লেখক: ই-কমার্স বার্তা
অনুষ্ঠিত হল দেশের সবচেয়ে বড় হোমমেড ফুড ফেস্টিভ্যাল “শেফস বিয়ন্ড হোম”। ফার্ম ফ্রেশ এর সৌজন্যে এবং জনপ্রিয় ফিমেল কমিউনিটি পপ অফ কালার এর আয়োজনে ২২ ও ২৩ জুলাই রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এ আয়োজন। প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হয় এ ফেস্টিভ্যাল। এই আয়োজনে পাবলিকেশন পার্টনার হিসেবে রয়েছে সূচী শৈলি। এই আয়োজনে স্টলের মাধ্যমে অংশগ্রহণ করেছেন ১৫ জনের বেশি রন্ধন শিল্পী ও হোমমেড ফুড উদ্যোক্তাগণ। তারা তাদের বাসায় তৈরি খাবার এবং সরাসরি রান্না করা খাবার প্রদর্শন করেন সেখানে। শেফস বিয়ন্ড হোম উৎসবে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন সেক্টরের তারকা ব্যাক্তিত্বগণ। এছাড়াও আয়োজনে ছিল মেহেদী কর্নার,…
সাকিব ৭৫ হেলথকার্ড ব্যবহারকারীরা আইএমআইসির নির্ধারিত হাসপাতাল সমূহে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। সাকিব ৭৫ হেলথকার্ড ব্যবহারীদের বিদেশে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে গতকাল আইএমআইসি এবং সাকিব ৭৫ হেলথকেয়ারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিব ৭৫ হেলথকেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন শাহরিয়ার হাসান জিসান। উল্লেখ্য, দের বিদেশে চিকিৎসা সংক্রান্ত সকল বিষয় নিয়ে কাজ করে আইএমআইসি। সাকিব ৭৫ হেলথকেয়ার এর হেলথ কার্ডের মাধ্যমে গ্রাহকরা আইএমআইসি সহ দেশ ও বিদেশের বিভিন্ন হাসপাতালে ডিসকাউন্ট পেতে পারবেন। এই কার্ডটি অর্ডার করা যাবে সাকিব ৮৫ হেলথকেয়ার এর ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং মোনার্ক মার্টে।
বিদ্যুতের ওপর চাপ কমাতে সৌরশক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে দেশের অন্যতম প্রধান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালনাসহ প্রচার-প্রচারণা সকল ক্ষেত্রে যতদূর সম্ভব সৌরশক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নগদ। সম্প্রতি কোম্পানির প্রচারের জন্যে স্থাপিত বিলবোর্ডগুলো পর্যায়ক্রমে সৌরশক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ‘নগদ’। সৌরশক্তিচালিত এই বিলবোর্ড স্থাপনের কারণ সম্পর্কে ‘নগদ’ এর প্রধান বিপনন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, “নগদ সবসময়ই পরিবেশ, মানুষ নিয়ে সচেতন থাকে। আমরা চাই, আমাদের প্রতিটি কর্মকাণ্ড যেন বিশ্বকে আরও নিরাপদ আবাসস্থল করে তুলতে সহায়তা করে। সেই চাওয়া থেকে আমরা নবায়নযোগ্য শক্তির ব্যবহারে জোর দিয়েছি। তার ফলেই আমরা স্থাপন করেছি সৌরশক্তি চালিত বিলবোর্ড। ‘নগদ’ ধীরে ধীরে দুষণমুক্ত, সাশ্রয়ী এবং…
নতুন দুই মডেলের সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিলুড সিরিজের ল্যাপটপ দুটির মডেল ‘প্রিলুড এন৪১ প্রো’ (Prelude N41 Pro) এবং ‘প্রিলুড এন৫০ প্রো’ (Prelude N50 Pro)।স্লিম ল্যাপটপদুটিতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের শক্তিশালী সিপিউ, র্যাম ও ব্যাটারি, দ্রুতগতির স্টোরেজসহ দারুণ কনফিগারেশন ও ফিচার যার দাম মডেলভেদে দাম যথাক্রমে ৩৯,৭৫০ এবং ৪১,৯৫০ টাকা। ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ বলেন, এন্ট্রি লেভেলের ক্রেতাদের চাহিদা এবং শিক্ষার্থী ও তরুণদের ক্রয়ক্ষমতা অনুযায়ী ল্যাপটপদুটি বাজারে ছাড়া হয়েছে। দাম, কনফিগারেশন ও ফিচার বিবেচনায় বর্তমানে বাজারে থাকা ল্যাপটগুলোর মধ্যে প্রিলুড সিরিজের এই ল্যাপটপদুটি বাজেট সেরা। অত্যন্ত হালকা ও স্লিম হওয়ায় যাদের কাজের…
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে জীবনমুখী শিক্ষার বেশি প্রয়োজন। জীবনমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ২০১৬ সালে ইনোভেশন ডিজাইন অন্টারপ্রেনিয়ারশীপ একাডেমির (আইডিয়া) কার্যক্রম শুরু হয়। এই একাডেমি থেকে সফট স্কিল প্রশিক্ষণ নিয়ে এখন স্বল্পশিক্ষিত তরুণ-তরুণীরা ব্যবসায়ী ও উদ্যোক্তা হচ্ছে। আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) কর্তৃক আয়োজিত “অল অ্যাবাউট সফট্স্কীল ট্রেনিং সিরিজ গ্র্যাজুয়েশন সিরিমনি ২০২২” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী। উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার…
