লেখক: ই-কমার্স বার্তা
বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় প্লাবনভূমি এবং জীববৈচিত্র্যের অন্যতম প্রধান অভয়ারণ্য ব্রাজিলের প্যান্টানাল এখন ভয়াবহ এক দাবানলে পুড়ছে। এই অঞ্চলটি আয়তনে বাংলাদেশের চাইতে অন্তত ১৫ গুণ বড়। এখানে রয়েছে বিশাল বন্যপ্রাণী আবাসস্থল এবং বিভিন্ন প্রজাতি উদ্ভিদ । গত কয়েক দশক ধরে বিজ্ঞানীরা এই অঞ্চলে বিপন্ন প্রাণী ও উদ্ভিদের রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু ১৯৯৮ সালে ব্রাজিলের রেকর্ড দাবানলের পর এই বছরের দাবানল সবচেয়ে ভয়াবহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দাবানলে বাঘের বাচ্চা, বিরল টিয়া পাখির বাসা, এবং তাপিরের মতো প্রাণীরাও মারা যাচ্ছে। প্যান্টানাল একটি নদী, বন এবং জলাভূমির জটিল এক জাল, যা প্রায় ৬৮,০০০ বর্গমাইল জুড়ে বিস্তৃত। এর প্রায় ৮০…
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের রাষ্ট্রীয় সফরকালে অনুসরণীয় প্রটোকল সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্টদের কাছে। নির্দেশনা অনুযায়ী, উপদেষ্টাদের বিদেশে যাওয়া ও আসার সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। এছাড়া দেশের ভেতরে সফরকালে উপদেষ্টাদের অভিপ্রায় অনুযায়ী তাদের ঢাকা ত্যাগ ও ফিরে আসার সময় মন্ত্রণালয় বা বিভাগের উপদেষ্টার একান্ত সচিব উপস্থিত থাকবেন। জেলা সদরে যথাসম্ভব জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠতম কর্মকর্তা উপদেষ্টাদের আগমন ও বিদায়ের স্থানে অভ্যর্থনা…
‘উধাও’ হয়ে গেছে সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের একচেটিয়া কাজ পাওয়া প্রতিষ্ঠান ঢাকা লাইভ। তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ হঠাৎ করেই ‘গায়েব’ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ও তালাবদ্ধ। আইসিটি বিভাগের বিভিন্ন অনুষ্ঠান, জুনাইদ আহমেদের অংশ নেয়া আলোচনা সভা ও বৈঠকের সরাসরি সম্প্রচার করত ঢাকা লাইভ। আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে কাজ দেয়ার জন্য কোনো দরপত্র আহ্বানের কথা তারা জানেন না। ঢাকা লাইভকে কাজ দেয়া হতো সাবেক প্রতিমন্ত্রীর ইচ্ছায়। টাকার পরিমাণও ঠিক করে দিতেন তিনি। সাবেক আইসিটি প্রতিমন্ত্রীর অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারকাজ একচেটিয়াভাবে পেত ঢাকা লাইভ। জানা যায়,…
বাংলাদেশে ১৫ বছরের বেশি সময় ধরে শেখ হাসিনার সরকারকে অন্ধ সমর্থন দিয়ে গেছে ভারত। তাঁর সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার, অপশাসন, খুন-গুমের মতো নানা অপরাধ-অনিয়মের অভিযোগ সত্ত্বেও ভারত তার অবস্থান বদল করেনি। তাঁর ক্ষমতাচ্যুতির পর ভারতে চলে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে, তা এখনো পরিষ্কার নয়। বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে তারা কী অবস্থান নেবে, সেটাও অস্পষ্ট। তাঁর লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর তাঁকে ভারত কীভাবে আশ্রয় দেবে, সেটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এসব নিয়ে আজ ২৫ আগস্ট ভারতের দ্য ওয়্যার-এ লিখেছেন বাংলাদেশি লেখক ও সাংবাদিক আহমেদ হুসাঈন শেখ হাসিনার স্বৈরশাসনকে দেড় দশক ধরে অন্ধভাবে সমর্থন…
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তারের জন্য তার গুলশানের বাসায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে গ্রেপ্তারের জন্য তার বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। প্রথমে পুলিশের সূত্র আরাফাতের বাসা থেকে তাকে গ্রেপ্তারের খবর জানালেও সন্ধ্যার পর তারা গণমাধ্যমকে জানায়, ওই বাসায় আরাফাতকে পাওয়া যায়নি। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান জানান, তাদের কাছে আপাতত মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তারের কোনো আনুষ্ঠানিক খবর নেই। দুই সপ্তাহ আগে মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংককে নির্দেশ দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এক চিঠিতে…
