লেখক: ই-কমার্স বার্তা

Not known Factual Statements About Best Roulette At The Thebes CasinoGamers are able to get various incentives daily, and there’s also others offered. Picture Of Featured Gamings and also Promotions at Thebes Casino site The welcome rewards are remarkable. The initial one is the Benefit Money, which will certainly aid the gamer experiencing the games. This incentive will be offered to any type of signed up gamer if they have made, at the very least, one down payment considering that they have actually registered.This suggests that you will have even more cash in order to play the video games in…

Read More

(৫ নভেম্বর, ২০২২; ঢাকা, বাংলাদেশ): বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে আজ ৫ নভেম্বর ঢাকার লা মেরিডিয়ান হোটেলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশ সি-স্যুট এওয়ার্ডস। আয়োজনটির প্রযোজনায় ছিলো ইউনাইটেড গ্রুপ এবং সহযোগিতায় ছিলো টিম গ্রুপ, দ্য ডেইলি স্টার এবং মেট্রোপলিটান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই)। আয়োজনটিতে বাংলাদেশের কর্পোরেট সেক্টরে অসাধারন অবদান রাখা সিইওদের পুরস্কৃত করা হয়। এই আয়োজনে ইমার্জিং সিইও অফ দ্য ইয়ার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ। পুরস্কার পাওয়া প্রসঙ্গে ওয়ালটনের ম্যানেজিং ডিরেক্টর গোলাম মুর্শেদ বলেন, বাংলাদেশে প্রথমবারের মত এমন একটি সম্মাননা দেবার আয়োজন করায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ। এছাড়া…

Read More

৫ নভেম্বর, ২০২২; ঢাকা, বাংলাদেশ: বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে আজ ৫ নভেম্বর,  ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ ইভেন্ট লিডারশিপ সামিটের ষষ্ঠতম আয়োজন। ইউনাইটেড গ্রুপের প্রযোজনা এবং টিম গ্রুপ, দ্য ডেইলি স্টার এবং মেট্রোপলিটান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই) এর সহযোগিতায় আয়োজিত সামিটের মূল থিম ছিলো ‘টান্সফরমেটিভ হিউমেন লিডারশিপ ডিউরিং অর্ডিনারি টাইমস।” দিনব্যাপী সামিটটিতে দেশ এবং বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞ এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করে নিজেদের অভিজ্ঞতা এবং নেতৃত্বের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আয়োজনটি ৪ টি প্যানেল ডিসকাশন, ৪টি কি নোট সেশন এবং একটি ইনসাইট সেশনের সমন্বয়ে পরিচালিত হয়। আয়োজনটির শুরুতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা এবং…

Read More

স্টার্টআপদের নিয়ে বুধবার ২ নভেম্বর ২০২২ একটি বেসিক প্রশিক্ষণ আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)”।  বুধবার ২ নভেম্বর ২০২২ আগারগাঁও আইমসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্পের কার্যালয়ে প্রায় ২৫ জন প্রশিক্ষাণার্থী এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম পিএএ। তিনি বলেন, স্টার্টআপ এর যাত্রা একটি কঠিন যাত্রা। সফলতার জন্যে পরিশ্রম করতে হবে। ব্যার্থ হলেও নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বিদেশি স্টার্টআপ কালচার এর বিষয়ে ব্যাখ্যা করেন এবং বলেন বাংলাদেশে বড় সুবিধা হলো একেবারে…

Read More

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্র্রী মোস্তাফা জব্বার বলেছেন, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ দেশ ও জাতির স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নগদের সাথে অন্যান্য এমএফএসের সার্ভিস চার্জের বিশাল পার্থক্য থাকায় জনগণকে মোট লেদ-দেনের হিসেবে বছরে হাজার কোটি টাকারও বেশি অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। নগদকে ডাক অধিদপ্তরের সেবা হিসেবে স্বীকৃতি একটি অসাধারণ উদ্যোগ। স্বল্প সার্ভিস চার্জে জনগণকে সেবা দিতে নগদের এই অর্জন ডাক অধিদপ্তরের অর্জন বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি নগদকে এমএফএসে জনগণের অর্থ সাশ্রয়ে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। মন্ত্রী গতকাল বুধবার ঢাকায় ডাকভবনে ২০২১-২২ অর্থবছরের নগদ সেবা থেকে ডাক অধিদপ্তরের আয়ের অর্থ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। ডাক…

