লেখক: ই-কমার্স বার্তা

হুয়াওয়ে ২০২১ সালের প্রথমার্ধে প্রায় ৩০ শতাংশ আয় কমার খবর জানিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে নিজেদের ফোন ব্যবসার কিছু অংশ বিক্রি করে দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞদের মতে, ওই পদক্ষেপটি আয় কমায় ভূমিকা রেখেছে। বিবিসি’র এক প্রতিবেদন বলছে, মার্কিন নিষেধাজ্ঞার মুখে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এমন সফটওয়্যার ও হার্ডওয়্যার কেনা কঠিন হয়ে দাঁড়িয়েছে হুয়াওয়ের জন্য। প্রতিষ্ঠানটির ভোক্তা ইলেকট্রনিক্স শাখার আয় কমেছে ৪৭ শতাংশ। হুয়াওয়ের ফোন ব্যবসা এ শাখার অংশ। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের প্রতিবেদন বলছে, এ প্রান্তিকে আফ্রিকা, চীন, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে হুয়াওয়ে এবং অনার ব্র্যান্ডের বিশাল এক শূন্যতা তৈরি হয়েছে। এ ছাড়াও ব্যবসায়ে চিপ সংকটের প্রভাব পড়ার ব্যাপারেও জানিয়েছে হুয়াওয়ে। বছরের শুরুতে প্রতিষ্ঠানটির…

Read More

প্রলোভন-প্ররোচনায় আকৃষ্ট না করে ই-কমার্স খাতে টেকসই ইকোসিস্টেম গড়ে তুলতে সমন্বিত নীতিমালা ও দিক-নির্দেশনা দাবি করেছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ও সংস্থার সমন্বয় বৃদ্ধি, সহায়ক কর ও শুল্ক নীতিমালা প্রণয়ন এবং ক্রস-বর্ডার বাণিজ্য বিকাশে গুরুত্বারোপ করেছেন তারা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ই-কমার্স খাতের বিকাশে টেকসই ইকোসিস্টেম প্রণয়ন’ শীর্ষক ভার্চুয়াল ডায়ালগে এসব বিষয়ে জোর দিয়েছেন বিশিষ্টজনরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সাম্প্রতিক সময়ে কিছু অসঙ্গতি ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিয়ে ই-কমার্স খাতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা নিরসনে সর্বাধিক গুরুত্ব দিতে বলেছেন ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান। মোবাইল অ্যাপভিত্তিক রাইড সেবাদাতা পাঠাওয়ের প্রেসিডেন্ট ফাহিম আহেমেদ মনে করেন,গত দুই বছর ধরে…

Read More

‘ফোকাস মোড’ নামে নতুন ফিচার উন্মোচন করেছে ভিডিও কনফারেন্সিং সেবাদাতা জুম। ফিচারটি চালু থাকলে বৈঠক চলাকালে মনোযোগ যাতে নষ্ট না হয়, সেজন্য শুধু হোস্ট বা একজনের পর্দা সচল থাকবে। বাকিদের পর্দা সচল থাকলেও হোস্ট বাদে অংশগ্রহণকারীরা কেউ একে অন্যকে দেখতে পাবেন না। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, এভাবে একজন শিক্ষক জুমে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের মনোযোগ নিজের দিকে ধরে রাখতে পারবেন। শিক্ষক সবাইকে দেখতে পেলেও, শিক্ষার্থীরা শুধু শিক্ষককে দেখতে পারবেন। শিক্ষককে দেখার পাশাপাশি প্রেজেন্টেশন এবং নিজেকে দেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। অন্য যে যে শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন, তাদের নাম দেখা যাবে এবং ইমোজি প্রতিক্রিয়া দেখা যাবে। একই নিয়ম খাটবে অন্য যে কোনো…

Read More

দেশের বৃহৎ ই-কর্মাস প্ল্যাটফর্ম কিউকম এর উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অর্ধ শতাধিক এতিম শিশুদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত হাফিজুল্লাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কিউকম এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রিপন মিয়া, হেড অফ ডিজিটাল সদরুল হাসান, হেড অফ ইস্যু শিপন রায়, বিজনেস ডেভেলপমেন্ট এন্ড পি আর রাজু আহমেদ রাজ প্রমুখ। এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে কিউকম এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রিপন মিয়া…

Read More

যাত্রার শুরু থেকেই দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) উদ্ভাবন এবং ক্রেতা-বিক্রেতাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে সুনামের সাথে কাজ করে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘সেলার রেফারেল প্রোগ্রাম’ শীর্ষক ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে, যা গ্রাহক ও বিক্রেতাদের সাথে পারস্পরিক সম্পর্ক আরও বৃদ্ধি করবে। নতুন সেলার রেফারেল প্রোগ্রামের মাধ্যমে দারাজের ক্রেতা ও বিক্রেতা উভয়েই দারাজ প্ল্যাটফর্মে নতুন বিক্রেতাদের রেফার করতে পারবে। এর মাধ্যমে দারাজ প্ল্যাটফর্ম ও বিক্রেতা উভয়েরই সামগ্রিক ব্যবসায়িক পদ্ধতির উন্নতিসাধিত হবে। নতুন বিক্রেতা দারাজে সাইন আপ করার সময় রেফারেল কোডটি ব্যবহার করলে, রেফারীর প্রাথমিক উদ্দেশ্য পূরণ হবে। এরপর বিক্রেতা একটি নির্দিষ্ট বেঞ্চমার্ক অর্জনের পরে রেফারেল কোড প্রদানকারী রেফারী…