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে জীবনমুখী শিক্ষার বেশি প্রয়োজন। জীবনমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ২০১৬ সালে ইনোভেশন ডিজাইন অন্টারপ্রেনিয়ারশীপ একাডেমির (আইডিয়া) কার্যক্রম শুরু হয়। এই একাডেমি থেকে সফট স্কিল প্রশিক্ষণ নিয়ে এখন স্বল্পশিক্ষিত তরুণ-তরুণীরা ব্যবসায়ী ও উদ্যোক্তা হচ্ছে। আজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটরিয়ামে উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) কর্তৃক আয়োজিত “অল অ্যাবাউট সফট্স্কীল ট্রেনিং সিরিজ গ্র্যাজুয়েশন সিরিমনি ২০২২” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী। উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার…
বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি অফ রাখার জন্য আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পাশাপাশি, বিভাগের সভাকক্ষে আয়োজিত পূর্বে নির্ধারিত সভায় সীমিত লাইট জ্বালিয়ে সভা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি। বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৮:৪০ মিনিটে আইসিটি টাওয়ারের অফিসে প্রবেশ করেই করিডোরের অপ্রয়োজনীয় সব লাইট বন্ধ করেন প্রতিমন্ত্রী। তিনি আইসিটি বিভাগের ১৫টি ফ্লোর এবং অফিস কক্ষ ঘুরে দেখেন। অফিস, কিচেন, করিডোরে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার হচ্ছে দেখে প্রত্যেকটি দপ্তরে ঘুরে ঘুরে অপ্রয়োজনীয় সকল বৈদ্যুতিক বাল্ব ও এসি বন্ধের জন্য নির্দেশনা দেন তিনি।…
দেশের মিডিয়া খাতে উদ্ভাবনীর স্বীকৃতি স্বরূপ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ড দিচ্ছে দারাজ। গত ১৭ জুলাই রাজধানীর ‘পার্লামেন্ট মেম্বারস’ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে দারাজ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, এসবিকে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সোনিয়া বশির কবির, দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার তাজদীন হাসান ও চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুসসহ অন্যান্য কর্মকর্তারা। ইয়ুথ এনগেজমেন্ট, ব্রডকাস্ট ইনোভেশন, ডিজিটাল ইনোভেশন এবং প্রিন্ট ইনোভেশন এই চারটি মূল বিভাগের আওতায় ২৪টি ভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ীদের স্বীকৃতি দেওয়া হবে। প্রিন্ট ইনোভেশন বিভাগে মোট পাঁচটি আলাদা ক্যাটাগরি, ডিজিটাল ইনোভেশনের আওতায় নয়টি ক্যাটাগরি, ব্রডকাস্ট ইনোভেশনের আওতায়…
ডিসকাউন্ট দেবার প্রলোভনে কয়েক শত কোটি টাকা হাতিয়েছে কিছু বিতর্কিত ইকমার্স প্রতিষ্ঠান। কিছু প্রতিষ্ঠান এই টাকাগুলো পাঠিয়েছে দেশের বাইরে। তদন্তে এমন ৮টি প্রতিষ্ঠানের ৭০৫ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। তদন্তে জানা গেছে, আনন্দের বাজার ৩০০ কোটি টাকা, ই-অরেঞ্জ ২৩২ কোটি টাকা, ধামাকা ১১৬ কোটি টাকা, রিং আইডি ৩৭ কোটি ৪৯ লাখ টাকা, টোয়েন্টি ফোর টিকেট লিমিটেড ৪ কোটি ৪৪ লাখ টাকা, এসপিসি ওর্য়াল্ড এক কোটি ১৭ লাখ টাকা, সিরাজগঞ্জ সপ ৪ কোটি ৯ লাখ টাকা এবং আকাশনীল ডট কম ৩ কোটি টাকা বিদেশে অর্থপাচার করেছে।
কক্সবাজারে ‘হাই-টেক পার্ক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ (শনিবার) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এসময় কক্সবাজার-০৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কক্সবাজারকে আধুনিক ও স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন আমরা বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চাই; আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ করতে চাই, যেটা হবে সোনার বাংলার প্রতিরূপ। তিনি আরও বলেন, তের বছর আগে ডিজিটাল অর্থনীতির আকার ছিল মাত্র…

