লেখক: ই-কমার্স বার্তা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি এর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ার। রবিবার ৩০ অক্টোবর ২০২২ ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত আইসিটি প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি ড. সেচা ব্লুমেন, সেকেন্ড সেক্রেটারি ডানক্যান ম্যাককুলাফ এবং ট্রেড ইনভেস্টমেন্ট বিষয়ক পরিচালক মোস্তাফিজুর রহমান। এছাড়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, আইসিটি প্রমোশন ও গবেষণা অনুবিভাগ এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মোঃ খায়রুল আমীন, এনহেন্সিং ডিজিটাল গভার্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব ড.…
বাংলাদেশ কম্পিউটার সমিতির(বিসিএস) সংঘবিধি সংশোধনের নিমিত্তে বিসিএস এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার বিকেলে বিসিএস ইনোভেশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের সভাপতিত্বে সভায় সহ সভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম এবং মোশারফ হোসেন সুমনসহ সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালীর কোরআন তেলোয়াতে বিশেষ সাধারণ সভা শুরু হয়। বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া সংঘবিধি সংশোধনের জন্য প্রস্তাব উত্থাপন করেন। বিসিএস সভাপতি ইঞ্জি সুব্রত সরকার আগতদের স্বাগত জানিয়ে সংগঠনের প্রয়োজনে সংঘবিধি সংশোধনের কারণ উল্লেখ করে বক্তব্য প্রদান…
ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন খন্দকার তাসফিন আলম এবং অর্নব মুস্তফা। আজ ৩৪ টি স্ট্যান্ডিং কমিটি, জোনাল কমিটি ও ফোরামের সদস্যদের নিয়ে রাজধানীর মহাখালী এসকেএস টাওয়ারে এক ওয়ার্কশপে এই আনুষ্ঠানিক ঘোষনা দেয় ই-ক্যাবের ইসি কমিটি। খন্দকার তাসফিন আলম দারাজ বাংলাদেশ এর চিফ অপারেটিং অফিসার এবং হাংরিনাকি’র ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত। অর্নব মুস্তফা লেইসফিতার কর্নধার এবং লাইটস্পিড সোর্স এর ফাউন্ডার। এর পূর্বে তিনি ই-ক্যাব এর ই-বিজনেস সাপোর্ট সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৩৪টি স্টান্ডিং কমিটি, ফোরাম ও জোনাল কমিটি গঠন করল ই-ক্যাব। কমিটির শতাধিক সদস্যকে নিয়ে শনিবার ঢাকার সেনা কল্যাণ কনভেনশন সেন্টারে দিনব্যাপী কর্মশালা করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)। ই-ক্যাব সভাপতি শমী কায়সারের উপস্থিতিতে কর্মশালায় আগামী এক বছরের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা উপস্থাপন করা হয়।স্ট্যান্ডিং, জোনাল কমিটি ও ফোরামের চেয়ারম্যানরা তাদের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন। কর্মশালা পরিচালনা করেন ই-ক্যাব নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম শোভন, পরিচালক ইলমুল হক সজীব ও শাহরিয়ার হাসান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ফ্ল্যাগশীপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি-স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ও ভিসার সহযোগিতায় কো-ব্র্যান্ড কার্ডসহ স্টার্টআপদের জন্য বিশেষ ঋণ (লোন) প্রোডাক্ট চালু করা হয়েছে। বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২ রাজধানীর গুলশানে অবস্থিত ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্ড উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরষ্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরাণ। প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ অর্থনীতিতে অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন করছে এবং…