Read More

স্বাস্থ্যবিধি মেনে আগামী রবিবার (২২ অগাস্ট) থেকে ইভ্যালি অফিস সম্পূর্ণভাবে খোলা থাকবে ও পূর্ণ শক্তিতে কার্যক্রম চলতে থাকবে বলে জানিয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। রবিবার (১৫ অগাস্ট) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, ‘সরাসরি কাস্টমার সার্ভিস এর জন্য অনলাইন এপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ করা হলো। এই সংক্রান্ত বিস্তারিত জানানো হবে। ইনশাল্লাহ ইভ্যালি পূর্ণ শক্তিতে কার্যক্রম চলতে থাকবে।

Read More

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বঙ্গবন্ধুর নাম আজকে শুধু বাংলাদেশ বা বিশ্বের ইতিহাসে নয়, মহাকাশে স্থাপিত হয়েছে, যেখান থেকে কেউ কোনো দিন মুছে ফেলতে পারবে না।’ পলক বলেন, ইতিহাস পর্যালোচনা করলে বিশ্বের ইতিহাসে ১৫ আগস্টের চেয়ে কষ্টদায়ক, মর্মান্তিক, অমানবিক আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। প্রতিমন্ত্রী আজ তাঁর নিজ নির্বাচনী এলকা নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আইসিটি প্রতিমন্ত্রী প্রতিহিংসার প্রতিযোগিতা থেকে বেরিয়ে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান…

Read More

করোনাকালে ঘরে থাকার এই সময়ে গ্রাহকরা ব্যাংক এবং বাংলাদেশে ইস্যুকৃত ভিসা ও মাস্টারকার্ড থেকে বিকাশে টাকা আনলেই বা অ্যাড মানি করলেই পাচ্ছেন ক্যাশব্যাক। যেসব গ্রাহক প্রথমবার অ্যাড মানি করছেন, তারা বিকাশ অ্যাকাউন্টে ২,০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই ১০০ টাকা ক্যাশব্যাক এবং যেকোনো গ্রাহক ৫,৫০০ টাকা অ্যাড মানি করলেই পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক। অফার দুইটি চলবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত এবং প্রতিটি অফারের ক্ষেত্রে গ্রাহক একবারই ক্যাশব্যাক পাবেন। করোনা সংক্রমণের এই সময়ে সুরক্ষিত থাকতে ক্যাশবিহীন ডিজিটাল লেনদেনের প্রতি নির্ভরতা বেড়েছে। কেনাকাটা থেকে শুরু করে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, বিল পরিশোধ সহ নানা সেবা ঘরে বসেই বিকাশের মাধ্যমে গ্রহণ…

Read More

গ্রাহকদের অর্ডার অথবা রিফান্ড কিছুটা বিলম্ব হলেও অবশ্যই পেয়ে যাবেন, সময় দিন ইভ্যালির ভেল্কি পজিটিভলি যেকোনো সময় দেখতে পারবেন বলে মন্তব্য করেছেন অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রাসেল। প্রতিষ্ঠানটির ‘ইভ্যালি অফার অ্যান্ড রিভিউ’ নামের অফিসিয়াল পেজে গ্রাহকদের উদ্দেশে দেয়া স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। রাসেল স্ট্যাটাসে বলেন, আপনারা ইতোমধ্যে জেনেছেন, বাণিজ্য মন্ত্রণালয় আমাদের তিন সপ্তাহ দেবেন তথ্য সরবরাহের জন্য। বাণিজ্য মন্ত্রণালয়ের একমাত্র উদ্দেশ্য গ্রাহকদের স্বার্থ রক্ষা। আপনারা জানেন, আপনাদের বর্তমান অর্ডারগুলো শুধু ডেলিভারির পর আমরা টাকা পাই। অর্থাৎ আপনার টাকার নিরাপত্তা এখন দেয়া হচ্ছে। যেহেতু অধিকাংশ পণ্য অগ্রিম টাকা দিয়ে আমাদের কিনতে হয়, ফলে বিনিয়োগের বিশাল একটা…

Read More

বাংলাদেশের ই-কমার্স খাতে যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন নিয়ে খুব শিগগিরই আসছে ওয়ালকার্ট। দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালকার্ট একটি পূর্ণাঙ্গ অনলাইন মার্কেট প্ল্যাটফর্ম। ওয়ালকার্টে থাকবে দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য-সম্ভারসহ ১৫০ ধরনেরও বেশি পণ্য ও সেবা। যার মধ্যে রয়েছে ফ্যাশন, লাইফস্টাইল, ইলেকট্রনিক্স, খাদ্য ও পানীয়, খেলাধুলা ও ব্যায়াম, পণ্যের সার্ভিস ইত্যাদি। ওয়ালকার্ট জানিয়েছে,ওয়ালকার্ট নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশ-বিদেশের অগণিত বিজনেস পার্টনার। অনলাইনে অযৌক্তিক ও লোভনীয় অফারের ফাঁদ নয়, বরং ওয়ালকার্টের লক্ষ্য যৌক্তিক মূল্যছাড়সহ সর্বোচ্চ গ্রাহক সুবিধা দেওয়া। ওয়ালকার্ট জানিয়েছে, ওয়ালকার্টে থাকছে উচ্চ দক্ষতাসম্পন্ন নিজস্ব কোয়ালিটি কন্ট্রোল টিম এবং দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের…

Read More