লেখক: ই-কমার্স বার্তা
দেশের ব্যাংকিং খাতের পেশাজীবীদের অন্যতম বৃহৎ সংগঠন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মো. রাশেদ আকতার এবং সাধারণ সম্পাদক পদে রশীদ-উন-নবী নির্বাচিত হন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবারের নির্বাচনে দুটি প্যানেল—ব্যাংকার্স ঐক্য পরিষদ ও সর্বজনীন ব্যাংকার্স পরিষদ—থেকে মোট ৪৬ জন প্রার্থী অংশ নেন। পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৯টি পদে ব্যাংকার্স ঐক্য পরিষদ প্যানেল বিজয়ী হয়। অন্যদিকে সমাজসেবা সম্পাদক পদসহ তিনটি কার্যনির্বাহী সদস্য পদে জয় পায় সর্বজনীন ব্যাংকার্স পরিষদ প্যানেল। নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সিনিয়র…
জাতীয় সংসদ নির্বাচন ও নতুন সরকার গঠনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক অস্থিরতা অনেকটাই কমেছে। দীর্ঘ অনিশ্চয়তার পর প্রশাসনিক কার্যক্রমে স্থিতি ফিরতে শুরু করেছে। তবে রাজনৈতিক স্বস্তির এই ইতিবাচক পরিবর্তন অর্থনীতিতে এখনো পূর্ণ মাত্রায় প্রতিফলিত হয়নি। বরং সাম্প্রতিক সময়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক ঝুঁকি আরও কিছুটা বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান Oxford Economics। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টের পর বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি সূচক ০.৪ পয়েন্ট বেড়ে ৭.১–এ দাঁড়িয়েছে। তুলনায় এশিয়া–প্যাসিফিক অঞ্চলের গড় ঝুঁকি ৫.১। বৈশ্বিক ঝুঁকি সূচকে ১৬৪টি অর্থনীতির মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্বাচন রাজনৈতিক অনিশ্চয়তা কমালেও বিনিয়োগকারী ও ব্যবসায়িক আস্থা পুরোপুরি ফিরতে সময় লাগবে।…
কেন্দ্রীয় ব্যাংকের একদল কর্মকর্তার বিক্ষোভের মধ্যেই কোনো পূর্বঘোষণা ছাড়াই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। এমন সংবেদনশীল সময়ে হঠাৎ এ ধরনের সিদ্ধান্তকে অর্থনীতিবিদরা ‘প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য অশনিসংকেত’ হিসেবে দেখছেন। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী প্রশাসন আহসান এইচ মনসুরকে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি ছিল প্রবল চাপে—বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে, টাকার বিনিময় হার অস্থির, আমদানি ব্যয় নিয়ন্ত্রণহীন এবং ব্যাংকিং খাতে আস্থার সংকট প্রকট। নিয়োগ বাতিল প্রসঙ্গে আহসান এইচ মনসুর গণমাধ্যমকে জানান, সরকারের পক্ষ থেকে তাকে পূর্বে কিছু জানানো হয়নি। টেলিভিশনের সংবাদে নতুন গভর্নর নিয়োগের খবর…
ই-কমার্স ও এসএমই খাতের বিকাশে গঠিত পুনঃঅর্থায়ন তহবিল থেকে বিদেশে প্রশিক্ষণের নামে প্রায় ২ কোটি টাকা নগদ উত্তোলনের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, নির্ধারিত ব্যাংকিং চ্যানেল অনুসরণ না করে ওই অর্থ নগদে তুলে তা বিদেশে প্রেরণ না করে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সক্ষমতা বৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে গঠিত বিশেষ তহবিল থেকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অর্থ ব্যয়ের বিধান রয়েছে। তবে এ ক্ষেত্রে কঠোর আর্থিক নিয়ম অনুসরণ বাধ্যতামূলক—প্রশিক্ষণ ফি ও সংশ্লিষ্ট ব্যয় ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মাধ্যমে সরাসরি…
রমজান শুরু হতেই রাজধানীর ফলের বাজারে বেড়েছে ক্রেতাদের উপস্থিতি। ইফতারে স্বাস্থ্যকর খাবারের চাহিদা বাড়ায় দেশি–বিদেশি বিভিন্ন ফলের বিক্রি এখন তুঙ্গে। তবে আমদানি করা ফলের উচ্চমূল্যের কারণে অনেক ভোক্তা ঝুঁকছেন দেশীয় ফলের দিকে। ফলে স্থানীয়ভাবে উৎপাদিত তরমুজ, সাম্মাম, কলা, পেঁপে, বেল ও আনারসের বাজারে তৈরি হয়েছে নতুন গতি। বিদেশি ফলের দামে ঊর্ধ্বগতি রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল ও মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে দেখা গেছে, রোজার আগেই আমদানি নির্ভর ফলের দাম বাড়তে শুরু করে। বর্তমানে ভালো মানের আপেল, মাল্টা বা আঙুর কিনতে গেলে কেজিপ্রতি ৩০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা ফলবাহী জাহাজ সময়মতো না পৌঁছানো এবং আন্তর্জাতিক বাজারে…
