লেখক: ই-কমার্স বার্তা
চট্টগ্রামে উদ্বোধন হয়েছে কিউকম চট্টগ্রাম বাজাজ সেন্টার। কিউকম এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়া চট্টগ্রাম বাজাজ সেন্টারের উদ্বোধন করেন। এর মাধ্যমে এখন থেকে কিউকম এর চট্টগ্রামের গ্রাহকেরা চট্টগ্রাম থেকেই তাদের বাজাজ মোটরবাইকের ডেলিভারি নিতে পারবেন। চট্টগ্রাম কোতয়ালি মোড়ে বাংলাদেশ ব্যাংক এর বিপরীতে “চিটাগাং বাজাজ” শোরুম এর মাধ্যমে চট্টগ্রামের কিউকম গ্রাহকরা বাজাজ বাইক ডেলিভেরি নিতে পারবেন যেটি কিউকম বাজাজ সেন্টার নামে পরিচালিত হবে। উল্লেখ্য, আজ চট্টগ্রামে তিন হাজার গ্রাহকের সাথে কিউকম এর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় চট্টগ্রামের বারকোড রেস্টুরেন্টে এ মিলনমেলার আয়োজন করা হয়। এই মিলনমেলায় উপস্থিত ছিলেন কিউকম এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিপন মিয়া…
দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ শপের পণ্য ডেলিভারি দেওয়াসহ কয়েক দফা দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেছেন ই-অরেঞ্জ গ্রাহকরা। আজ সকালে বিভিন্ন দাবি নিয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান করেন তারা। গ্রাহকদের অভিযোগ, প্রায় ১০০০ কোটি টাকার বেশি পণ্যের অর্ডার নিয়ে ডেলিভারি দিচ্ছে না ই-অরেঞ্জ। মানববন্ধনে গ্রাহকরা বলেন, আগামী ২১ তারিখ এর ভিতরেই আমাদের সকল বাইক ডেলিভারি করতে হবে। অথবা ৩-৭ দিনেন মধ্যে রিফান্ড এর ব্যবস্থা করতে হবে। সামার ভাউচার এবং স্বপ্ন ভাউচারের টাকা তিন দিনের মধ্যে রিফান্ড করতে হবে। ই-অরেঞ্জের মালিকপক্ষ যেন কোনো ভাবে দেশ ত্যাগ করতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে। এর আগে গতকাল গ্রাহক হয়রানি এবং…
সম্প্রতি ই-অরেঞ্জ নামে একটি ই কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে টাকা নিয়েও পণ্য দিচ্ছে না বলে দাবি করা হয়। বিক্ষুব্ধ জনতা এরপর মাশরাফির বাড়ির সামনেও জড়ো হন। তাদের সঙ্গে দেখা করেন তিনি। এরপর ই-অরেঞ্জের গ্রাহকদের সঙ্গে কথা বলেন মাশরাফি। তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন এই সংসদ সদস্য। তিনি বলেছেন, ‘ই-অরেঞ্জের সঙ্গে আমার ছয় মাসের চুক্তি ছিল। সেটা শেষ হয়েছে। আমি এখন এটির সঙ্গে নেই। তবুও একজন গ্রাহক যেখান থেকে বলছে, তাদের পাশেই আমাকে থাকতে হবে। এটার তো আইনগত জায়গায় খুব বেশি কিছু করার নেই। তবুও…
বন্দরনগরী চট্টগ্রামে প্রায় তিন হাজার গ্রাহকের সাথে কিউকম এর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় চট্টগ্রামের বারকোড রেস্টুরেন্টে এ মিলনমেলার আয়োজন করা হয়। এ মিলনমেলায় উপস্থিত ছিলেন কিউকম এর ম্যানেজিং ডিরেক্টর রিপন মিয়া, মিসেস রিপন মিয়া, কিউকমের হেড অফ সেলস, কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন হুমায়ুন কবির নিরব। এছাড়াও কিউকমের অন্যান্য কর্মকর্তা, গ্রাহক, মার্চেন্ট এবং শুভাকাঙ্খীরা মিলনমেলায় উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে কিউকমের ম্যানেজিং ডিরেক্টর রিপন মিয়া বলেন, আমরা বন্দরনগরী চট্টগ্রামে সম্পূর্ণ বিশেষভাবে কিউকমের কার্যক্রম চালাতে চাই। সবার জন্য আরও চমক আসছে। তিনি আরো বলেন, গ্রাহকরা কিউকমের পরিবারের সদস্য। গ্রাহকদের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য আমরা দেশের বিভিন্ন জায়গায় আরো অনেক মিটআপের আয়োজন করব খুব…
দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-ওরেঞ্জ শপের বিরুদ্ধে পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগে গ্রাহকেরা গুলশান সড়ক অবরোধ করেছেন। সর্বশেষ খবর অনুযায়ী, পাওনা পণ্য উদ্ধারের দাবিতে গুলশান ২ সার্কেল অবরোধের পর এখন ই-অরেন্জ এর সাবেক এম্বাসেডর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজার সাথে আলোচনা করতে তার বাসার দিকে রওনা হচ্ছেন গ্রাহকরা। গ্রাহকদের কাছে ১০০০ কোটি টাকার বেশি পণ্যের অর্ডার নিয়ে ডেলিভারি দিচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। গুঞ্জন উঠেছে আগামীকাল ভোর ৫ টায় ই-অরেঞ্জের মালিক দেশ ছাড়বেন। মালিক দেশ ত্যাগ করলে টাকা উদ্ধার সম্ভব নয় বলে তারা সড়ক অবরোধ করেছেন বলে জানিয়েছেন তারা। তাদের ভাষ্যমতে, “ঘরে বসে থাকলে কেউ টাকা পাবে না।…
দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-ওরেঞ্জ শপের বিরুদ্ধে পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগে গ্রাহকেরা গুলশান সড়ক অবরোধ করেছেন। গ্রাহকদের কাছে কোটি টাকার বেশি পণ্যের অর্ডার নিয়ে ডেলিভারি দিচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। গুঞ্জন উঠেছে আগামীকাল ভোর ৫ টায় ই-অরেঞ্জের মালিক দেশ ছাড়বেন। মালিক দেশ ত্যাগ করলে টাকা উদ্ধার সম্ভব নয় বলে তারা সড়ক অবরোধ করেছে। তাদের ভাষ্যমতে, “ঘরে বসে থাকলে কেউ টাকা পাবে না। যা করার আজ কালের মধ্যে ই করতে হবে। মালিক কর্তৃপক্ষ দেশ ত্যাগ করলে তাদের কিছুই করা যাবে না।”
বাংলাদেশের বাজারের জন্য ই-শপ খুলেছে নিত্যব্যবহার্য পণ্য উৎপাদনকারী কোম্পানি- ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল)। ভোক্তাদের জন্য মানসম্পন্ন নিজস্ব পণ্য সাশ্রয়ী মূল্যে সহজলভ্য করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ইউনিলিভার বাংলাদেশের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার মার্কেটিং ডিরেক্টর আফজাল হাসান খান। তিনি বলেছেন, আমাদের ভোক্তারা এখন তাদের সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয় ব্র্যান্ডের পণ্যগুলো ‘‘ইউশপবিডি.কম”এর মাধ্যমে আকর্ষণীয় মূল্যে দ্রুত ও নিরাপদের সাথে নিজেদের দোরগোড়ায় পেতে পারেন। ত্বকের যত্নে ব্যবহৃত স্ক্রিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে, কাপড় পরিষ্কারের জন্য ডিটারজেন্ট কিংবা এক গ্লাস নিরাপদ পানি পর্যন্ত- যাবতীয় পণ্যই ভোক্তারা এখানে পাচ্ছেন, যে পণ্যগুলো তাদের দৈনন্দিন জীবন ও সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ‘‘ইউশপবিডি.কম” ভোক্তাদেরকে নিজস্ব ও প্রকৃত…
মাত্র ১৯ টাকায় পছন্দের সব রেস্টুরেন্টের খাবার ও প্রয়োজনীয় দ্রব্যের হোম ডেলিভারি দিচ্ছে হাংরি নাকি( Hungrynaki)এ্যাপস। হাংরিনাকি’র ফেসবুক পেইযে এ তথ্য নিশ্চিত করেছে। হাংরিনাকি ফেসবুক পেইজে আরো জানা যায় যে, ১৯ টাকার হোম ডেলিভারি সুবিধার পাশাপাশি রয়েছে ভাউচার মূল্যছাড় এবং প্রিপেমেইন্ট ডিসকাউন্ট।
দেশের বৃহত্তম অনলাইন শপিং প্লাটফর্ম দারাজে ৩০% পর্যন্ত মূল্যছাড়ে স্মার্টটিভি, হেডফোন, ক্যামেরা সহ যেকোনো এন্টারটেইনমেন্ট পণ্যগুলো পাওয়া যাচ্ছে। বিস্তারিত তথ্য জানা ও অর্ডার করা যাবে এই লিংকেঃ https://click.daraz.com.bd/e/_6uwNt উল্লেখ্য, দারাজ বাংলাদেশ অনলাইন মার্কেট প্লেসটি আলিবাবা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। দারাজ প্রতিষ্ঠিত হয়েছিল ২০১২ সালে পাকিস্তানে। এটি মূলত অনলাইন মার্কেটপ্লেস হিসেবে কাজ করে, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবা বিক্রি করতে পারে। দারাজ পরে বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলংকা এবং নেপালেও তাদের ব্যবসা সম্প্রসারণ করে।
টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো অ্যাপস কেন বন্ধের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি, ফ্রি ফায়ার ও পাবজির মতো বিপজ্জনক অনলাইন গেম বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ইতিপূর্বে, ফ্রি ফায়ার ও পাবজি বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে সুপারিশ করেছিল শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কতৃক জানানো হয়, গেম দুইটি কিশোর ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে। হঠাৎ করে বন্ধ করা হলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। তাই ধীরে ধীরে বিকল্প পদ্ধতিতে গেম…