Read More

গ্রাহকদের জন্য আকর্ষণীয় দামে পুরনো ইলেকট্রনিকস পণ্য কেনার সুযোগ তৈরি করতে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) দেশের প্রথম রি-কমার্স ব্র্যান্ড সোয়াপের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত দারাজ অফিসে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে দারাজের চিফ কমার্শিয়াল অফিসার সাব্বির হোসেন ও সোয়াপের প্রতিষ্ঠাতা ও সিইও পারভেজ হোসেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে, উভয় প্রতিষ্ঠান এখন থেকে সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইস (স্মার্টফোন, ল্যাপটপ, অন্যান্য অ্যাপ্লায়েন্স) কেনার সুযোগ তৈরিতে একসাথে কাজ করবে। সোয়াপ ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসের গুণমান পরীক্ষা…

Read More

নিম্নআয়ের মানুষের মাঝে ক্ষুদ্রঋণ প্রকল্পকে আরও গতিশীল ও সহজতর করার জন্য ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর সাথে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বনানীতে ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে এখন থেকে সিদীপ গ্রাহকেরা তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি বিনা খরচে ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ‘নগদ’ অ্যাপ, ইউএসএসডি এবং ‘নগদ’ উদ্যোক্তা এই মাধ্যমগুলোর যেকোনো মাধ্যম ব্যাবহার করে সিদীপ-এর সেবা নেওয়া যাবে। চলতি মাস থেকেই সিদীপ-এর সকল শাখায় এই সেবা পাওয়া যাবে। এই চুক্তির ফলে নিন্ম আয়ের মানুষের কাছে মোবাইলেই পৌঁছে যাবে বিনা খরচে ক্ষুদ্র ঋণের…

Read More

প্রযুক্তিখাতে অবদান রাখায় ‘এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি অ্যাওয়ার্ড, ২০২২’ জিতেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সদস্য ফিফোটেক। শুক্রবার ২৮ অক্টোবর সিংগাপুরের ‘রিসোর্টস ওয়ার্ল্ড সেনতোসা কনভেনশন সেন্টার’-এ অনুষ্ঠিত ‘অ্যাসোসিও ওয়ার্ল্ড সামিট’ অনুষ্ঠানে বিজয়ীর হাতে সম্মাননা পদক তুলে দেন অ্যাসোসিও চেয়ারম্যান ডেভিড ওয়াং এবং অ্যাসোসিওর সাবেক চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি। ফিফোটেকের প্রতিষ্ঠাতা ও বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেনের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন গোলাম কিবরিয়া সুমন। একই অনুষ্ঠানে ‘ব্রডব্যান্ড ইন্টারনেট ট্যারিফ, একদেশ–একরেট’ চালু করার জন্য ‘অ্যাসোসিও টেক এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পায় বিটিআরসি।  বাংলাদেশ থেকে বিটিআরসি, ফিফোটেক, বারডেম, ডিওআইসিটি এই ৪টি প্রতিষ্ঠান মনোনীত…

Read More

টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর সদস্যদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সহযোগিতায় সাংবাদিকতায় ফ্যাক্টচেক বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান রবিবার ৩০ অক্টোবর ২০২২ সকালে অনলাইনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এর সু-পরামর্শে এবং তাঁর নেতৃত্বে আমরা বর্তমান ডিজিটাল বাংলাদেশ উপহার পেয়েছি। এর ফলে আইসিটি সেক্টরে প্রায় ২০ লক্ষ তরুন তরুনীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এবং বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটিতে বৃদ্ধি পেয়েছে পাশাপাশি দুই হাজারেরও বেশি ডিজিটাল সরকারি সেবা…

Read More

অনুষ্ঠিত হয়ে গেল নারী উদ্যোক্তাদের কমিউনিটি ‘নিবেদিতা’ কর্তৃক আয়োজিত দেশের সবচাইতে বড় গ্র্যান্ড লাইফস্টাইল এক্সপো” নিবেদিতা স্প্লেন্ডর ২০২২”। বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী ২৮-২৯ অক্টোবর’২০২২ দেশের সবচেয়ে বড় এই গ্র্যান্ড লাইফস্টাইল এক্সপো অনুষ্ঠিত হয় রাজধানীর হোটেল রেডিসন ব্লু, ঢাকা ওয়াটার গার্ডেনে। এক্সপোটি সকাল ১০টা হতে শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলেছে। এই এক্সপোতে প্রায় ৭০ জনেরও বেশি নারী উদ্যোক্তা এবং বিভিন্ন অনলাইন, অফলাইন ব্র্যান্ড অংশগ্রহণ করেছেন। জনপ্রিয় সব সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও ভ্লগাররা এক্সপোতে উপস্থিত থেকে ব্র্যান্ড গুলোর প্রমোট করেন। এছাড়াও এক্সপোতে আগত দর্শনার্থীদের জন্য ছিলো বিভিন্ন কালচারাল আয়োজন। এক্সপোর প্রথম দিনে ছিল দেশের জনপ্রিয় নাচের দল…

Read More