লেখক: ই-কমার্স বার্তা

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের ব্যাংকিং কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রমজানজুড়ে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন করা যাবে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, রোজার মাসে কর্মঘণ্টা সমন্বয় করে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। জোহরের নামাজের জন্য প্রতিদিন বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। এ সময় সরাসরি গ্রাহক লেনদেন বন্ধ থাকলেও ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম ও সমন্বয় চলমান থাকবে। নতুন এ সময়সূচি রমজান…

Read More

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – বাংলাদেশ আজ সোমবার রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। বাংলাদেশ সময় রাত ১১টায় ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। এই চুক্তি কার্যকর হলে, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের বর্তমান ২০ শতাংশ পাল্টা শুল্ক হ্রাসের আশাবাদ প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে বাংলাদেশের পণ্যে আরোপিত অতিরিক্ত শুল্ক কমানো যায়। ৯ ফেব্রুয়ারির চুক্তিতে এটি সম্ভব হবে বলে আমরা আশাবাদী। তবে ঠিক কতটুকু হ্রাস হবে, তা এখনই প্রকাশ করা সম্ভব নয়। আলোচনার প্রক্রিয়ার পর তা চূড়ান্ত হবে।” তিনি আরও জানান, চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী…

Read More

একসময় দারিদ্র্য, বেকারত্ব আর অনিশ্চয়তা ছিল রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের নিত্যদিনের বাস্তবতা। কাজের সন্ধানে পুরুষদের শহরমুখী হওয়া আর নারীদের ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ থাকা—এই চিত্রটাই ছিল পরিচিত। সময়ের সঙ্গে সঙ্গে সেই দৃশ্যপট বদলাতে শুরু করেছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগে আজ ঘনিরামপুর গ্রাম হয়ে উঠেছে রপ্তানিমুখী শিল্পের এক অনন্য উদাহরণ। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্লিং লেদার প্রোডাক্টস, একটি শতভাগ রপ্তানিমুখী জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। গ্রামভিত্তিক এই শিল্প উদ্যোগ শুধু কর্মসংস্থানই সৃষ্টি করেনি, বদলে দিয়েছে হাজারো নারীর জীবনধারা ও সামাজিক অবস্থান। প্রবাস থেকে দেশে বিনিয়োগের সাহসী সিদ্ধান্ত তারাগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মহাসড়কের পাশে সাড়ে ৯ একর জমিতে…

Read More

বন্ধ হয়ে থাকা ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালুর দাবিতে আগামী ৩১ মার্চ শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। একই সঙ্গে দাবির পক্ষে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির কথাও জানিয়েছে সংগঠনটি। ২৬ মার্চ পর্যন্ত চলবে বিক্ষোভ কর্মসূচি শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক কারুজ্জামান ফিরোজ। তিনি জানান, শিল্প মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি সফল করতে আগামী ২৬ মার্চ পর্যন্ত দেশের সব বন্ধ ও চালু রাষ্ট্রায়ত্ত চিনিকলে ধারাবাহিক বিক্ষোভ পালন করা হবে। অধ্যাদেশের ঘোষণা থাকলেও বাস্তবায়ন হয়নি কারুজ্জামান ফিরোজ বলেন, ২০২৪ সালের নভেম্বরে জাতীয় গণফ্রন্ট…