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম কৌশলগত সমুদ্রবন্দর মোংলা বন্দর এখনো তার পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে না। প্রয়োজনীয় কিছু অবকাঠামোগত ও প্রশাসনিক পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা গেলে মোংলাকে একটি পরিপূর্ণ, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন সামুদ্রিক বন্দর হিসেবে গড়ে তোলা সম্ভব। শনিবার দুপুরে বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, মোংলা বন্দরের উন্নয়নে নৌ, রেল ও সড়ক—তিনটি যোগাযোগ মাধ্যমই ইতোমধ্যে বিদ্যমান। তবে সমন্বিত পরিকল্পনার অভাবে এসব সুবিধার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়নি। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী আরও বলেন, মোংলা বন্দরের অবকাঠামো…
দেশের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ ও দক্ষ করে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ’ (সিজন-৩)-এর চট্টগ্রাম বিভাগীয় অ্যাম্বাসেডর মিটআপ ২০২৬। চট্টগ্রাম কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলার অ্যাম্বাসেডর, জেলা টিম মেম্বার এবং নেটওয়ার্ক ক্লাব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আইসিটি শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং তৃণমূল পর্যায়ে আইসিটি অলিম্পিয়াডের কার্যক্রমকে আরও বেগবান করা। দিনব্যাপী এই আয়োজনে ছিল দিক-নির্দেশনামূলক সেশন, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ আলোচনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি…
নবনিযুক্ত অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা সন্তোষজনক নয়; এগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা ফিরিয়ে আনতে জরুরি সংস্কার প্রয়োজন। বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, “আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একেবারে খারাপ অবস্থা। এগুলো ঠিক করতে হবে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা ও দক্ষতা আনতে হবে।” তাঁর মতে, নীতিগত সংস্কার ছাড়া টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। সবার জন্য সমান সুযোগের অর্থনীতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতি হতে হবে অন্তর্ভুক্তিমূলক—যেখানে সবাই সমান সুযোগ পাবে। “লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না,”—এমন…
দেশের শীর্ষ ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ঢাকার পার্শ্ববর্তী দ্রুত বিকাশমান অঞ্চল সাভার–এ নতুন একটি আউটলেট উদ্বোধন করেছে। গত রোববার চালু হওয়া এ শোরুমের মাধ্যমে প্রতিষ্ঠানটি রাজধানীর বাইরে সম্প্রসারণ কৌশলে আরও একধাপ এগিয়েছে। প্রায় ১১ হাজার বর্গফুট আয়তনের দুই তলাবিশিষ্ট এ আউটলেটটি আধুনিক রিটেইল বিন্যাসে সাজানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, স্থানীয় ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং একটি পূর্ণাঙ্গ কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই বিনিয়োগ। নতুন আউটলেটে আড়ংয়ের জনপ্রিয় ব্র্যান্ড তাগা, তাগা ম্যান ও আড়ং আর্থ–এর পাশাপাশি নারী, পুরুষ ও শিশুদের পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাকসেসরিজ এবং স্কিনকেয়ার পণ্যের বিস্তৃত সংগ্রহ রাখা হয়েছে। সমকালীন নকশা ও ঐতিহ্যবাহী কারুশিল্পের সমন্বয়ে সাজানো এ শোরুমকে…
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই অর্থনীতির বেশ কিছু জটিল চ্যালেঞ্জ সামনে চলে আসে। তবে এবারের প্রেক্ষাপট আরও কঠিন। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান খাতে দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি এবং নিয়ন্ত্রক দুর্বলতার কারণে আর্থিক স্থিতিশীলতা বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। ফলে সংস্কার কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে শক্তিশালী আইনি কাঠামো গড়ে তোলাই হবে সরকারের প্রধান অগ্রাধিকার। অর্থনীতিবিদদের মতে, বর্তমানে ব্যাংক খাতের মোট বিতরণকৃত ঋণের প্রায় ৩৬ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে—যা আর্থিক ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। আর্থিক প্রতিষ্ঠান খাতেও একই চিত্র। এই পরিস্থিতিতে নতুন সরকারকে শুধু চলমান সংস্কার অব্যাহত রাখলেই হবে না; বরং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কঠোর নিয়ন্ত্রক…