সুবর্ণ বড়ুয়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগ হওয়ায় পদত্যাগপত্র দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন। সুবর্ণ বড়ুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক। অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে দেওয়া এক চিঠিতে সুবর্ণ বড়ুয়া বলেছেন, গুরুত্বপূর্ণ এই আর্থিক প্রতিষ্ঠানে কাজের সুযোগ দেওয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞ। কর্মকালে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তাঁর আশা, ভবিষ্যতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ অনন্য উচ্চতায় পৌঁছাবে। সুবর্ণ বড়ুয়া দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে শিক্ষাদানের পাশাপাশি বিশ্বব্যাংক, ইউএনডিপি ও ডিএফআইডির বিভিন্ন আন্তসীমান্ত…
বন্যার্তদের সহায়তায় শুকনো খাদ্য ও জরুরি পণ্যসামগ্রীতে সীমিত মুনাফা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি জনাব মাহবুবুল আলম। রবিবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই আহ্বান জানান। এসময়, ব্যবসায়ী সম্প্রদায় এবং শিল্পগোষ্ঠী সমূহকে বন্যার্তদের সহায়তায় আরো উদার হওয়ান অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিবৃষ্টি এবং উজানের ঢলে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বেশকিছু জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। অসহায় ও দরিদ্র বন্যার্তদের সহায়তায় ইতোমধ্যে শ্রেণি-পেশা নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ, ছাত্রসমাজ, ব্যবসায়ী সম্প্রদায় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যা দুর্গত এলাকায় চিড়া, মুড়ি, গুড়, চিনিসহ শুকনো খাদ্যসামগ্রী, ওষুধ, স্যালাইন, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ…
বৈধ ঘোষণা ছাড়াই বিপুল পরিমাণ মার্কিন ডলার সঙ্গে নিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টাকালে আটক হয়েছেন এক মালদ্বীপ প্রবাসী। রবিবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউস কর্তৃপক্ষ। মালদ্বীপের বর্তমান প্রশাসন ক্ষমতায় আসার পর, দেশটিতে অবৈধভাবে বসবাস ও ব্যবসা পরিচালনার জন্য ফেরত পাঠিয়েছে বহু বাংলাদেশিকে।প্রতিদিনই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে অভিযান। এরমধ্যেই ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ হাজার ডলারসহ রবিবার গ্রেপ্তার হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। তার নাম শামীম ইসলাম সাগর। মালদ্বীপ এভিয়েশন সিকিউরিটি কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে জানায়, ঢাকার উদ্দেশ্যে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় প্রবাসী শামীম ইসলামের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার…
নারায়ণগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন এখনো জ্বলছে। রবিবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে কারখানার পেছনের দিকের ৫ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। এসময় খবর পেয়ে একে একে ছুটে আসে আশেপাশে বিভিন্ন ফায়ার স্টেশনের ১১টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি ফায়ার সার্ভিস। থেমে থেমে বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। স্থানীয়রা জানান, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট শুরু হয়। লুটপাটের মধ্যেই এই আগুনের ঘটনা ঘটে। ভেতরে অনেকে আটকা পড়েছেন বলেও দাবি স্থানীয়দের। কারখানার অবকাঠামো এবং টায়ার উৎপানের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন…
চলতি আগস্ট মাসের প্রথম ২০ দিনে দেশে ১৫৩ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১১২ কোটি ডলার। সেই হিসাবে গত বছরের আগস্টের তুলনায় চলতি আগস্টের প্রথম ২০ দিনে প্রবাসী আয় ৪১ কোটি ডলার বা প্রায় ৩৭ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যাংকাররা বলছেন, প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে প্রবাসী আয় ২৫০ কোটি ডলার কাছাকাছি পৌঁছে যেতে পারে। এখন পর্যন্ত প্রবাসী আয় আসার যে ধারা তাতে প্রতিদিন গড়ে সাড়ে ৭ কোটি ডলারের বেশি দেশে আসছে। বর্তমান এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২৩৫ কোটি…