Read More

রাজধানীর মিরপুর-১১ এলাকায় নতুন আউটলেট চালু করেছে দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ইউনিমার্ট। ‘ইউনিমার্ট মেট্রো’ নামে চালু হওয়া এই নতুন ফরম্যাটের সুপারশপটি উদ্বোধন উপলক্ষে দিচ্ছে নানা ধরনের আকর্ষণীয় অফার ও মূল্যছাড়। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইউনিমার্ট কর্তৃপক্ষ জানায়, ব্যস্ত নগরজীবনের বাস্তবতা বিবেচনায় রেখে মাঝারি আকারের ‘মেট্রো’ ফরম্যাটে সাজানো হয়েছে এই আউটলেট। এখানে এক ছাদের নিচে পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, তাজা শাকসবজি ও ফলমূল, মুদি সামগ্রী, গৃহস্থালি ব্যবহার্য পণ্য এবং সীমিত পরিসরে গৃহসজ্জার সামগ্রী। স্মার্ট লেআউট ও সময়সাশ্রয়ী ব্যবস্থাপনার মাধ্যমে ক্রেতাদের জন্য আরামদায়ক ও দ্রুত কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এই আউটলেট চালু করা হয়েছে। মিরপুর-১১তে যাত্রা…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে শিল্পকারখানার শ্রমিকরা ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—এই তিন দিন টানা ছুটি ভোগ করবেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে শ্রমিকদের ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে এবং সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশেষ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে প্রয়োজন অনুসারে এই ছুটি সুবিধাজনক সময়ে সমন্বয়…

Read More

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ডাকা কর্মবিরতির তৃতীয় দিনেও বন্দরের কার্যক্রমে মারাত্মক স্থবিরতা দেখা দিয়েছে। আজ সোমবার সকাল আটটা থেকে বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজ কার্যত বন্ধ রয়েছে। চলমান পরিস্থিতিতে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামীকাল মঙ্গলবার সকাল আটটা থেকে একটানা ২৪ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। সোমবার দুপুরে বন্দর ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক ইব্রাহিম হোসেন। সংবাদ সম্মেলনে ইব্রাহিম হোসেন বলেন, আন্দোলনে অংশ নেওয়া কর্মচারীদের বদলি করে কর্তৃপক্ষ শ্রমিক আন্দোলন দমন…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অর্থ লেনদেনে কঠোর নজরদারি আরোপ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচন চলাকালীন সময়ে ভোটে অবৈধ অর্থের ব্যবহার ঠেকাতে মোবাইল ব্যাংকিং (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িকভাবে লেনদেন সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ, রকেট, নগদসহ সব মোবাইল ব্যাংকিং সেবায় একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। অর্থাৎ, একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ বার টাকা পাঠাতে পারবেন। একই সঙ্গে ব্যাংকিং চ্যানেলে অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) অর্থ স্থানান্তর…

Read More

⸻ প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ৩১ জানুয়ারি ২০২৬ | ঢাকা ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হয়েছে “ডিভিশনাল অ্যাম্বাসেডর মিটআপ, ঢাকা”। তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটির আয়োজন করে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। “একটাই লক্ষ্য হতে হবে আইসিটিতে দক্ষ” — এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত মিটআপে অংশগ্রহণ করেন আইসিটি অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর, লিডার ও নেটওয়ার্ক ক্লাবের সদস্যরা। দিনব্যাপী এ আয়োজনে ছিল অনুপ্রেরণামূলক আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন এবং প্রাণবন্ত নেটওয়ার্কিং সেশন। অনুষ্ঠানের পার্টনার হিসেবে যুক্ত ছিল নেক্সফ্লাই, মাইন্ড শেপার্স, মাই ব্র্যান্ড স্টোরি এবং অনলাইন পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ ফাইন্যান্স ট্রিবিউন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত…

Read More

দেশের স্বর্ণবাজারে টানা দ্বিতীয় দিনের মতো বড় ধরনের দরপতন দেখা গেছে। শনিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন মূল্যতালিকা প্রকাশ করলে প্রতি ভরি সোনার দামে এক লাফে ১৫ হাজার ৭৪৬ টাকা কমানো হয়, যা একদিনে দাম কমানোর দিক থেকে সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এর আগে শুক্রবারও ভরিপ্রতি ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ মাত্র দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে মোট ৩০ হাজার ৩৮৪ টাকা—যা বাজারে এক ধরনের স্বস্তির বার্তা নিয়ে এসেছে ক্রেতাদের জন্য। তবে এই স্বস্তির আগে গত বৃহস্পতিবার…

Read More