লেখক: ই-কমার্স বার্তা

ইভ্যালির সিইও মো. রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মার্চেন্ট ও গ্রাহকরা। বুধবার (৬ জুলাই) ঢাকার সিএমএম কোর্ট এলাকায় ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কো-অর্ডিনেশন কমিটি এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করেন তারা। তাঁতীবাজার মোড়ে আয়োজিত সমাবেশে ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজিউমার কো-অর্ডিনেশন কমিটির সমন্বয়ক মো. নাসির উদ্দিন বলেন, আমাদের মূল দাবি হলো রাসেল ভাইয়ের মুক্তি। আমরা যে লাখ লাখ মার্চেন্ট ও গ্রাহক আছি, আমরা মনে করি রাসেল ভাইয়ের মুক্তি হলে আমাদের মুক্তি হবে। রাসেল ভাই মুক্তি পেলে আমরা আমাদের প্রোডাক্ট খুঁজে পাবো। তার বিরুদ্ধে করা ১০ মামলার মধ্যে ৮ মামলায় জামিন পেয়েছেন। একই ধারায় করা…

Read More

ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল মানবসম্পদ ছাড়া রোবট, এআই কিংবা আইওটিসহ ডিজিটাল বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে না। আমাদের মানুষ আছে, তাদেরকে সম্পদে পরিণত করতে হবে। প্রচলিত শিক্ষা মানুষকে সম্পদে পরিণত করে না। একজন শিক্ষার্থী যে কোন বিষয়েই লেখা পড়া করুক তার নূন্যতম ডিজিটাল দক্ষতাঅর্জন করতেই হবে। তা না হলে তারা ডিজিটাল যুগের জন্য অযোগ্য হবে। পরিবর্তিত বিশ্বে ডিজিটাল মানবসম্পদই কেবলমাত্র পারবে প্রযুক্তি বিপ্লবের চ‌্যালেঞ্জ মোকাবেলা করতে বলে উল্লেখ করেন মন্ত্রী। মন্ত্রী গতকাল রাতে ঢাকায় আইইবি তড়িৎ প্রকৌশল বিভাগ আয়োজিত এপ্লিকেশন্ অব রোবটিকস এন্ড অটোমেশন বাংলাদেশ টার্গেটিং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভিউলেশন শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির…

Read More

মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরে গ্রাহকদের আর্থিক নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে নগদ। প্রতিষ্ঠানটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই সভায় আলোচকেরা এমএফএস খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সম্প্রতি সিএমপির মাল্টিপারপাস হলে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম (সেবা) এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল আলম। ‘নগদ’ এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, ‘নগদ’-এর চিফ অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লে. কর্নেল মো. কাওসার সওকত আলী (অব.), হেড অব স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট মো. মাহবুব আলম, পিপিএম, ডিআইজি (অব.), চিফ কর্পোরেট গভারন্যান্স অফিসার এম…

Read More

গতকাল ৩ জুলাই ২০২২ বিকেল ৫ টায় অনলাইনে গরু কিনে কোরবানি পশু বিক্রির অনলাইন প্লাটফর্ম ডিজিটাল কোরবানি হাট (digitalhaat.gov.bd) উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শম রেজাউল করিম এমপি। প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আইসিটি বিভাগের এটুআই-একশপ ও ই-ক্যাবের আয়োজনে ডিজিটাল হাট বাস্তবায়নে সহযোগিতা করছে, বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বাংলাদেশ ডেইরী ফার্ম অ্যাসোসিয়েশন। প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, বলেন, এবার ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি পশু মজুদ রয়েছে। ফলে কোরবানির জন্য কোনরকম সংশয়, সংকট বা আশঙ্কার কারণ নেই। কোরবানির হাটে…

Read More

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ কেবল তৈরি পোষাক রপ্তানিকারক দেশই নয়, বাংলাদেশ এখন মেধা রপ্তানির দেশ হয়েছে। বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ডিজিটাল প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিলিয়ন ডলারের সফটওয়্যার রপ্তানি করছে। রপ্তানিকরা সফটওয়্যারের শতকরা ৩৪ ভাগ আমেরিকার বাজারে যাচ্ছে। আমরা মোবাইল ফোন, কম্পিউটার ল্যাপটপ এমনকি আইওটি ডিভাইসও রপ্তানি করছি। মন্ত্রী গতকাল রাতে ঢাকায় এক হোটেলে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে আয়োজিত সীডস ফর দ্য ফিউচার ২০২২ প্রতিযোগিতার গালা ইভেন্টে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনধারার সাথে…

