লেখক: ই-কমার্স বার্তা

ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত এবং নিরাপদ করতে ইলেকট্রনিক নো-ইয়োর-কাস্টমার (ই-কেওয়াইসি)–সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশিকা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এর মাধ্যমে গ্রাহক পরিচয় যাচাই প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল করার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধের লক্ষ্য নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে এই নীতিমালা সংশোধন করা হয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তাৎক্ষণিকভাবে গ্রাহকের হিসাব খুলতে পারবে। এতে গ্রাহকদের ব্যাংক শাখায় উপস্থিত না হয়েও অনলাইনে দ্রুত হিসাব খোলার সুযোগ তৈরি হবে।…

Read More

পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে সামনে রেখে দেশের সব ব্যাংককে এটিএম বুথে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গ্রাহকদের জন্য ডিজিটাল লেনদেন সেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শীর্ষ নির্বাহীদের কাছে আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হয়েছে। ঈদকে কেন্দ্র করে সাধারণত ব্যাংকের এটিএম বুথগুলোতে নগদ টাকা উত্তোলনের চাপ অনেক বেড়ে যায়। ছুটির আগে ও ঈদের সময় দেশের বিভিন্ন স্থানে এটিএম বুথের সামনে গ্রাহকদের দীর্ঘ সারি দেখা যায়। অনেক ক্ষেত্রে বুথে পর্যাপ্ত নগদ না থাকায় গ্রাহকদের ভোগান্তিতেও পড়তে হয়। এমন পরিস্থিতি এড়াতে এবার আগেভাগেই প্রয়োজনীয়…

Read More

জ্বালানি তেলের ঘাটতির কারণে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে জীবন রক্ষাকারী ওষুধের স্বাভাবিক সরবরাহে বিঘ্ন দেখা দিতে শুরু করেছে। সরবরাহব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান জানিয়েছে, পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা যাচ্ছে না। ফলে উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণের প্রতিটি ধাপেই তৈরি হচ্ছে চাপ। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, জ্বালানি তেলের অভাবে অনেক প্রতিষ্ঠানের পরিবহনযান পুরোপুরি রাস্তায় নামানো সম্ভব হচ্ছে না। এর প্রভাব পড়ছে সরাসরি বাজারে পণ্য সরবরাহের ওপর। অনেক প্রতিষ্ঠানই চাহিদা অনুযায়ী পণ্য বাজারে পৌঁছে দিতে পারছে না। একই সঙ্গে জ্বালানি সংকটের কারণে বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রমও ব্যাহত হতে শুরু করেছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে গত দুই দিনে পণ্যভিত্তিক…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ঘিরে বিশ্ব অর্থনীতি ও আর্থিক বাজারে অনিশ্চয়তা তৈরি হলেও বৃহস্পতিবার এশিয়ার বেশ কয়েকটি দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে মার্কিন ট্রেজারি বন্ডের দামে পতন এবং সুদের হারে বৃদ্ধি লক্ষ করা গেছে, যা ইঙ্গিত দিচ্ছে—বিনিয়োগকারীরা ধীরে ধীরে আবার ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের দিকে ঝুঁকছেন। বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে আপাতত কিছুটা স্বস্তির সঞ্চার হয়েছে। এর পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক সমাধানের প্রত্যাশাকে। এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক ধারা বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে সূচকের উত্থানের প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও। দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারসূচক কোসপি আগের দিনের বড় পতন কাটিয়ে…

Read More

আসন্ন Eid-ul-Fitr উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ অফার ও নানা সুবিধা নিয়ে ঈদ প্রচারণা শুরু করেছে Rangs eMart। ‘ঈদ উৎসব প্রতিদিন’ নামে এই ক্যাম্পেইনের মাধ্যমে ইলেকট্রনিকস পণ্যে আকর্ষণীয় মূল্যছাড়, ব্যাংক অফার এবং সহজ কিস্তির সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইন চালু করা হয়। এই প্রচারণার আওতায় ক্রেতারা বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যে সর্বোচ্চ ৪৮ শতাংশ পর্যন্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি প্রতিদিনের সারপ্রাইজ গিফট, বিভিন্ন ব্যাংকের বিশেষ ডিসকাউন্ট অফার এবং সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত শূন্য সুদের ইএমআই সুবিধাও থাকছে। এর ফলে ঈদের আগে প্রয়োজনীয় গৃহস্থালি ও প্রযুক্তিপণ্য কেনা আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের…

