লেখক: ই-কমার্স বার্তা
রাজধানীতে জ্বালানি সংকট তীব্র হওয়ায় ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের মালিকরা এখন বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন। বিশেষ করে এলপিজি (অটো গ্যাস) কনভারশনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খরচ কমানো, সহজলভ্যতা এবং সময় সাশ্রয়ের কারণে অনেকেই গাড়িকে এলপিজিতে রূপান্তর করছেন। তবে সাম্প্রতিক মূল্যবৃদ্ধি এই আগ্রহে কিছুটা ভাটা ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদপুরের জনতা হাউজিং এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী শেখ আসিফ তার ১৫০০ সিসির টয়োটা গাড়িটিকে সম্প্রতি এলপিজিতে রূপান্তর করেছেন। স্থানীয় একটি কনভারশন সেন্টারে এ কাজ করতে তার প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। তিনি জানান, ব্যবসায়িক কাজে প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হয়, আর জ্বালানি সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়ানো সময়সাপেক্ষ। পাশাপাশি জ্বালানির মান…
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আমদানিতে খরচ বাড়ছে, ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। এমন এক সময়ে যখন রপ্তানি আয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়ানোর প্রয়োজন, ঠিক তখনই দেশের পণ্য রপ্তানি ধারাবাহিকভাবে নিম্নমুখী অবস্থায় রয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, টানা আট মাস ধরে রপ্তানিতে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে সদ্য সমাপ্ত মার্চ মাসে এই পতন সবচেয়ে বেশি, প্রায় ১৮ শতাংশের কাছাকাছি। দেশের প্রধান রপ্তানি খাতগুলোর মধ্যে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, হোম টেক্সটাইল এবং পাট ও…
পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এবং উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা রয়েছে কি না—এই দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে পৃথক তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর (USTR) এই তদন্ত পরিচালনা করছে। ঘোষণা অনুযায়ী, জোরপূর্বক শ্রম সংক্রান্ত শুনানি শুরু হবে আগামী ২৮ এপ্রিল এবং উৎপাদন সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদন বিষয়ে শুনানি শুরু হবে ৫ মে। তবে এই গুরুত্বপূর্ণ শুনানিকে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রস্তুতি ঘাটতি নিয়ে উদ্বেগ ব্যবসায়ীদের অভিযোগ, শুনানির আর মাত্র তিন সপ্তাহ বাকি থাকলেও এখন পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে…
পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা এক বিশেষ আদেশে এই অনুসন্ধানের পরিধি, পদ্ধতি এবং শর্তাবলি নির্ধারণ করা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানিটির সাম্প্রতিক আর্থিক কার্যক্রম, তথ্য প্রকাশের স্বচ্ছতা এবং বিদ্যমান আইন-কানুন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না—এসব বিষয় গভীরভাবে পর্যালোচনা করা হবে। ব্যয় দেখানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন বিএসইসির নজরে এসেছে, ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরে রবির বিরুদ্ধে পরিচালন ব্যয়কে (Operational Expenditure)…
ই-কমার্স ও ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে Trust Bank Limited। প্রতিষ্ঠানটি তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্ল্যাটফর্ম Trust A-Pay-এর পরিবেশক, ডিলার ও মার্চেন্টদের জন্য বিশেষ অর্থায়ন সুবিধা চালু করেছে, যা ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করবে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার জাহাঙ্গীর গেটে অবস্থিত প্রধান কার্যালয়ে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থায়ন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) Ahsan Zaman Chowdhury। এ সময় ব্যাংক এবং ট্রাস্ট এ-পে-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নতুন এই অর্থায়ন সুবিধার আওতায় Trust A-Pay-এর বিস্তৃত পরিবেশক…
বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম সম্মানজনক আয়োজন Notundhora Presents ETV 5th BIFA Awards 2026-এর সাথে 𝗛𝗼𝘀𝗽𝗶𝘁𝗮𝗹𝗶𝘁𝘆 𝗣𝗮𝗿𝘁𝗻𝗲𝗿 হিসেবে যুক্ত হয়েছে Jol Chaya জল ছায়া ইকো রিসোর্ট। এই অংশীদারিত্ব শিল্প, সৃজনশীলতা এবং প্রকৃতির এক অনন্য সমন্বয়ের প্রতিফলন। সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও প্রেস ইন্টারঅ্যাকশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবারের আয়োজনের সূচনা। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এর মধ্য দিয়ে শুরু হয়েছে দেশের চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি, সংগীত ও ফ্যাশন অঙ্গনের সেরা প্রতিভাদের সম্মান জানানোর প্রস্তুতি। অনুষ্ঠানে Jol Chaya Eco Resort-এর পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন𝗘𝗻𝗴. 𝗠𝗼𝗵𝗮𝗺𝗺𝗮𝗱 𝗦𝗵𝗮𝗵𝗿𝗶𝗮𝗿 𝗞𝗵𝗮𝗻,𝗖𝗵𝗮𝗶𝗿𝗺𝗮𝗻, 𝗝𝗼𝗹 𝗖𝗵𝗮𝘆𝗮 𝗘𝗰𝗼 𝗥𝗲𝘀𝗼𝗿𝘁 এবং 𝗠𝗗 𝗔𝗯𝗱𝘂𝗿 𝗥𝗮𝗵𝗺𝗮𝗻 𝗡𝗶𝗽𝘂,𝗠𝗮𝗻𝗮𝗴𝗶𝗻𝗴 𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿, 𝗝𝗼𝗹 𝗖𝗵𝗮𝘆𝗮 𝗘𝗰𝗼 𝗥𝗲𝘀𝗼𝗿𝘁…
জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবহারে চাপ কমাতে দেশের ব্যাংকিং কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর গ্রাহক লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত, যা আগে বিকেল ৪টা পর্যন্ত চালু ছিল। শনিবার জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সিদ্ধান্তের কথা জানায়। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের ঘোষিত সংশোধিত অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলোর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা…
ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ চলতি বছরের প্রথম প্রান্তিকেই লেনদেনে নতুন ইতিহাস গড়েছে। জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে প্রতিষ্ঠানটির মোট লেনদেন দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ১১ হাজার ৩৫৫ কোটি ৩২ লাখ টাকায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। এক প্রান্তিকে এটিই এখন পর্যন্ত নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু লেনদেনের অঙ্কই নয়, গ্রাহক সম্পৃক্ততা ও মোট লেনদেন সংখ্যার ক্ষেত্রেও নতুন উচ্চতায় পৌঁছেছে নগদ। মাসভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারিতে লেনদেন ছিল ৪০ হাজার ৩০১ কোটি টাকা, যা মার্চে বেড়ে দাঁড়ায় ৪১ হাজার ৪৬৯ কোটি টাকায়। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের…
বাংলাদেশের দোকানপাট, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন দেশীয় ব্যবসায়ী সমিতির নেতারা। জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহায়তা করা এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান এর স্বাক্ষর উল্লেখ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি যৌথভাবে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “দেশের সকল দোকান, শপিং মল…
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ১ লাখ টন অপরিশোধিত তেল এবং ১ লাখ ৬০ হাজার টন ডিজেল। বৈশ্বিক বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার অর্থমন্ত্রী Amir Khasru Mahmud Chowdhury-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর আগে একই বিষয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে নীতিগত অনুমোদন নেওয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বৈশ্বিক অস্থিরতার কারণে যেকোনো সময় সরবরাহ ব্যাহত হওয়ার…

