লেখক: ই-কমার্স বার্তা
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ৯২ জন নোবেলজয়ীসহ মোট ১৯৮ বিশ্বনেতা। তাদের মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিবৃতিতে সই করেছেন বারাক ওবামা, শিরিন এবাদি, হুয়ান ম্যানুয়েল সান্তোস, রামোস-হোর্তা, মার্টিন কার্প্লাস, জোসেফ স্টিগলিৎজ, হার্টা মুলার, চার্লস রাইস, হিরোশি আমানোর মতো নোবেলজয়ী ছাড়াও নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুন্ডল্যান্ড, রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট এমিল কনস্টান্টিনেস্কু, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ম্যাটস কার্লসন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যানসন, মার্কিন রাজনীতিক টেড কেনেডি জুনিয়র প্রমুখ। বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন, তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন…
যুক্তরাষ্ট্রে বিনিয়োগের অভাবে বেশ কয়েকটি ক্লিনটেক (পরিবেশবান্ধব প্রযুক্তিভিত্তিক ব্যবসা) স্টার্টআপ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কিছুদিন আগেও সফটব্যাংক বা অ্যামাজনের মতো বড় কোম্পানিগুলোর কাছ থেকে লাখ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছিল কোম্পানিগুলো। এখন উচ্চ সুদহার ও কর সুবিধা পেতে দেরির কারণে অর্থাভাবে পড়েছে ব্যবসায়িক উদ্যোগ। এর মধ্যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ভূমিকা পালন করা বাইডেন প্রশাসনের দ্বারা প্রশংসিত কিছু কোম্পানিও রয়েছে। খবর ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। বর্তমানে যুক্তরাষ্ট্রের সুদহার অনেক বেশি। ফলে ব্যবসায়ীরা স্টার্টআপে বিনিয়োগ করতে সতর্কতা অবলম্বন করছেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বিশেষ কর সুবিধা পেয়ে আসছে এ ধরনের উদ্যোগ। মওকুফকৃত করের অর্থ বিনিয়োগের মাধ্যমে মূলধন বাড়ানোর সুযোগ থাকে। সম্প্রতি এ সুবিধা পেতে…
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার বিকেলে এক বার্তায় জানায়, সোনা ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে। সিআইডি বলেছে, দিলীপ কুমার আগরওয়ালা প্রতারণার আশ্রয়…
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে পশ্চিমবঙ্গের বিধানসভায় উত্থাপিত ধর্ষণবিরোধী ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ (ওয়েস্টবেঙ্গল ক্রিমিনাল ল’জ অ্যামেন্ডমেন্ট বিল ২০২৪) বিল পাস করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আনা এ বিলটি বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাস হয়। খবর ইন্ডিয়া টুডের। এর মধ্য দিয়ে ধর্ষণ, গণধর্ষণ এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধসংক্রান্ত কেন্দ্রীয় আইনে প্রথম কোনো সংশোধন আনল পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতায় আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিলটি পাসের উদ্যোগ নেয়া হয়। বিলটি এখন পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোসের কাছে যাবে এবং তারপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো…
বর্তমানে সারা দেশে ১৯টির বেশি ওষুধ কারখানায় শ্রমিক বিক্ষোভ চলছে। এর জেরে কার্যত বন্ধ রয়েছে ওষুধ উৎপাদন কার্যক্রম। এ অবস্থাকে জাতীয় সংকট উল্লেখ করে সরকারের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়েছেন ওষুধশিল্প মালিকেরা। ওষুধশিল্প মালিকেরা বলছেন, বর্তমানে মজুত থাকা ওষুধ দিয়ে সরবরাহকাজ চলছে। এ অচলাবস্থা বেশি সময় থাকলে দেশে ওষুধ সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। তাতে বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হবে। এ কারণে অবিলম্বে সব কারখানায় উৎপাদন কার্যক্রম পুরোদমে চালুর দাবি জানিয়েছেন তাঁরা। ওষুধশিল্প কারখানার নিরাপত্তা বিষয়ে আজ মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওষুধশিল্প মালিকেরা। রাজধানীর তেজগাঁওয়ের গুলশান লিংক রোডে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির কার্যালয়ে এ সংবাদ…