ঢাকা, বাংলাদেশ; ২৭ অক্টোবর ২০২২: সরকারি দাপ্তরিক কাজে ব্যবহৃত নথি, ডাক ও নোট তৈরির প্রক্রিয়াকে আরো সহজ করতে এটুআই চালু করেছে কোটি টাকার চ্যালেঞ্জ প্রতিযোগিতা ‘লেটার বিল্ডার ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’। এসপায়ার টু ইনোভেট-এটুআই ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ২৭ নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত উদ্ভাবনী আইডিয়ার প্রস্তাবনা জমা দেওয়া যাবে। বৃহস্পতিবার অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম পিএএ। এটৃ্আই যুগ্ম-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) নাহিদ সুলতানা মল্লিক এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর পলিসি অ্যাডভাইজার আনীর…
রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও ও স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি যৌথভাবে “বাজিমাত ক্যাম্পেইন” শুরু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় কোম্পানির বাইক রাইডার, কার ক্যাপ্টেন ও ফুডম্যানদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় পাঠাও বাইক-এর রাইডার, পাঠাও কার-এর ক্যাপ্টেন ও পাঠাও ফুডম্যানরা প্রতি সপ্তাহে বাজারে এন্ট্রি লেভেলে নতুন আসা রিয়েলমি সি৩০ (realme C30) জেতার সুযোগ পাবেন। জমজমাট এই ক্যাম্পেইন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। সর্বোচ্চ রাইড সেবাপ্রদান ও ফুড ডেলিভারির মাধ্যমে দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন ‘রিয়েলমি সি৩০’ জিতে নিতে পারবেন ঢাকার ও চট্টগ্রামের পাঠাও রাইডার, ক্যাপ্টেন ও ফুডম্যান প্রতি সপ্তাহে ৩ জন রাইডার (২ জন ঢাকার ও ১ জন…
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে মধুমতি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি কিনলে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়। রয়েছে জিরো ইন্টারেস্টে তিন মাসের ইএমআই সুবিধা।গতকাল বুধবার (২৬ অক্টোবর, ২০২২) বিকালে এ বিষয়ে মধুমতি ব্যাংক এবং ভিসতা ইলেকট্রনিক্সের মধ্যে একটি চুক্তি হয়েছে। ভিসতা’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চেয়ারম্যান শামসুল আলম। মধুমতি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও সিবিও কামরুল হাসান খান। এসময় উপস্থিত ছিলেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পরিচালক উদয় হাকিম, মধুমতি ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব কার্ডস (বিজনেস) এস এম আশিকুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কার্ডস (বিজনেস) তাপস কুমার…
চলমান টি-২০ বিশ্বকাপের আমেজকে আরও বাড়িয়ে দিতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও রি-কমার্স ব্র্যান্ড সোয়াপ (SWAP) নিয়ে এসেছে নতুন অফার। ‘নগদ ডিল-এ বেশি লাভ’ নামের এই ক্যাম্পেইনে পুরানো জিনিসপত্র সোয়াপ-এ বিক্রি করে সেই পণ্যের দাম ‘নগদ’-এ নিলেই গ্রাহকেরা পাবেন ৫,০০০ টাকা পর্যন্ত বোনাস। ‘নগদ ডিল-এ বেশি লাভ’ এই অফারটি চলবে আগামী ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত। এই অফারে সোয়াপ-এর মাধ্যমে বিক্রয় করা পণ্যের মূল্য গ্রাহকের ‘নগদ’ অ্যাকাউন্টে নিলে, পণ্যের মূল্যের সাথে অতিরিক্ত ১৩ শতাংশ বা সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত বোনাস উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে একাধিকবার এই অফার উপভোগ করতে পারবেন দেশের ‘নগদ’-এর গ্রাহকরা। অফার…
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে ৫ম বারের মতো আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২২। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এর মাধ্যমে মেড ইন বাংলাদেশ থেকে আইসিটি পণ্য রপ্তানিকারক দেশে হিসেবে বিদেশী বিনিয়োগ আকর্ষণের নতুন দিগন্ত উন্মোচন করতে চায় সরকার। বুধবার রাতে রাজধানীর হোটেল শেরাটনে ৩০টিরও বেশি রাষ্ট্রদূতের সামনে তুলে ধরা হয় চার দিনের এই আয়োজনের বিস্তারিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন। তিনি বলেন, প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরতে ডিজিটাল ওয়ার্ল্ড ২০২২ হবে অনন্য একটি সুযোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইসিটি উপদেষ্টা সজীব…