Read More

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায়। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশে আমদানি করা পেট্রোলিয়াম পণ্য, এলএনজি ও অন্যান্য কাঁচামালের দাম বেড়ে যেতে পারে। এর ফলে শিল্প উৎপাদন, শিপিং খরচ এবং ই–কমার্স খাতের সরবরাহ চেইনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ একটি আমদানিনির্ভর অর্থনীতি হওয়ায় আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব এখানে দ্রুত পড়ে। বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হারুন-উর-রশিদ বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত তৈরি হলেই এর প্রভাব পড়ে আন্তর্জাতিক নৌপরিবহন ও পণ্যের পরিবহন ব্যয়ের ওপর। আর যেহেতু বাংলাদেশের অধিকাংশ কাঁচামাল ও জ্বালানি বিদেশ থেকে আসে, তাই এ ধরনের পরিস্থিতি সরাসরি দেশের…

Read More

২০১৩ সালে ‘সময় বাঁচাও, খরচ বাঁচাও’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্মটি দেশের নগরজীবনে এক নতুন ভোক্তা সংস্কৃতি গড়ে তুলেছিল। ঢাকা, চট্টগ্রাম, যশোর ও সিলেটসহ বড় শহরগুলোতে দ্রুততম সময়ে নিত্যপণ্য সরবরাহ করে প্রতিষ্ঠানটি গ্রাহকের আস্থা অর্জন করে। তবে ২০২৬ সালের মার্চে এসে সেই আস্থার ভিত কেঁপে উঠেছে—বিশেষ করে যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে কর্মরত শত শত কর্মীর তিন মাসের বকেয়া বেতনকে কেন্দ্র করে তৈরি হয়েছে গভীর মানবিক ও প্রাতিষ্ঠানিক সংকট। যশোরে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুরের ঘটনা যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে চালডালের কল সেন্টারে প্রায় ছয় শতাধিক কর্মী কাজ করেন। টানা তিন মাস বেতন না পাওয়ায় তাঁদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে…

Read More

রাজধানীর একটি অভিজাত ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তা সংগঠন ‘ই-ক্লাব’ (E-Club)-এর বার্ষিক ইফতার মাহফিল। সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং পারস্পরিক নেটওয়ার্কিং বৃদ্ধিতে এই মিলনমেলা এক অনন্য মাত্র যোগ করে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ই-ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মাদ শাহরিয়ার খান, ইসি প্রেসিডেন্ট কামরুল হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাফি ইমন, অর্গানাইজিং সেক্রেটারি হাসান একরাম, জয়েন্ট সেক্রেটারি অরূপা দত্ত, ফাউন্ডার কমিটি চেয়ার শেখ আবুল হাশেম ,উইমেন্স ফোরামের চেয়ার রাবেয়া খাতুন লাকি এবং ওমেন্স ফোরাম ডাইরেক্টরসহ সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। মিশন ও ভিশন নিয়ে আলোচনা:ইফতারের পূর্ববর্তী বিশেষ সেশনে ই-ক্লাবের লিডাররা সংগঠনের মিশন ও ভিশন নিয়ে গুরুত্বপূর্ণ…

Read More

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা নতুন করে তীব্র হওয়ায় বৈশ্বিক নৌবাণিজ্যে অস্থিরতা দেখা দিয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি–সংলগ্ন জলসীমায় বাংলাদেশি পতাকাবাহী একাধিক জাহাজ ঝুঁকির মুখে পড়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর একটি জাহাজ সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর এলাকায় কার্যত আটকে পড়ার ঝুঁকিতে রয়েছে। বর্তমানে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৭টি। এর মধ্যে চারটি জাহাজ মধ্যপ্রাচ্যমুখী পণ্য পরিবহনে নিয়োজিত। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় প্রণালির ভেতর ও আশপাশের জলসীমায় নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এসব জাহাজে থাকা বাংলাদেশি নাবিকদের সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে। জেবেল আলীতে সতর্ক অবস্থায় ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালির ভেতরে অবস্থানরত বিএসসির জাহাজটি হলো…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যৌথ সামরিক হামলার জেরে ইরানের রাজনীতি ও অর্থনীতি নতুন করে অস্থিরতায় পড়েছে। তবে দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য এমনিতেই সীমিত। ফলে সরাসরি বাণিজ্যে বড় ধাক্কার আশঙ্কা কম থাকলেও, বৈশ্বিক সরবরাহব্যবস্থা ও জ্বালানি বাজারে অস্থিরতার কারণে পরোক্ষ প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী মহলে। দ্বিপক্ষীয় বাণিজ্যের চিত্র: রপ্তানিনির্ভর সম্পর্ক বাংলাদেশ ব্যাংক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)–এর তথ্য বিশ্লেষণে দেখা যায়, বহু বছর ধরেই বাংলাদেশ–ইরান বাণিজ্যের পরিমাণ এক কোটি ডলারের সামান্য ওপরে ঘোরাফেরা করছে। এর বড় অংশই বাংলাদেশের রপ্তানি আয়। বিপরীতে ইরান থেকে আমদানি অত্যন্ত সীমিত, অনেক বছর আবার শূন্যের কোটায় নেমে এসেছে। ২০২৪–২৫ অর্থবছরে…

Read More