহরণ তৈরি করবে বলে জানিয়েছে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল । বৃহস্পতিবার (১৯ অগাস্ট) রাত ১১ টায় ফেসবুক লাইভে এসে এ কথা জানান তিনি। লাইভের শুরুতেই ইভ্যালির সিইও বলেন, “আমরা একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি।রেগুলার কমিটমেন্ট টাইমের মধ্যে আমরা ডেলিভারী দিতে পারছি না। এটি শিকার করতে আমাদের কোনো অসুবিধা নেই।” ডিসকাউন্টের সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, “ডিসকাউন্ট হচ্ছে ই-কমার্সের পার্ট অফ জার্নি।ই-কমার্স ডেভেলপমেন্টের জন্য ডিসকাউন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ।ফান্ড রেইজ করে এই ডিসকাউন্টের ক্ষতি রিকভার করা হবে।” বানিজ্য মন্ত্রনালয়ের ই-কমার্সের জন্য গৃহীত নতুন…
মোবাইল ব্যাংকিং মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগে এক প্রতারক চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি ‘র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- শাহাদাত শিকদার, মোঃ জুয়েল হাওলাদার, হিমন আহমেদ, রুবেল আহমেদ ও অপু চন্দ্র দাস। এসময় তাদের হেফাজত থেকে বিকাশ, রকেট, নেক্সাস-পেসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর একাউন্ট খোলা ৫০৪ টি সিম উদ্ধারমূলে জব্দ করা হয়। ঢাকা এবং সিলেটের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন স্থান থেকে প্রি-একটিভেটেড এবং বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর একাউন্ট খোলা সিম সংগ্রহ করত। এরপর, তারা বিভিন্ন প্রতারকচক্রের…
বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠির জবাবে ইভ্যালির ন্যূনতম ব্রান্ডভ্যালু ৫ হাজার কোটি টাকা বলে দাবি করেছেন কোম্পানির সিইও মোহাম্মদ রাসেল। গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির জবাবে কোম্পানির সম্পদের বিষয়ে জানান তিনি। মোহাম্মদ রাসেল দাবি করেছেন, “আন্তর্জাতিক মান অনুযায়ী ও সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশগুলোর একই ধরনের ব্যবসায়ের মূল্যায়নের পরিপ্রেক্ষিতে বর্তমানে ইভ্যালির ন্যূনতম ব্রান্ডভ্যালু ৫ হাজার কোটি টাকা হয়। তবে তৃতীয় নিরপেক্ষ নিরীক্ষক দিয়ে যাচাইয়ের সুযোগ পাইনি বলে আমাদের কোম্পানির ব্রান্ডভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্যয়ের সমপরিমাণ অংশটুকু বিবেচনা করেছি।” চিঠিতে কোম্পানির সম্পদ বিবরণীতে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু দেখানো হয়েছে ৪২২ কোটি ৬২ লাখ টাকা এবং সব মিলিয়ে দায় দেখানো হয়েছে প্রায় ৫৪৩ কোটি…
দেশব্যাপী প্রযুক্তি ও সফটওয়্যার পণ্য পরিবেশক ও বিপণন ভিত্তিক অনলাইন প্লাটফর্ম টগির সকল পণ্য পাওয়া যাবে কিউকমে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) কিউকম এর সাথে টগির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে টগির সব পণ্য পাওয়া যাবে কিউকমে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিউকম এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রিপন মিয়া, হেড অব সেলস,কমিউনিকেশন এবং পাবলিক রিলেশন হুমায়ুন কবির নীরব, হেড অব অপারেশন সাজিদুর রহমান সজীব এবং টগির সিইও আবু তৈয়ব। উল্লেখ্য, টগি বসুন্ধরা গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নিজস্ব ব্রান্ডের বিভিন্ন পণ্য তৈরির পাশাপাশি ল্যাপটপ, মনিটর, প্রিন্টার, কাগজ ও ইলেকট্রনিক গ্যাজেটসহ আরও অনেক ইলেক্ট্রনিক্স পণ্য আমদানি করে আসছে
দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ এর বিরুদ্ধে অভিযোগ করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জড়ো হয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। আজ সকালে রাজধানীর কাওরানবাজারের টিসিবি ভবনে অবস্থিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর অফিসে অভিযোগ করেন শতাধিক গ্রাহক। সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায়, পণ্যের অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে ডেলিভারি না দেওয়া, তিন মাস যাবৎ পণ্য না দেয়া, মে মাসের অর্ডার এখনো ডেলিভারি না করা ইত্যাদি বিষয়ে অভিযোগ করছেন ই-অরেঞ্জ গ্রাহকরা। এর আগে গতকাল গ্রাহক হয়রানি এবং প্রতারণা মামলায় ই-অরেঞ্জ এর সিওও আমান উল্লাহ সহ তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ই-অরেঞ্জ এর মালিক সোনিয়া মেহজাবিন সহ পাঁচ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয় ।
অগ্রিম মূল্য নিয়ে গ্রাহকদের পণ্য না দেবার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমানউল্লাহ, সাবেক সিইও সোনিয়া মেহজাবিনসহ পাঁচ জন মালিকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত। ইতোমধ্যেই সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত এবং চিফ অপারেটিং অফিসার আমানউল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এই প্রতিষ্ঠানটির সাবেক ব্র্যান্ড এম্বাসেডর মাশরাফি বিন মর্তুজা হলেও তাঁরই প্রচেষ্টায় গ্রেফতার হয় প্রতিষ্ঠানটির মালিকরা। ই-অরেঞ্জের মালিকদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করতে অগ্রণী ভূমিকা রাখেন মাশরাফি। এ বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফির বাসার সামনে জমা হওয়া বিক্ষুব্ধ ই-অরেঞ্জ গ্রাহকদের দাবি দাওয়া নিয়ে রিপোর্ট করা গণমাধ্যমকর্মী অমৃত মলঙ্গী। গ্রাহকদের সাথে মাশরাফির আলোচনা এবং…