Read More

২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনসেবা প্রদান ও দেশের জনগণের সমস্যা মোকাবেলায় নতুন পদ্ধতি ও প্রযুক্তি উদ্ভাবনে তৎপর, উদ্যমী ও যোগ্যতাসম্পন্ন জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণে সিভিল সার্ভিসের ভূমিকা’-শীর্ষক এক সেমিনারের আয়োজন করে এটুআই। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ সামসুল আরেফিন।  সিভিল সার্ভিস…

Read More

বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে ইভ্যালি আবার ঘুরে দাঁড়াতে পারবে বলে জানিয়েছেন হাইকোর্ট নিযুক্ত ইভ্যালি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান দায়িত্ব সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার ধানমণ্ডিতে ইভ্যালির কার্যালয়ে অডিটসহ ইভ্যালির সর্বশেষ সার্বিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। তিনি বলেন, সিইও রাসেল আমাদের বলেছেন তিনি ইনভেস্টর আনতে পারবেন যারা বিনিয়োগ করতে রাজী। বিনিয়োগকারীরা আসলে হয়ত ইভ্যালির ব্যবসা আবার চালু হবে। গ্রাহকরা তাদের টাকা ফেরত পাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের মানিক বলেন, এটা পুরোটা নির্ভর করছে ইনভেস্টরদের ওপরে। তারা ইনভেস্ট করলে ইভ্যালি চালু হবে। তিনি আরও বলেন, ইভ্যালির ব্যাংক একাউন্টে কোনো টাকা নেই। দুইটি ওয়ারহাউজে ২৫ কোটি টাকার পণ্য আছে এবং কয়েকটি…

Read More

চেক প্রতারণার মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান মনজুর আলম শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার (৩০ জুন) মামলার বাদী আবু সাঈদের আইনজীবী শামীম পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, আলেশা মার্টের পক্ষ থেকে বিশেষ ছাড়ে মোটরসাইকেল বিক্রির অফার অনলাইনে দেখতে পান বাদী আবু সাঈদ। এরপর ২০২১ সালের মাঝামাঝি সময়ে দুই লাখ ৬৮ হাজার ৫০০ টাকা পরিশোধ করে একটি মোটরসাইকেল ক্রয়ের অর্ডার করেন তিনি। মোটরসাইকেলটি অর্ডারের ৪৫ দিনের মধ্যে ডেলিভারির কথা ছিল। নির্ধারিত সময়ে মোটরসাইকেল না দেওয়ায় ৪ জানুয়ারি তারা একটি চেক দেন। চেকের…

Read More

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের সাথে পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির  মাধ্যমে ফার্নিচার ক্যাটাগরিতে মোনার্ক মার্টে পাওয়া যাবে পারটেক্স ফার্নিচার এর পণ্য। সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে এবং গ্রাহকের কাছে বিশ্বমান সম্পন্ন ফার্নিচার সরবরাহের জন্য মোনার্ক মার্টের সাথে পারটেক্স ফার্নিচারের এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর মতিঝিলের মোনার্ক হোল্ডিংস এর হেড অফিসে দ্বিপাক্ষিক এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে মোনার্ক মার্টের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার জাহেদ কামাল, হেড অফ একাউন্টস মোঃ রফিকুল আলম, হেড অফ কমিউনিকেশন তানবিরুল ইসলাম, হেড অফ কমার্শিয়াল আহমেদ…

Read More

আজ মঙ্গলবার (২৮ জুন, ২০২২) ভিসতা এবং দারাজের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় দারাজের ফ্লাগশিপ স্টোরে ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে ভিসতা পণ্য প্রদর্শন এবং বিক্রি হবে। এই চুক্তির মাধ্যমে এখন থেকে ছাড়কৃত মূল্যে ভিসতা ব্র্র্যান্ডের এ্যান্ড্রয়েড টিভি পাওয়া যাবে দারাজে। গ্রাহকরা দারাজ থেকে ভিসতা টিভি কিনলে ২৭ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি রয়েছে আরো কিছু আকর্ষণীয় অফার। রাজধানীর বনানীতে দারাজের প্রধান কার্যালয়ে এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ এবং দারাজের চিফ করপোরেট অ্যাফেয়ারস এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারাজের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির…

Read More