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় তো বটেই, সব সংস্করণের ক্রিকেট মিলিয়েই পাকিস্তানের মাটিতে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। অধিনায়ক নাজমুল হোসেন যেন নতুন এক ইতিহাস গড়ারই অগ্রপথিক হয়ে গেলেন। এমন বর্ণিল সাফল্যের দিনে ঢাকা থেকে নিশ্চয়ই অভিনন্দনসিক্ত অনেক ফোন পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার মধ্যে একটি ফোনকল নিশ্চিতভাবেই আলাদা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও যে ফোনে অভিনন্দন জানিয়েছেন তাঁকে। মাঠে দাঁড়িয়েই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন নাজমুল। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য ম্যাচের পরই নাজমুল ও তাঁর দলকে অভিনন্দন জানিয়ে মুঠোফোনে প্রধান উপদেষ্টা অধিনায়ককে বলেছেন, ‘আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে…
দেশে ডলারের বাজারে এ মুহূর্তে কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না। স্থিতিশীল হয়ে এসেছে মুদ্রাটির বিনিময় হার। ব্যাংক বা কার্ব মার্কেটে ডলারের সংকট নেই। ব্যাংকে রেমিট্যান্স পাঠালে প্রবাসীরা প্রণোদনাসহ ডলারপ্রতি ১২৩ টাকা পাচ্ছেন, যেখানে খুচরা বাজারে মিলছে ১২১-১২২ টাকায়। হুন্ডির চাহিদা কমায় খুচরা বাজারে ডলারের বিনিময় হার নিম্নমুখী বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যদিও দুই বছরেরও বেশি সময় ধরে দেশে অস্থির ছিল বৈদেশিক মুদ্রার বাজার। ২০২২ সালের শুরুতে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৪ টাকা। সংকট তীব্র হয়ে ওঠায় বিনিময় হার বেড়েছে অস্বাভাবিক হারে। গত আড়াই বছরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ঘটেছে ৪২ শতাংশেরও বেশি। ডলারের দর স্থিতিশীল করতে গত মে মাসে ‘ক্রলিং…
ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, বিচারের নামে অথবা নিছক সন্দেহের বশে কিছুতেই বুলডোজার চালানো যাবে না। অবৈধ স্থাপনা ভাঙতে প্রয়োজনে বুলডোজার চালানো হতে পারে, তবে তা করতে হবে আইন মেনে। নিয়ম মেনে। সে জন্য নোটিশ দিতে হবে। নোটিশের জবাব পাওয়ার জন্য সময় দিতে হবে। স্থাপনা খালি করার সুযোগ দিতে হবে। ভারতের সর্বত্র নিয়ম–বিধি চালু করতে সুপ্রিম কোর্ট নির্দেশনামা জারির আগ্রহ প্রকাশ করেছেন। খুবই সাধু উদ্যোগ। কিন্তু প্রশ্ন জাগে, উগ্র হিন্দুত্ববাদীদের চালু করা এই বুলডোজার নীতির প্রয়োগ কি তাতে বন্ধ হবে? প্রশ্ন জাগার কারণ, আজও স্বঘোষিত গোরক্ষকদের হাতে নিছক সন্দেহের কারণে নিরপরাধ মানুষকে প্রাণ হারাতে হচ্ছে। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বি…
চিকিৎসকদের দাবি অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এ কথা বলেন মো. আসাদুজ্জামান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, চিকিৎসকদের দাবি অনুযায়ী হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের দ্রুত ধরার চেষ্টা চলছে। আর স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বাস্থ্য পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার দাবিটি এত দ্রুত পূরণ করা সম্ভব নয়। মো. আসাদুজ্জামান বলেন, আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর (বহির্বিভাগ) ছাড়া অন্য সব বিভাগ চালু আছে। আজ যদি…
রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ (জিওপি)। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হকের নেতৃত্বাধীন এই দলকে আজ সোমবার নিবন্ধন দেয় ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধনের জন্য দলটি ইসিতে আবেদন করেছিল। তবে তখন দলটিকে নিবন্ধন দেয়নি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন ইসি। তখন ইসির এ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরিবর্তিত পরিস্থিতিতে গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিল হাবিবুল আউয়াল কমিশন। ইসি সচিব শফিউল আজিমের সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী গণ অধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না…

